Monday, September 23, 2019

তুমি ভাল থেকো হে প্রিয় স্যার

------------------------------- কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওহে প্রিয় স্যার,
একবার ফিরে এসে দেখো আমি কতোটা ব্যাকুল,
কতো বিরহ ,কতো শুন্যতা সীমাহীন ভেতরে আমার ।
তুমি ফিরে এলে
আমার সব শুন্যতা নিমিষেই মুছে যাবে, মুছে যাবে
তোমার স্পর্শে খোঁজে নিবো জীবনের সব আলো, সব বিজয়
অধরাকে ছুঁয়ে নিবো অকৃত্রিম বন্ধনে
পরিণত জ্ঞানের উৎসমূলে ফিরে যাবো তোমারই কোমল পরশে-

ওহে প্রিয় স্যার,
পথে এতোটুকু দেরী  কর না, প্লীজ দেরী করো না
অপলক চেয়ে আছি  সেই অদৃশ্যের পথপানে,
জানি, আর কখনো ফিরে আসবে না, ফিরে আসবে না
তবুও যে-
এ প্রাণ কিছু বুঝে না, বুঝতে চায়না-  শুধু সীমাহীন খাঁ খাঁ মরোদ্যান
তুমি ফিরে এলে
হৃদয় ফ্রেমে এক অবিন্শ্বর  আশ্রম বানাবো ।

ওহে প্রিয় স্যার,
আমাকে আর সঙ্গ দিবে না ? আমি যে আজ রিক্ত!!
একবার যদি তোমাকে পাই
সব কিছু ফেলে
তোমার পথে দেবো উড়াল, দেবো উড়াল,
অন্ধকারে থাকবো না আর-
আমি তোমার অলো হয়ে যাবো, তুমি থাকবে হৃদয়ে আমার
ভাল থেকো, তুমি ভাল থেকো- হে প্রিয় স্যার ।
-------------------------------------------22-09-2019,  উৎসর্গ্ : মোঃ সিরাজুল ইসলাম বিএসসি স্যার, রাওনাট আদর্শ্ উচ্চবিদ্যা নিকেতন,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


আস্থার ঠিকানা



                                      ----------------------------------- কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
সত্যের প্রতীক তুমি,মুক্তির প্রেরণা আমার ।
এক অবিচল বিশ্বাস থেকে তোমাকে দেখেছি আমি
বিজয়কে বুঝেছি কি যে তুমুল উল্লাসে অবিরাম
তুমি কি তার কিছু জেনেছো ?

প্রতিদিন তুমি ছুটেছো নির্লোভ ভ্রমণে
জাতি নির্মাণের দিকে কি যে ব্যাকুল প্রাণ তোমার,
কোন কালিমা না ছুঁয়ে শুধু ছুটেছো বাঙ্গালীর চেতনা হয়ে
ক্ষমতার কতোটা অনুভূব তুমি করেছো ?

তুমিই প্রকাশ্যে গর্জে উঠেছো এক মুক্তির অভিযানে
চৌদিকে তোলপাড় উঠছে,আমিও অবাক বিষ্ময়ে!
এও কি সম্ভব ?
তুমি ছিলে বলেই হয়তো-
আজ আমি খোঁজে পেয়েছি আস্থার ঠিকানা ।

অনেক রক্তের দামে কেনা এই লাল সবুজ পতাকা!!
তুমিই পারো, স্থপতির আঙ্গিকে এই বাংলাকে সাজাতে
তুমি যে সত্যের প্রতীক ,মুক্তির প্রেরণা আমার ।
বিজয়কে বুঝেছি কি যে তুমুল উল্লাসে অবিরাম
তুমি কি তার কিছু জেনেছো ?
-----------------------------------------23-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Sunday, September 22, 2019

আজ যে নেতা তুমি হলে



---------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
 যখন দেখেছি ছাত্র নেতাদের জনতার পক্ষে ওই;
সে কালের কথা ভেবে আজো আমি শিহরিত হই ।
তোমাদের ঘিরে আজিকায় যা দেখি ভালো লাগে না;
ভয় পাই ! ভয় হয় ! যে পথে তোমাদের আনাগোনা ।
তোমাদের দেখলেই শরীরে কম্পন ওঠে
অথচ পূর্ব্সূরী ছিল কতো র্দুবার ঘর- মাঠে
তুমুল তোলপাড় তোমাদের নিয়ে সর্বদা
তোমরা নাকি বিপথে ছুটেছো হাতে নিয়ে রাম দা..
ভয় পাই ! ভয় হয় ! তোমাদের নিয়ে পথ হাঁটা
নেতা না গুন্ডা ! পরিচয় কি ? জিজ্ঞেসে রগ চটা ।
এমন কথা ছিল জাতিকে তোলে দিবো তোমার হাতে-
আজ যে নেতা তুমি হলে সে স্বপ্ন অনেক তফাতে ।
---------------------------------------------------22-09-2019,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।