Thursday, February 7, 2019

ভুলে যেও , ক্ষমা করে দিও!




                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ঘরে ঢুকতেই দেখি,
টেবিলের উপর রাখা, খুব যত্ন করে রাখা
একটি রুমাল ।
তার বুকে একটি গোলাপ !সদ্য ফোটা একটা গোলাপ !
হাতে নিতেই দেখি,
রুমালে কিছু লেখা, একটা লাইনে লেখা, ছোট্ট করে লেখা
ভুলে যেও , ক্ষমা করে দিও!
----------------------------20-10-2018,
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

বিশেষ কেউ


  
                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
মোবাইলটা বেজে উঠল,ট্রিং ট্রিং শব্দে বেজে উঠল
একটা মেয়েলি কন্ঠ শুনতে পেলাম, ঠিক বুঝা গেল না !

আবার রিং হলো, রিছিভ করতেই..
আমাকে চিনতে পারলে না হে কবি ?
আমি আপনার বিশেষ কেউ !

গভীর বিষ্ময়ে ভাবছিলাম কে সে !
তারপর আর কখনো রিং আসেনি, আর কোখনো বলেনি
আমি আপনার বিশেষ কেউ !

অনেকদিন পর একটা খাম এলো ! খুলতেই দেখি..
ছোট্ট চিরুকোটে লেখা
আমি তোমাকে অনেক ভালবাসি হে কবি

আমাকে চিনতে পারলে না হে কবি ?
আমি আপনার বিশেষ কেউ !
------------------------------------20-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।




Wednesday, February 6, 2019

”মহান মুক্তিযুদ্ধের সনদ”



 
                                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এ বুকে লাল –সবুজ দুই রঙ ছড়িয়ে দিয়ে
মায়ের আঁচলে লিখেছে নাম
সে এখন জেগে আছে প্রতিটি বাঙ্গালীর হৃদয় প্রান্তরে

সে আর কেউ নয়
যে বুকের তাজা রক্ত দিয়ে লিখেছে শিরোনাম স্বাধীন বাংলাদেশ
এক শপথ অন্তরে গেঁথে
সে এখন উর্ধ্বশিরে আছে বিশ্ব বুকের মুক্ত সমীরনে-

মুক্তি যুদ্ধের লগোতে লেগে আছে ঘাসের সবুজ,বুকে লেগে আছে রক্তের দাগ--
যেন কোন গড়মিল নেই, না কোথাও কোনখানে-

এখন
এ বুকে রাত্রির আঁধার কেটে জেগে উঠে স্বাধীন সূর্য্
চেয়ে দেখ,
যেখানে তুমি পা দুখানি রেখেছো,সেখানে
লেগে আছে লক্ষ শহীদের রক্তের দাগ! যেখানে
শুয়ে আছে সম্ভ্রম হারানো লক্ষ মায়ের প্রাণ !

চেয়ে দেখ,
যেখানে তুমি হাত দুখানি রেখেছো, তার উপরে জেগে আছে
মুক্তিযুদ্ধে পাওয়া লাল-সবুজ পতাকা
”মহান মুক্তিযুদ্ধের সনদ”
স্বাধীন বাংলাদেশ, স্বাধীন সংবিধান ।
------------------------------------06-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।