Monday, May 6, 2019

এই রোজাই হবে মুক্তির ঢাল



------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা               
অনাহারে থাকলেই পূর্ণ্ হবে না তোর
রোজার মহিমা যদি না থাকে অন্তর ।

হয়তো আহার নিবি না দিবসে সম্মুখে-
তবু দেখবে, তোরে দেখবে বিধাতা তাঁর চোখে
রোজাদার হয়ে কোন রূপে তুই ভূ-লোকে
তুই কি খুলিয়াছিস মুনাফিকির ডোর!
প্রভূ ভীরু ছাড়া রোজা হবে না মুক্তি তোর ।

অন্তরে ভীরুতা নাই গো প্রভূ ভীরুতা নাই,
চৌদিক রোজাদার বেশে কত রূপ দেখতে পাই
কার সাধ্য আছে বুঝে তোরে মুনাফিকের বেশে!
সবকিছু আছে শুধু নেই রোজার মহিমা হেসে !
এখনো তুই অবিচার করিস আপন কর্মে এসে-

তোর প্রাণে জাগে যদি প্রভূ ভীরুতার সূর্য্
এই রোজাই হবে মুক্তির ঢাল চির ধার্য্য ।
-------------------------------------5-05-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




       

Sunday, May 5, 2019

এ রোজা মুক্তির ঢাল হবে কেমনে?



                              ----------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
দোকানে দোকানে লুট হচ্ছে প্রকাশ্যে গোপনে
রমজানের মহিমা স্বর্গে পৌঁছবে কেমনে !
পাইকারী খুচরা দূস্যু তারা
নিচ্ছে তুলে ইসলামের ধারা,
রোজায় যেখায় কমায়ে দেয় দাম ভুবনে
সেথায় বাংলায় দাম বেশী হয় কেমনে ?
ইসলাম যেথায় ন্যায্য দানের আসনে,
জুলুম অত্যাচার সেথায় থাকে কেমনে ।
লোভ লালসার জাল মেলে-
রোজার মহিমাকে দিচ্ছে ঠেলে,
প্রভূর ভয় কি জাগে না গো প্রাণে !
এ রোজা মুক্তির ঢাল হবে কেমনে?
------------------------------------------------5-5-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
 
       

Thursday, May 2, 2019

ঘুষ ছাড়া এখানে সব শূন্য ছালা



                       ----------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
অফিসে অফিসে সিসি ক্যামেরা দেখতে পাই
দুর্নীতিবাজ ঘুষখোর সব বাথরুম কিংবা অন্য কোথাও ভাই
ক্যামেরা সবধান করেনি অফিসের কেরানী,যে আছে পুরুষ-নারী
ঘুষ আর ঘুষের খেলায় নিশ্চুপ কেরানীদের কান্ডারী!
কেরানীদের অদৃশ্য ক্ষমতার দাপটে ন্যায্য সব টলমল,
ক্ষমতার নোংরা পথ দিয়ে কেরানীরা করে হট্টোগোল!
কথা বললে টাকা, কাজ করলে টাকা, না দিলে চুপ সবে
বাধ্য হয়ে ভোক্তভোগী পাপের ছুরিতে পুন্য করে জবে!
কি হবে সিসি ক্যামেরা করে স্থাপন ?
চরিত্র যদি না বদলে প্রাণ হতে প্রাণ !
ওহে পাঞ্জেরী শোনো,
ভোক্তভোগী আটকানোর আগে কেরানীদের লাগাম টানো!
ওদের পঙ্কে দুর্নীতির পদ্ম,পাঁপড়িতে পাঁপড়িতে পাপের ছাপ!
ওরা এখন জাতির অতঙ্ক !
শত কোটি মানুষের অভিশাপ-
ওদের এড়াতে না পেরে ঘুষ ছাড়া হয় না পার কেহ
দিতে হবেই ঘুষ! নয়তো ঘুরে ঘুরে কঙ্কাল হবে দেহ!
ওহে রাজ্যপতি বলিনি একটু মিছে,
সিসি ক্যামেরার আড়ালে ঘটে কত কিছু উঁচু- নীচে
কেরনীদের দূর্গ্ যেন ঘুষের রঙ্গশালা
ঘুষ ছাড়া এখানে সব শূন্য ছালা-
------------------------------------------------2-05-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।