Wednesday, February 6, 2019

শ্বেত গোলাপ




                                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
শুনেছি নাম তোমার  শ্বেত গোলাপ !
আজো দেখেনি,কখনো দেখিনি
তবু ছুটেছি, বাগানে বাগানে ছুটেছি তোমার সন্ধানে
তুমি কি ফোটেছে ?

শুনেছি নাম তোমার শ্বেত গোলাপ !
আর কত পথ !
আর কত দুর যেতে হবে হে গোলাপ ..
জানালাটা খুলে রেখেছি,
খুলে রেখেছি বদ্ধ কপাট
একটু ভিতরে এসো, একটু ভিতরে
তোমাকে খোঁজতে খোঁজতে আজ আমি ক্লান্ত ।
ওই দেখো, একটু নজর দিয়ে দেখো
বাসরের চৌকিটা জেগে আছে , প্রণয়ের ভেলকুনিটা ফাঁকা ফাঁকা
বড় বেশী ফাঁকা !
সেখানে নেই, শুধু নেই তুমি,
ফুল শয্যা হবে কি করে ?

শুনেছি নাম তোমার শ্বেত গোলাপ !
অনেক যত্ন করে বাগানটা করেছি, কষ্ট করে তোমাকে বুঁনেছি..
সুবাসে সুবাসে মাতাল হব বলে দিন রাত জেগেছি
অধীর আগ্রহে প্রহর গুনেছি
খুলেছি এক প্রেমের দুয়ার ।

কই ,তুমি তো ফোটনি- হে শ্বেত গোলাপ !
----------------------------- 20-10-2018,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



খুলে যাবে হিসাবের খাতা




                                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
হে পৃথিবীর রক্ত মাংসে গড়া মানব !
সেই মাংস পিন্ডটাকে কতটুকু রেখেছো সুখে ?
যার স্পন্দনে স্পন্দনে জেগে আছো এ পৃথিবীর বুকে!

তুমি কি নষ্ট করে ফেলেছো নশ্বরের আঘাতে আঘাতে..
একটু জিজ্ঞেস করো তো – হে ক্ষণিকের মুসাফির
এই রুহুটা জাগবে কিনা সেই কঠিন পথে পথে !

একটু ভেবে বলো, একটু ভেবে বলো
হে রক্ত মাংসে গড়া সুপ্ত প্রাণ !
এ পৃথিবীর দুস্যু ডাকাতেরা ঘিরে আছে সেই কলবের চৌদিকে
সাবধান! সবধান ! সাবধান !

যে শীরের অবয়ব তুমি পেয়েছো- হে মানব !
এর কি মূল্য আছে বলো তো
যদি না সেইদিন তোমার পক্ষে আলোটা না জাগে !

হে পৃথিবীর রক্ত মাংসে গড়া মানব !
এ স্পন্দন যেদিন থেমে যাবে, যেদিন থেমে যাবে
সেদিন তুমি এক নিথর লাশ !
সেদিন হেরে যাবে , হেরে যাবে শরীরের প্রেম
উড়ে যাবে কলবের পাতা
খুলে যাবে হিসাবের খাতা

এখনি যে পাহারা দিতে হবে তোমাকে
অস্র নিতে হবে তুলে- অস্ত্র দিতে হবে তাকে
এক আল্লাহর বিধান ,
আল-কোরআন, আল-কোরআন ।

সেদিন হেরে যাবে , হেরে যাবে শরীরের প্রেম
উড়ে যাবে কলবের পাতা
খুলে যাবে হিসাবের খাতা
----------------------------------20-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


প্রেম বলি কি করে ?




                                                                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যে ঝড় তরঙ্গকে জাগাতে পারে না, উত্তাল করতে পারে না জলরাশি
তাকে আমি তুফান বলি কি করে ?
এ যে শুধু ভয় ! এ যে শুধু ভয় !

হে নাবিক,
ঝড় উঠাতে হবে ! দুমড়ে মুচরে দিতে হবে পরাজয়ের শঙ্কা..
প্রত্যাশাকে যোগ্য করে তুলতে হবে-  হে প্রেমিক !
মাস্তুলের আলোকে জ্বালাতে অন্ধকার পথে পথে
প্রেমের পথ যে বড় উত্তাল !

যে তরী আজ তুমি ছেড়েছো প্রেমিকার সন্ধানে.
তার কতটুকু বাহু বল সঞ্চিত আছে !
তা কি জানা আছে ?
নাকি শুধু হৃদয়ের আবেদন!
নাকি শুধু প্রত্যাশার প্রতিবেদন ।


এ আবেদন যে বড় দুর্ব্ল- হে প্রেমিক
মঞ্জুর হবে কি করে ?
প্রেমিকার ঠিকানা যে বহু দুর !

যে যোগ্যতা প্রেমিকাকে জাগাতে পারে না, উত্তাল করতে পারে না তরঙ্গ সফেন
তাকে আমি প্রেম বলি কি করে ?
-------------------------------------18-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।