Saturday, April 27, 2019

আমি সভ্যতাকে খোঁজে ফিরি




-------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
বজ্র কণ্ঠে কেউ চেঁচিয়ে উঠল অসভ্যতাকে ডেকে ডেকে
আর আমি সভ্যতাকে খোঁজে ফিরি পথের বাঁকে বাঁকে
চমকে উঠেছি !

সেই সভ্যতা কোথাও নেই, নিলর্জ্জতা চলছে উম্মুক্ত মঞ্চে
নকলের দিকে ছুটে-
অসভ্যতাকে দেখেছি, রক্তে রক্তে লুটে নিচ্ছে চরিত্রের নির্যাস
আধুনিকতার কোলাহলে-

বাঙ্গালীর ঐতিহ্যকে হত্যা করে চলেছে প্রাচ্যের যত রীতি নীতি
বাঙ্গালীরা বাঙ্গালীর মাঝে নেই!
এই দৃশ্যটা খুব অপরিচিত, নারীরা নারী কিনা বুঝি না!
নরেরাও কম কিসের !

যতটুকু বুঝতে পারি, এক প্রদর্শনীর প্রতিযোগীতা চলছে..
ভাঁজে ভাঁজে কলঙ্কের ছাপ !
হায়, তবু সেই অসভ্যতার গর্জ্ন তুলছে পথ হারা পথিকেরা
এ কেমন সভ্যতা আমি বুঝিনা !

বজ্র কণ্ঠে কেউ চেঁচিয়ে উঠল অসভ্যতাকে ডেকে ডেকে
আর আমি সভ্যতাকে খোঁজে ফিরি পথের বাঁকে বাঁকে !
চমকে উঠেছি !

--------------------------------------------25-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Thursday, April 25, 2019

হে প্রিয় দাদা



                        ---------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
তোমার প্রতিটি পদক্ষেপই এক স্বপ্নের  কবিতা,প্রতিটি
মুহুর্ত্ই বিজয়ের উৎসব-

তুমি যেদিনই এগিয়ে এলে আমার এই রণ দূর্গে
পৃথিবীর সব পরাজয় থেমে যায়-
আমি ভুলে যাই দুঃখের সব কবিতা
প্রাণের স্পন্দিত প্রবাহে জেগে উঠে তুমুল বিজয়ের উচ্ছাস-
তোমার এ মানবিক প্রতিটি মুহূর্ত্ এক স্বপ্নের মতো
অতুল্য উপমা-

অনেকবার তুচ্ছ হয়েছি, ফিরে এসেছি নিদানের মতো, কেউ আশ্বাস দেয়নি, কেউ শুনেনি
শুধু তুমিই !
তোমার এই সীমাহীন উদারতা কিংবা অমূল্য মহত্ত্ব
রক্ত কণিকা হয়ে থাকবে এই দেহ প্রাণের স্পন্দিত প্রবাহে
শোধ হবে না, এর মূল্য শোধ হবে না, কোন দিনও হবে না
তুমি এক অন্ধকার ঘরের আলো-

তুমি স্বেচ্চায় জ্বলেছিলে বলেই অন্ধকার নীড়ে দেখেছি আলো-
তোমার প্রতিটি আবেগই এক প্রেমের  কবিতা,প্রতিটি
মুহুর্ত্ই মানবতার উৎসব-
তোমার নিঃস্বার্থ্ প্রেমই দুঃখকে দিয়েছে সুখের ঠিকানা- হে প্রিয় দাদা ।

আমি চির কৃতজ্ঞ হে অতুল্য মহান
তোমার র্স্পশেই মুছে গেছে চোখের সব জলপথ-
তুমি ছিলে বলেই খুব কাছে পেয়েছি সুদূর নীলিমা
আজ এসে দেখো,
এই পরিবারের প্রতিটি মুহূর্ত্ প্রেম সঙ্গীতের
অপূর্ব্ মূর্ছ্না ।
তোমার প্রতিটি নিঃস্বার্থ্ যুদ্ধ একেকটি মুক্তির কবিতা-
প্রতিটি মহত্ত্ব অতুল্য উপমা- হে প্রিয় দাদা ।
---------------------------------------------------25-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।( উৎসর্গ্ঃ অসিত সাহা, ট্রান্সফোর্ট্ ম্যানেজার , বি্বিএস গ্রুপ)

**********************




Tuesday, April 23, 2019

কার হাতে তুলে দিবো?



--------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
একটা কালো মেঘ ভেসে এলো দুপুর বেলা
সূর্য্টা ঢেকে গেলো ভর দুপুর !
চতুর্দিকে অশুরের প্রতিধ্বনি,লাসলার চক্ষু আর কামনার চক্ষু
দানবীয় হিংস্র ছোবলে ছোবলে নারীর গগণ বিদারী কান্না-

মানব সভ্যতা নিভে গেছে,ভীত কম্পিত ধরণীর তটে আমি
হঠাৎ যেন এই পৃথিবীর ধর্ষকেরা গর্জে উঠেছে অশুরের মতো-
আলোর ভিতরে এক আঁধারের ঘনঘটা
নৈতিকতা আর জাগেনা এ প্রাণের স্পন্দনে স্পন্দনে
বিবেক অন্ধ হয়েগেছে আলোর বিদ্যাপীঠে-
চরিত্রের মধ্যে এক লম্পটের আনাগোনা
আলোরা দিশারী মুখ লুকালো শয়তানের আঁচল !

হঠাৎ যেন দিশারীরা পথ হারিয়ে উল্টো পথে—
ওদের ঐ নগ্ন থাবাটা, নগ্ন কুকুরের চেয়েও অধম!
আগামীর সন্তানেরা বড় ভীতু ! বড় ভীতু!
এ সভ্যতা বিচলিত ! চিন্তিত-


যে আলো পথ দেখাতে পারে না, সে আবার আলো কিসের?
সে তো  আলোকরূপী অন্ধকার !
সে চোখ এক অচেনা চোখ,নগ্ন প্রাণীর মতো ভয়ঙ্কর  !
সন্তানেরা ডেকে বললো,ওরা মানুষরূপী জানোয়ার
ভয় পাই! বড় ভয় পাই !
আলোর ভিতর অন্ধকার, কার হাতে তুলে দিবো জাতির ভবিষ্যৎ ?
------------------------------------------------23-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।