Monday, June 3, 2019

আনন্দ ছড়িয়ে দাও




------------------------------------মোঃ আমিনুল এহছান মোল্লা।
ঈদের আনন্দ ছড়িয়ে দাও এ দেহ প্রাণ
যে অমৃতকে খোঁজ তুমি এই নশ্বর ভুবন।
সে অন্তরে জেগে উঠাও চির প্রেমের রবি
যেখানে  ন্যায্যতা হবে প্রতিটি প্রাণের বিশ্বছবি।
ধরণীর ভাঁজে থাকবে না কভূ বৈষম্যের প্রাচীর
আনন্দ ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও ‍তুমি বিস্তর-
এই উৎসবকে কর চির অম্মান , চির অবিন্শ্বর-
-------------------------------------------------2-6-06-2019 ।


Tuesday, May 14, 2019

বিজয়ের সূর্য্ কি জাগবে



------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
যৌবনের গোধূলী জীবনের শেষে আসবে যখন দুয়ারে
তখন তুমি কি শান্তনা দিবে তাহারে !

বুঝনি তো কখনো দূর্বার যৌবনখানি
সম্মুখে আছে কত অন্ধকার গ্লানী
আজ তো সন্ধ্যা ঘনিয়ে এসেছে সমরে-
সেই তুখোর সৈনিকেরা মৃত্যেুর দুয়ারে।

অথচ কত দিন -কত রাত,
অবহেলায় জাগনি কত প্রভাত!
কত শক্তি, কত স্বপ্ন  অপশক্তির পরশে
বিনষ্ট করেছো আলোহীন হরষে হরষে ।

কতই না উত্তাল যৌবনের কূলে কূলে-
ওই দম্ভ অহংকার ক্ষমতার  ঢেউ তুলে-
দেহ তরী ছেড়েছো এই পৃথিবীর পলে পলে-
যৌবনের গোধূলী তো এসেগেছে-
মুক্তির  আলো কি আছে ?

দিবসের যা কিছু সঞ্চিত ধন-
আঁধারে তা  মুক্তির সব আয়োজন ।
জীবনের গোধূলী যেদিন আসবে দুয়ারে-
বিজয়ের সূর্য্ কি জাগবে উপসংহারে ?
---------------------------------------------14-05-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।