Tuesday, September 24, 2019

সময়ে ওরা রাস্তার ফকির



-------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এতো সহজেই কোটিপতি হতে চায় কেন ?
বুঝিনা মানুষের রক্তে এ কি নেশা !
চোরা পথে, অবৈধ পথে কলঙ্কের রং মেখে
বিনিদ্র রজণী কতোই না কাটে ডাকাতের বেশ ধরে
কোন দারিদ্রের অভিশাপে জাগি সারাটি স্নিগ্ধ রাত?

চুপি চুপি রক্তে চোষে খায় নাড়ি ভূড়ি
ঠিক যেন রক্তপিপাষু জাতিকে দিলো হারি ।

সহজে যদিও কোটিপতি হতে দেখি-
সময়ে ওরা রাস্তার ফকির কিংবা ফেরারী আসামী ।
সহজেই ভীড়ে না শুদ্ধতার কাছে
পাপের মহাবরণে আজ ধরা আছে..

বিস্মিত জাতি,
ওরা যতই করুক না চুড়ি, ডাকাতি কিংবা অবৈধ অর্থের উৎসব-
আজ দেখো রাস্তায় রাস্তায় অলি-গলি উড়িছে টাকার বৈভব !!!
কে তার মালিক? হদিস নেই-
বস্তায় বস্তায় ঘুরে…

জাতি শুধু চায়—
মায়ের বুকে তুমি -আমি -সবাই বৈষম্যহীন থাকি
ঘৃণা করি ওইসব চোর- চুট্টা –বদমাইশ নোংরা ঢেকি।

এতো সহজেই কোটিপতি হতে চায় কেন ?
বুঝিনা মানুষের রক্তে এ কি নেশা !
সময়ে ওরা রাস্তার ফকির কিংবা ফেরারী আসামী ।
-------------------------------------------------------------24-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

স্মৃতির দিকে তাকালে



                                   ----------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্মৃতির দিকে তাকালে কেন স্থবির হয়ে আসে ভাষা !
ভেসে ওঠে সেই সব পাগলামীর দিনগুলো,
সেই সব উম্মাদনা, অপলক চেয়ে থাকা ক্লাশ রুমে
আহা সেই মায়াবী চোখের উত্তাপ
ভেসে  ওঠে….

 ভেসে ওঠে, রাঙা ঠোঁটের সেই সব মুচকি হাসি,
হরিণের মতো চাহনী, সেই  সব সিল্কি চুলের উতালা ডানা
একটি কিশোরী লাল স্কার্ট্ পড়ে মঞ্চে এসে দাঁড়ালো
তার কণ্ঠে বেজে উঠল-
”ভাল আছি ভাল থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখ”
তন্ময় চোখে  তাকে দেখছিলাম, শুধু দেখছিলাম….
আর ভাছিলাম !!

কবে যে সে ঢুকে গেলো  এ অবচেতন  হৃদয়ে সুচতর !
আজো বুঝিনি কোন সে যাদুর মহিমায় গড়ে গেলো প্রেমের সভ্যতা ।
হৃদয়ে খুব গভীরে শিহরণ তুলে চলে গেলো.
যে প্রেমের কাব্য শুনাতো, অবিরত শুনাতো
তার অবয়ব আজ এতো দূরে ! এতো দূরে..

স্মৃতির দিকে তাকালে কেন শুকিয়ে আসে  এ প্রাণ !
ভেসে ওঠে- না বলা কথার অনেক কথামালা,
একটি কিশোরী- আচমকাই এসেছি কবির জীবনে
কবি আছে, কবিতার ফুল নেই, কবিতার সুবাস নেই
বাগান আজ রিক্ত-
ভেসে ওঠে, শুধু ভেসে ওঠে সেই ছবিটা
সেই কিশোরীটা-
স্মৃতির দিকে তাকালে-
-----------------------------------------------24-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।






কবি ছিলাম না কভূ



                   --------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
‘চমৎকার , চমৎকার’বলে
চৌদিকে প্রশংসা করে যাচ্ছে কিছু লোক
কবিতার শৈলী নাকি অপূর্ব্ !
আসলেই কি তাই ? নাকি কবিকে শুধু তুষ্ট করার অভিপ্রায় !
এতো প্রশংসা কি প্রেরণা ?
সমস্ত ফেইসবুক পাতা জুড়ে
কতো যে বাহারী কবিতার প্রশংসা পেলাম-
বুঝতেই পারলাম না আসল না নকল
যে রকম এলোমেলো ছিলাম,
আজও তেমনই আছি, তবুও..
মিথ্যে প্রশংসায় আমি আজ নিজেকে হারালাম
কবি ছিলাম না কভূ, তবু কবি হলাম
আর তোমরাই বানালে…
---------------------------------------24-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।