Thursday, May 2, 2019

নিলর্জ্জ প্রর্দশনী



                                 -------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
নিলর্জ্জ প্রদর্শনী ছড়িয়ে পড়েছে প্রান্ত থেকে প্রান্তে,
কি হবে আর প্রাচ্যের জাহেলী উম্মদনায় ?
কতদিন তুমি দেখাবে এইসব আর !
একদিনতো পতিত হবে উচ্ছিষ্ট হাড়ে
সেইদিন এইসবতো তোমার বিপক্ষে দাঁড়াবে !
নিলর্জ্জ প্রর্দশনী কুঁটে কুঁটে খাবে নিঃশব্দে
এইসব উম্মুক্ত জাহেলী চলবে কতদিন?
জেগে উঠা তোমার অবয়ব,
দুষ্টের শ্বাস প্রশ্বাসে যৌবক তারণা ক্ষেপে উঠে হিংস্র পশুদের মতো
হয়তো বলবে এইসব তোমার অধিকার-
কিন্তু যে অধিকার তোমাকে ক্ষত বিক্ষত করে ইহ লোক পর লোক
সারা অঙ্গে নখের থাবা আর অশুরের শর্স্পকে অনুপ্রাণিত করে
কতক্ষণ আটকে রাখবে অনিষ্টের মহরা?
আর কত নিলর্জ্জ প্রর্দ্শর্নী দেখাবে পথ-ঘাটে !
সভ্য মানুষেরা লজ্জা পায় তোমার এইসব দেখে দেখে-
তার চেয়ে বরং সভ্যতাকে অস্বীকার করো,
অস্বীকার করো লজ্জাশীলতাকে-
তখন সভ্যরা ভাববে তুমি নিষিদ্ধ পল্লীর কেউ-
কিন্তু আমি চাই তুমি ফিরে এসো এইসব নিলর্জ্জ প্রদর্নীর বদলে
সন্ধান করি সভ্য সমাজের,
উদয় হোক আদর্শ্ প্রাণের উজ্জ্বল উপমা এই নিখেলের বুকে
নিলর্জ্জ প্রর্দশনী নিভে গিয়ে জেগে উঠুক
এক সভ্যতার রবি প্রত্যেকের অন্তরে অন্তরে ।
-----------------------------------------------------02-05-2019,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

Tuesday, April 30, 2019

তুমি তোমার দূর্গের সেনাপতি




                          -------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্বজাতির সদস্যরা ক্ষেপেছে আজকে বসুধায়,
চৌদিকে নানা সমালোচনা দেখি পাতায় পাতায়
অনৈতিক চেতনা খোঁজে বক্র পথ,হিংসুক চোখ;
তাই প্রতিবাদ অসহনীয় এ  মর্তলোক,
মিথ্যেরা এখানে রঙ ছড়ায় খোঁচায় খোঁচায় ।

দুর্নীতিবাজেরা জোট বেঁধেছে,রাজ্যের প্রতিটি কোণে,
সাহসী প্রতিবাদী আঘাত হেনেছে দুষ্টের বনে;
অভিশপ্ত সেই সব আত্নারা এখন অধীর-
প্রতিবাদীর বিরুদ্ধে জোট বেঁধেছে নিবোর্ধ্ শিবির!
দুনীর্তিকে চুমু খেয়েছে প্রকাশ্য আলিঙ্গনে-

অসাধুরা ধরা পড়ে গেছে এক সাহসীর কল্যাণে
তাদের আজকে জাতির শত্রু বলেই নিয়েছে চিনে
তবু সিন্ডিকেটেরা ধূর্তের মতো কূঁট চালে
কিন্তু ওরা ভুলেগেছে তুমি ষোল কোটি বাঙ্গালীর প্রতিনিধি-
তুমি তোমার দূর্গের সেনাপতি ।
এরূপ প্রচেষ্টাই পারে জাতিকে মুক্তি এনে দিতে

অসাধুদের প্রভাবে দমেনি কখনো হৃদয়ের প্লাবন
তুমি এগিয়ে চল,তুমি থাকবেই জনতার আসন ।
--------------------------------------------30-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।






রাইড শেয়ারিং



                                     ----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ইদানিং আচমকাই ফিরে আসে রক্তাপ্লুত লাশ!
যখন তখন ফিরে আসে, ব্যাপক দুঃখ নিয়ে ফিরে আসে,
ফিরে আসে স্বজন হারা ব্যাদনার গগণ বিদারী কান্না
রাস্তায় রাস্তায় দৌড়ে দক্ষ অদক্ষ রাইড শেয়ারিং
লাগামহীন ঘোড়ার মতো  ছুটে চলে  অতঃপর-
শহরের বুকে ফিরে আসে কিছু নৈতিক অবক্ষয়
কখনো কখনো মনে হয় নিষিদ্ধ পল্লী আমাদের শহর ও গ্রাম ।

এইভাবে যদি চলে ফিরে, খুব নিকটেই অন্ধকার দেখতে পাবো
যানজটের জট দ্রুত গোটাতে যেয়ে
যে রাইড শেয়ারিং এর তুমুল উল্লাসে
আমরা মেতেউঠেছি নতুন মিছিলে,সে এক রক্তাপ্লুত লাশ!
শত মায়ের অশ্রুঝরা চোখ,
শোকের প্লাবন মুছে যেতে না যেতেই-
খবর আসে লুটে নেওয়া সম্ভ্রমহানীর  দুঃসংবাদ-
কত তরুণ-তরুণীর প্রাণ এই উৎসবে হেরে যাচ্ছে
একটু ভাবলেই চমকে উঠি!
এক অসভ্যতার উম্মুক্ত প্রদর্শনী দেখি ইদানিং কালে-

এই দায় তো তোমাকই  নিবে হবে- হে সমাজপতি
হৃদয়ে উজাড় করা হাহাকার চলছে এক সভ্যতার খোঁজে
যানজটে রাস্তার বুক যেন দূরন্ত গাড়ীর গোরস্থান-
এর সমাধান কিন বেপোরোয়া রাইড শেয়ারিং ?
অন্ধাকার আসতে না আসতেই
তুমি জেগে উঠ হে রবি !
চৌদিকে গোধূলীর মহরা চলছে উম্মুক্ত রাস্তার বুকে !
--------------------------------------------------30-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।