Monday, April 29, 2019

ফাঁসির মঞ্চের মতো



                                              ----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
 আজ এক অফিসে গিয়ে চেয়ারের উত্তাপে
অশ্রুনয়নে ভেসে-
বঞ্চিত বুকের ভেতর জেগে উঠে সীমাহীন যন্ত্রনা
কষ্টের কাফেলা-

দায়িত্বের সীটে সীটে যারা
ওঁত পেতে আছে স্বাধীন বাংলাদেশের রন্ধে রন্ধে
বকশিস, খরচাপাতি, সালামি আরো কত নাম!
চৌদিকে অনৈতিক যত আবদার !
এইসব করছে চেয়ারে বসে বসে তোমাকে তোয়াক্কা না করে
দুর্নীতির এক সিন্ডিকেট রাজ্যের প্রতিটি ক্ষেত ও খামারে

আমি অশ্রুনয়নে ভেসে অসহায়ের মতো চলেছি নঙ্গোরহীন পথে পথে
কে বুঝবে এই যন্ত্রনা?
আমার ট্যাক্সের পয়সায় যারা চলে,ওরাই আমাকে ত্রিভূবন দেখায়-
ওরাই আমাকে বঞ্চিত করে!
এ কেমন বিচার হে বিচারপতি ?

জিরো টলারেন্স বললেই সব চুকে যাবে তা আমি মানি না-
উন্নয়নের মহাসড়ক হলেই সব ফিরে পাবো তা আমি মানি না-
আমি নৈতিক উন্নয়ন চাই, অধিকার ফিরে পেতে চাই
আমি দুর্নীতির মৃত্যু চাই,
চেয়ারের অপব্যবহার করে যারা অফিস -আদালতে
পথে-ঘাটে কিংবা ক্ষমতার মসনদে
ফাঁসির মঞ্চের মতো উপমা দেখতে চাই বিচারিক এজলাসে—
-----------------------------------------------29-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর


Sunday, April 28, 2019

লাইনে লাইনে ঘোলা পানি



--------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
লাইনে লাইনে ঘোলা পানি অবাক বিষ্ময় !
যদিও ওয়াশা দায়িত্বে রয়েছে সারা নগরময়
চেয়ে দেখ আজ পানিতে পানিতে জীবানু
নগরবাসী দিশেহারা তবু রঙহীন রংধনু-
অভিযোগ উঠেছে চৌদিক থেকে বিশুদ্ধ নহে পানি
রক্তে মাংসে যোগ হয়ে গেছে যত সব ব্যাধির খনি

নগরবাসী যে বারে বারে
এই খবর পৌছে দিয়েছে কর্তৃপক্ষের দ্বারে দ্বারে,
মিছিলে মিছিলে বিক্ষোভে বিক্ষোভে চিৎকার গর্জনে
কর্ণপাতহীন অবহেলা জনতা দেখেছে দুর্নীতির সিংহাসনে
যারা করেছে প্রতিবাদ পথে ঘাটে-
তাদের বিরুদ্ধেই তোমরা রয়েছো চটে!

তবু,
বিশুদ্ধ পানির দাবি করেছি তীব্রতর
সারা নগর শ্লোগানে শ্লোগানে থরথর
বিশুদ্ধ পানি চাই, বিশুদ্ধ পানি চাই
কোটি কোটি জনতা এ নগর বুকে রোগ- শোকে
ব্যাধির দলেরা হাজির সকলে রাজধাণীর বাঁকে বাঁকে ।

তোমরা মানবিক হও ওহে কর্তৃপক্ষ ভাই
দায়িত্ববোধের বিনিময়ে হয় হোক,তবু আমরা চাই ।
বিশুদ্ধ পানি! বিশুদ্ধ পানি! সারা নগরময়-
লাইনে লাইনে ঘোলা পানি অবাক বিষ্ময় !
যদিও ওয়াশা দায়িত্বে রয়েছে সারা নগরময় ।
-------------------------------------------28-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Saturday, April 27, 2019

সব কিছুর মাঝেই তুমি



------------------------------ কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
তোমাকেই আগামীর যোদ্ধা মনে হয়
তোমার ভিতরেই সব স্বপ্ন লুকে আছে
কাঙ্খিত মুক্তি যেন দেখি তোমার পরতে পরতে
তুমি বিজয়ের উপমা, রণ দূর্গে বুক উঁচিয়ে
যুদ্ধ কর তুমি এক অশুভ শক্তির বিরুদ্ধে মুক্তির অভিলাসে
তোমার ভিতরে সেইসব দৃঢ় অঙ্গিকার ।

এক সত্যের পতাকা দেখতে পাই তোমার দূরন্ত আঙ্গিনায়
অন্যায়ের বিরুদ্ধে অবিচল যুদ্ধ দেখি ,বজ্র হৃঙ্কার শুনি
রক্ত চক্ষুকে পরোয়া না করে-
এক জাতির মুক্তির জন্য যতখানি গর্জ্ন লাগে
তাও আছে,

শুধু নেই, শুধু নেই—
তোমারই মতো নেই, অনেক যুবকেরা নেই আশার প্রদীপে-
নেশার আয়নায় মুখ দেখে দেখে
তোমার সাথীরা এঁকেছে ওই লাল গোধূলির ফুল ।
চৌদিকে দেখ অগ্নি রাঙা দাউ দাউ পলাশ!

এক শুভ শক্তির কোন দূর্গ্ হতে তুমি জেগে উঠ-হে যুবক
যতসব জয় পরাজয় আছে এ জাতির
সব কিছুর মাঝেই তুমি ।
তোমাকেই আগামীর যোদ্ধা মনে হয়
তোমার ভিতরেই সব স্বপ্ন লুকে আছে ।

-------------------------------27-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।