Wednesday, February 6, 2019

তুমি কি আসবে মুক্তি ?




                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
মুক্তি, তোমাকে অনেক ভালবাসি, অনেক ভালবাসি.
একটু এসেই দেখ,
একটু কাছে এসেই দেখ ,কত রক্ত ক্ষরণ হচ্ছে ভিতরে ভিতরে
সেই কবে থেকে অধীর আগ্রহে প্রহর গুনে যাচ্ছি
চেয়ে আছি অপলক তোমার পথ পানে
তুমি কি আসবে মুক্তি  ?

মুক্তি, তোমাকে অনেক ভালবাসি, অনেক ভালবাসি
একটু পড়ে দেখ
সেই চিঠিটা  পড়ে দেখ,  পিতার রক্ত ঝরা চিঠিটা
লক্ষ শহীদের চিঠিটা
কত দাম দিয়ে কিনেছি
এ স্বাধীনতার আঁচল ।

মুক্তি, তোমাকে অনেক ভালবাসি, অনেক ভালবাসি
লাল-সবুজ শাড়ীতে
সেইদিন খুব অপূর্ব্ লাগছিল তোমাকে
ইদানিং তোমাকে দেখিনা আর সেই অপরূপ সাজে..
কোন অভিমানে ভুলেগেছো সেই রক্ত ঝরা দিনগুলো
কোন অপরাধে ভুলেগেছো সেই মায়ের আর্তনাদ
যে ইজ্জতের বিনিময়ে তোমাকে কিনেছি- হে মুক্তি!

মুক্তি, তোমাকে অনেক ভালবাসি, অনেক ভালবাসি.
ফিরে এসো, ফিরে এসো
অভিমান ভেঙ্গে ফিরে এসো
মুক্তি যুদ্ধের ঠিকানা, লাল-সবুজের নিশানা..

সেই কবে থেকে অধীর আগ্রহে প্রহর গুনে যাচ্ছি
চেয়ে আছি অপলক তোমার পথ পানে
তুমি কি আসবে মুক্তি  ?
-------------------------------------- 17-10-2018 ।,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।




এক নষ্ট কবিতা




                                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

এক নষ্ট কবিতার আবৃতি শুনেছি
মঞ্চে মঞ্চে আবৃতি হচ্ছে মীরজাফরের সব কবিতা !

চৌদিক বাজছে শুধু বাজছে..
পর্দার আড়ালে বাজছে
এক বিদ্রোহের কবিতা! এক ষড়যন্ত্রের  কবিতা !
ছন্দ তাল বদলে গেছে, কবিতার লাইন মুছে গেছে
মঞ্চে মঞ্চে আবৃতি হচ্ছে মীরজাফরের সব কবিতা !

এক নষ্ট কবিতার আবৃতি শুনেছি
স্রোতের প্রতিকূলে ঢেউ তুলেছে এক সময়ের অনুকূল
ওই মাঝি মাল্লারা  বদলে ফেলেছে মৌলিক পোশাক
নগ্ন শরীরে প্রণয়ে মেঁতেছে নিষিদ্ধ রক্ত গঙ্গায় ।

এক নষ্ট কবিতার আবৃতি শুনেছি
কবির কবিতা বদলে গেছে আকৃতিকারদের কন্ঠে কন্ঠে.
ওদের দেখি মুশতাকের পোশাকে পোশাকে.
ওদের দেখি বিদ্রোহীদের মন্ত্রে মন্ত্রে..
ওদের দেখি অগ্নি হাতে লাল সবুজের মঞ্চে ।

এক নষ্ট কবিতার আবৃতি শুনেছি
কোকিলেরা জোট বেঁধেছে কা কা শব্দে শব্দে..
হে কান্ডারী- সাবধান! সাবধান !

এক নষ্ট কবিতার আবৃতি শুনেছি
মঞ্চে মঞ্চে আবৃতি হচ্ছে মীরজাফরের সব কবিতা !
----------------------------------------17-10-2018 । ,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
..

Tuesday, February 5, 2019

যেদিন জ্বলবে, যেদিন জ্বলবে


                                                  -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
ক্ষমতার দাপটে হত্যা হয় ন্যায়বিচার-
ভোক্তভোগীরা সব বুঝতে পারে ।
এতো যন্ত্রনা, যন্ত্রনা জেনেও কেন নিশ্চুপ থাকা-
কেন অবরুদ্ধ সব প্রতিবাদ !
কারন একটাই কেউ চায় না বুঝে দুর্বলের পরিভাষা
আজ ঢুকে আছে আলোর মধ্যে অন্ধকার ।

ভোক্তভোগীরা জানে, পিঞ্জরের ভিতরে কি তুলফাড় !
সব লুণ্ঠন হয়েগেছে গরীবের অধিকার
বিচারক বিচার ভুলে গেছে-
প্রহরী চেহারা দেখে দেখে শিকল পড়ায় হাতে পায়
জ্ঞানের চোখ অন্ধ হয়ে গেছে নিরপেক্ষতার সিংহাসনে
বজ্র কণ্ঠেরা আজ বোবা
অর্থেরা গর্জে ওঠেছে বঙ্গের অলি গলি ।

মানবতার আকাশ আজ মেঘে মেঘে অন্ধকার-
সূর্যেরা পর্দার আড়ালে চলে গেছে
কোন প্রতিবাদ নেই!
কিন্ত এই যে মানুষের চরিত্র, এও তো নৈতিক পরাজয়ের
এক ধাপ সিঁড়ি!

ভোক্তভোগীরা সব বুঝতে পারে, ক্ষমতার দাপুটেরা
রক্ত চোষে দুর্বলের পরতে পরতে ।
আর বঞ্চিত মানুষেরা আঘাতে আঘাতে রক্তাক্ত হয়, ক্ষত বিক্ষত হয়
এ ভূলোকে --
বুকের মধ্যে এক ক্ষোভের অগ্নি চুল্লি-
ওরা বুঝে না
যেদিন জ্বলবে, যেদিন জ্বলবে-
-------------------------------------05-02-2019, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।