Friday, June 18, 2021

এক সূর্যের সমাধি

 ----------মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

দারুন বিষ্ময়ে এই পৃথিবী দেখলো!

এক নিরাশ্রয় রক্তাক্ত নিষ্ঠুর এই জেলখানা।

রাত্রির শেষ প্রহরেও এই পৃথিবী আযানের শব্দ শুনলনা

ধরাধম নিদ্রিত! প্রভাত পাখিদের কোলাহল নেই

ভুঁতুরে অন্ধকার!আকাশের সূর্য্যি মামাটাও জেগে নেই

বিনিদ্র কিছু ঘাতকের উচ্চভিলাষী মহরা---

 

নির্দয় বুলেটের র্নিমম পরিহাস‘! বিশ্ব কম্পিত হলো!

জাগ্রত হলো বাঙ্গালীর তাজ! চৌদিক অন্ধকার হয়ে এলো

বিকট শব্দে শব্দে চৌচির হলো কারাপ্রকোষ্ঠ!

রক্ত ফিনকি দিয়ে উঠল! পানি পানি চিৎকারে

নিস্তেজ হয়ে গেলো বাঙ্গালীর তাজ!!!

রক্তের প্লাবনে প্লাবেন ভেসে উঠল- ”এক সূর্যের সমাধি”

 

বাঙ্গালী শুধু দেখল সাদা চাঁদরে ঢাকা নিথর তাজ!

চিরনিদ্রার ভাব ভঙ্গি তার

নিখিলের আঙিনা ব্যাপী কন্টকিত হাহাকার আর অবহেলা,

ষড়যন্ত্রে জাল ছড়িয়ে গেছে ঘর থেকে বাইরে

পুরুস্কিত হচ্ছে কলঙ্কিত হাত--

 

এ যেন এক বিরান কারবালা!

এলোমেলো পরিচর্যাহীন এক মহানায়কের করুণ সমাধি!

পুড়েছে কপাল জাতির- ঘাতকের এই বাংলাদেশে।

বঙ্গ তাজ জাতিকে ভালোবেসেছিল

দিতে চেয়েছিল আরো কিছু বেশী

জাতি তাকে কি দিলো?

----১৮-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Thursday, June 17, 2021

বাঙ্গালীর অক্সিজেন

     

-----মোঃ আমিনুল এহছান  মোল্লা।

*************************************

ওরা বলে তুমি নাকি নেই! ওরা মুছে ফেলতে চায়—

ওরা ভয় দেখায়! হুমকি দেয়!ইতিহাস পাল্টায় !

কি লাভ তাতে? তুমি তো পতপত উড়ছো পতাকায়..

জগৎ জানে,পাড়া-প্রতিবেশী জানে -তুমি কে ?

তুমি তো সেই কবি যেকিনা দেশমাতৃকার ত্যাগে

সবার আগে

হৃদয়ের সংযোগে

ঝড়ের গতিবেগে

বিনিদ্র জেগে—

মুক্তি যুদ্ধের বর্ণগুলোকে শব্দে শব্দে বাক্যের চরণে চরণে

রচনা করেছো ইতিহাসের মহাকাব্য বাংলার স্বাধীনতা।

বিজয়ের অমর কবিতা “লাল সবুজের পতাকা”

 

দুরভিসন্ধির খেলা জাতি বুঝে গেছে- এদিন শেষ হয়ে যাবে

পূর্ব দিগন্তে আবার উদিত হবে বঙ্গ তাজের ”তাজ”

সেই ভয়ে!  সেই ভয়ে ওরা!

এই দেশে ভালোবেসে বলবে মানুষ

বঙ্গ তাজই ছিল  বঙ্গ বন্ধুর স্পন্দিত প্রবাহ

তবু ‘ওদের নেই এতটুকু দীনতা।

 

ওরা তোমাকে মুছ ফেলতে চায়ে- হে বঙ্গ তাজ !!

এ জাতি তোমাকে চায়- হে কিংবদন্তি সম্রাট!

যে শুভ্রতায় স্নিগ্ধতায় সমুজ্জল  এদেশের মানুষ

সে হৃদয়ের কলরবে তুমি আছো- হে রক্ত ঝরা বুক

হে লাল-সবুজের মুখ!

হে বাঙ্গালীর অক্সিজেন-” বঙ্গতাজ তাজঊদ্দিন আহম্মেদ”

---১৭-০৬-২০২১ ইং ,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 


আমি শীতলক্ষ্যা

 


---মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************************

আমার বুকে স্মান করতে এসো না- তুমি মরে যাবে

শরীরের সারা অঙ্গে অঙ্গে বিষের মাতোয়ারা

বিপুল ইচ্ছে জাগে তোমায় আলিঙ্গনে আলিঙ্গনে

দূর কোথাও বয়ে যাই অনাবিল—

 

এতো কাছে এসো না, তুমি পুড়ে যাবে-

 বুকে  ধুঁধূ বালুচর! প্রখর রৌদ্রের লেলিহান শিখা

শীতল ছায়া নেই, পাখিদের কোলহল নেই

জেলেদের হৈ চৈ নেই

আছে কিছু ঘাতক ক্যামিকেল, কীটপতঙ্গ সাপ বিচ্ছু

নর্দমার র্আবজনা কিংবা ঘাতকের ফেলে যাওয়া

কিছু অচেনা লাশ!!

বিজ্ঞানসম্মত ভাবে যতোটুকু দূরে থাকা যায় তাই করো।

 

তুমি ঠিক ততোখানি দুরত্বে থেকো- ভূমি দুস্যরা সজাগ!

অনেক বিপদ হবে! মাঝি মাল্লা কেউ নেই- নৌযান গুলো

নিলাম হয়েগেছে-

আমার দু”কূল ডাকাতি হয়েগেছে- আমি নিঃশ্ব!

 

পৃথিবীর মানুষেরা ভুলেগেছে আমার মৌল উপাদান।

তাদের ভেতরে  মূর্তির মতো সেই প্রাণ নেই

তারা দানবের মতো আমাকে হত্যা করেছে

আমি শীতলক্ষ্যা কেবল ইতিহাস

কিছুটা বেঁচে আছি—

স্মৃতির পাতায়--

 

আজকাল নিরেট অধঃপতনের দিকে মনুষ্যত্ব মানুষের

সভ্যতার সীমানা ছেড়ে অসভ্য  নরপশুদের প্রতিযোগীতা।

-১৭-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

শীতলক্ষ্যার কান্না

----মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************************

জল ধারায় তুমুল তরঙ্গে তুমি এঁকে বেঁকে চলো

বুক উঁচিয়ে যৌবন দীপ্ত কিশোরীর মতো---

তুমি সেই ষোড়শী বালিকা ! প্রকৃতির নির্মল উপহার

প্রেমের শিরহণ আমার ।

 

অজস্র প্রেমিকের স্পর্শ্ বুকে নিয়ে কতো রোমাঞ্চিত তুমি!

কোন অভিযোগ নেই! কোন অভিমান নেই !

খুলে দেও দেহকে কি যে তুমুল উল্লাসে অবিরাম

রক্তাক্ত হও বার বার নির্লোভ ভ্রমণে

জীবন বির্সজনের কি ব্যাকুল স্থপতি  তুমি!

অশুরেরা বুজলো না- তোমাকে বুজলো না—

 

শুনেছি অনেক দুঃখে আছো- যৌবনের তরঙ্গে

নেই আর রূপের সূরভী- শরীরের কাঠামোও ভেঙ্গেগেছে

বুকের ভাঁজে ভাঁজে হাহাকার! গগণ বিদারী বিষাদের ছায়া

পাষন্ড প্রেমিকেরা লুটে পুটে নিচ্ছে ভরা যৌবন!

আজ তুমি এক  যৌবনহীন ষোড়শী বালিকা

এ শীতলক্ষ্যার বুকে--

 

কেউ কি নেই শুনে  “শীতলক্ষ্যার কান্না”?

একটু ভালবাসাই পারে বিরহের ষোড়শীকে হাসাতে

ভরা যৌবনে ফিরাতে-

সে আমার সোনালি গৌরব- ঐতিহ্যের অমর কবিতা

সে আমার অনুপম প্রেম।

প্রকৃতির রূপসী কন্যা---

-----১৭-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

  

Wednesday, June 16, 2021

জেগে উঠো নব র্সূযদয়ে

 

--------মোঃ আমিনুল এহছান মোল্লা।

উৎসর্গ্ঃ জয়নাল আবেদীন খান-

(সভাপতি মাইলস্টোল মাল্টিপারপাস কোঃ লিঃ)

********************************************

প্রাণেরা বুঝতো যদি  মৃ্ত্যুর উদয়

ক্ষতবিক্ষত কতোখানি !,

ফেলে আসা দিনগুলোর আক্ষেপে

অনুতপ্ত হতো ততখানি

তুমুল স্পন্দিত হতো রক্ত কণিকাগুলো

প্রতিটা প্রহরের সন্ধ্যায়--

 

প্রাণের প্রদীপটা ধীরে ধীরে গোধূলীর দিকে যাচ্ছে

তবুও প্রভাতের দিকে ফিরে ফিরে

সূর্য্মূখী ফুটাচ্ছে ধরনীর মানুষ!

নতুন মশাল জ্বালাচ্ছে অন্ধকার রাত্রির প্রোকোষ্ঠে

একটি শুভ ক্ষণের প্রত্যাশায়--

 

প্রাণ  আর প্রত্যাশারা বুঝতো যদি জীবনের অস্তদয়

হয়তো চমকে উঠতো প্রতিটা প্রহরে প্রহরে

কতো দ্রুত ফুরায়ে যাচ্ছে স্বপ্নের পৃথিবী

তবু প্রাণেরা স্বপ্ন দেখে চিরন্তন প্রহরের

ভুলে যায় বিষাদের রাত্রি!!

 

নব উদ্দামে গেয়ে উঠে আগামী বিজয়ের গান ।

আরো বহু বেশী আনন্দদায়ক সুরে

তুমি জেগে উঠো নব র্সূযদয়ে তিমির রাত্রি-

জেগে উঠো- হে মহান আগামীর পৃথিবী!

শুভ জন্মদিন!  শুভ জন্মদিন!

--১৬-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

 

 

 

 

 

সূত্রপাত

 -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

 উৎসর্গ্ ঃ সন্দেহপ্রবণ দম্পতিদের প্রতি

**********************************************

আর কতো মোবাইলে কথা বলে যাবে – ওহে সুন্দুরী!!

তোমার ঘাটেই ভিড়াই ওগো মোর প্রমের তরী।

 

বুঝতে পারিনা গো কি আছে তোমার প্রাণে!

এতো ভালবাসি তুব নাহি যাও মোরে শুনে

ঝগড়া করো গায়ে পড়ে অঙ্গলি ওই তুলে

দিনে দিনে সংসার মায়া কেমন যেন ভুলে!

 

খেল শুধু যুদ্ধ খেলা সুখের গগনকোণে

বল কথা কোমাল সুরে অন্য কারো সনে

চুপি চুপি ঘরের কোণে

মোবাইল ফোন কানে

কিসের অন্বেষণে!!

 

বল দেখি মোরে!

কি অমৃত সূধা আছে ওই মোবাইলে ?

বধূ যেন ছলছল-আঁখি অশ্রুজলে

অগ্নি মূর্তি অনলে

কি এক হুঙ্কারে গর্জে উঠে দীর্ঘ্শ্বাস-প্রশ্বাস!

শুরু হলো খেলা বিশ্বাস-অবিশ্বাস

 

এ সূত্রপাত যেন নাহি আর থামে সংসার তরী!

সন্দেহের ঘূর্ণি তুফান ধেয়ে আসে প্রতিক্ষণ বাহারি

তারপর হতে উঠে নাই কভূ সুখের রবি

বধূর মোবাইলে ভাসে যেন অন্য কারো ছবি।

 

আর কতো মোবাইলে কথা বলে যাবে – ওহে সুন্দুরী!!

তোমার ঘাটেই ভিড়াই ওগো মোর প্রমের তরী।

১৬-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কান কথা

 

--------মোঃ আমিনুল এহছান মোল্লা।

উৎসগঃ যারা অপরের কানে কানে কথা লাগায়।

*********************************************

প্রকাশ্যে শত্রু নও তুমি এই পৃথিবীর উদ্যান!

রাত্রির আঁধারে বলে যাও তুমি কান হতে কান!

 

বন্ধু বেশে এসে জানাও সমবেদনা

অন্তর গহিনে  রাখো অনিষ্টের সাধনা

দ্বীচরিত্রে ঘুরে বেড়াও বজ্র কঠিন

পৃথিবী জানে তুমি উদার সুমহান!!

 

আসলে তুমি এক বন্ধুরূপে ভয়ঙ্কর দীর্ঘ্শ্বাস!

কান কথা বলতে বলতে কালো মেঘে ঢাকো

রৌদ্দুর আকাশ !

সূর্যকে বলো পৃথিবী এখন রাত্রি!

চাঁদকে বলো নিখিল দিবসের যাত্রী।

 

মানুষেরা জেনেগেছে তুমি এক মুনাফেক!

বন্ধুর অবয়বে শত্রুর ঘনঘটা  হৃদয়ের চৌদিক

কান কথা বলতে ‍একবিন্দু নয়নের জল

তুলেছে ভয়ঙ্কর কল্লোল

থেমে যাবে মিথ্যের কোলাহল

এটা সত্যের মনোবল!

 

কান কথা বলো না হে বন্ধু !

অভিপপ্ত হবে তোমার পবিত্র রক্ত বিন্দু।

কান ভারী করা এত মুনাফিকের কাজ

আর তুমি মানুষ ! চির সত্যের অধিরাজ!!

 

প্রকাশ্যে শত্রু নও তুমি এই পৃথিবীর উদ্যান!

রাত্রির আঁধারে বলে যাও তুমি কান হতে কান!

---১ি৬-০৬-২০২১ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

বিপদে

 ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************

বিপদে মোর রক্ষা করে আল্লাহ মেহেরবান!

যায়নি মরে বেঁচে আছি এই জগৎ পান।

শুকরিয়া তাই তাঁর তরে লক্ষ কোটি বার

অশেষ দয়া করো না শেষ জীবন সম্ভার!!

 

শেষ বিদায়ে রহম করো এই আর্জি মোর

গেঁথে ‍দিও তোমার নাম ক্ষণিক অন্তর ।

মুক্তি চাই তোমার ছায়ায় বিচার প্রান্তর

সেদিন তো আর কেহ নাই মোরে রক্ষার

 

হতে চাই গোলাম তোমার এই নশ্বর!

বিপদে মোর রক্ষা করো- হে অধিশ্বর

তুচ্ছ আমি- পাপী তাপি জগৎ সংসার

তোমার তরে পানা চাই অবনত শির!!

 

বিপদে মোর রক্ষা করো খুলে রহম দ্বার।

চাই যে আমি মুক্তির পথ অবিনশ্বর ।।

----১৫-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।