Monday, July 17, 2023

প্রাণে প্রাণে হিংসা দেখি

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৭-০৭-২৩ ইং

******************************

প্রাণে প্রাণে হিংসা দেখি জীবন রণে রণে,

চলার পথে রক্ত কাঁটা প্রেমের কমল-বনে।

লোভ লালসা গর্জে উঠে করে কোলাহল,

বন্ধনগুলো ভেঙ্গে চূড়ে মীরজাফরের দল

নিয়েছে ছিনে হৃদয় পরশ হিংসের দল বল

হৃদয় এখন প্রেম শুন্য অশ্রুভরা জল।

মানবের মানবতা হারায় ক্ষণে ক্ষণে

পারিবারিক বন্ধনগুলো বড়ই আনমনে !

স্বার্থ্ ছাড়া কেউ আসেনা এ সাগর নদী

সবাই শুধু হিসাব কষে তরী ডুবে যদি !

শ্রেষ্ঠ মাঝি হারায়ে পথ, হারায়ে পরিচয়,

প্রাণে প্রাণে হিংসা এখন জীবন পথে ভয়!

চাওয়া পাওয়ার হিসাব কষে করছে কূল ক্ষয়,

মানুষ আর মানুষ কি ? ধারের কাছে নয়।

----------------------------------------------

তুচ্ছ করেছো বলেই

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৬-০৭-২৩ ইং

******************************

তুচ্ছ করেছো বলেই পেয়েছি স্বর্ণ্ কমল,

ছাঁই পুড়ে হয়েছি সোনা এই ধরা তল ।

অযূত ঘৃণাকে ভেসেছি ভাল, মন -প্রাণ,

তাইতো ঝরেও হয়েছি বকুল

হয়েছি সৌরভ ঘ্রাণ ।

তুচ্ছ করেছো বলেই পৃথিবীর এত জানাজানি

ওই বিজয় কেতন আমার হাতে

জনে জনে কানাকানি।

আমি এ পার, তুমি ও পার

তবু করেছি সেতুবন্ধন বাধার পাথার

তুচ্ছ করেছো বলেই সুখ স্বর্গের হাতছানি,

আমি বিরহী তবু পেয়েছি প্রেমের ছোঁয়াখানি।

তুমি হারিয়েছো বিজয়, হারিয়েছো পরিচয়,

তুচ্ছ করেছো বলেই আমার আজ সূর্য্দয়।

------------------------------------------

Sunday, July 16, 2023

আজ বিদ্রোহ কর

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৬-০৭-২৩ ইং

******************************

হে মুক্তি! কার কাছে যাবো আমি অবশেষে !

দুর্ণীতিবাজ লুটেরা দেশটারে খেয়ে গেল এসে।

স্বাধীনতা পেয়েছি মুক্তির কাছে হার মানি শেষে,

রক্তে পাওয়া বিজয় কেতন লুটায়ে,

সমর জয়ী অমর তরবারী হারায়ে।

দিনে দিনে আঘাতে হানে জনতার বুকে,

ওরা সবে দেশটারে লুটে পুটে অট্ট হাসে,

যুদ্ধে পাওয়া স্বাধীনতা আজ বড় দুঃখে !

জ্ঞানী গুনি সুশীল সব তৈল দেয় কেশে।

পেশা জীবি চাটুকার দলে দলে ভারী,

টেন্ডারবাজ সিন্ডিকেট একই মন্ত্র পড়ি।

এইসব দেখে জাতি ফেলে শুধু অশ্রুজল,

ক্ষমতার আড়ালে অর্থ্ বৈভব বাহু বল।

আজ বিদ্রোহ কর রক্ত –রথের চূড়ে,

ভেঙ্গে দাও নিপাত কর শক্ত হাতে ধরে।

-----------------------------------------

 

কবিরা এক হলে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৬-০৭-২৩ ইং

******************************

এই পৃথিবী আলোকিত হউক কবির কলমে,

সাম্যের ডাক উঠুক প্রাণ হতে প্রাণে ধরাধামে।

উদাস দুপুর কেটে যাক কবিতার চরনে

সবুজ শ্যামল তরুলতা গজে উঠুক বনে বনে।

যুদ্ধের দামামা থেমে যাক প্রেমের কলতান,

প্রতিবাদ শুরু হউক মিছিলে মিছিলে উদ্যান।

অধিকার ফিরে আসুক বঞ্চিতের মন্দিরে,

বৈষম্যের খিল ভেঙ্গে যাক দূরে-বহুদূরে !

কবিরা এক হলে সাহিত্যের প্লাবনে

ভেসে যাবে জুলুম অত্যাচার দুর্গমগিরি ঝাঁউ বনে।

 এই পৃথিবী আলোকিত হবে ফুলের শোভাতে,

ঝর্ণা প্রবাহ বয়ে যাবে আঁকা বাঁকা পথে পথে।

সমু্দ্রের উত্তাল তরী খোঁজে নিবে নোঙ্গর

অথৈ জলে নিপাত হবে হিংস্র কুমির- হাঙ্গর।

গর্জে উঠুক কবির কলম নির্ভ্য় উদ্দাম

কবিরা এক হলে নিশ্চিত বিজয় -এ কথা জানালাম।

---------------------------------------------

রক্তাক্ত প্রসব

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৬-০৭-২৩ ইং

******************************

এখন আর নেই বন্ধনের মহাউৎসব !

হিংসের প্রেতেরা করছে রক্তাক্ত প্রসব।

এখানে মানুষেরা ব্যক্তি কেন্দ্রিক

কারো চোখে নেই ব্যাদনার অশ্রুজল,

কেমন যেন ফাঁসি মঞ্চের মত অসামাজিক

ঠিক জল্লাদের মত নির্দ্য় বাহু বল !

যে মানুষেরা গাইত চির সাম্যের গান

সেখানে গোলা বারুদ ধ্বংসের কামান।

এখানে বিভক্ত বিচারকের জ্ঞান

এখানে অত্যাচারী শাসকের উত্থান

এখানে মৌলিক অধিকারগুলো নিস্প্রাণ

এখানে লক্ষ শহীদের রক্ত হয় অপমান।

এখানে মীরজাফর-মুস্তাকের অনাগোনা

এখানে কেউ নেই শোধে দেয় দেনা ।

এখন আর নেই বন্ধনের মহাউৎসব !

হিংসের প্রেতেরা করছে রক্তাক্ত প্রসব।

---------------------------------------

বয়ফ্রেড বীজ বুঁনায়

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৬-০৭-২৩ ইং

******************************

শরীরে এবার যৌবন হাওয়া নেচে ওঠে প্রাণ,

পুলকে ওঠে অঙ্গ সকল বেজায় শিহরণ !

নদীর জলে ফুলে ফুলে মহুয়া-মউ

তাই না দেখে মৌমাছিরা করে নেয় বউ।

ধর্ষ্ক শূল অঙ্গে অঙ্গে দোলে প্রেমের বন

বয়ফ্রেড বীজ বুঁনায় কানন আবরন।

খসে পড়ে টগর চাাঁপা বেল চ্যামেলি জুঁই,

প্রেমিকা এমনি ঝরে হারাম কাজে যাই।

আর যেওনা নিষিদ্ধ তপ্ত গাল ছুঁই

জ্বলে পুড়ে তুমি হবে জাহান্নামের ছাঁই।

বয়ফ্রেড বীজ বুঁনায় কানন আবরন,

গার্লফ্রেন্ডের রক্ত রক্ষণ , অকাল ধর্ষ্ণ -মরণ !

--------------------------------------

ধষর্ণের নীলোৎপল

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৬-০৭-২৩ ইং

******************************

কোন গর্তে ঢুকে গেছে পাইনি খুঁজে আর !

আজকের যুগল বাহু উরু র্নিলজ্জ সম্ভার !

যেখানে ছিল শুভদিন, বিজয় দিন

সেখানে কলঙ্কময় পরাজয় নিদ্রাহীন।

যুবক যুবতী ঘিরে আছে অকূল অন্ধকার,

নিষিদ্ধ প্রণয়ে খসে গেছে যৌবনের মণিহার!

এমন তরঙ্গ অথৈ সাগর জল !

শূল ফোটায় সেথা ধষর্ণের নীলোৎপল !

কলঙ্কে কলঙ্কে রাঙালে প্রেমিকার মুখ,

প্রেমিকের উৎসবে ভাঙলে ভালবাসার বুক।

গোপন ধন নিল কেড়ে বয় ফ্রেন্ডের দল,

তুমি প্রেমিকা  হারালে গর্বের সহায় সম্বল।

-----------------------------------------

 

ধষর্ণের নীলোৎপল

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৬-০৭-২৩ ইং

******************************

কোন গর্তে ঢুকে গেছে পাইনি খুঁজে আর !

আজকের যুগল বাহু উরু র্নিলজ্জ সম্ভার !

যেখানে ছিল শুভদিন, বিজয় দিন

সেখানে কলঙ্কময় পরাজয় নিদ্রাহীন।

যুবক যুবতী ঘিরে আছে অকূল অন্ধকার,

নিষিদ্ধ প্রণয়ে খসে গেছে যৌবনের মণিহার!

এমন তরঙ্গ অথৈ সাগর জল !

শূল ফোটায় সেথা ধষর্ণের নীলোৎপল !

কলঙ্কে কলঙ্কে রাঙালে প্রেমিকার মুখ,

প্রেমিকের উৎসবে ভাঙলে ভালবাসার বুক।

গোপন ধন নিল কেড়ে বয় ফ্রেন্ডের দল,

তুমি প্রেমিকা  হারালে গর্বের সহায় সম্বল।

-----------------------------------------

 

স্বপ্নের বুকে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৬-০৭-২৩ ইং

******************************

কিশোর কিশোরী এই নীরব নিশীথ রাতে,

ঘরের বাইরে নানান অপকর্ম্ সংঘাতে !

যুগল বন্ধি হয়ে কি কথা স্মরণ রাজে ?

আলিঙ্গন প্রণয়ে নিষিদ্ধ কত কি কাজে!

দিন শেষে কত ক্রন্দন অন্তর মাঝে

জীবন যখন গুমরে ওঠে ব্যর্থ্তাতে

জাতি তখন স্বপ্ন হারায় সোনালী প্রভাতে।

কেন এই নিথীতে কিশোর- কিশোরী

অস্র হাতে, মদ হাতে -মুখে বিড়ি ?

কেন তারা গোপনে দু’জনা শয়নে

কি এমন প্রেম! কি এমন তৃষা মরণে ?

জাতির দিপালী কোথায় ?

ঘরের অভিবাবক কোথায় ?

স্বপ্নের বুকে এখন একগোছা বৈদ্যুতিক তার !

সাড়া অঙ্গ জ্বলে পুড়ে ছাঁই, বাকী নেই কিছু আর।

--------------------------------------------

বক্ষ কাঁপে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৬-০৭-২৩ ইং

******************************

ভয়ে ভয়ে বক্ষ কাঁপে কখন দিবি ফাঁকি !

তুই কি এই বাংলা মায়ের দোয়েল শ্যামা পাখি ?

কেমন করে তোর উপর বিশ্বাস আমি রাখি ?

ক্ষমতা লোভে অর্থ্ মোহে সত্য রাখিস ঢাকি।

রক্তে লেখা লাল সবুজ যে আমার মাণিক,

তার প্রেম আছে কি তোর বক্ষে খানিক ?

আপন স্বার্থে ডাকিস তোরা ভিনদেশী পাখি ?

কি লাভ হল রক্তে রক্তে স্বাধীন পতাকা আঁকি?

নিজের বিবেক নিজের জ্ঞান দিস না তোরা কেহ

মীর জাফরেই দেখি শুধু চির চেনা স্নেহ।

ভয়ে ভয়ে বক্ষ কাঁপে কখন দিবি ফাঁকি !

তুই কি এই বাংলা মায়ের দোয়েল শ্যামা পাখি ?

---------------------------------------

দেশদ্রোহীদের মন্ত্র

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৬-০৭-২৩ ইং

******************************

হায়, কোথায় বীর ! কোথায় খুঁজিস তারে ?

আপন ঘরে লুকিয়ে সে যাচ্ছে মরে মরে !

মাদক নেশার উতাল স্রোতে ভাঙছে স্বপ্ন দোর,

নেতার ডাকে অস্র ধরে নিভছে প্রদীপ তার ।

দুঃখ জাতির অসীম জ্বালা বক্ষে থাকি থাকি,

স্বপ্নের মৃত্যু দেখছি আমি অশ্রুজল আঁখি ।

অকাল মরণ ধেয়ে আসে হরেক সন্ত্রাসে,

ওইদিক দিয়ে মীরজাফর বেজায় উল্লাসে।

জাতির বিবেক জ্ঞান পাপী শক্তিহীনার দ্বারে

হায়, কোথায় পাব, কোথায় বীর এই বঙ্গ তর ?

বীর আমি পেয়ে পেয়ে হারাই বারে বারে,

দেশদ্রোহীদের মন্ত্র নিয়ে যাচ্ছে ঝরে ঝরে।

-------------------------------------------

আলোর সন্ধানে

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৬-০৭-২৩ ইং

******************************

হে আলো, মাতৃকার বুকে নিখোঁজ এক পাখি !

এ বুকেতে আয় ফিরে আয় আগলে তোরে রাখি।

কোথায় রে তুই কোথায় দিবা-সাঁঝে ?

অন্ধকারে জাতির বিবেক কিছুই দেখি না যে,

হে আলো, এ অভিমান তোর নাহি সাজে !

তোর প্রেমে ব্যাকুল আমি বক্ষপুটে রাখি,

তোর পরশে জ্বালাই মশাল অন্ধকার ঢাকি।

মাতৃকার জ্ঞান পথ ভোলা রে বড়ই স্বার্থ্পর

নাইরে বিবেক নাইরে জ্ঞান এই দুখিনীর ঘর।

তুই পারিস দিতে জাতির মুক্তি অতঃপর

হে আলো আয় ফিরে আয় বুকের পর বুক,

তোর সন্ধানে বিভোর জাতি সকল সুখ-দুঃখ!

আঁধার ঝড় হাঁকছে হওয়া কাঁপছে নদীর তীর,

ডুবছে তরী অথৈ জলে নাইরে পাঞ্জেরী

নাইরে আলোক বীর !

---------------------------------------------

Saturday, July 15, 2023

মরণ অর্ভ্যথনায়

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫-০৭-২৩ ইং

******************************

দুরন্ত যুবকেরা ক্রমশ চলে যাচ্ছে দূরে,

অশনি সংকেতেরা এগিয়ে আসছে কাছে।

যুবকের হাতে এখন অস্র ভয়ঙ্কর মাদক নেশা

রাজনৈতিক পদ পদবী !

জ্ঞানের মশাল আর নেই বই পুস্তকে

অপরাজনীতির করাল গ্রাসে পথভ্রষ্ট

জাতির ভবিষ্যৎ প্রজন্ম!

কেউ কথা শুনেনা, কেউ কথা রাখেনা

নিজ স্বার্থে ডালপালার জট খুলতে খুলতে

যুবকের হাতে দাউ দাউ আগুন !

এক মরণ অর্ভ্যথনায় জাতির গোরস্থান

শুধু উৎফুল্ল গডফাদার-সিন্ডিকেট

এইভাবে ভাগাভাগি হয়েগেছে দুরন্ত যুবকেরা

আলোর মশাল হতে এখনি দাঁড়াও

ভবিষ্যৎ প্রজন্মের পাশে

একজন দিকপালের মতো –

--------------------------------------------

মৃত্যুর বর্ণাঢ্য শোক


নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫-০৭-২৩ ইং

******************************

একটি স্বপ্ন মৃত্যুর শোকে !

চারিপাশ শোকাহত হাজারো স্বরনীয়তায়।

একটি সম্ভবনার ইতি হলো মাদকের মিছিলে

রৌদ্রকেও মনে হল গোধূলীর আভা !

প্রিয়দের হৃদয়ে শুন্যতার বিলাপ

তোমরা শুনছো তো ?

দুষ্ট বন্ধুদের আড্ডায় পড়ে

সন্তান হারা হল মাতা, পিতা হারা হল স্বপ্ন

জাতি হারা হল সোনালী সূর্য্

মাদকের ভয়াল গ্রাসে নক্ষত্র ঝরে গেল

দুষ্ট বন্ধুদের আড্ডায়

প্রিয় মুখখানি এখন স্মৃতি শুধুই স্মৃতি

যুবকটি ঝরে গেল মাদকের তুমুল ঝড়ে !

বড় স্বপ্নের ভিতরে

এখন মৃত্যুর বর্ণাঢ্য শোক !!