Monday, May 13, 2019

তুমি ঘৃণিত




                                         ---------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এক মনুষ্যত্বের পরাজয়-
প্রাণে প্রাণে উঠিল জাগিয়া পশু চরিত্র সমুদয়
প্রহরে প্রহরে অশুভ প্রাণেরা হিংস্রতা মেলে ধরি
স্বাধীন নিবাসে শিশু কিশোর যুবতী ধষর্ণে মরি ।

নিত্য দিনের এমন দৃশ্য যেন  এই জাতির অপমান,
যে সভ্যতার খোঁজে মানুষেরা ছুটিছে মুক্তির উদ্যান!
সে উদ্যানে নরপশুরা রোপিছে নির্লজ্জ ধষর্ণের বৃক্ষ-
ছোবলে ছোবলে ক্ষত বিক্ষত করিছে কত সতির বক্ষ !

এতো গগণ বিদারী চিৎকার কেউ কি শুনে ?
এ কোন সভ্য সমাজে দাঁড়িয়ে ধর্ষিতা মৃত্যুর প্রহর গুনে!
যে নীড় তোরে করিল সৃষ্টি তারে দিলি কলংক করিয়া
তুই নির্বোধের মতো এ জগতে চলিস বুক উঁচিয়া-
তবু তোর পরিচয় তুই ধর্ষ্ক!

এ জাতি তোর অবসর চায়, এ জাতি তোর মৃত্যু চায়
দূর কর ঐ যৌবিক তারণা, প্রেম দে সব  রিক্ত খাঁচায়।
মানুষই নিখিলে চির শ্রেষ্ঠ-ওই মনুষ্যত্বের দিশায়-
সে ই পারে মুছে দিতে ধর্ষকের পরিচয় মনুষ্যত্ত্বের ছোঁয়ায় !

ক্রমে ক্রমে পৃথিবীর সব প্রাণেরা জেনেগেছে- “তুমি ঘৃণিত” !
আর পরিচয় দিয়ো নাকে তুমি ধর্ষ্ক! তুমি নিখিলের হীন ।
----------------------------------------------------13-5-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
       

Monday, May 6, 2019

যতই করি ঘৃণা এই মিথ্যারে



------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যে পরিচয়টা দিয়ে শ্রেষ্ঠ বলি আমারে
সে তরঙ্গ কি আছে মনের কারাগারে ?
যা কিছু করি নশ্বরে দিবারাতি
সেটুকু ওই পূর্ণিমার আলোয় গাঁথি,
ভুলে যাই এই পরিচয়ের অন্ধকারে
আমিও হই অদৃশ্য চির সত্যের বহরে-
স্বার্থের বিভোরে ধুলির পরে ধূলি-
শুধু চাই আপনাকে পরিচয় করে তুলি
কে কাকে হারায় এই ক্ষণিক ভুবনে!
সবে যেন উঁচু শির কেউ কারো নাহি মানে!
যতই করি ঘৃণা এই মিথ্যারে-
স্বার্থের মোহে ততই হারাই আপনারে ।
-----------------------------------------6-05-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।


পিঞ্জর খুলে দিবে আমাকে



-------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্ল।
বড় অন্ধকার পিঞ্জরে লুকে আছো, প্রাণ আমার ।
গভীরে,খুব গভীরে, স্পন্দনের শব্দ শুনি নিশিদিন
অদৃশ্য শক্তির মূল কোথা -এ মাটির দেহ বিস্তারে;
কার নিরন্তর কারুকার্যে আমি,কে সেই অধিশ্বরে ?

যার প্রেমে ধীরে ধীরে এই নিখিলের বুকে আমি আজ!
স্পন্দিত প্রাণের ঠিকানা হয়ে আছি আমার ভিতরে
এক ক্ষণিকের ভেলায়, তার তৈরী করা পিঞ্জর শালা
পৃথিবীর নিবাস একদিন পিঞ্জর খুলে দিবে আমাকে—

আমার আমিকে খুঁজি আর খুঁজি প্রাণের সঞ্চারে পৃথিবী-
কিন্তু প্রাণ তুমি কোথা আছো ? এ দেহ কি ভুলে গেলে?
আপন দেহের ভাঁজে ভাঁজে বিদায়ের কত সংকেত!
ওই দুত ওঁত পেতেআছে যেতে হবে সব রেখে ।

এক ক্ষণিকের ভেলায়, তার তৈরী করা পিঞ্জর শালা
পৃথিবীর নিবাস একদিন পিঞ্জর খুলে দিবে আমাকে—
------------------------------------------------