Saturday, August 7, 2021

করোনার টিকা

 


-----মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************************

ওহে করোনার টিকা জাগ্রত দ্বারে দ্বারে

তবু কেন ভীত সংকিত বিস্তর প্রান্তরে!

শুনেছি এসেগেছে করোনা যুদ্ধের সরঞ্জাম

ওহে যোদ্ধা ছুটে যাও শহর-গঞ্জ-গ্রাম ।

 

ওইখানে পাবে তারে পঁচিশ উর্ধ্ব জন

ছুটে যাও- বন্ধু -ভাই বোন, আত্নীয় পরিজন

এ যুদ্ধে টিকতে হলে টিকা নেওয়া প্রয়োজন

ওহে শুনো রাষ্ট্র করেছে এ মহা আয়োজন।

 

ওহে খুলিয়ো হৃদয়দল খুলিয়ো

এ সংকটে ভুলিয়ো হিংসে বিদ্বেষ ভুলিয়ো

বিজয় সংগীত শুনিয়ো ব্যাথিত প্রাণে প্রাণে

আত্নত্যাগের বলিদানে- বাংলার উদ্যানে

তবু মানবতার নিশানা তুলিয়ো

এ যুদ্ধে সবাই টিকা নিয়ো-টিকা দিয়ো।

 

ওহে করোনার ছোবলে ভুবন দিশে হারায়ে!

মানুষ বাঁচিবার তরে আল্লাহ’র আরশ ছায়ে

ফরিয়াদ করো অবনতশির

ওই আরশে আযীম দরবার।

 

মৃত্যুর মিছিলে বেদনার দল মন মাঝে রে

পৃথিবীর পল্ববে পল্ববে ঝরা শব্দ বাজে রে—

ওহে করোনার টিকা জাগ্রত দ্বারে দ্বারে

তবু কেন ভীত সংকিত বিস্তর প্রান্তরে!

--০৭-০৮-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

আবার এসেছে ডেঙ্গু

 


----মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************

আবার এসেছে এডিস মশা ধেয়ে-

বাংলার বুকে মরণ কামড় লয়ে ।

এই ভয়ঙ্কর মশা গ্রাম গঞ্জে আজি

মৃত্য ঘন্টা যাইতেছে আবার বাজি

নব রূপে নব সাজে আগের চেয়ে

আবার এসেছে ডেঙ্গু বর্ষা পেয়ে।

সাবধান! সাবধান! বিপুল মাঠ প্রান্তরে

পরিস্কার পরিছন্ন রাখো ঘরে ঘরে

 

যেন না জন্মে এসিড মশার প্রাণ

এসেছে এসেছে ডেঙ্গুর জয়গান

সাবধান! সাবধান! এডিস মশারা ধেয়ে

আবার বর্ষা এসেছে ডেঙ্গুর ঝাঁক লয়ে।

---০৭-০৮-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Friday, August 6, 2021

ভাল থাকিস দুলাল

 

---মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************************

এক তারুণ্যের দিকপাল এই নশ্বরে!

পৃথিবীর পথ ছেড়ে অনন্ত কবরে!

আমাদের প্রিয় নাসির উদ্দিন দুলাল

হঠাৎ ই চলে গেল চিরন্তের মহাকাল।

 

নীল আকাশে মতো নীলাভ ব্যথিত পৃথিবীর প্রাণ

তোকে খুঁজেছি নক্ষত্রে আমি হৃদয়ের কলোতান

পাইনি, কোথাও পাইনি  স্ব-শরীরে

তোকে পেয়েছি ধরিত্রীর  অমৃত সুরে সুরে

তোর গান শুনেছি দরদী শিল্পির স্বরে স্বরে ।

 

প্রভাত নদীর জলে নামে যে আলোক

সেইখানে তোর ছবি দেখেছি অপলক!

পূর্ণিমা চাঁদের শুভ্রতায় তোকে দেখেছি অন্ধকারে

ছুটতে দেখেছি নিত্য দুঃখী জনতার দ্বারে দ্বারে

তুই ছিলি এক উদিয়মান শিক্ষার রবি

বুকে জড়িয়ে বলতি আমায় বাংলার কবি।

 

আর কোনদিন কি বলবি না হে দুলাল ?

আমি তোর প্রিয় কবি !

দেখে যা-একবার দেখে যা-কত যত্ন করে

তোকে রেখেছি  হৃদয়ের কাব্যে চির অম্লান!

তুই ছিলি আমার কবিতার প্রাণ---

 

আজ পৃথিবী তোর শুন্যতায় বিষাদ বিধুর!

যেন শত শতাব্দীর নীল অন্ধকার।

এ পৃথিবী একবার পেয়েছে তোরে-পাবে নাকে আর!

ফরিয়াদ করি আল্লাহ’র আরশে আযীম

তুই যেন ভাল থাকিস দুলাল- অনন্ত অসীম।

--০৭-০৪-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Sunday, August 1, 2021

প্রিয় ন্যান্সি

   -মোঃ আমিনুল এহছান মোল্লা।

উৎসর্গ্ ঃ ভাগিনী ন্যান্সিকে।

**************************

প্রিয় ন্যান্সি আমার পড়ার টানে

মেলেছে ডানা জগৎ পানে,

পড়বে সে যে আলোক লিপি

দিবে আলো শিখরে

আজি গোলাপ রাঙা হয়ে

ফুটছে বাগান প্রভাতে

লক্ষ ফুলের  মধ্যিখানে

নব রূপের শোভাতে

অশ্রু ঝরা আঁখি পাতে

উচ্চ ডিগ্রীর খুঁশিতে

পিতা মাতা তাই চুমেছে

বিদায় বেলার সভাতে

তাই সে অধর কাঁদছে বুঝি

জ্ঞানের রাজ্য সাজাতে

দিবো ফুল সাক্ষাতে

তুলছি দু’হাত দোয়াতে

পড়া শেষে বাংলা দেশে

এসো ফিরে হরষে

তেমার পাঁপড়ি ফুটক হেসে

উচ্চ ডিগ্রীর সাগরে-

তোমার আলোয় পথ যে খঁজি

জগৎ পানের আঁধারে।

অরুণ হয়ে এসো ফিরে

বাংলা মায়ের প্রভাতে।

--০১-০৮-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ঘুষ খোর অফিসার


-----মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************

কোন ফাইল চলে না তার স্পর্শে

ঘুষ খোর অফিসার এল অফিসে!

হাত পেতে রয় দিবস রাতি হরষে!

পটেক ভরে যায় তার নিমিষে ।

 

বড় অফিসার দূর্ণিনীতি  যার ক্ষেত্র

সরকারী বেতন নাকি তার কিছু মাত্র।

 

ঘুষের সাথে তার সখ্যতা স্প্ষ্ট

এই অফিসার বাংলারে করছে নষ্ট

কষ্ট-কষ্ট- জনতার কষ্ট!

চেয়ারে চেয়ারে পথ ভ্রষ্ট

 

অর্থ্ বৈভব বাড়ী গাড়ী তার দৃশ্য

তবু তারা বহাল তবিয়তে

কোন অদৃশ্যের পোষ্য-শিষ্য।

দুর্ণিনীতির লীলা চলছে দিবারাত্রি !

চিতার অনলে পুড়ছে বঙ্গযাত্রী।

 

ঘুষ খোর অফিসার এল বঙ্গ কুঞ্জে

হাত পেতে টাকা নেয় পটেক পুঞ্জে।

--০১-০৮-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

অবাক বন্ধু !

 


----মোঃ আমিনুল এহছান মোল্লা।

*******************************

অবাক বন্ধু ! অবাক করলে তুমি

এ কি দেখি তোমার অন্তর ভূমি !

অবাক বন্ধু ! তুমি যে স্বার্থ্পর সীমাহীন

অবাক, কি দ্রুত বদলে যাচ্ছো দিন দিন

অবাক বন্ধু ! অবাক যে থামে না আর

কি দেখি তোমার ভিতরে হিংসের কারবার

প্রেমের চিঠি যখনই নিয়েছি হাতে

দেখেছি রক্তের ছাপ লেগে আছে তাতে

একই অফিসে থেকে পদাঘাতই শুধু পেলাম

অবাক বন্ধু !তবু ছালাম – তোমাকে ছালাম!

হিংসে শুধু হিংসে হৃদয়ের চৌদিকে,

দ্রুতই ভুলেগেছো সেইদিন-সব শিখে

তোমার এ চরিত্র কখনো দেখেনি কেউ

নিজ হাতে তুমি গড়া অফিরেস কলিগ

এখন আমারই যন্ত্রনার ঢেউ !

আমার চেয়ার দখলই তোমার সাধনা সব

কুট চাল, কুটনীতি উদ্দাম কলরব!!

ব্যাদনার নীল রঙে প্রচ্ছদপট;

বন্ধুত্বের মাঝে ডেকেছো ধর্ম্ঘট

আমার দুর্ঘটনায় তুমি কি আনন্দিত ?

তবে কেন তুমি আজ সবেগে সমদ্যত!

এ কুট চাল একদিন থেমে যাবে—

অবাক বন্ধু ! তুমি কি জিতে যাবে?

চির সত্যের সম্মুখে আমি আছি, আমি আছি

চল বন্ধুত্ত্বের মাঝেই আমরা মরি-বাঁচি।

--০১-০৮-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আমি বাঁচিব কেমন করে ?


------মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************

করোনা আসিয়া এমন ছোবল

দিল বাংলার গায়

ছোবলের চোটে মালিক চটে

বেকার হয়ে গেল তাই

ঘরে ফিরে আসে মলিন চেহারা

বিষন্ন রাত জাগে

রাষ্ট্রটি তাহার তারি সাথে হায়

হঠকারি করে আগে।

গাড়ীরে বলিল ধমকের ছলে

বন্ধ রাখিয়া হাত

তুই থাকবি ঘরে লকডাউন তরে

তোর কি নাই জাত?

কল- কারখানা খুলিতে রাষ্ট্র বলিল

আমি যাই কেমন করে ?

মালিক এই সুযোগ পেয়ে

চলিছে শ্রমিক ছাঁটাই করে!

হে রাষ্ট তুই কাঁদালি মোরে

আমি বাঁচিব কেমন করে?

করোনার কাজ করোনা করিছে

তোর কেন হঠকারি হায়!

রাষ্ট্রের কি শোভা পায় ?

--০১-০৮-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

সুরক্ষা মাস্ক

 

----মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************

জাগরে বাঙালি জাগো-

জাগো বদ্ধ প্রাণ, জাগরে যত

করোনার কষাঘাতে ভাগ্যহত!

স্বাস্থ্য সচেতনে আজি হৃদয় খুলি

সুরক্ষা মাস্ক জনে জনে দাও তুলি

প্রাণের ব্যাচ ৯৩ সে যায় বলি

ওরে করোনা আগত ।।

 

স্বাস্থ্য বিধি সনাতন কৃষ্টি-কালচার !

এ সর্বনাশে সময় হল জাগিবার

ধণী দরিদ্র চিনে না তারা

ছোবলে ছোবলে করে সর্বহারা।

কেহ বাঁচিবে না আর শির হবে নত।।

 

ভয়ঙ্কর করোনা !

ওরে বাঙালি তুমি কেন বুঝ না,

সুস্থতার ভিত্তি সচেতনতার তরে

নব প্রাণ জাগেরে নব কন্ঠ স্বরে

সুরক্ষা মাস্ক তুমি পর’রে

স্বাস্থ্য বিধির সূত্র ধরে।

   

শোন ’রে বাঙালি, শোন রে ক্ষণস্থায়ী!

করোনায় সর্ব্হারা তব সর্বজয়ী।।

সচেতনতার সর্বশেষে এই সংগ্রাম মাঝ

পৃথিবীর বুকে মানুষ দাঁড়াবে সবে আজ!

  ---০১-০৮-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Saturday, July 31, 2021

কাপাসিয়ার জ্যোতি

  

      

----মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************************************** 

সত্য যত রহিল পড়িয়া, ”বঙ্গ তাজ” গেল চলে

বাবার মতন আদর্শ্ ধরিয়া নির্লোভ চরণের তলে

কন্যা জাগিল অরুণ রবির উদয়- তোরণ –দোরে

বঙ্গ বন্ধুর নৌকার পালে বাংলার প্রথম ভোরে,

বঙ্গ তাজের কপাল চুম্বে গাইলে মায়ের গান

শীতলক্ষ্যার স্তব্ধ নিশীথ, উত্তাল ঘুর্ণি তুফান !

নিবিড় তিমির রাত্রি জাগিয়া আনিছো পূর্ণি চাঁদ

পাপী তাপি লোভী কেউ জেগে নাই তোমারই শুভ্র সাধ।

মহান পিতার মহান মেয়ে জ্বলিছো হৃদয় বাতি

জননেত্রী সিমিন হোসেন রিমি

তুমি কাপাসিয়ার জ্যোতি-

অলি গলি ছুটিছো ঝড়- তুফানের উতরোল মাতামাতি!

কাপাসিয়ার দুর্দিনে মুক্তি শিখার বিজলি প্রদীপ জ্বেলে

উন্নয়ন করিতে নিশীথ গগণ-অঙ্গনে তুমি এলে !

মানবতার দীপ্ত উপমা তুমি দুঃখী মানুষের দ্বারে

বঙ্গ তাজের সূত্র ধরে

রাজনীতির মহান কবিতা লিখো গণ মানুষের কবি হই !

চির সাম্যের গান গাও দল মত র্নিবেশেষে সবাইরে লই ।

তুমি এক ঐক্যের প্রতীক

শীলক্ষ্যার বুক বেয়ে ছুটে যাও চৌদিক!!

কণ্ঠে বলো জয় বাংলা- জয় বঙ্গ বন্ধু !!

হৃদয়ের ঝরাও নিলোর্ভ্ প্রেমের রক্ত বিন্দু?।

জননেত্রী সিমিন হোসেন রিমি

তুমি কাপাসিয়ার জ্যোতি-

অলি গলি ছুটিছো ঝড়- তুফানের উতরোল মাতামাতি!

--৩১-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তোমার শুন্যতায়

 

               ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

সুনিবিড় ছায়া তরু ঘেরা উত্তাল শীতলক্ষ্যার কূলে

তীক্ষ্ণ মেধার দীপ জ্বেলে এসেছিলে মাতৃকোলে

দিশেহারা বঙ্গ দিশা পেয়ে তাই নিয়েগেছে কোলে তুলে

বঙ্গ বন্ধুর নৌকার পালে

জয় বাংলা ধ্বনি তুলে কন্ঠ স্বর

সুর বেঁধে শুধু দিলে যুদ্ধের ঝঙ্কার,

দীপ্ত মেধায় গাইলে মুক্তির গান অন্তর

বাজিল মুক্তি  যুদ্ধের দামামা নিরন্তর

বঙ্গ তাজ নাম ধরে ডাকিল বঙ্গ জননী তীক্ষ্ণ মেধার মূলে,

কাপাসিয়ায় শীতলক্ষ্যার কূলে

তুমুল ঘুর্ণি তুফান ঠেলে- দরদরিয়ার ছেলে

 স্বাধীন বাংলার বিজয় কেতন তুলে

মেধার দীপে বঙ্গ দ্বীপ জেগে

”বঙ্গ তাজ ”সবার চেয়ে আগে।

রাজ্নৈতিক মহাকবি মেধার সুরে বাজাল যুদ্ধের বাঁশি!!

বঙ্গ শুনিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

ফুলে ফুলে ভরে উঠিল তাজের সাজের বাগান

এই বঙ্গ কূলে

লাল-সবুজের পতাকা তুলে,

দীপ্ত মেধার দৃঢ় মূলে- সবুজ শ্যমল তরুমূলে।

এমন রাজনৈতিক কবি আবার কবে আসিবে ফিরে ?

আজ তোমার শুন্যতায় স্বাধীন বঙ্গ যাইতেছে পুড়ে!

---৩১-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

আমি ফিরিব না

 


---মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

দিশারী হয়েছে রাসুলুল্লাহ

জগতে অনেক দিয়েছা আল্লাহ,

আমার বাসনা তবু পুরিল না—

হতাশা ঘুচিল না, অশ্রুজল মুছিল না,

লোভ লালসার তৃষা মিটিল না, মিটিল না ।।

দিয়েছো প্রাচুর্য্য ধন,প্রাণপ্রিয় পরিজন

নির্ম্ল সমীরণ,অসীম আকাশ, অপরূপা ধরণী।

এতা কিছু দিলে আল্লাহ, আরো দিতে হবে হে

তোমার করুণা না পেলে আমি ফিরিব না, ফিরিব না ।।

---৩১-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।