Friday, September 2, 2022

আমি একেলা

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০২-০৯-২০২২ ইং।

*************************************

চারিদিকে বিরহের যন্ত্রনা, আমি একেলা,

ঘরে বাইরে চাহিদার দলেরা করছে খেলা।

হাসিমাখা মুখখানি কালো মেঘে ঢাকা

অশ্রুজলমসীমাখা।

পকেট শুন্য তবু চাহিদার বিপুল দোলা ।

চারিদিকে বিরহের যন্ত্রনা, আমি একেলা ।

শোষণের তরী বেয়ে কে আসে পারে,

দেখে যেন মনে হয় ভাঙ্গে দু- ধারে ।

গাড়ী ভাড়া বাড়ী ভাড়া দ্রব্যের দাম বাড়ে

বেতনতো বাড়ে না সেই হারে সেই হারে!

চারিদিকে বিরহের যন্ত্রনা, আমি একেলা,

এই বৈষ্যমের অনলে বুকে পুড়ে জ্বালা।

-------------------------------------------

     

কবির অমর রচনা

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০২-০৯-২০২২ ইং।

*************************************

স্বাধীন সোনার বাংলা তবু কত ঝামেলা !

চারিদিকে বাঁকা পথ মত করছে খেলা।

লাল সবুজের রঙে যে পতাকা আঁকা

যে কবিতা লক্ষ শহীদের রক্ত লেখা

সে কবি আজ কালো মেঘে ঢাকা।

অকৃজ্ঞ জাতি প্রভাত দুপুর সাঁঝ বেলা

স্থপতির সন্ধানে অবহেলা- অবহেলা।

যে তরী বেয়ে গেয়েছিল যুদ্ধের গান

জয় বাংলা শ্লোগান

ছুঁড়েছিল বুলেট কামান মেশিনগান

সেতো কবির অমর রচনা-বজ্র ভাষণ !

এবারের সংগ্রাম-মুক্তির সংগ্রাম

এবারের সংগ্রাম- স্বাধীনতার সংগ্রাম।

------------------------------------

মুক্তির রণ সংগীত

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০২-০৯-২০২২ ইং।

*************************************

এতো ত্যাগ ! এতো ,জুলুম এতো অত্যাচার

এতো রক্ত বান-

কোন কিছুই পারেনি দমাতে -এ  বজ্র হুঙ্কার ।

যে ছিলো হৃদয় নিংড়ানো মুক্তির অভিযান।

অগ্রপানে যে খুলেছিলে বিদ্রোহের বুক-

ফাঁসির মঞ্চে মৃতুকে করেছিলো যে আলিঙ্গন।

যে তুলেছিলে সবুজ ঘাসে রক্তে রাঙানো নিশান

যে গিয়েছিলে আমার সোনার বাংলা গান।

যে  লিখেছিলে মুক্তির রণ সংগীত

জয় বাংলা শ্লোগান।

বাঙালি বলেছিলো জয় বাংলা- জয় বঙ্গ বন্ধু !!

সে তুমি শুধু তুমি !!

জাতির স্থপতি শেখ মুজিব- অমর রক্ত বিন্দু।

--------------------------------------

Saturday, August 27, 2022

জয়তু-সোহেল তাজ জুটি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৭-০৮-২০২২ ইং।

*************************************

প্রবীণের দৃঢ় চেতা বুদ্ধি ! নবীণের শক্তি

তুমুল ঘুর্ণি তুফানে দিতে পারে মুক্তি।

বঙ্গ বন্ধু- বঙ্গ তাজ দু’টি আত্মায় একই আলো

জ্বলেছিল বাংলার গগণে মেঘ জমা কালো।

আজ যেন মনে হয় আবার আসবে ফিরে

বঙ্গ বন্ধুর তরী পদ্মা মেঘনা যুমনার তীরে—

যদি ধরো হাল জয়তু-সোহেল তাজ জুটি

বঙ্গের বিরহ অবসাদ চিরতরে নিবে ছুটি।

জয় বাংলা শ্লোগান বেজে উঠুক মুক্তির সুরে

আবার আসুক ফিরে লাল সবুজের নীড়ে

জয় বাংলা- জয় বঙ্গ বন্ধু

জয়তু- সোহেল তাজ জুটি জনতার রক্ত বিন্দু।

----------------------------------------

মুজিব নগর সরকার

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৭-০৮-২০২২ ইং।

*************************************

যে মুজিব নগর সরকার ছিল ‍মুক্তি !

জাতি জানতে চায় আজো কেন তা সুপ্তি ?

খুলে দাও ডানা তার মুক্ত আকাশে

ফিরে আসুক নীড়ে স্বমহিমায় হরষে।

 

বঙ্গ বন্ধু  মুক্তি যুদ্ধের দীপ্ত আলোক !

সেই ইতিহাস কে না জানে এ ভূলোক ।

বঙ্গ তাজ তার যোগ্য সারথী সন্ধ্যা গগণে

মুক্তির স্বর্ণালী কিরণ !

স্বাধীনতা যুদ্ধের মহা আয়োজনে ।

 

সূর্য্ যদি হয় মুজিব- তাজঊদ্দিন তার আলো

তবে কেন বঙ্গ তাজের আকাশ কালো ?

যে মুজিব নগর সরকার ছিল ‍মুক্তি !

জাতি জানতে চায় আজো কেন তা সুপ্তি ?

 

আমি বির্জসন দিবো না

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৭-০৮-২০২২ ইং।

*************************************

আদর্শের তরী কোথায় চলে যায়-হায় !

আমি ফিরাবো তারে নবীণ পাল উড়ায়।

আমি শেখ মুজিবের দল-

বঙ্গ তাজ আমার মনোবল।

 

আমি বির্জসন দিবো না আদর্শের তপন।

পরিবার তন্ত্র-দুর্ণিনীতি মুক্ত রাস্ট্র গঠন ।

আমার রক্তের স্বপন

আমি লাল সবুজের রক্ত ঝরা বিজয় কেতন।

------------------------------------

আদর্শিক উপমা চাই

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৭-০৮-২০২২ ইং।

*************************************

কে তুলবে বাংলায় নবীণ জাগরণ ?

একজন আদর্শিক উপমা চাই সূর্যের মতন !

যে হবে না কভূ স্বৈরাচার – দেশদ্রোহী-নীতিহীন

টেন্ডারবাজ-দুণিনীতিবাজ !

এ কান্ডারী খুব প্রয়োজন- এ বাংলায় আজ।

 

স্বাধীন তরী উঠিয়াছে কেঁপে তরঙ্গ জলে !

চৌদিকে কুশাসন- অত্যাচার দল বলে ।

একজন আদর্শিক উপমা চাই-

যে হবে কখনো মেঘ-কখনো প্রখর রবি।

কখনো উত্তাল সাগর, কখনো শান্ত ছবি।

---------------------------------------

এ তরীর হাল ধরো হে

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৭-০৮-২০২২ ইং।

*************************************

হু হু করে বাড়ছে শাসকের অগ্রাসন-সন্ত্রাস !

তুমুল রক্ত বেগে করে গজর্ন্- পরিহাস।

দেশ প্রেমিকের বুকে আজ দীর্ঘশ্বাস !

চৌদিকে দুঃখ বিরহের অশ্রুচ্ছাস---

 

মুক্তির সংশয় স্বাধিীন বাংলার প্রতিটি নীড়

সবদিকে চেয়ে দেখি বিদ্রোহী দোসরের ভীড়।

অসীম দুর্ণিনীতি মসনদ প্লাবিয়া দুলছে যেন

হে নবীণ কান্ডারী !

এ তরীর হাল ধরো হে অশ্রুচ্ছাসের প্লাবন।

---------------------------------------

সু প্রভাত দাও

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৭-০৮-২০২২ ইং।

*************************************

জ্বলিতেছে বাংলার গর্ব্ ছলনার অনল !

নিভিয়া পড়িছে সত্যের প্রদীপ দল বল।

জনতার বুক যেন আজ ছলছল-আঁখি

পতাকা আছে মুক্তি নেই অধিকার এখনো বাকী।

 

আগেকার আর্দশিক দিকপাল নেই বঙ্গ তল

ওদের শোকে এখনো বাঙালি অশ্রুজল !

হে সূর্য্ , তুমি জাগো হে অস্তগিরির চরণতল।

সোনালী সু প্রভাত দাও- এ অন্ধকার ছায়াতল ।

****************************************

 

ছদ্মবেশীদের মহরা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৭-০৮-২০২২ ইং।

*************************************

আর কত দূর নিয়ে যাবে মুক্তি যুদ্ধের চেতনাকে

হে উত্তসূরী ?

বলো কোন তীরে ভিড়াবে স্বাধীনতার তরী ?

শুধু বজ্র কণ্ঠে বলো অঙ্গুলি তুলি

অথচ আদর্শ্ গেছো ভুলি—

বিদ্রোহী দোসরে আবার জাগিছে তপন !

যদি না ধর হাল ভাঙ্গিবে বাঙালির স্বপন।

আজ যাদের দেখি ওরা নহে গো আপন

হে চেতনার রক্ত জাগো হে বাংলার গগণ।

আদর্শিক নেতা কোথায় সত্যের অন্বেষণে ?

চৌদিকে ছদ্মবেশীদের মহরা তুমুল গর্জনে।

-------------------------------------------------

মুক্তির সেরা জুটি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৭-০৮-২০২২ ইং।

*************************************

এক মুক্তির অন্বেষনে এ বাংলার গগণ

দু’টি তারা জেগেছিল একই আত্মার বাঁধন।

হয়েছিল সেরা জুটি শেখ মুজিব-তাজঊদ্দিন

বজ্রে কণ্ঠে তুলেছিল স্বাধীনতার অভিন্ন গর্জ্ন।

 

জাতির আঁধারে দু’টি আত্মা হয়েছিল আলো !

দিয়েছিলো যুদ্ধের ডাক - চল হে বাঙালি চলো।

মুক্তির সেরা জুটি শেখ মুজিব-তাজঊদ্দিন

হবে না নিঃশেষ কভূ এ ধরা রবে যতদিন ।

-----------------------------------------

Friday, August 26, 2022

নব কিছুর উদ্ভোদনে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৬-০৮-২০২২ ইং।

*************************************

জানি অসাধুরা ভয়ে কাঁপছে থরোথরো।

তুমি এসেছো শুনে বাঙালি হয়েছে জড়ো।

নব কিছুর উদ্ভোদনে

তোমায় ঘিরে স্বপ্ন বুঁনে।

 

জানি হে তুমি ভীরু- কাপুরুষ নয়

এবার মুক্তি পাবো নেই কোন সংশয় !

ওরা  মসনদে বসে বাংলাকে দিয়েছে থেমে

তোমার বজ্র হুঙ্কারে ওরা আসুক নেমে ।

-----------------------------------------------

তোমার এ প্রাণ জানে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৬-০৮-২০২২ ইং।

*************************************

তোমার এ প্রাণ জানে রক্তদানের পুণ্য

বাঙালি স্বপ্ন বুঁনে থাকবে না আর শুন্য!

বঙ্গ তাজের রক্ত উল্কা বেগে চলে-

গর্জে উঠে দৃঢ় শপথে জনতার কোলাহলে।

 

চারিদিকে যদিও অসত্যের দাবানল ভয়ঙ্কর !

তুমি এখানে নিলোর্ভ্ দেশ প্রেমিক অতঃপর।

আজ বঙ্গে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা

এখনো দেশী বিদেশী দোসরের কু-মন্ত্রণা।

------------------------------------------------

তোমার আগ্রহে আছি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৬-০৮-২০২২ ইং।

*************************************

তোমার এ প্রতিজ্ঞা যে বড় দুর্বার !

জনতার দুর্যোগে হাল ধরো দুর্ণিবার।

চালাও হে শুদ্ধি অভিযান- ঘুর্ণি তুফান !

চোর বাটপারে ভরেগেছে এ উদ্যান ।

 

চারিদিকে হাইব্রিড কাউয়াদের জয়ধ্বনি !

জাতির বিপদে ওরা নহেগো অগ্রণী

আজ জনতা বঞ্চিত নিস্পেসিত দীর্ঘ্শ্বাসে !

তোমার আগ্রহে আছি একটু মুক্তির প্রত্যাশে।

--------------------------------------------

শত পদাঘাতে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৬-০৮-২০২২ ইং।

*************************************

মাথা নোয়াতে নোয়াতে শির উঠাবার ঝুঁকি !

দেশ দ্রোহী দুঃসাহসেরা আজো দেয় উঁকি।

এখনো বিজয়ের অনেক পথ বাকী—

মীরজাফরের মতো অনেক বিদ্রোহী দেখি।

 

ওরা ভুলেগেছে বাঙালি মাথা নোয়াবার নয়

এ বাঙালি মুক্তি যুদ্ধের-শেখ মুজিবের উদয়

শত পদাঘাতে জাতি ভাঙতে পারে পাথর বাধা

আমাদের আছে বিজয় নিশান-ওরে মূর্খ্ গাধা।

------------------------------------------

 

যে চেতনার উত্থান

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৬-০৮-২০২২ ইং।

*************************************

এক বদ্ধ ঘরের গন্ডিতে ওদের উত্থান !

অবাক বিষ্ময় !

আজ ওরাই তুলে অবৈধ অবৈধ গর্জ্ন।

মাতৃকার বুকে এ ভাষণ কি এক দুঃসহ !

কি এক জীবন্ত মিথ্যাচার অহরহ !!

 

ওহে দুঃসাহসিক সত্যবাদী সত্যটা বলে দাও

তোমার রক্তে প্রবাহিত ওই চেতনার নাও

যে চেতনার উত্থান জনতার শ্লোগানে

বঙ্গ তাজ- বঙ্গ বন্ধুর সোনার বাংলা গানে।

------------------------------------------

বিপ্লবী সংঘাত

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৬-০৮-২০২২ ইং।

*************************************

আমরা শোষিত বঞ্চিত বাঙালি জনতা !

বাঁচতে দেওনা কেন হে দোসরের প্রণেতা ?

মাকে কেন ধ্বংস করো  জ্বালিয়ে পুড়িয়ে ?

কেন এত বিদ্রোহী মনোভাব পতাকা লয়ে ?

 

হে দেশ প্রেমিক তুমি ফিরে এসো দুঃখে!

এই শোষণের জবাব দাও মাতৃকার বুকে ।

ওরা লুট পাট করে-আমাদের রাজ্য সম্পদ !

ওহে বীর দর্পে চালাও হে বিপ্লবী সংঘাত।

--------------------------------

বিপ্লবের দুর্বার শপথ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৬-০৮-২০২২ ইং।

*************************************

একজন দেশপ্রেমিকের অন্বেষণে

এ বাঙালি মুখিয়ে আছে প্রাণের রোদনে।

অসংখ্য দিন কেটেছে বুলি আর ভাষণে

সেই প্রেমিক কই মাতৃকার অনুধাবনে ?

 

আজকে দোসর লুটেরাজদের উত্তাল প্লাবন

কে করবে এইসব ধ্বংসের উদ্ভোধন ?

জাতি মুখিয়ে আছে-সম্মুখে তোমাকে চাই

এবার বিপ্লবের দুর্বার শপথ নিয়েছি ভাই।

 

জানি হে জটিল তবু দৃঢ় প্রাণের সম্ভাষণ

এ হৃদয়ে অটুট রেখেছি তোমার সিংহাসন।

-------------------------------------------------


Thursday, August 25, 2022

বিজয়ে দিকে চোখ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৫-০৮-২০২২ ইং
*********************************
শুরু হলো সোনালী স্বপ্নের দিন গোনা।
মেঘলা আকাশে রৌদ্রের বিপুল সম্ভবনা
ওই দেখা যায় সূর্যের ঝলক প্রভাত লগ্ন
দিকে দিকে এ তাজের তপস্যাতেই মগ্ন।
আজকে জনতার নিরুচ্চারিত জিজ্ঞাসা
ক্রমশ পুষ্ট মিলিত উম্মাদনা-প্রত্যাশা।
ক্রমশ সোনালী স্বপ্নের দিন গোনা।
বিজয়ে দিকে চোখ- তুমি পারবে তো ?
--------------------------------------

রক্তিম অভিবাদন

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৫-০৮-২০২২ ইং

*********************************    

এ হৃদয়ে লিখেছি এক অনুভূতির পদ্য্ !

সে তুমি ! যে জাতিকে করেছো সংঘবদ্ধ !

ঠিক যেন পদ্ম ফুল ফুটেছে সদ্য্

প্রাণে উৎফুল্ল জনতার সাহিত্য গদ্য।

 

হে প্রেম, এ হৃদয় গাইছে তোমার গান !

খুলে দাও ওই বদ্ধ দ্বার ভে্ঙ্গে অভিমান।

জনতা এসেছে জানাতে রক্তিম অভিবাদন

স্বাগতম ! সু স্বাগত হে অযুত স্বপ্নের সাধন।

----------------------------------------