Thursday, July 22, 2021

পিতার এ তপ্ত বুক

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

শুনেছি শিক্ষিত তুমি,মস্ত বড় অফিসার!

ধনী সন্তান তুমি দরিদ্র পিতার

জম্মাবধি যা পেয়েছো সুখদুঃখভার

এখন আর নেই সেই দরিদ্রতা তোমার

পিতার রক্ত দানে তুমি দেশ-বিদেশে

মস্ত বড় অফিসার হয়েছো অবশেষে

আজ বাড়ী গাড়ী কত টাকার মালিক তুমি!

আমোদ প্রমোদে নষ্ট উল্লাসে ঘুরছো ভূমি

অসীম ঐশ্বর্যরাশি তোমার বলয় ঘিরে

কতো স্যালুট! কত ক্ষমতা আহা রে!

শুধু নিস্বঃ জম্মদাতা পিতা কূড়ে ঘরে

দরিদ্রতার নির্মম কষাঘাতে অশ্রু ঝরে

দু’মুঠো ভাত নেই!অন্নের চাহিদা যোগাতে

আজ পিতা ভিক্ষার ঝুলি হাতে

মানুষের দুয়ারে ঘুরতে ঘুরতে

বৃদ্ধাশ্রমের নিঃসঙ্গ ভেলকোনিতে

বিনিদ্র রাত্রিতে

তোমাকে খুঁজছে হে মস্ত বড় অফিসার!

শুনেছি শিক্ষিত তুমি,অর্থ্ বৈভবে সম্ভার

অপলক চেয়ে আছে -অফিসার কই? অফিসার কই?

কাঁদে তোমার পিতা ম্লান শুষ্ক মুখ!

তোমার সুখ খুঁজতে গিয়ে পিতার দুয়ারে

অসম্পূর্ণ্ সুখ—

হে সন্তান- একবার চেয়ে দেখ পিতার এ তপ্ত বুক!!

---২২-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Wednesday, July 21, 2021

কোরবাণীর পশু

 ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

************************************

এলো ওই খুশীর ঈদ! দেহ মন চিৎপাত,

ধনী- গরীব হু হু করে ছুটে যায় দিনরাত

হৈ চৈ হুড়োতাড়া কোরবানীর বাজারঘাট

গরু ছাগল ভেড়া মহিষ কিনে লয় চটপট

 

চিকন মোটা যাই হউক পছন্দে তাই লয়

কেউ দলে কেউ একা কোরবাণীর মাঠে রয়

এলো ওই খুশীর ঈদ!‘ এই ধরা মাঝেতে

কই তোরা আয় রে বটি, ছুরি ধারাতে ।

 

কোরবাণী অমুকদিন গোসল দে গরুকে

হেন কালে চেয়ে দেখি অশ্রু ঝরে সম্মুখে

খাওয়া দাওয়া বন্ধ  করে চুপ ঠাঁই দাঁড়িয়ে

দশ তারিখ এসে যায় গরু ছুটে লাফিয়ে

 

তারাতারি চার পায়ে দড়ি বাঁধে চাঁপিয়ে-

আল্লাহু আক্বার ধ্বনি তুলে ছুরে দেয় চালিয়ে

নিথর হলে গরুখানা চমড়া নেয় ছাড়িয়ে

দল বল মিলে মিশে গোস্ত রাখে সাজিয়ে

 

একটু পর চেয়ে দেখি নিত্তি চলে ওধারে

এক ভাগ সামাজিক দুই ভাগ এধারে

আরো আছে আত্মীয়-সে আবার সেথারে!

ত্যাগের কোরবাণী শুদ্ধ করে আত্তারে ।

 

কোরবাণীর পশু মাথা নেড়ে কয় সে

নিজ পশুত্ত্ব কোরবাণী করো মনের হরষে।

--২১-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর্

 

খুশীর ঈদ- ”কোরবান”

 ------মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

ত্যাগের মহিমা বিস্তারিছে ঘেরি চারিধার

কার ইচ্ছে তরে জাগিছে ইব্রাহীমের তরবার?

নত শির প্রভূ তুষ্টে ঈসমাইলের গর্দান

আল্লাহ’র অভিমুখে পিতা পুত্রের ঐক্যতান।

 

এক অতুল্য প্রেমের মহিমায় দাঁড়ায়ে একাকী

পুত্রের গর্দানে ছুরি চলালো বদ্ধ আঁখি

স্তব্দ পৃথিবী আপনার পুত্ররে কোরবান করি

তবু অবিচল আল্লাহ’র তুষ্টে পিতার তরবারি।

 

অবাক পৃথিবী বিষ্ময়ে দেখল ত্যাগের রবি!

বিজয়ী হল পিতা-পুত্র!অঙ্কিত হল নব ছবি

মুসলিম উম্মাহ খোঁজে পেল পশু কোরবান

যে ঈদ আত্ম ত্যাগের মহিমায় অতুল্য মহিয়ান ।

 

মুসল্লিম উম্মাহ গাহিছে সাম্যের সুরে তীব্র উচ্চতান

আঁধার পেরিয়ে আলো যেন জাগিছে প্রাণের উদ্যান।

পূর্ণিমা হাসিছে রাত্রির আঁধারি

শুভ্র ঝর্ণা ছুটিছে মাঝখানে তারি

 

কে ধনী! কে গরীব! কে আত্মীয়- অনাত্মীয়

কোন ভেদ নেই এই চিত্ত ত্যাগের মহিমায়

সম উচ্ছাসে জাগি উঠিছে পৃথিবী আনন্দময়-

সুখ ব্যদনা ভাগ করে নিয়ৈছে প্রিয়-অপ্রিয়।

     

,এক অতুল্য ত্যাগের মহিমায় খুশীর ঈদ কোরবান!

--২১-0৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Tuesday, July 20, 2021

তোমার আগমনে

 -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************************

ঈদের এই খুশীর দিনে

মুসল্লিম উম্মাহর হৃদয় প্রান্তে-নয়ন বাতায়নে

ঈদুল আযহা তুমি রয়েছো চেয়ে প্রভাত-আলোতে

কোরবানীর দৃষ্টি যেন নানা দিন নানা রাত্রি হতে

অন্তরে অন্তরে লয়ে

ত্যাগের অপার সংগীত গেয়ে

তুমি ছুটেছো বাজারে বাজারে

পশু ক্রয়ে দূর- বহুদূরে---

 

কি যে এক খুশীর  শিহরণ জাগে দিকে দিকে!

ত্যাগের মহিমা ছড়িয়ে দিয়ে  পৃথিবীর বুকে—

তুমি ছুটেছো ঝিলিমিলি প্রাণের ঝলক-ঝিকিমিকে

এক সাম্যের বন্ধনে ধরণীর আঁচলে

ঈদুল আযহার আদলে

ত্যাগের নিশানা তুলে

মানবের কূলে কূলে

 

পৃথিবীর মুখে হাসি ফুটাও নব রূপে নব ফুলে

বদ্ধ হৃদয় খুলে যাও ধনী গরীবের ভেদ ভুলে!

ঈদের এই খুশীর দিনে

মুসল্লিম উম্মাহর হৃদয় প্রান্তে-নয়ন বাতায়নে

নব জন্মে অকৃত্রিম প্রেম ভালবাসা জনে জনে।

তুমি ফিরে এসে হে খুশীর ঈদ বারে বারে ভুবনে!

তোমার আগমনে

বিরহের রাজ্যে ফুটেছে ফুল সৌরভ ঘ্রাণে ঘ্রাণে।

---২০-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

জগতে আজ ঈদুল আযহা

              ---মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************************

ঘরে ঘরে কাঁদিছে প্রাণ খুশীরে খোঁজ করি

জগতে আজ ঈদুল আযহা সন্ধ্যা-সকাল ভরি

রচে না কবিতা গাঁয়ের কবি আনন্দের কথা কয়ে

করোনা সে দুয়ারে খাড়া-মৃত্যুর সংবাদ লয়ে।

 

শোক বার্তা মাইকে এলাম অঝোর অশ্রু ঝরে

শুভ্র কফিন চলিছে একা দিবা নিশি ভোরে!

 

এই পৃথিবী দুঃখ দিয়ে চায় যে ফুলের মালা!

জীবন জীবকা ধরিছে টেনে অগ্নি শিখার তালা

কাটিছে করোনা রক্ত শিরা প্রাণের মধ্যমণি

তবুও মানুষ চাঁদ দেখিছে খুশীর বাজনা শুনি!

 

আজকে খুশীর ঈদুল আযহা ত্যাগ মহিমার সুরে

মুসল্লিাম উম্মাহ ছুটিছে ওই কোরবাণীরই তরে—

 

সেই করোনা ভুলে নাই ওগো- মৃত্যু সকল বুকে,

তবুও মানুষ আনন্দ খোঁজে ঈদুল আযহায় ঢুকে।

 

মানুষ মরিছে হু হু করি, আতংকেরা  পাখ ছাড়ি!

লাশের মিছিলে গিয়েছে ভড়ি

ঈদের আনন্দ বাড়ী!

পৃথিবীর আত্ত্বাগুলো এডালে ওডালে ফুঁফিয়ে কাঁদে!

ঈদুল আযহার আনন্দ নাইরে করোনার নির্মম বাঁধে।

জীবিকার মাথায় জট বাঁধা কেশ!

পৃথিবীর আনন্দে বিরহেরা প্রবেশ।

 

ঘরে ঘরে কাঁদিছে প্রাণ খুশীরে খোঁজ করি

জগতে আজ ঈদুল আযহা সন্ধ্যা-সকাল ভরি ।

----২০-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ছুটিছে শহর

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

 

ওই ছুটিছে মানুষ সবাই গ্রামের বাড়ী আজ,

ঈদুল আযহা ডাক দিয়েছে আয়রে করি সাজ!

পথের মধ্যে অবাধ্য সব বাধা সকল ঠেলে

যাচ্ছে গ্রামে ভাই বোন খুশীর প্রদীপ জ্বেলে।

 

কোরনার ডাক, ভয় কোথা, মা’রে খবর দাও

শহর হতে আসছে ছেলে মায়ের আঁচল গাও

ঈদের খুশী ছড়িয়ে দাও  সকল তৃষ্ণ প্রাণ

এই আমেজে ছুটিছে শহর গ্রামের উদ্যান।

 

করোনা ওই গিয়েছে ক্ষেপে মাঠে- ময়দান!

তবু মানুষ গড়িছে বলয় ভুলে আপন প্রাণ

শেকড় টানে ছুটিছে শহর গ্রামের রক্ত বান

দিয়েছে ভুলে ঈদের খুশী মৃত্যুর আয়োজন।

 

ঈদের নামাজ  পড়িবে সবাই একে অপর পাশে!

হে আল্লাহ রহম করো করোনার সর্বনাশে!

শেকড় টানে ছুটিছে শহর গ্রামের রক্ত বান

মুসল্লিম উম্মাহ তোমার তুষ্টে করিছে কোরবান।

 

ওই ছুটিছে মানুষ সবাই গ্রামের বাড়ী আজ,

ঈদুল আযহা ডাক দিয়েছে আয়রে করি সাজ!

---২০-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Friday, July 16, 2021

জনতা মেরে জনতার কল্যাণ

 -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

************************************

জনতা মেরে জনতার কল্যাণে ওরা তৎপর!

এ কি কল্যাণ ! নাকি ওদের পকেট ভরপুর?

জনতার ইচ্ছে নেই তবু দৌড় ঝাঁপ দিনভর

জীবনের শেষ সম্বলে গড়া  হাজার হাজার

ঘর –বাড়ী ভাঙচুর!

 

লক্ষ জনতার বুক ফেটে ফেটে চৌচির!

চৌদিকে যেন যুদ্ধ বিদ্ধস্ত মরু প্রান্তর!

অশ্রুর বন্যায় বুক ভেসে যায় অসহায় জনতার!

তবু নির্দ্য় ওদের অন্তর—

 

দুই  চোখের  অশ্রু ধারা আজ বুকের দিকে

স্পন্দিত প্রাণ স্তব্দ হয়ে যাচ্ছে হার্ট্ এ্যাটাকে

ভীটে -মাটি হারা নাগরিকেরা পথে পথে

আজ নিঃস্ব!

এক নির্দয় শাসকের নির্ম্ম কষাঘাতে।

জনতা আর জনকল্যাণ সংঘাতে ,বড় বেশী সংঘাতে।

 

হে জননেতা-জন কল্যাণের নামে একি ভাঙচুর ?

পারবে কি দিতে দাম- এই অশ্রু- রক্তের?

ক্ষতি পূরণ কোথায়- কোথায় অধিকার?

জনতার কল্যাণে উঁচু করো নত শির!

কাকে মেরে তুমি হতে চাও বীর-মহাবীর?

 

জনতা মেরে জনতার কল্যাণে কেন তৎপর!

এ কি কল্যাণ ! নাকি নিজ স্বার্থে তুমি অস্থির!

---১৬-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

গোপন সন্ধি

 --------মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

শিক্ষিত জ্ঞানী গুনি তবু নির্দ্য় বিবেক!

চায় না বুঝে অসহায় মজলুমের আবেগ।

দাউ দাউ  জ্বলে প্রাণে কারবালা ভাস্কর,

কাঁদে বঞ্চিত-ন্যায্যতা দাও,শোনে না লস্কর

জীবন -জীবিকা কাবাব সম মরু রোদ্দুর

খাঁ খাঁ করে হৃদয় প্রান্তর- পৃথিবী চৌচির

দিলো না তো অধিকার অশ্রু জলে করে খুন

ক্ষুধার্ত্ পেট! বেতন বোনাস কেড়ে নেয়

ওরে তোরা শুন!

করোনার দুঃশাসনে শ্রমজীবির কাঁদনে

বিবেকেরা  ভুলে যায় ক্ষমতার গর্জনে

ক্ষুধার দহন--

বিনিদ্র শয্যায় কাঁদে জনম দুঃখী প্রাণ

অত্যাচারী চমকায় দুশমনে ঐক্যতান ।

হাসিটুকু কেড়ে নেয় শোসনের তরবার

করোনার অজুহাতে দুঃশাসনের দরবার।

সমাজপতি- শিল্পপতি- অফিসের বস

ওরে সব অশান্ত!

শ্রমিকের নীরে দাউ দাউ জ্বলে দেয়

অনলের শেষ প্রান্ত!

করোনায় কেড়ে নেয় প্রাণ!

জীবিকা লুট নেয় বিবেকহীন -বঙ্গ সন্তান!

স্থান নেই শ্রমিকের ! দুঃখে বুক- ঝাঁঝরা

ওরা যে রক্ত চুষে গোপন সন্ধিতে ভয়হারা!

-১৬-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Tuesday, July 13, 2021

জীবন -জীবিকা


----মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************************************

করোনার দুঃশাসনে মৃ্ত্যুর মিছিলে মিছিলে দুনিয়া-

জীবন -জীবিকা!তাসের ঘরের মতো যাচ্ছে পড়িয়া।

কাঁদে পৃথিবীর মানুষ জীবন আর জীকিকার সংঘাতে!

যে কাঁদনে কেঁপে উঠে প্রেমের বুক বিরহের অশ্রুতে।

ব্যদনার ঢেউ উস্কে করোনা ছুটিছে উগ্র ভঙ্গিতে--

 

জীবন -জীবিকা  এই ধরাতে

মৃত্যু পথের অভিযাত্রী সংকেতবিহীন কষাঘাতে!

হসপিটালগুলো কেঁপে উঠে রোগীদের পঞ্জায়

বাঁচার তাগিতে ছুটে ফেরে মানুষগুলো নিরুপায়

তবু যদি পিতা-মাতা, ভাই-বোন- আত্ত্বীয় স্বজন

ফিরে পায়—

 

দু’মুঠো ভাতের অভাবে জমিনে ছুটিছে অভাবীর প্রাণ!

একদিকে মুত্যুর ক্রন্দন

আরেক দিকে জীবিকার সন্ধান !

এ প্রাণ ঘাতীর ছোবলে থমকে গেছে পৃথিবীর চলাচল

কঠোর নিষেধাজ্ঞা! তবু ছুটিছে চঞ্চল!

তবু নিস্ফল! তবু বিকল!

তবু মানুষ বাঁচতে চায় ক্ষণিকের নিখিল।

 

খানখান হয়ে গেছে দু’শত্রুর আক্রমণে

পৃথিবী কেঁদে উঠে অগ্নির লেলিহান দাহনে।

জীবন-জীবিকার তৃষ্ণায় সারা বুক হাহাকার!

পৃথিবীর প্রান্তরে কাঁদে মানুষ প্রতিটি প্রহর।

 

করোনার দুঃশাসনে মৃ্ত্যুর মিছিলে মিছিলে দুনিয়া-

জীবন -জীবিকা!তাসের ঘরের মতো যাচ্ছে পড়িয়া।

---১৩-০৭-২০২১ ইং,,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Sunday, July 11, 2021

সূর্য্ আবার উঠবে

 

-----মোঃ আমিনুল এহছান মোল্লা।

****************************************

  আমার ব্যাথা যেদিন পাবে, বুঝবে সেদিন বুঝবে

আজকের খুশী রবে না আর নত শিরে থাকবে।

আপন দুঃখের জ্বালা দেখে উঠবে সেদিন চমকে

ভাববে শুধু করলাম কি কুট চালের ছকে!

 

একা বসে বুক ফেটে আসবে তখন কান্না

বলবে সবাই ছিঃছি! তুমি নাটের গুরু না?

সুযোগ বুঝে কোপ মারো দুঃখী মানুষের অঙ্গন

নিজ স্বার্থে টিপে ধরো আরেক জনের গর্দান।

 

ছুঁড়ে ফেলো ঝড়ো হাওয়ায় ঘূণি-তুফান-রাত্রি

থাকবো আমি- থাকবে না আর স্বপ্ন পথের যাত্রী

সূর্য্ আবার উঠবে জেগে,কালো মেঘের আকাশে

পথ ভুলে চলবে তুমি, থাকবে না কেউ পার্শ্বে ।

 

আবার বাগানে ফুটবে ফুল সাজবে বৃক্ষ রঙে

সেই সুবাসে মাতবো আমি প্রকৃতিরই সঙ্গে।

তোমার দুঃখ আসবে যেদিন এমনি কারা বন্ধ

সেদিন তুমি কেঁদে কেঁদে করবে গাল মন্দ ।

---১১-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।