Saturday, April 1, 2023

আমি কার লোক ?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ -৪-২৩ ইং

***********************************

অফিসের ভিতরে তুমুল তুফান ঝড় ,

কে কার লোক এ পরিচয়ে তৎপর !

এখানে পদ-পদবীর নাই কোন ব্যবধান

কে কার লোক পরিচয়ে র্গ্জন- তর্জ্ন।

আমি চেয়ারম্যানের, আমি এমডির

আমি ওমুকের—

সুতবাং সবাধান ! সবাধান !

তুচ্ছ তাচ্ছুল্য করে যায় কঁচি কঁচি ডানা

এখানে কর্তৃপক্ষ নিবোর্ধ্ বধির- কানা।

অফিস যায় রসাতলে তবু নাহি চোখ খুলে

এ তার লোক, সে তার লোক এই কথা বলে।

আমি কার লোক ?

এর উত্তর যায়নি জানা এ ভূ-লোক।

আমি সারাধন কর্মচারী ! আমি লাঞ্চিত-বঞ্চিত !

আমি অবহেলিত—আমি শোসিত -অবিরত – -।

-------------------------------------------

পা চাটা লোকগুলো

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ -৪-২৩ ইং

***********************************

পা চাটা লোকগুলো সুপার পাওয়ারে

সুবিধা পায় সে পৃথিবীর বহরে—

সমাজিক রাজনৈতিক কোনখানে নাই সে

জানি সে, জানি সে ,কর্ম্ক্ষেত্রে আলসে

তবু সে পায় সে সবটুকু সুবিধা-

হউক সে মস্ত বড় আহাম্মক গাঁধা।

ঘরে বাইরে সবখানে কোঠাই আলাদা

যদিও আপন নয় তবু নাহি বাধাঁ।

ছিঃ ছিঃ করি তারে তবু সে সর্বপরি

যদিও ঘৃণা করি তবু তার হাত ধরি,

মুখে বলি কেঁচো প্রাণী মেরুদন্ড নাই তার

অনেকের প্রিয় সে- নশ্বর রাজ্যের !

পা চাটা লোকগুলো সুপার পাওয়ারে

জয় জয় জয়কার ! ঘর আর বাইরে !

---------------------------------

মুক্তি এখনো অধরা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ -৪-২৩ ইং

***********************************

একটি লাল সবুজ পতাকা নিয়ে বসে আছি,

মুক্তির দিকে চোখ,পরাধীনতা স্বাধীনতার ভেতরেও

অধিকার বিলুপ্ত এখনো, বিদ্রোহীরা ঝাঁকে ঝাঁক !

ক্ষমতার শকুনেরা পালকের অন্তরালে

রক্ত চোষা ঠোঁটে ক্ষত বিক্ষত করে গণতন্ত্র !

বিভক্তির তীর্য্ক শুল প্রাণে প্রাণে আঘাত হানে

রক্তাক্ত স্বাধীনতা—

অদৃশ্য দুর্ভিক্ষের জটাজুটে অবরুদ্ধ জনজীবন

মুক্তির ডাক হতে ঝরে পড়ে অসুরের বজ্র ধ্বনি

চিতার অনলে জ্বলে পুড়ে ছাঁই

বাঙালির প্রতিটি প্রাণ !

স্বাধীনতা পেয়েছি, মুক্তি এখনো অধরা –বহুদূর !!

মুক্তির স্বপ্ন নিয়ে বিনিদ্র বসে আছি-

সম্মুখে তাকাই কেউ নেই, কেউ নেই

অন্তরালে আছে কিছু দেশদ্রোহী, লুটেরাজ ,চোর ডাকাত

লক্ষ শহীদের রক্ত দান স্রোতহীন নদীর মতো

নির্বিকার !

মুক্তি তাকিয়ে আছে দেশপ্রেমিকের দিকে----

একটি লাল সবুজ পতাকা নিয়ে বসে আছি,

মুক্তির দিকে চোখ,পরাধীনতা স্বাধীনতার ভেতরেও--

--------------------------------------------------

অধরা স্বপ্নগুলো

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩১-০৩-২৩ ইং

***********************************

অধরা স্বপ্নগুলো গতিপথ করে অবরুদ্ধ,

কখনো ডেকে আনে প্রবল কম্পিত যুদ্ধ!

তবু তারই পিছু এ প্রাণ ছুটে অরিরাম,

কেউ না বুঝে ক্ষতবিক্ষত করে ধরাধাম

এখানে ভালবাসার মূল্য কি ?

তবু এ হৃদয় প্রতিজ্ঞা করে নিভৃত !

একটি অবুঝের সীমানা হতে অবিরত

কখনো হয় আহত ,

কখনো হয় নিহত

তবু ভালবাসে তবু ফিরে আসে ব্যথিত প্রাণ !

কেউ বুঝক আর নাই বুঝক নীলাব গগণ

তবু আকাশে উদিত সূর্যের প্রাণবন্ত ঝলক !

তবু স্পন্দিত প্রাণ ! তবু আঁখিগুলো অপলক

দিগ্বিদিকে উঠেছে আওয়াজ

তুমি সেই ভালবাসার রক্ত ঝরা লাল- আজ

-------------------------------------------

 

এখনো মিটেনি আশা

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩১-০৩-২৩ ইং

***********************************

এ পৃথিবীর পথে এখনো মিটেনি আশা,

এ অন্তরে লুকায়ে অযূত অমৃত-পিপাসা

কি সে চাওয়া পাওয়া ! কি সে সুন্দর স্বপন ?

মানুষ করতে পারেনি সত্য বসূধারে আপন

শুধু মানুষ অনুভব করেছে শত লক্ষ ক্ষুধা,

যেখানে শত লক্ষ আনন্দ প্রাণের-সুধা

সেখানে এ অসীম সুর ধরিত্রীর চির গান,

যে গান গাইতে চায়  শিশু -যুবক -বৃদ্ধ সন্তান

এ চাওয়া-পাওয়া নশ্বর জগতের মাঝে

এক অবিনশ্বর যুদ্ধ লোভ লালসার সমাজে

এ পৃথিবীর পথে এখনো মিটেনি আশা,

এ অন্তরে লুকায়ে অযূত অমৃত-পিপাসা

----------------------------------------

Sunday, March 26, 2023

জীবন জীবিকার তাগিদে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৬-০৩-২৩ ইং

*************************************

জীবন জীবিকার তাগিদে ছুটে চলেছে নিভৃত,

কখনো একা, কখনো সংঘবদ্ধ বিস্তৃত !

গ্রাম থেকে শহরে গলিত সূর্য্ ঝরে আজ

দিগ্বিদিকে উঠেছে নিঃসঙ্গতার আওয়াজ।

তবু কেউ চায় না বুঝে এই রক্ত ঝরা লাল

একটা সংসার ! একটা পরিবার ফুটন্ত সকাল

এই ভেবেই উম্মুখর ছুটে চলেছে অরিরাম

থাকার জায়গা নেই, খাওয়ার ব্যবস্থা নেই

চাকুরীর নিশ্চয়তা নেই এই বৈষম্যের ধরাধাম।

তবু কর্তা স্বপ্ন বুঁনে রাত্রির গভীর বৃন্ত থেকে

যদি আলোক ফুলটা ফুটে

এই বিধ্বস্ত প্রাণে এক দৃঢ়তার নির্দেশে-

জীবন জীবিকার তাগিদে ছুটেছে মহাসমাবেশ।

--------------------------------------------

আমরা বঞ্চিত বাঙালি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৬-০৩-২৩ ইং

*************************************

ওগো কে মিটাইবে কোটি জনতার ক্ষুধা ?

দিন আন্তে পান্তা ফুরায় ঘরে ঘরে বসূধা !

পকেটের দুর্ভিক্ষ লেগেছে প্রাণ হতে প্রাণ

দামের উর্ধ্বগতি নাহি কো সহে আর বেতন!

 

নিঃশেষে কাঁদিছে প্রাণ করিয়া রক্ত পান ।

কত শত ক্ষুধার্ত্ পথে পথে বাংলার সন্তান।

স্বাধীন দেশ তবু অধিকার নেই জনতার মাঝে,

আমরা বঞ্চিত বাঙালি লুটেরাজ সমাজে।

 

লক্ষ শহীদের রক্তে এখনো মিটেনি আশা

চৌদিকে দুর্নীতিবাজ লুটেরা মিটায় পিপাসা।

এখনো রক্তের দাগ আছে লাগি সুনীল গগণ

তবু আশা জাগায় ! তবু দেখি মুক্তির স্বপন।

-----------------------------------------------

নিষ্ফল আর্তনাদ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৬-০৩-২৩ ইং

*************************************

রন্ধে রন্ধে বিষাক্ত রক্তের শোভাযাত্রা চলে,

জীবন উঠেছে হাঁপিয়ে মরণ ব্যাধির ছোবলে।

 

বখাটে মুর্খদের ক্যান্সারে ভরে গেছে সমাজ,

চৌদিকে অর্থ্ বৈভবের ক্ষমতা প্রদর্শ্ন আজ !!

 

নিশ্চুপ উপবাসী জ্ঞানী গুনি শিক্ষিত দল,

নিষ্ফল আর্তনাদ ভদ্র শ্রেনীর অন্তিম সম্বল।

 

সমাজে উগ্রপন্থিদের অগ্রবাদ দিবালোকে

বিচারক এখানে নিশ্চুপ বিচারিক চোখে।

-----------------------------------------

সমাজের দুর্দিন

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৫-০৩-২৩ ইং

*************************************

বখাটে মূর্খেরা অবশেষে সমাজপতি নামে,

গর্জে উঠেছে রক্ত চুক্ষে নগরে ও গ্রামে।

 

ওদের সিন্ডিকেট এখন জীবন্ত মিছিল,

প্রত্যহ হুমকি দমকি দিয়ে যায় নিখিল।

 

পাড়া মহল্লায় সিন্ডিকেটের বিপুল সমারহ,

প্রতিবাদীর প্রতিবাদে নেই কোন আগ্রহ।

 

অবিচার জূলুম বেঁধেছে বাসা জীবনের পাশে,

চৌদিকে বিষাক্ত ছোবল প্রবল দীর্ঘশ্বাসে।

 

ভদ্রদেরর মর্যাদা ক্রমে হচ্ছে আবরনহীন ,

নিঃশব্দে ঘোষনা করে সমাজের দুর্দিন।

-------------------------------------

Saturday, March 25, 2023

ভালবাসার দেয়ালে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৫-০৩-২৩ ইং

*************************************

ভালবাসার দেয়ালে ভয়ঙ্কর বৈদ্যুতিক তার !

কেউ ওঁত পেতে আছে সেখানে-

ধরতে গেলেই নিশ্চিত মৃত্যুর মুখমুখি

এখানে দয়া নেই, মায়া নেই, ভালবাসা নেই

আছে কিছু যন্ত্রনা, অপমান—

আছে কিছু গাঢ় নীল রঙের আগুন

এরা রক্ত চোষে, এরা ক্ষত বিক্ষত করে

কখনো স্বপ্ন দেখায়, কখনো অড়াল হয়

অট্ট হাসি দেয়, ছিনিমিনি খেলে

প্রবল অহংকারে, তুচ্ছ তাচ্ছুল্য করে

তুমি বুঝনা ! শুধু তুমি বুঝ না—

অবিরল জলপ্রপাতে অবিবেচকের মতো

ভেসে যাও ভালবাসার খরা স্রোতা নদীতে-

ভালবাসার দেয়ালে ভয়ঙ্কর বৈদ্যুতিক তার !

কেউ ওঁত পেতে আছে সেখানে-

-------------------------------------

কেউ পারে না, আমিও পারিনি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৫-০৩-২৩ ইং

*************************************

কেউ পারে না, আমিও পারিনি-

যেখানে প্রকৃতির নিষ্ঠুর নিয়ম - নীতি !

কেউ না চাইলেও -এসে যায় -হয়ে যায়

ঠিক তেমনই কেউ এসে দিয়েগেছে আঘাত!

ক্ষত চিহ্নে ভরে গেছে জীবনের প্রতিটা সময়

হৃদয়ের জানালা ভেঙ্গে ভেঙ্গ

রক্ত দিয়ে লিখেছে নাম-

তবু স্বপ্ন বুঁনেছি, তবু সূর্য্ রশ্মি ডাক দিয়ে যায়

শুধু অন্ধকারটা থেকে যায়

তবু পূর্ণিমার অভিসারে

রাত্রি জাগা- বিনিদ্র থাকা

ভালবাসার নিশ্চিত নিয়ম ! নিশ্চিত যন্ত্রনা

হৃদয়ের চূড়াগুলো অতিক্রম করে গেছে

তোমার দেওয়া ঝড়- তুফান !

হয়তো ভালবাসাটাই ছিল

প্রকৃতির আলাদতে অপরাধ !

কেউ পারে না, আমিও পারিনি- হয়তো পারবও না---

---------------------------------------------