Wednesday, February 6, 2019

তুমি আটকে গেছো




                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হয়তো ভালবেসেছিলে,কিন্তু আমি বুঝিনি
এখন কি সে অনুভূতি দূরে চলে গেছে?
ফিরে এসো! ফিরে এসো!

সব তো আগের মতই আছে! এখন কেবল ফিরে আসা,
মেলে দেখ চোখ,
আমি আছি, আগের মতোই আছি !

 কি হল ?
তোমার তো কোন বাধা নেই, হৃদয়ের কপাট খোলা আছে দু’টি,
আমি জাল ফেলেছি প্রেমের সমুদ্রে-
তুমি আটকে গেছো-
---------------------------06-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

এক অসনি দৃশ্য দেখেছি আমি হঠাৎ




                                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এই প্রত্যাশা এ স্বপ্ন ঘিরে আবার কখন
গোধূলী নেমে আসে পড়ন্ত বিকেলে বিছিয়ে জাল
বড় ভয় প্রাণে !গেল গেল সব গেল দেখেছি জনে জনে 
এক হুজুগের উত্তালে মেতেছি আমরা
প্রকৃত সত্যকে আড়াল করে-

মিথ্যেগুলো মঞ্চে মঞ্চে উচ্চারিত হচ্ছে,বজ্র কণ্ঠে উচ্চারিত হচ্ছে
অথচ বিশ্বাস করে ফেলেছি অন্তঃকরনে-
মুখে মুখে উচ্চারিত হচ্ছে গীবতের শব্দগুলো, পাড়া  মহল্লায় বাক স্বাধীনতার নামে প্রচারিত
হচ্ছে অপবাদ !
ডিজিটাল কন্ভারসেশন বাধাহীন চলছে ইথারে ইথারে—
বিবেকের কপাটগুলো অবরুদ্ধ !
চোখগুলো অপলক দেখছে তো দেখছে পথভ্রষ্টদের অভিনয়
কান পেতে শুনছে শুধু শুনছে শিল্পির গান-

ওহে জাতি একবার বিবেক খুলে দেখ, এই বাক চতুরঙ্গের মাঝে কতো প্রতারনা লুকিয়ে আছে-
এতো সহজেই কেন বিশ্বাস কর?
এতো সহজেই কেন আদর্শ্ ভাব ?
তোমার বিবেক, তোমার চেতনা জাগায়ে তুল হে

এক অসনি দৃশ্য দেখেছি আমি হঠাৎ
ওই মীরজাফরেরা এখনো জেগে আছে তোমার শিয়রে ।
---------------------------------------------06-02-2019 ,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।







সন্তানেরা আজ কোন পথে?




                                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আর কত কাল এ-ভাবে আগামীর স্বপ্নকে হারতে বলো,
আর কত কাল মাদক নেশার অগ্রাসনে যুবাদের মরতে বলো?
কত কাল, বলো আর কত কাল
আমি আর থাকবো না লুকিয়ে লুকিয়ে
এই সিন্ডিকেটের বলয় সরিয়ে তোমাকে জাগাতে হবে সোনালী সকাল
তরুণ শক্তির দেহ প্রাণে জেগে উঠাতে হবে দীপ্ত রবি !
কঠোরতার উত্তালে ভেসে দাও মাদক দ্রব্যের রতি-মহারতি
আমি বড় উৎসুক
এক স্বপ্নের বিভোরে

মাদক সম্রাটেরা পথে ঘাটে অলি-গলি, যুবক যুবতীরা নেশার কলরবে মাতাল
জাতির মেরুদন্ড ভঙ্গুর, অকালে নিভে যাচ্ছে আগামীর স্বপ্ন
মাদকের ছোবলে ছোবলে ঝরছে কত তাজা প্রাণ-
অথচ জাল পেতে আছে মাদকের জেলেরা-
দুরন্ত ছেলে মেয়েরা আটকা পড়ছে ভয়ঙ্কর ফাঁদে
ছোঁ মেরে নিচ্ছে শিকারীরা আমাদের ভবিষ্যৎ

মায়ের বুকে এক দুঃস্বপ্নের কাঁপন,
চোখের জলে ভীজে যাচ্ছে বঙ্গের আঁচল,চৌদিকে শুনি পথহারা
পথিকের করুণ কান্না,পরাজিত সৈনিকের আর্তনাদ
মেরুদন্ডহীন বাঘের গর্জ্ন!

আর কত কাল এ-ভাবে আগামীর স্বপ্নকে হারতে বলো,
আর কত কাল মাদক নেশার অগ্রাসনে যুবাদের মরতে বলো?
চেয়ে দেখ হে ব্যবস্থাপক-
তোমার সন্তানেরা আজ কোন পথে?
এখনি না বল , মাদক নেশাকে না বল,
এখনি গড়ে তোল সামাজিক আন্দোলন ।
---------------------------------06-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।