Thursday, September 26, 2019

সেই বেগুনী শাড়ীটা



-----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
তোমাকে বলেছিলাম, যত দেরীই হোক,
তুমি সেই শাড়ীটা পড়ে আসবে !
সেই বেগুনী শাড়ীটা পড়ে আসবে  সাদা শীরের ভাঁজে ভাঁজে
অনিচ্ছার বাঁধ ভেঙ্গে,
আমার সম্মুখে হেঁটে হেঁটে
আবার আমি ফিরে দেখব, বার বার দেখবো
আমি তোমাকে বলেছিলাম, তোমাকে ভালবাসি, অনেক ভালবাসি!!

আমি তোমাকে বলেছিলাম, এ দেখা শেষ দেখা নয়,
বারে  বারে চাই, তুমি প্রতিদিন আসো
সেই বেগুনী শাড়ীটা পড়ে আসো ।

তোমার রূপের নেশায় আমি আজ উতালা হয়ে
তোমাকে খোঁজি, সেই শাড়ীতে খোঁজি
সূর্য্ যখন ডুবে যাবে,
তোমার আলোয় দেখে নিবো তোমাকে ।
তোমার রূপের ঝলকে ঝলকে
চিনে নিবো পথ ভূ-লোকে—
আবার কবে আসবে ? সেই শাড়ীটা পড়ে আসবে!

আজও আমার শেষ দেখা হয়নি !
হৃদয়ের সেই আবেগ এখনও জেগে ওঠে
তবু যেন তুমি নেই -প্রতিদিন নেই -সম্মুখে নেই..
আমি তোমাকে বলেছিলাম---
সেই বেগুনী শাড়ীটা পড়ে আসবে--
--------------------------------------26-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




অবুঝ টিনেজেরা

                --------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
 চলাফেরায় ড্যাম কেয়ার চৌদিকে হতাশার বাস
 অবুঝ টিনেজেরা গর্জে ওঠে যেন পৃথিবীর ত্রাস !
আদব কায়দা ঘুমিয়েছে- সভ্যতা সে-ও ঘুমে;
মদ জুয়া আফিম ক্যাসিনো ব্যাপ্তিতে আছো তুমি ।

সভ্যতার অনেক নীচে চলে গেছো কিংবা ধবংসের পারে
তুমি আজ কোন কথা ভাবছো আঁধারে ?
ওই যে ওখানে ধবংসের ফোয়ারা ডাকছে তোমায় গানে     
মনে হয় তুমি যেন উগ্রিব যাবে এখনই তাহা উদ্ভাবনে ।

ধবংসের এমন কাছে- টিনেজের এতো বড় ভুল অকূল আকাশে
আর কবে ফিরে আসবে আপনার জীবন চিনে তুমি অনায়াসে !
আমিতো জানি তুমি আলো নিখিলের অন্ধকার দূর করে
তুমি থাকো প্রতিটি কদমে কদমে ওইসব অশুর হতে দূরে ।

চলাফেরায় ড্যাম কেয়ার চৌদিকে হতাশার বাস
অবুঝ টিনেজেরা গর্জে ওঠে যেন পৃথিবীর ত্রাস !
--------------------------------------------------26-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

চরিত্রের মুকুট যে গেল ভেঙে

                              ----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অসভ্যতা ডানা মেলে উড়ে
যুবক যুবতীরা পথে ঘাটে আজ নগ্ন গায়ে যায় দৌড়ে!
সভ্যতার কোন গান শুনিনা মুখে বাজে ডিজিটাল তাল লয়
হারায়ে গিয়েছে যা ছিল মানুষের-তাইতো আজ এতো ভয়!
দিন রাত্রি ভর ছেলেটি মেয়েটি কার সাথে এতো কথা কয় !
আমাদের সন্তান ডিজিটাল নেশায় এখন আর নাহি পড়ে-

সজাগ থাকিছে নিশি ঢের-
এতো বিপথে গেলো ছেলে মেয়ে পাইনি তো কোন টের!
অবৈধ মিলন মেলায় ছুটিছে তারা নাহি ফিরে ঘর সাঁঝে;
ইউটোব, মেসেঞ্জার আরো কতো কি হেড ফোন কানে বাজে
এ বুকে দিবা কিংবা  নিশির অন্ধকারে দেখেছি যে তাহাদের ।

 চোখ দুটো থাকে জেগে
তাকালেই মনে হয় জীবন আকাশ ঢেকে গেছে কালো মেঘে ;
এতো খোলা মেলা ছুটিছে তারা শহর গ্রাম গঞ্জের পথে পথে
লাজ সরম ,ভয় ভীতি, রীতি নীতি নেই আর প্রাণটাতে
আফসোস হায় ! আলোর নীচে অন্ধকার দেখি ভাই পথ যেতে যেতে
কতো জীবন যে গেল  ঝরে – কতো  চরিত্রের মুকুট যে গেল ভেঙে ।
----------------------------------------------26-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।