Tuesday, September 24, 2019

আমার কিছু করার নেই



                                        --------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
তুমি আর কতোটুকু পুড়াবে ?
তোমার দৈন্যতা আর অসীম বিনাশ
আমাকে পুড়াচ্ছে অবিরত!
তোমার ঘৃণা আর অতো নয় যতটা না তোমার পরাজয়

নির্দ্য় হলে তবু কিছুটা হৃদয় থাকে
কিছুটা প্রেম থাকে,
না হও প্রেমিকা তবু তুমি মানুষ, তবু তুমি ভাবনা-

অহংকার পোড়ালে আর কিছুই থাকে না
কিছুই থাকে না,
আজ তুমি ভালবাসাহীন ফেরারি পথিক ।
খাঁ খাঁ মরুদ্যান, আমার কিছু করার নেই।
------------------------------------- 24-09-2019,রাওনাটকাপাসিয়া,গাজীপুর।

আপন কর্মে

                                   ----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মুক্তিকে খুঁজো না বৃথা অবৈধ কর্মের অগ্নি বানে
দুর্নীতির করাল গ্রাসে কিংবা কোন সিন্ডিকেটের ঘৃণ্য জালে
কোন কালো টাকার পাহাড়েও নয়,
খুঁজো না ক্যাসিনোর যানজটে- ক্ষমতার বেষ্টনীতে, মধ্যরাতে
কোন মদ জুয়ার আসরে, কোন চাঁদাবাজির কোলাহলে

মুক্তিকে খুঁজো না কোন রাজনৈতিক ছায়াতলে
নগ্ন কোন নর্তকির আলিঙ্গনে কিংবা অনৈতিক কোন
বৃহৎ দাপুটের মিছিলে মিছিলে
ভুল করেও ঘুষের লোভনীয় কোন প্রস্তাবে, যদি এই
আঁধার প্রকোষ্ঠে আসো
দেখবে তুমি পুড়ে ছাঁই হবে বাংলার এই জমিনে
ঘৃণায় ঘৃণায় হারাবে, ইহ-পর সব হারাবে-
বিধাতার ভয়ঙ্কর শাস্তি চেয়ে আছে, অপলক চেয়ে আছে
কর্মের উপর !!

হৃদয় উজার করে গেয়ে যাও চির সত্যের গানগুলি
আপন কর্মে  জেগে উঠাও সেইসব মহৎ গুনাবলি ।
-----------------------------------------------24-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




Monday, September 23, 2019

প্রতিটি ফুলই কবিতা



----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
তোমার বাগানে প্রতিটি ফুলই কবিতা,প্রতিটি
পাঁপড়িই কাব্য-
তুমি যখন ঝরে যাও সঙ্গে সঙ্গে হৃদয়ের
সব স্পন্দন থেমে যায়,
প্রেমের আকুতিগুলো ব্যাকুল হয়ে ওঠে
কবিতার বর্ণগুলো ভুলে যাই ।
তোমার দর্শনের প্রতিটি মুহূর্ত্ এক রোমান্টিক জোসনার মতো
সিগ্ধ ।
প্রতিটি ফুলের সৌরভ যেন হৃদয়ে স্পন্দিত কোল্লোল
তোমার একটুখানি সুবাস ঘুমন্ত শরীরের উত্তেজনা
সমর রণের দূর্গ্
সম্মুখ যুদ্ধে বীরত্তের প্রেরণা, বিজয়ের চেতনা ।
তুমি যখন অন্ধকারে হারিয়ে যাও আমি খোঁজে ফিরি
অবসাদের মগডালে
তোমার বাগানে প্রতিটি ফুলই কবিতা,প্রতিটি
উপস্থিতিই শক্তি
অনিঃশেষ বিজয় ।
তোমার প্রতিটি প্রকাশ একেকটি
মুধুর প্রণয় ।
তোমার বাগনে প্রতিটি বৃক্ষ একেকটি কবিতা
প্রতিটি বোঁটা প্রেমের সংলাপ ।।
তোমার স্পর্শের প্রতিটি মুহূর্ত্ ফুল শয্যার
অপূর্ব্ দৃশ্য !
তোমার বাগানে প্রতিটি ফুলই কবিতা,প্রতিটি
পাঁপড়িই প্রেমের মহাকাব্য-

------------------------------------------------23-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।