Sunday, September 15, 2019

নৈতিক চরিত্র



নৈতিক চরিত্র যেখানে নেই ওহে প্রাণ
কেন তুমি নত করবে সত্যের গর্দান ?
তুমি তো দূর্বার উন্নত মম শীর-
নোঙ্গর হবেই তরী বিজয়ের তীর।
--------------------------------13-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মেরুদন্ডহীন



                            -------------------------মোঃ আমিনুল এহছান মোল্লা।
মেরুদন্ডহীন কেঁচো দেখে থমকে যেওনা হে পথিক !
আপনার প্রাণে আলো জ্বালাও খোঁজে পাবে সবদিক
উঁচু নিচু পাহাড় সম আসুক যত বাঁধা-
ওহে প্রাণ-বুক উঁচিয়ে যুদ্ধ করে যাও সদা ।
----------------------------13-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আপন আলোয়



                      ----------------------------- মোঃ আমিনুল এহছান মোল্লা।
উত্তমের কাছে বিবেকহীন অধম নাহি টিকে কভূ !
চির সত্যের ছায়া হয়ে শক্তি যোগায় সদা প্রভূ ।
তবে কিসের পরাজয় তুমি ভাব হে বীর ?
আপন আলোয় ‍তুমি উজ্বল হবেই নশ্বর ।
------------------------------------13-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।