Wednesday, February 6, 2019

এমন করে তাকালে !




                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

কখনো ভাবিনি এমন কিছু
তবু এমন করে তাকালে !

সেই থেকে
কখন যে  রাঙা তুলিতে আঁকা হয়ে গেছো হৃদয়ের ফ্রেমে
টেরই পায়নি
টেরই পায়নি কেউ একজন ভিতরে ঢুকে গেছে, অতি যত্নে ঢুকে গেছে
এ হৃদয়ের প্রবাহে প্রবাহে
তুমুল ঝড় তুলে যাচ্ছে গহিন তরঙ্গের উৎসবে
প্রতিদিন সূর্য্ উঠে, প্রতিদিন সূর্য্মূখী হাসে ,চন্দ্রিমার জোসনারা জাগে.
তবুও তো এমন কিছু দেখেনি রাঙা জলে ভাসতে ।

কখনো  দেখেনি তোমাকে
কখনো দেখেনি
অপেক্ষা করতে, ফুল হাতে অপেক্ষা করতে
শুভ্র কাঁশ ফুলের আড়ালে কিংবা খড় স্রোতা ঝর্ণার ধারে

শুধু তোমাকে দেখেছি, তোমার ছবিকে কখনো দেখিনি
দেখেছি মায়াবী চোখ দু’টো

আজ তুমি নেই, কোথাও তুমি নেই
তবু এঁকে ফেলেছি, এ হৃদয়ে এঁকে ফেলেছি..
কাজল কালো চোখ দু’টো !

কখনো ভাবিনি এমন কিছু
তবু এমন করে তাকালে !
---------------------------------------18-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

জানালার পাশে




                                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আরেকটু  দুরে ! কয়েকটা বাড়ী পরেই
সেই বাগানটা !

মাঠ থেকে ঢের টের পাচ্ছিলাম, ফুলটা ফোটে আছে ঠিক জানালার পাশে..
প্রতিদিন বিকেলে ফোটে, জানালার পাশে ফোটে
ফুলের পাঁপড়িগুলো জেগে আছে, অপলক চেয়ে আছে
আমার দিকে, ঠিক দখিনা মূখী..
প্রতি মুহূর্তে দেখছিলাম, চুপি চুপি দেখছিলাম
এক অদৃশ্য দৃষ্টিতে দেখছিলাম!খুব গভীরে দেখছিলাম
সেই ফুলটাকে !
কি অপূর্ব্ সৌরভে ডানা মেলে আছে এক রোমাঞ্চিত মঞ্চে

যদি স্পর্শ্ করতে পারতাম
উঠতে পারতাম সেই মঞ্চে !
তবে এক হৃদয়ের কবিতা শুনাতাম
ভালবাসি, তোমাকে অনেক ভালবাসি –হে ফুল ।

মাঠ থেকে ঢের টের পাচ্ছিলাম, ফুলটা ফোটে আছে ঠিক জানালার পাশে..
প্রতিদিন বিকেলে ফোটে, জানালার পাশে ফোটে ।
---------------------------------- 18-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


অদ্ভুদ হিজিবিজি !




                                                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রেম  আজ বড় বেশী এলোমেলো
হৃদয়ের গভীরতা অদ্ভুদ হিজিবিজি !

বর্ণে বর্ণে সংঘাত! শব্দে শব্দে রক্ত গঙ্গা
বাক্যে বাক্যে অস্রের মহরা
প্রাণে প্রাণে যুদ্ধের দূর্গ্
প্রেমের ভাষা আজ উদ্ভাস্তু যাযাবর 

প্রেম আজ বড় বেশী এলোমেলো
একালের প্রেমিকেরা বুঝে না – একালের প্রেমিকারা বুঝেনা
হৃদয়ের আড়ালে ফাঁদ পেতে আছে
এক  প্রেমের যবনিকা ।

প্রেম আজ বড় বেশী এলোমেলো
হৃদয়হীন বর্ণ্ শব্দের বিন্যাস !
বাক্যহীন নগ্নতার এক মহাকাব্য !
যেখানে নেই কোন ভাষা, নেই কোন ভালবাসা

প্রেম  আজ বড় বেশী এলোমেলো
হৃদয়ের গভীরতা অদ্ভুদ হিজিবিজি !
এখানে আছে কিছু  উৎসব, এখানে আছে কিছু অশুরের উদ্ভাস ।
----------------------------------------17-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।