Tuesday, July 6, 2021

একটি শোক সংবাদ

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************************

তোমারে পড়বে না মনে প্রাণের  শিহরণে

এ জগৎ ভুলে যাবে আপন ব্যস্তার ভুবনে।

শোক সংবাদ শুনবে যেদিন মানুষের মুখে

সেদিন হয়তো  অশ্রুসিক্ত ছলছল বুকে

এই পৃথিবী খোঁজবে তোমারে  হৃদয় কোণে

তবু এই বাঁধন ছিড়ে যাবে দূর কোন গৃহায়নে

কোনদিন ফিরবে না আর ঝিলিমিলি-তলে

রঙ্গিলা মঞ্চ ডাকবে না রোমাঞ্চের সুর তলে

এত প্রেম! এত ভালবাসা- ছুটেছে পথ একা

শোক সংবাদে মুছে যাবে আঁখি-জল-লেখা।

স্বার্থের পৃথিবী নিভে দিবে শিয়রের বাতি

তুমি হবে পর অনন্ত পথে চলে দিবা-রাতি

এ ক্ষণিক নিখিলে তুমি এক বসন্তের পাখী!

এতো কিছু করেও-

নিথর দেহে সাদা কফিনে  চলেছো একাকী।

হয়তো তেমনই  করে ডাকিছো সাথীরে

অর্জিত ধন দৌলত প্রিয় প্রিয়া কেউ নেই

এই দূর্গ্ম শিবিরে--

একটি শোক সংবাদ আঁখির ঘন নীলাঞ্জন ছায়া

এই পৃথিবীর ভাঁজে ভাঁজে রবে না কোন কায়া।

ভুলে যাবে , সবাই ভুলে যাবে তোমার মায়া।

তাই তুমি রচো অনন্তের দীপ মালা

যেথায় তুমি রবে একান্তে নিরালা।

একটি শোক সংবাদ জীবনের শেষ কাফেলা।

মিটে দিবে  পৃথিবীর খাই খাই জুট ঝামেলা।

---০৬-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

পদধূলিত বঞ্চিত জনগণ

               ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************************

এই বঙ্গ ধন প্রাচুর্য্যে ভরা তব দরিদ্র সন্তান

ন্যায্য অধিকার নেই ,মানুষ মানুষেরে করিছে অপমান

আমার ন্যায্য অধিকারের দীপ নিভিয়া

ক্ষমতার দাবানল চলিছে মানবতা পুড়িয়া

যতটুকু দেখি বিষ্ময়ে মরি,কেঁদে উঠে সারা প্রাণ

স্বাধীন দেশে পরাধীন আমি কেহ নাহি শুনে গান

তোমার শোসন কত নিষ্ঠুর, কত সে ভয়ানক !

বঞ্চিতের প্রাণ সে কাঁদে তব তুমি একনায়ক।

নাহি গো অধিকার , নাহি গো সুখ

যা ইচ্ছে তাই করো নাহি বুঝ দুঃখ

বঙ্গ পুড়িছে দুর্ণিনীতে- পদধূলিত বঞ্চিত জনগণ

তোমার সৈণ্যদল করিছে রোপন বিরহের দগ্ধ প্রাণ।

অনৈতিক শশী জ্বলে প্রভাত সন্ধ্যা মায়ের আঁচলে

দিবা রাতি রক্ত চুষে দরিদ্র হত দরিদ্রের চর্ম্ তুলে।

এই বঙ্গের যাহা সম্বল-

সুদ ঘুষ চাঁদাবাজি চেয়ারের তল!

রক্ত স্মাত স্বাধীনতার জল নর্দমায় বয়ে চলে কলোতান

জনতার অধিকার আজ শুধু শ্লোগান -কেবলই শ্লোগান!

বৈষম্যের ভয়ঙ্কর বেড়া জালে নিরহ জনতা কোরবান।

প্রোজেক্টে প্রোজেক্টে দস্যু ডাকাতের ফরমান!

যুদ্ধের পতাকা কালো করিয়া রোপিলে বঙ্গে চিত্তের সাধ!

দেখ নাই চুক্ষ মেলিয়া ক্ষমতার চৌদিকে করিছে অপরাধ।

 শুধু নিরহ জনতা নাই এই বঙ্গদ্বীপে

চৌদিকে দুর্ণিনীতির রেখা রবি-শশী-দীপে।

---০৬-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

Monday, July 5, 2021

মাদক সম্রাট

 --------মোঃ আমিনুল এহছান মোল্লা।

************************************

একটি নাম - ভয়ঙ্কর অন্ধকার! অন্ধকার!

মাদক সম্রাট -এ মুকুট বড় নিষ্ঠুর !

জাতির শত্রুরা গাহে তাদেরি বন্দনা-গান

বিদ্রোহী সম দোসর হাত পেতে দান

মাদকের দাসত্বে ওরে তরুণ ওরে অরুণ!

ধবংসের দ্বার প্রান্তে করছে গুন গুন।

গুড়িয়ে দাও, পুড়িয়ে দাও

এ সম্রাটের রাজ্য বেড়ি ভেঙ্গে দাও

ক্ষমতার মসনদ কি নাই তোমাদের?

ওরা কারা !

বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে মাদকের তরঙ্গে তরঙ্গে

লাল সবুজের প্রান্তর!

ওই দেখ যুব সমাজ মরে মরে

 মাদক সম্রাটেরা  নেশায় নেশায় মারে

শুনেছি ক্ষমতার আড়ালে মাদক সর ধরি!

ছি ছি ছি মরি মরি লাজে মরি-

ধ্বংস সে যে ধবংস

আগামীর বংশ

পুড়ে ফেলো মাদক সম্রাটের অন্ধকার আস্তানা

অভিশপ্ত এ হীন মুখ আর জাগ্রত করো না ।

কাপুরুষ হীন এ সম্রাটের মুখ

পরাজিত মায়ের ব্যাথাতুর দুঃখ।

একটি নাম -ভয়ঙ্কর অন্ধকার! অন্ধকার!

মাদক সম্রাট -এ মুকুট বড় নিষ্ঠুর

---০৫-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

একজন ঘুষ খোর

 

-----মোঃ আমিনুল এহছান মোল্লা।

************************************

ঘুষ খোর! ঘুষ খোর!

আঠার কোটি বাঙ্গালী আত্মার অপমান!

একজন ঘুষ খোর

শৃঙ্খল গলে দিয়েছে মা'

সে আজ অভিশাপ জাতির

সে এক আমানবিক অত্যাচারী স্বৈরাচার

ছি-ছি-ছি-ছি-ছি-ছি-নাই কি লাজ ?

আত্মসম্মানবোধ কি নাই তার মাঝ ?

অপমান- বড় অপমান ভাই

তোমার কি বেতন নাই ?

ঘুষের যদি মহিমা গাও

তবে ভিক্ষা করে খাও

যাদের জন্য এসব করো চেয়ারের ক্ষমতায়

ওরাই দূরে ঠেলে দিবে একদিন অবহেলায়

ওহে ঘুষের দ্বার  খুলো না স্ত্রী সন্তানের মমতায়।

শুদ্ধতা দাও আপনার আত্মারে প্রভূর ভীরুতায়

সর্বনাশ! কি সর্বনাশ!

মানুষ হয়েও আজ তুমি পরিহাস!

পরিচয় তোমার একজন ঘুষ খোর

ছি-ছি-ছি-ছি- কি অভিশপ্ত অন্তর।

ঘুষের এসব জট ভেঙ্গে ফেলো

অন্তর গহিনে শুদ্ধতার প্রদীপ জ্বালো।

---০৫-০৭-২০২১ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মানবতা ভিক্ষা দাও

 ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

ওহে করোনা –ওহে লক ডাউন,

ভাত দাও! দু’মুঠো ভাত দাও

ফিরে দাও ওগো মোর চাকরী

মৃত্যু-তোরণ-দ্বার চৌদিক ঘেরি

শুন হে- শুন হে- জগৎ বাসী

পিতা-মাতা সন্তান ঘরে উপবাসী

 

ফিরে দাও মানবতা ফিরে দাও

বেতন দাও বোনাস  দাও দিয়ে দাও

করোনার তরণ দ্বার আছে ঘর পানে

ক্ষুধা তার সব জানে পেট নাহি মানে!

 

ওহে করোনা – ওহে লক ডাউন,

ভাত দাও! দু’মুঠো ভাত দাও

দিয়ে যাও -দিয়ে যাও- ঘরে এসে দিয়ে যাও!

খোলো দ্বার- খোলো দ্বার ,এদিক ফিরে চাও

মা গো আমার ফিরে চাও

মানবতা ভিক্ষা দাও ।

 

ভয়! ভয় !কর্ম্ হারাবার ভয়-চৌদিক চৌচির!

এখন ওদের লক্ষ্য উৎপীড়ন আর অত্যাচার,

শুন হে করোনার পদতলে হচ্ছি পদাঘাত

লকডাউন করছে  নির্ম্ম হ্ত্যা- কষাঘাত।

----০৫-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

৯৩ এর দিকে ফিরে তাকালে

          -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************************

প্রাণের ব্যাচ-৯৩ এর দিকে ফিরে তাকালে

কেন  যেন হৃদয় সেজে উঠে ফুলে ফুলে।

আবার ভেঙ্গেও যায় কূলে কূলে-

অনেক কাব্য ভেসে উঠে স্মৃতির পাতা খুলে খুলে

 

মনে পড়ে সেই সব চিঠির  এ্যালবামে লেখা

এক প্রেমের মহাকাব্য! চুপিচুপি কত দেখা

সেই রাঙা ঠোঁটের মিটিমিটি হাসি!

লাজুক চাহনী! পড়ন্ত বিকালে নদীর ধারে

শুভ্র কাঁশবনে লুকোচুরি খেলা,হারিয়ে যাওয়া

যুগল বন্ধনে ভেসে যাওয়া দূর- অনেক দূর

সেই বাগানটি এখনো আছে শুধু নেই

যে লাল গোলাপটি আমি প্রতিদিন দেখতাম

আমার হাতে--

 

দুরন্তপনা স্বপ্নের বিভোরে ছুটেছি অধরা পৃথিবী!

পথ হেঁটেছি শুধু হেঁটেছি, অনুভবে ভেবেছি

হৃদয়ে লিখেছি- ভালবাসি শুধু ভালবাসি

অনেক ভালবাসি--

আজো বলা হয়নি ! আবেদন এখনও পড়ে আছে

হৃদয়ের এ্যালবামে-

 

হয় তো সেও! অশ্রু গঙ্গা পারি দিতে দিতে

অন্য কোথাও---

ঘুর্ণি তুফানে অনেক খুঁজেছি, আছো খুঁজি

ভালো থেকো—অনন্তকাল ভাল থেকো

 

প্রাণের ব্যাচ-৯৩ এর দিকে ফিরে তাকালে

কেন  যেন হৃদয় ভাষা স্থবির আসে দু’কূলে।

--০৫-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

দুর্বার চেয়ে দুর্বার

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************************

পৃথিবীর দুর্বার চেয়ে দুর্বার যে জন    

তারে খুঁজি আমি যুবাদের ভেতর ।

 

সেখানে দেখি আমি যোদ্ধার সমশের

দূর্গে শুনি বজ্র কণ্ঠের প্রতিবাদী হুঙ্কার

চৌদিকে বাজে যুদ্ধের দামামা

তুমুল লড়াই সংগ্রামে উত্তাল রাজ পথে

যাদের চরণ ধ্বনি শুনি-

 

সেই যুবাদের খুঁজি আমি জাতির র্দুদিনে

তিমির রাত্রির ঘূর্ণি তুফানে

তরীর মাস্তুলে মাস্তুলে উত্তাল তরঙ্গ বানে

আমি সেই তারুণ্যের ঊষায়

অপলক চেয়ে আছি গঙ্গায়।

 

আমি তুলে দিবো শোষিত বঞ্চিত প্রাণের বিরহ!

আমি বলে দিবো বঙ্গের চৌদিকে দুর্ণিনীতি অহরহ

দেখিয়ে দিবো নিশীথের পথ ঘাট

যুবাদের ধবংস করছে মাদকের সম্রাট!

 

আমি জানি,

পৃথিবীর দুর্বার চেয়ে দুর্বার যে জন    

সেতো বাঙ্গালীর যুবশক্তি,যুদ্ধের বিজয় কেতন।

ওহে আরেকবার গর্জে উঠো বৈষম্যের বিরুদ্ধে

কারো সাধ্য নেই তোমাদের রুখে - এ যুদ্ধে ।

০৫-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

হৃদপিন্ড

 ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************

আপনার হৃদপিন্ডে আছে যে রিপু

তারে বিনাশ করো আগে,

জাগিয়ে তুল প্রেমের কণিকা,র্নিলোভ প্রদীপে

বিজলী আলোর বেগে

হিংসে প্রতিহিংসেকে জয় করো

আপনার গহিনে যে প্রাণ

কোনদিন করো না যেন কারো অনিষ্ট সন্মান

যে আঘাতে  হও অপমান

 

জীবনের এই ক্ষণিক বাঁধন

সাম্যের বন্ধনে রেখো জেগে

কবে সে মানবতার সকল ফুল

ফুটবে হৃদয় বাগে?

 

আপনার হৃদপিন্ডে আছে যে রিপু

তারে বিনাশ করো আগে ।

---০৫-০৭-২০২১ ইং,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।