Tuesday, February 5, 2019

হৃদয় চোরা




                                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

আমি নিভৃতে আঘাত পেতে পেতে
তোমাকে নিয়েই বেঁচে আছি,হৃদয় চোরা ।
আমি বিরহের আগুনে জ্বলতে জ্বলতে
তোমার অঙ্গারে আবার খাঁটি সোনা হয়েছি ।
আমি ভালবাসার পরাজয় জেনেও
তোমার কাছে নত হয়েছি, হৃদয় চোরা ।

আমি লক্ষ কোটি রূপবতী দেখেও
তোমার পাষাণ দুয়ারে হৃদয় দিয়েছি
কখনও তুমি তার মর্যাদা দেওনি
তবু গিয়েছি তোমাকে ভালবেসে, হৃদয় চোরা
আমাকে নাকি ভীষণ ঘৃণা কর জানে সকলে-
কিন্তু আমি জানি,
তুমি আমাকে অনেক ভালবাস ,হৃদয় চোরা !

তুমি আমার মধ্যেই ঘুরে বেড়াও,
তোমাকে যত্নে রেখেছি অদৃশ্য কুটিরে, হৃদয় চোরা ।
আমি ভালবাসার ফুল ফুটাব, তাই
তোমাকে চেয়েছি হৃদয়ের মহাকাব্যে-
আমি তোমার সকল ঘৃণাকে মিথ্যা বলে জানি
তোমার প্রত্যাশা পূর্ণ্ হোক,
আমি বিরহে বিরহে পুড়ে যাই, তবু তোমাকে জানি-
তুমিই আমারই ভালবাসা, হৃদয় চোরা ।

তুমি সুখী হও, স্বার্থ্ক হও
আমাকে দুঃখ দেও ভূলোক,তবু জ্বলে ওঠ আপন ভুবনে,হৃদয় চোরা
 -------- --------------------------------05-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আমি এই মরা নদী




                                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

তুমি দেবে, আমাকে মুক্ত করে দেবে?
প্রতিদিন নিখিলের ভারসাম্যের কথা ভেবে ভেবে
চৌচির বুকে অগ্নি জ্বলে
তাই করছি ফরিয়াদ

আর করনা হত্যা আমাকে দিনরাত;
খুলে দাও আমার বাঁধন খুলে দাও
বুকে ভেসে দাও নাও
পাল উড়ে দাও
পাবে পাবে আমাকে তুমি পাবে,
তুমি দেবে, আমাকে মুক্ত করে দেবে?

যদি দিলে, তুমি দিলে, মুক্তি দিলে;
এর প্রতিদান দিবো আমি তিলে তিলে-
বঙ্গ বুকে জাগবো আমি বিপুল প্লাবনে
বৈশাখ জৈষ্ঠ আষাঢ় শ্রাবণে-

ওহে শুন, আমি অবরুদ্ধ,চোদিক দখলদার জড়ায়ে
প্রবাহে প্রবাহে বিষাক্ত বিষ ছড়ায়ে
এ বুক যেন ক্যান্সারের মত
গতির পথ অবরুদ্ধ ক্রমাগত ।

যদি দিলে, তুমি দিলে, আজ মুক্তি দিলে—
ফিরে আসবো ,যৌবন নিয়ে ফিরে আসবো
আমি এই মরা নদী-
তোমার স্বপ্নের নিখিলে ।
--------------------------------05-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।








এক পরাজিত প্রাণ এখন মানুষের




                                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আমরা দেখি শুধু দেখি আমবস্যার কালো রাত্রি-
চক্ষু মেলে দেখিনা ওই আকাশে জাগা পূর্ণিমার জোছনা
চৌদিকের প্রাণেরা আজ মোহর খচিত পিঞ্জরে অবরুদ্ধ
মগজেরা ছুটেছেতো ছুটেছে আলোহীন পথে পথে
আমরা শুভ্রতা দেখি না প্রকৃত মানুষের
আমরা স্বীকৃতি দেই না অদম্য সৃজনের
দিনভর খোঁজে বেড়াই আলোকিত প্রাণে অন্ধকার দৃশ্য-
মনুষ্যত্বের কপাট বদ্ধ হয়েগেছে মান অভিমানে-
আজ প্রেমের ধরনি বড় অন্ধকার !
মূল্যবোধের পূর্ণিমা আর দেখি না এই আমবস্যার গগণে-
আলোরা নিভেগেছে এক প্রতিহিংসের ছোবলে ছোবলে
ক্ষণিকের মোহে মোহে মানবতা আজ রক্তাক্ত-
এক নষ্ট প্রতিযোগীতায় মেতেছে
আমাদের পথ ভ্রষ্ট প্রাণ !
কোকিলেরা ভুলেগেছে কোকিলের সুর !
বসন্তের সমীরণ আসেনি !
কাকেরা দখল করে নিয়েছে কোলিকের নীড়
হৃদয়ের পাতাগুলো ঝরে গেছে প্রতিহিংসের দাবানলে-
এক পরাজিত প্রাণ এখন মানুষের-
------------------------------------05-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।