Saturday, July 10, 2021

করোনার অভিমান

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

এ দেশের হুজোগ প্রাণ জাগেরে জাগে বিরান পথে

বাজার ঘাটে দৌড় ঝাঁপ করে রে করে দিবা- রাতে

করোনার প্রকোটে করিল যে লকডাউন জাহেরী

মৃত্যুকে আলিঙ্গন করিয়া ছুটিছে কাঁধে হাত ধরি!

 

বাঙ্গালী যেন উড়ন্ত পাখি!

উড়ে যায় যেথা সেথা ! পুলিশ আর্মি করে ডাকাডাকি।

কান ধরি উঠ বস জরিমানা গুনে তব দলে বল মিশে

মাস্ক ছাড়া ছুটিছে উড়িয়া অসীম দিগন্তের আকাশে।

 

অসচেতন বাঙ্গালী ঘুরে রে ঘুরে

অশ্রুর নদী দুকূল ছাপায়ে কাঁদে ছলছল সুরে!

উড়ে যাবে বদ্ধ দম তব মানিবে না করোনা প্রবল

মৃত্যুর মিছিল দেখিয়া জাগিবে না কভূ মায়ের তল।

শৃঙ্খলের বিকল্প নাই, মৃত্যু নিশ্চিত- নির্ম্ম তিক্ততা

কে জানে কি প্রবল বিধুর ব্যথা!

 

ধনী গরীব সকলেরে ভালবাসি

করোনা ছুটিছে ঊর্ধ্বে শিখরে নাই তরলতা হাসি!

সেথায় যাইবে সেথায় ধরিবে, যাইবে না তোমারে ভুলি

ধরিতেছে বুকেতে চাঁপিয়া জাগোরে দুলাল

জাগোরে দুলালী।

 

মৃত্যুতে কাঁদিবে না কেউ ফেলিবে না অশ্রজল!!

আপনারে রক্ষায় সচেতন হও এই ধরণীর তল।

করোনা এক অদৃশ্য ব্যাধি, নির্দয়ে তুলিয়া নেয় প্রাণ

যন্ত্রনায় মরিবে তব ভাঙ্গিবে না করোনার অভিমান !!

----১০-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিা,গাজীপুর।

ভড়ে নাকো ভূড়ি

 --------মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************************

ওগো অফিস সরকারী,

দুর্ণিনীতি ঘুষে আর কতো খাবে, ভরে না কো ভূড়ি!

নিবে কোন  ঘাটে নর্দমা জলে তোমার ভাঙ্গা তরী?

কার অভিসারে রক্ত রঝালে প্রজাদের দেহ প্রাণ

রাজ্যের তরে গোলাম হয়ে করো কেন অপমান ?

 

ওগো অসাধু, নৈতিক চরিত্র ফুরাল কি আজ তব?

চাকরীর আড়ালে কোথায় জড়ালে কৌশলে অভিনব!

কি আচরণ তোমার সহে না গায়ে বিরহ-অশ্রু সম!

ঝরিছে  রক্ত রাঙা পলাশ নিশি- ভোরে  প্রিয়তম।

 

ওগো অফিস সরকারী

রাজ্যের আকাশে ছলছল চোখ তব তুমি মারো তুড়ি!

মরন ছুরি ঢুকিতেছো বুকে সরকারী চেয়ার ঘেরি।

র্দুণিনীতিরর সম যা কিছু আছে সবকিছু আজ ধরি

তুমি উচ্চপদস্থ অফিসার, কেরানী- পিয়ন কিংবা

সংবিধানের ধারক বাহক যাইতেছো বাংলারে পুড়ি।

ছিঃ ছিঃ ঘৃণা লাগে ভাষা নেই তব ও হৃদয় খুলে

প্রার্থনা করি, ফিরে এসো নৈতিক পথে অনৈতিক ভুলে।

বাংলার মুক্তি যে তোমাদের বলয় ঘিরে-

দুঃখী মা  অপলক চেয়ে ফিরে ফিরে—

তুমি কতটা শুভ্রতায়!

 

ওগো অফিস সরকারী,

দুর্ণিনীতি ঘুষে আর কতো খাবে, ভরে না কো ভূড়ি!

নিবে কোন  ঘাটে নর্দমা জলে তোমার ভাঙ্গা তরী?

--১০-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


Friday, July 9, 2021

মানিক চোর

 ------মোঃ আমিনুল এহছান মোল্লা।

***************************************

দেশ প্রেমের আড়ালে থাকা ওগো মানিক চোর!

রাত্রি জেগে সিঁধ কেটে বলছো তুমি ভোর!

জাগো ,জাগো, জাগো জাতি- এই বুলি তোর।

তুমি আছো আমি আছি বাংলা মায়ের তর!

 

গর্জে গর্জে বলো তুমি কেমন আছো শুনি?

তোমার কোথায় খেই হারায়ে

ভুলছে মোদের রাণী!

তুমি সে যে মানিক চোরা হচ্ছে কানাকানি!

রাজ্য কোষ লুটে পুটে দস্যু –ডাকাত- খুনি।

 

হরিলুটের এই আনন্দে তুমি মানিক চোর !

রাত্রি জেগে সিঁধ কেটে বলছো তুমি ভোর!

চাই না জাগা, থাকুক চোখে এমনি তন্দ্রা ঘোর!

জাগবে যখন রবির আলো পুড়বো তোর ঘর।

 

আমরা সবে মুক্তি সেনা বাংলা মায়ের বুক!

হঠিয়ে তোরে আনব ডেকে দেশপ্রেমিকের মুখ

বুঝবি তবে মানিক চোরা র্দুণিনীতির দুঃখ !

লড়তে জানি, বাঁচতে জানি, আনতে জানি সুখ।

 

ছিঃছিঃ বলবো তোরে ছুঁড়বো পঁচা ডিম!

রাখবো ওরে লাশের ঘরে খাইবে তোরে হিম।

দূর থেকে গাইব মোরা শুনবি তুই গান-

তুই বেটা মানিক চোরা জাতির বেঈমান।

 ---০৯-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

   

মুক্তি কোথায় ?

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

শিক্ষা জাতির মুক্তির আলো, ভাবি কত কি!

এখন দেখি গভীর কালো শুভঙ্করের ফাঁকি!

অগ্নি শিখায় পাই তারে জাতির কাঁদন-রোল

কলম দিয়ে রক্ত চুষে বঙ্গ মাতার কোল।

 

কালো মেঘের ঘূর্ণি ঝড়ে বাজায় মরন বাঁশি

সত্য ফেলে মিথ্যে কিনে মৃত্যু দন্ডের ফাঁসি

আজকে তুমি মায়ের কোলে আলোক সাথী নও

শিক্ষার তরে আঁধার সেজে তুমি সদা রও!

 

বল তো দেখি?

সুদ –ঘোষ- দুর্ণিনীতি কে করে?

পাবে কি শ্রমজীবি- কৃষিজীবি খেঁটে খাওয় মানুষ?

কবে শুনেছো !

অশিক্ষিত নাগরিকেরা করছে রাজ্যের ধন লুট ?

অথচ তোমরাই তার রতি -মহারথি-

তোমরা কি ভুলে গেছো

তাদের রক্তে কেনা তোমাদের শার্ট্, প্যান্ট, স্যুাট!

ডাক বাংলো, বাড়ী –গাড়ী, অর্থ্ বৈভব!

 

আজকে তুমি উচ্চপদস্ত কর্ম্কর্তা, অফিসার

কেরানী কিংবা সংবিধানের ধারক বাহক!

তোমরা সবাই শিক্ষিত সম্রাট হয়ে  আছো

তবে কেন মায়ের কপালে দুণিনীতির টিপ?

বাবা-মা কেন বৃদ্ধাশ্রমে?

 

শিক্ষা জাতির মেরুদন্ড যদি থাকে নৈতিক আলো।

মুক্তি কোথায়? শিক্ষিতের ভিতরে অনৈতিক কালো!

---০৯-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

দৃষ্টির আড়ালে

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************************

দৃষ্টির আড়ালে ভেসে উঠে রঙিন মুখ আঁকা

যে মুসকি হেসে  পথ চলতো আঁকা- বাঁকা!

ডানা মেলে উড়ে থাকতো রূপের কেরামতি

সুদূঢ় হতে ইশারায় বলতো ফুলের প্রজাপতি।

 

ব্যাকুল ছেলেটি দেখতো তা-নাইবা যদি দেখে

অপলক চেয়ে থাকতো অনিমেষ তার দিকে

হৃদপিন্ডের ঝড় হাওয়া যাইতো তারে ডেকে

বজ্র বিজলী  উঠতো জ্বলে অবুঝ ভূ-লোকে।

 

সেই দৃষ্টির সীমানা হরষে করেনা কোলাকূলি!

দৃষ্টির আড়ালে ভেসে উঠে এখনো

সেই হারানো স্মৃতি গুলি

হয়তো এতদিনে পৃথিবী অনেক বদলে গেছে

বদলে গেছে রঙ তুলি।

 

তবু ছবি ভেসে উঠে দৃষ্টির আড়ালে-

হৃদয়ের মগডালে

অনুভবের শিহরণে নবীণ ফুলে ফুলে!!

ঝরা পতার শব্দ শুনি বসন্তের গাছে গাছে

তবু কোকিল ডাকে- সব সুর তার কাছে।

----০৯-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Thursday, July 8, 2021

সত্য নিশান

-----মোঃ আমিনুল এহছান মোল্লা।

****************************

উত্তাল তরীর নির্ভিক মাঝি

করছে  অভিযান !

ঈমান তরে গর্জে উঠ

মুমিন- মহীয়ান।

 

চৌদিকে আজ আঁধার খেলা

জাগবি না আর আলোর মেলা?

কোরআন আলোয় ভাসিয়ে ভেলা

চলরে  মুমিন বাতিল রণ

হক উড়িয়ে থামবি তবে

তাগুদের উদ্যান

ওই মুক্তির ময়দান।

 

পিছু হঠার নাইরে সময়

উঠরে কোরআন নায়

ডাকিছে তোদের নির্ভিক মাঝি

উত্তাল গঙ্গায়

ওই খানে তোর আলোর মশাল

জ্বালিয়ে তবে আয়--

 

চলরে মুমিন সজ্জা করে

সত্য নিশান আঁকড়ে ধরে  

আয় বেড়িয়ে তাগুদ ছেড়ে

গাইরে বিজয় গান

হঠিয়ে শয়তান,হঠিয়ে শয়তান।

----০৮-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। 

যদি কবুতরটা ফিরে আসতো

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

************************************

এ অবুঝ প্রাণে, সেই কবে লিখেছি নামখানি!

তোমারে পাবো না জানি!তব ছুটেছি এ যামিনী।

 

ভেবেছি অফুরান রচেছি কাব্য একান্তে নিরালা

তোমারে রেখেছি শিরোনামে প্রাণ দীপ মালা

আবৃত্তি করেছি হৃদয়ের মঞ্চে মঞ্চে রক্ত ঝরা

বুক ফাটিয়ে বজ্র কণ্ঠে বলতে চেয়েছি বসুন্ধরা।

 

অভিনয় করেছি তোমার নাট্য মঞ্চে উদ্দামে

ইচ্ছেটা বলে দিয়েছি উড়ন্ত কবুতরের নীল খামে

পোষ্ট করেছি সেই কবে!

তোমার পোষ্ট অফিসে- অনেক দিন হবে!!

 

বেলা শেষ হয়ে এলো- পথ এখনো অশেষ!

জুঁই -চ্যামিলী -গোলাপ -ফুটেনি  অনিমেষ।

বসন্ত চলে যাচ্ছে কোকিল ডাকেনি এখনো

ওই কবুতরটা কি ফিরে আসবে না কখনো?

 

হয়তো উত্তর লেখা হয়নি এখনো!

পৃথিবী ধুসর হয়ে আসছে-আকাশে কালো মেঘ!

ঘূর্ণি ঝড়ের তুমুল গতিবেগ !

তবু অবুঝ হৃদয়ে অশান্ত আবেগ

যদি কবুতরটা ফিরে আসতো !

যদি বলতো নীল খামে” আমি তোমাকে ভালবাসি।

--০৮-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

এখনো পথ চেয়ে

 ------মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************************

এখনো পথ চেয়ে পড়ন্ত বিকালে

এই বুঝি তুমি এলে বদ্ধ দ্বার খুলে!

অপলক চেয়ে থাকি সুদূর আকাশে

গোধূলী নেমে আসে

পাখিরা ঘরে ফিরে মনের হরষে

বাগানের ফুলগুলো আঁধারে লুকায়

তবু তোমারে খুঁজি গোধূলী আভায়

পৃথিবী কালো চাঁদরে ঢেকে যায়

গগণ হেসে উঠে পূর্ণির শুভ্রতায়

জোনাকীরা মেতে উঠে রোমান্টিক প্রণয়ে 

এক আলোর ঝিলমিলে বাসরালয়ে

কত কি চুপিচুপি কথা কয়ে

রাত্রির বাদুরো উড়ে যায় নির্ভয়ে

কত না বিনিদ্র!

প্রেমিক তার প্রেমিকার বাসনায়—

এখনো পথ চেয়ে প্রভাতের সাধনায়

সূর্যমুখীটা ফুটবে সূরভী ডানা ছড়ায়

তপ্ত এই মরু ধারায়

নব রূপে সাজিয়ে দিবে ফুল শয্যায়

মধু চন্দ্রিমায়

প্রেমের বসূধায়

প্রিয়কে জড়ায়

এখনো পথ চেয়ে অধরার আশায়!

---৮-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

দুষ্ট চক্র

 ------মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************

দুষ্ট চক্র ঘেরিয়াছে আজ

নষ্ট প্রতিযোগীতা হারিয়েছে লাজ!

রক্ত করিছে রক্তরে শোষণ

সত্য নিষ্ঠেরা হইয়াছে দাহন

 

প্রেমের তরঙ্গ চলিছে দূরে

বিরহের পতাকা উড়িছে ঘরে

শোষণ জুলুমের যুদ্ধ রণ

নিরহ প্রাণের স্থান নাহি কোন!

 

অফিস আদালতে এসব কাহারা

সুদ ঘুষ দুর্ণিনীতি করিছে তাহারা?

আমার অধিকার সর্বহারা !

জেনেছি তাহারা দুষ্ট চক্র

চলিছে সদা রাস্তা বক্র—

 

তুমিও মানুষ হওনি মহান

মনুষ্যত্ব করিছো নগ্ন -অপমান।

দুষ্ট চক্র ঘেরিয়াছে আজ

নষ্ট প্রতিযোগীতা হারিয়েছে লাজ!

----০৮-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।