Monday, August 19, 2024
দূর কর হে হীন গর্ব
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৯-০৮-২০২৪ ইং
*********************************
ঈষৎ জ্বলিস বলে কেন
অহংকার করা!
ওরে তারা, তু্ই যে
দিনের বেলা আধ মরা।
তোর আলোয় পথিক পথ
চিনেছে কবে?
শুধু জাগিস বলে তোরে
জানিছে এই ভবে।
এত কি অহংকার! আদি অন্ত
ওই গগণে,
সাম্যের গান গাহি বলে
তুই আছিস মননে।
তোর গর্জনে, তোর তর্জনে-
শুধু মর্মব্যাথা,
কে দেখালো প্রলোভন ওরে
শুন্য অমরতা!
পূর্ণিমার আলোক পানে
তুই যে বড় হীনবল!
এ কি জানিস তুই! ওরে
বুক ভাসা অশ্রুজল!
ওরে অন্ধ চোখে কারে
ডাকিস মুক্তির পথে,
দিবা করের আলো কি আছে
তোর সাথে ?
দূর কর হে হীন গর্ব-
শুন্যতার অভিমান,
সোনালী আলোয় ফিরে আয়
করি আহ্বান।
------------------------------------------
দূর-পানে
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৯-০৮-২০২৪ ইং
*********************************
মুক্তির বর্ণমালা গান
রচে ভিন রূপে,
পুরানো সেই শিল্পী ফিরে
আসে স্বরূপে।
রক্ত ঝরা স্বাধীনতা চলে
গেছে দূর-পানে,
যতই স্বপ্ন বুঁনি
শুদ্ধতা সে নাহি জানে।
এখনো বৈষম্যেরা অট্র
হাসে বঙ্গের তরে,
এখনো ষড়জাল ছায়ারূপে -
মীরজাফরে।
মুক্তি সে আসিতে পারিত
তবুও
ক্ষোভ ক্রোধ বিরহে এল
না সে কভুও।
জলে-স্থলে প্রাণে
প্রাণে মরীচিকারদেশে,
রবির ঝলক জাগে না মুক্ত
আকাশে।
এত শিল্পিী! এত রঙ! এত
চিত্র আঁকা দ্বারে,
মুক্তির ছবি আঁকা ভুলেগেছে
একেবারে---
--------------------------------------------
গুনহীন ফুল,
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৮-০৮-২০২৪ ইং
*********************************
বাগানে বাগানে ফুটিছে গুনহীন ফুল,
পঁচা দুর্গন্ধে কাঁদিছে জূঁই চ্যাঁমিলী শিমুল।
মৌমাছিরাও নিন্দা করে চুপে চুপে
তবু লাজহীন ফুল ফুটে নগ্ন রূপে।
এতোদিন দেখেনি যবে সত্যে সমু্জ্জল,
এখন চাটুকায় অভিষিক্ত অসুরের কল।
--------------------------------------
Sunday, August 18, 2024
কতটুকু জানি
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৮-০৮-২০২৪ ইং
*********************************
অদৃশ্য এই হৃদয়ের কতটুকু
জানি,
গভীর স্পন্দনে কত-না- প্রেমের
ধরণী।
মুখে মুখে কত মিষ্ট
বাণী! কত অমৃত সুরা,
কত-না-আজানা তরঙ্গ,
কত-না- সুপ্ত ধারা।
চিরকাল রয়ে গেল অগোচরে
তব কত আয়োজন,
তব ভালবাসি তব ঘৃণা করি
ক্ষুদ্র তারি এক কোণ।
কত ক্ষোভে পড়ি এই
অদৃশ্য হৃদয়ে যাহা বহে,
কভূ খুঁজে দেখিনা, কভূ
বুঝিনা বিপুল উৎসাহে।
যাহা হারাই চিত্রময়ী
হৃদয়ের বাণী,
তারে বারে বারে চাই
কুড়াইয়া আনি।
প্রেমের দীনতা স্বর্গ্
রূপে আসিবে না প্রাণে
পূরণ করিয়া লইতে বিরহ
ব্যাকুলতার গানে।
-------------------------------------
x
অমৃত রুচি
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৮-০৮-২০২৪ ইং
*********************************
আঁধার কহে, তোমারে যখন
দেখি আলো,
তা দেখে দেখে দূর করি আপনার
কালো।
আপনার আলো শুন্যতায় পাই
বড় লাজ,
তাই তোমার পরশে নিজেরে
করি রূপসাজ!
আলো কহে, এসো হে দৃঢ়
চিত্ত প্রাণ,
নিজ পরশে তোমারে করিব
আলোকদান।
অসভ্য কহে, আলো তুমি
সভ্যতার বাণী,
আপনারে তোমার কাছে
তুচ্ছ বলে মানি।
বিপ্লবী কহে, যুদ্ধে
রণে তুমি বীর ভাই,
মেধার চেয়ে রুস্তুম আর
কেহ নাই।
সু-শিক্ষাই হলো জগতের
অমৃত রুচি,
যে আলোয় পথ চিনে চিনে
আঁধার ঘুচি।
-------------------------------------------
তুমি মুছে দিলেও
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৮-০৮-২০২৪ ইং
*********************************
কেন তুমি চাহ গো মুছিতে
কবিতার সাজ!
কবি না রচিলে হত কি কাব্যের
কারুকাজ?
তোমারই প্রেমে কবি
রচেছিল মুক্তির গান,
তারই সুরে বিশ্বে তুমি
গড়িয়ান-মহিয়ান।
যে কবিতার বুকে রক্তে
লেখা মহা-কাব্য
সে কবি’রে কি করে বলো
তুমি অসভ্য?
চিত্তে যদি নাহি থাকে
কবিতার সন্মান,
তাতে কবির কি হইবে কভূ
অপমান ?
তুমি মুছে দিলেও কবি যে
মৃত্যুঞ্জয়ী প্রাণ,
কেন তুমি চাহ গো এই কবিতার
অবসান?
সে রোজ উদিবে পূব গগণে
তব উঁচুশিরে,
সে যে অমর কবি!
লাল-সবুজের প্রান্তরে।
------------------------------------------------
x
সংস্কার কাঁদিয়া বলে
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৮-০৮-২০২৪ ইং
*********************************
কাহারে দেখাইবো ক্ষত
বিক্ষত বাহুলতা!
কে শুনিবে অন্তরের নীরব
আকুলতা?,
সংস্কার কাঁদিয়া বলে -এসো
না, এসো না,
আমি এক অবরুদ্ধ ধূসর চেতনা-
যদিও প্রকাশ করো
ব্যাকুল প্রেষণা,
এখনো হইনি আমি হৃদয়ের
রচনা।
আগে হৃদয় সংস্কার করো
অক্ষরে অক্ষরে,
আমি ফুল হয়ে ফুটিব
সমাজের স্তরে স্তরে।
চারিদিকে ধরিয়াছে মরিচিকা
প্রাণের গভীরে-
কণ্ঠ হইতে উতারিয়া শুধু
সাধু বর্ণ্ ঝরে।
এখানে নেই কোন আলিঙ্গন
শিরহণ- পুলকে,
এখানে প্রতিশোধ-
বিচ্ছেদ- রক্তিম আলোকে।
সংস্কার কাঁদিয়া বলে
আমি দূর- বহুদূর!
নিজের দেনা শোধিও- আসিব
ফিরে রৌদ্দুর!
--------------------------------------------
x
Saturday, August 17, 2024
কণ্ঠ অবরুদ্ধে যদি
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৭-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
কণ্ঠ অবরুদ্ধে যদি ঝরে
অশ্রুধারা,
স্বাধীনতা নাহি ফেরে,তবে ব্যর্থ
হবে রক্তঝরা।
জাতি অপেক্ষা করিয়া আছে অস্তসিন্ধুতীর,
মুক্ত কণ্ঠে গাইবে আপনার
গান অমৃত সুর।
তপন উদয়ে বলিবে জয়! সোনার
বাংলার জয়!
ওরে নাহি ভয়!ওরে নাহি ভয়!আর
নাহি ভয় !
জাতি নিশ্চিন্তে যেন চলে অভয়ের
সাথে.
সেই প্রতীক্ষায় আছি নব সূর্যের
কাফেলাতে।
তবু ভয়!বিশ্বাস ঘাতকের
রক্ত আছে ছড়ায়ে,
অযূত কলঙ্ক আছে এই জাতির
সারা গায়ে।।
এখানে রাজনীতি নীতিরে বলে
নত কর শির,
জেনে রেখো,মীরজাফরেরা
লুকায়ে ছুঁড়ে তীর।
কণ্ঠ অবরুদ্ধে যদি ঝরে
অশ্রুধারা,
বিপ্লবের সূর্যদোয় দেখিবে
না আর -বসুন্ধরা।
--------------------------------------------------------
মেধার ভিতর কোটা ঢুকে
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৭-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
ওরা দেখি কোটায় ঢুকে
মেধারে করেছে গ্রাস!
তাজা রক্তে নেচে নেচে করছে পরিহাস!
বৈষম্যের অগ্নি ঝড় জাতির
পিছে পিছে,
বিপ্লবের রক্ত ঝরা আজ কি
তবে মিছে?
কোটা এখন উ্চ্চ শিরে কে
তারে থামি?
বলতে পারো কোন পরীক্ষায়
পাশ করেছো তুমি?
বৈষম্যরে দিচ্ছ ঠেলে-
শুন্য রিক্ত আমি-
মেধার ভিতর কোটা ঢুকে
রক্ত ঝরা ভূমি।
বিপ্লবের রাঙা আঁখি হারিল
কি ধরা?
নিজ স্বার্থে সুন্দর- স্নিগ্ধ-
গীতগন্ধ ভরা।
ন্যায্য বিপ্লব কহিল ডাকি
হে প্রিয়া- প্রিয়,
কোটায় নয় মেধার ভিতর তুমিও
থাকিয়ো।
----------------------------------------
জ্ঞান যদি কাটা পড়ে
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৭-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
ওদের স্পন্দনে স্পন্দনে
বড়ো অভিমান,
ওদের নাকি করেছে স্তরে
স্তরে অপমান।
ভুলেও ওদের পানে তাকায় না
কেউ—
এ দুঃখ নিয়ে সে তুলিছে গঙ্গা
জলে ঢেউ!
এখন ওরা শুন্যপানে চেয়ে
ছাড়ে দীর্ঘঃশ্বাস,
সেই সোনালী আলোটা নেই
মুক্ত আকাশ!
সাদার ভিতরেও কালো দাগ
কুটুম্বিতাডোরে,
বৈষম্যের মেঘমালা সোনালী
রাঙা ভোরে।
জ্ঞান যদি কাটা পড়ে লোভ-লালসার
ঝলকে,
বিপ্লবে আসিবে না বিজয় জ্যোতির্ময়
লোকে।
মুখে মুধু অন্তরে বিষ
কারে বঝিুবে খাঁটি ?
ওই চেয়ারে যারাই বসে নাড়ে
কলকাঠি।
ন্যায় নীতিরে সূর্য নাহি
কহ- এ স্বাধীন মাটি,
যার যার মত পথে স্বার্থ রে
করেছো ঘাঁটি।
------------------------------------------------
Friday, August 16, 2024
সর্ব অঙ্গে ব্যথা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৬-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
এক পক্ষ কহে, অর্জন তাহাদের,
অন্য পক্ষ গর্জে রাজ পথ আমাদের।
কার কি মতলব আছে বুঝে ওঠা
ভার,
ক্ষমতার মোহে সবাই দস্যু-
স্বৈরাচার!!
শুধু দেখি জনতার নাই শুধু
আশা,
এই পক্ষ ওই পক্ষ ঘুনে ধরা
বাসা।
দেশটারে ভালবাসে শুধু
মুখের কথায়,
ক্ষমতার চেয়ারটি তব কেড়ে
নিতে চায়।
তৃতীয় পক্ষ ঠিক ঠিক বিষম
চাতুরী,
গুজবে হুজুগে জনতার মন
করিছে চুরি!
সর্ব অঙ্গে ব্যথা, কোথা
দিবে ঔষধ?
বিষ খেতে খেতে জাতি
ভুলেছে দুধ।
-----------------------------------------
মালা গাঁথো হে
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৬-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
মালা গাঁথো হে রাঙা বকুল
পালশ ফুলে ফুলে,
সৌরভ সুবাস ছড়িয়ে দাও
বিভেদ সব ভুলে।
হরেক রঙে রঙে পাঁপড়ি মেলে
দাও কাননে,
ওই ষড় ঋতুর বৈচিত্র
বাতায়নে- আপন মনে।
রঙ হউক ভিন্ন তবু সে ফোটুক
দুঃখ নাহি তায়,
শুধু বলে যাও সেও যে ফুল বঙ্গ মাতায়।
তুমি যে ফুল বল তারে স্বীকৃতি
দেয় যেন,
যারা আজো অন্ধকারে! না
যেন যায় হেন।
সাম্যের এ মালা যদি লহ গলায়
তুলে,
স্বাধীন বঙ্গ বাগান ভরে
যাবে ফুলে ফুলে।
রক্ত ঝরা কাঁটার ব্যাথা
যদি যাও ভুলে,
বঙ্গ কাননে গোলাপ ফুটিবে
কূলে কূলে।
সাম্যের ফুল, বাংলায় সৌরভের
সনে,
অন্তরে জাগাও হে রবিকর দৃঢ়
বন্ধনে।
------------------------------------------
আজ অভিজাত
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৬-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
পথ ঘাটে শুনি এখন শিয়ালের
ডাক,
নিরাপদ নাই কেহ হাঁস-
মুড়গী- কাক!
সাপ নেউলে দিয়ে যায় সন্ধির
হাক,
বানরে বলে দিস আমায় পিঠার
ভাগ!
চোর যায় ডাকাত আসে ভরদুপুরে
বাঘে মহিষে পানি খায় এক
পুকুরে!
রাজ্যের রাজা কয় আমি নই তোর!
মরলে তোরা মর- আমি চাই চোর।
মূর্খ কয় জ্ঞানীরে তোর নাই
জ্ঞান,
ছিসছে- পুছকে পাতি নেতা ক্ষমতাবান।
মিথ্যা কয় সত্যরে তোর নাই
ভাত,
দেশদ্রোহী কুলাঙ্গার আজ অভিজাত।
--------------------------------------
সেই পূর্ণিমা ঝরে গেছে
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৬-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
আকাশে কালো মেঘেরা ছুটিছে
উড়িয়া,
বাংলার বৃক্ষ তরু লতা উঠিছে
শ্বাসিয়া!
মায়ের বক্ষে বসি
স্বাধীনতা মুছে আঁখি,
মুক্তিরা ঘরে বসিয়া বেদনা
চিত্র আঁকি!
কি এক রক্তাক্ত পতাকা গ্রাম
ও নগরে,
অধিকার গুলো ভাসিয়া
ছুটিছে সাগরে।
পুড়িয়া গিয়াছে সেই সোনার
বাংলা আমার,
অধিপতি রে খুঁজিয়া বেড়াই এই
সংসার্
যে দিন রাত্রি ছুটিয়াছে,
শুধু ছুটিয়াছে যাচি
সেই দিপালীকে আজকে ভুলিয়া
গিয়াছি !!
পৃথিবীর সবাই জানে কি ম্যাজিক
তাহার,
আজ ধূর্ত হায়েনারা প্রেম
দেখায় কাহার ?
সেই পূর্ণিমা ঝরে গেছে
কথাটি না বলে,
আজ মুক্তির পথে অন্ধকার বঙ্গ-
তলে।
-----------------------------------------
শিকারীর ধনুক
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৬-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
খাঁচার হায়েনা গিয়েছে
ছুটে বনে বনে,
বিষাক্ত সাপেরাও উম্মুক্ত
মাঠে ময়দানে!
হিংস্র বাঘেরা ওত পেতে আছে
সুন্দরবনে,
শান্ত হরিণেরা ভয়ে কম্পিত
সিংহের গর্জনে!
কুমিরেরা ভয়ঙ্কর হা করে আছে
স্থলে- জলে,
মৌমাছিরা বিষাক্ত শূলে
শূলে ডালে ডালে।
বনের বৃক্ষ তরুলতায় দাউ
দাউ আগুন জ্বলে,
নদী-নালা খাল বিলে কীট
পতঙ্গেরা দলে দলে।
শুকুনের খোস্ত ঈগলেরা খায়
বন দস্যুরা দিবা রাত্রি লুটে
পুটে যায়—
হায় কি এক আজব তামাশা প্রকৃতি
ঘিরে,
ছিন্ন ভিন্ন বৃক্ষের পাতাগুলো
তুমুল ঝড়ে!
ওরে,বন জঙ্গলেও স্বাধীনতা
নাই- মুক্তি নাই,
স্বাধীনতার বুকে শিকারীর
ধনুক- চিতার ছাঁই!
তারুণ্য চঞ্চল হে
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৫-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
তারুণ্য চঞ্চল হে সুদূরের
পিয়াসি,
অন্তরে তাহার যুদ্ধ
বিজয়ের প্রয়াসী।
কভূ তারুণ্য পথ হারায় অসুর
বাতায়নে,
যদি শুভ্রতায় কালো দাগ বসে
আনমনে।
তারুণ্য চঞ্চল হে ব্যাকুল
বাঁশরি
তারুণ্য সুদূর বিপুল স্বপ্নের
পরশি।
তারুণ্য উম্মাদ, উৎসুক হে
দুর্লভ প্রাণ!
সে চির সতত দুরন্ত দুর্বার
বিপ্লবী গান।
সে বঞ্চিতের ভাষা বুঝে-
সে স্পষ্টভাষী!
সে সংগ্রামী! সে যোদ্ধা!সে
অসুর বিনাশী!
সে হার না মানা প্রতিবাদ,
সে অগ্রণী,
দৃপ্ত বিপ্লবী মুকুট
দিয়েছে তারে ধরণী।
তারুণ্য যদি পথ না হারায়,
না হয় উদাসী,
রাত্রির আকাশে পূর্ণি আলোয়
জ্বলবে শশী !
-----------------------------------------
Thursday, August 15, 2024
দূর- সে অনেক দুর
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৫-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
দূর- সে অনেক দুর
স্বাধীনতার দিগন্ত!
অধরার পিছু ছুটেছি অবিরাম
অক্লান্ত।
পুস্পহীন বাগান যেমন জাগেনা
সৌরভে,
তেমনি পুস্পবিলসী আসেনা
বসন্ত উৎসবে।
এখানে সাপ বিচ্ছুরা তীব্র
বেগে আঘাত হানে,
ইঁদুরেরা সিঁধ কাটে নিভৃত
প্রহরে পলাশ কাননে।
দূর- সে অনেক দুর স্বাধীনতার
পরশমণি,
বাগান জুরে ভুঁত প্রেতের
ভয়ঙ্কর বজ্র ধ্বনি!
স্বাধীনতায় ঢুকে গেছে
অশুভ শিল্পীর তুলি,
শুভরা পালিয়েছে নতশির অধিকার ভুলি।
পুস্প শুন্যবগান বড়ই
অসুন্দর বড়ই নিরান্দ,!
দূর- সে অনেক দুর
স্বাধীনতার তাল লয় ছন্দ।
মুক্তির কবিতায় শুধু তপ্ত
ঝড়ের সংঘাত- দ্বন্দ,
মহাকাব্যের চরনে চরনে
পঁচা রক্তের র্দূগন্ধ।
---------------------------------------------