Sunday, July 2, 2023

ক্ষমতার ফুল

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০২-৭-২৩ ইং

******************************

ওরে ক্ষমতার ফুল !

তুই কেন এত নির্দ্য় নিষ্ঠর এত ভুল ?

তোর কেন নেই ন্যায় নীতি আদর্শের গুন,

তুই কেন চৈতালী খরার তাপ দাহ-আগুন?

তুই কেন স্বৈরাচার দেশদ্রোহী কুলাঙ্গার

তুই কেন জুলুম অত্যাচারী নির্ভ্য় দুর্বার

তুই কেন দুর্ণীতিবাজ লুটেরা

তুই কেন চাঁদাবাজে দিশেহারা ?

তোর কেন এত অর্থ্ সম্পদ দেশ-বিদেশে

তোর চলবন কেন এত হরষে, এত বরষে

ওরে ক্ষমতার ফুল

তুই যে বাজিয়ে দিলি বিষের বাঁশি

চেয়ে দেখ জনতার মুখে নেই হাসি।

----------------------------------------

এই লজ্জা কার ?

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০২-৭-২৩ ইং

******************************

ছোট - বড় এরা সব চোরের দল,

যখনই পেয়েছে তখনি ক্ষমতারে করেছে সম্বল।

আদর্শ্ নাই, দুর্ণীতি আছে, শুধু সিন্ডিকেট আছে

ক্ষমতার আনন্দ নিয়ে লুটের তরঙ্গে এরা নাচে।

দেশ প্রেম নাই, নাইকো সঞ্চয়

এরা মীরজাফর, এরা দেশদ্রোহী নিশ্চয়।

রক্তিম অশ্রু ঝরে দুর্নিবার মেঘে,

জনতার মুক্তি ভেসে যায় স্রোতোবেগে।

ছোট - বড় এরা সব চোরের দল,

এরা চঞ্চল, এরা বাহু বল, এরা লুটেরা দল !!

দুর্ণিনীতির প্রবল বর্ষ্ণ ধারায়

আজ যে মাতৃকা পথ হারায়

দুর্ণীতিবাজ তকমায় ঘুরে বেড়ায়, দেশ- বিদেশে

এই লজ্জা কার ?

 -- -----------------------------------   ---

   

আমি কি নাগরিক নই ?

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০২-৭-২৩ ইং

******************************

বৈষম্য আর হতাশা জাগ্রত দ্বারে।

এই কথা বলব আমি কারে ?

আমি হতে পারিনি এখনো যোগ্য নাগরিক !

বেসরকারী চাকুজীবি তাই হতাশা চারিদিক।

নুন আন্তে পান্তা ফুরায় কুণ্ঠিত জীবনে,

তবু নাহি বাড়ে বেতন আমার দহনে।

সরকার দেখে শুধু সরকারী অফিসে

বছরে বছরে বেতন বাড়ে

তাই তারা হরষে !

কৃষক -শ্রমিক ‍দিন মুজুর অগ্নি বরষে।

আমি কি এই মাতৃকার নাগরিক নই ?

বল না, জীবিকার ব্যয় কোথা থেকে পাই ?

আমি যে বাংলাদেশী, আমি যে বাঙালি

আমার কি অধিকার ? বলে যাও ভাই

আমি হতে পারিনি এখনো যোগ্য নাগরিক !

বেসরকারী চাকুজীবি তাই হতাশা চারিদিক।

----------------------------------------------

প্রতিবন্ধীরাও মানুষ

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০২-৭-২৩ ইং

******************************

করো না ঘৃণা প্রভূর দান এই ধরনীর তলে,

সেও তাঁর পরশে এসেছে মায়ের কোলে।

স্বর্গিয় প্রেমে তপস্যার ফলে

প্রতিবন্ধির ডানা মেলে—

তবু সে দিয়েছে হাসি, ফুটিয়েছে এ মাধবী

এ আনন্দচ্ছবি !

ওহে প্রতিবন্ধীরাও মানুষ এই পৃথিবীর কাননে,

যদি প্রেম ভালবাসা দাও

তারাও পারে জাগতে পূর্ণিমার গগণে।

টেনে নেও, কাছে নেও ,যাও ভালোবাসি

উঠবেই সোনালী উষা তাদের মুখ হাসি।

এই আশা রাখি গভীর গোপনে

তুমি হবে মহাপ্রাণ, প্রতিবন্ধীর আপনে।

------------------------------------------

ওরে পাগল জন

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০২-৭-২৩ ইং

******************************

ওরে গণতন্ত্র কি আর ?

শুধু কি ভোটাধিকার ?

আরো কত কি আছে তার কি সমাধান ?

বুঝে, না বুঝে গেয়ে উঠিস একই গান ।

দিতে হবে দিয়ে দাও ভোট চাই, ভোট চাই

আরো কত কি আছে তার কোন খবর নাই।

ওরে পাগল জন, ওরে ঝরা বকুল,

তুই তো ধূলোয় মিশে কৌতুকে আকুল।

অহেতুক পথে পথে করে যাস কোলাহল,

তুই যা ভাবিস তারে ,নহে তারা সে দল।

তারা তো গন্ধে রঙে একই বর্ণ্ময় !

গণতান্ত্রিক হয় তারা ক্ষমতা হীনের সময়।

মসনদের লোভে এতসব ঠেলাঠেলি করে,

পাগল জন না ‍বুঝে দৌড়ে দৌড়ে মরে।

-----------------------------------------

নদীর গতিপথ

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০২-৭-২৩ ইং

******************************

ভূমি দস্যু নদীর গতিপথ ভঙ্গ করি,

কূলে কূলে দালান কোঠায় দিয়েছে ভরি।

চারিদিকে অথৈ নদী ভোগ দখলের উত্তাপে

জল শুন্য ধূঁ ধূঁ বালুচর বিরহের প্রলাপে।

থমকে গেছে জলরাশির যৌবন গান,

নৌযান বয়ে চলে বুক চিরে এই উদ্যান

নদীতে নেই তরঙ্গ খেলা

শাসকে নেই শাসনের ভেলা

অশ্রু শিশির স্নানে স্নিগ্ধ বসূধায়

জনপথ ভেসে যায় বিপুল শ্রবাণ ধারায়।

প্রকৃতির আর্শীবাদ পানে-

খুলে দাও নদীর গতিপথ যৌবনের গানে।

যে গতি পথ ভূমি দস্যু রুদ্ধ করি

উচ্চহাস্যে- অগ্নিরসে আইনের গলা ধরি।

----------------------------------------

 

ওরে দুর্ণীতি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০২-৭-২৩ ইং

******************************

ওরে দুর্ণীতি, তোরে আজ করব উতলা,

ঝংকারমুখরা এই বাংলারমেখলা !

রন্ধে রন্ধে তোর অগ্রাসনের পদধ্বনি শুনি,

আজ উঠাবো তোর বক্ষে ধ্বংসের রনরনি।

একজন সৎ যোগ্য বীর চাই

যদি থাক কেউ ?

প্রতিবাদ মিছিলের সম্মুখে এসো উঠাবো ঢেউ।

বাঙালির অন্তরে জাগিছে মুক্তির ব্যাকুলতা

আমি বলতে এসেছি তোমাদের সেই কথা ।

দুর্ণীতিবাজেরা রক্ত চুষে চুপে চুপে-

দিবো না থাকতে ওদের কোনভাবে, কোনরূপে।

স্বাধীন পতাকা পেয়েছি রক্ত শহীদের রক্ত দানে,

আমার সোনার বাংলা, তোমায় ভালবাসি প্রাণে প্রাণে।

ওরে দুর্ণীতি, তোরে আজ করব উতলা,

ঝংকারমুখরা এই বাংলারমেখলা !

যে মুহূর্তে মোহে পূর্ণ্ তুমি

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০২-৭-২৩ ইং

******************************

যে মুহূর্তে মোহে পূর্ণ্ তুমি, সে মুহূর্তে কিছু তব নাই,

তুমি হারাবে একূল-সেকূল ভাই !

জোড় জুলুম অত্যাচার এই বিশ্বের ধূলো- বালি,

ওই বিচার দিবসে তোমায় হরষে যাবে ভুলি।

তুমি দেখবে, শুধু দেখবে পলকে পলকে

আগুন পুড়েছে তোমায় ঝলকে ঝলকে!

যদি তুমি পরের হক কেড়ে নাও পৃথিবীর তরে,

তোমার নাহি মুক্তি হবে হাশরের প্রান্তরে।

ওহে এখনি দাঁড়াও থমকি.

হয়তো মুক্তি আসবে চমকি !

যে মুহূর্তে মোহে পূর্ণ্ তুমি, সে মুমূর্তে তুমি বাধা।

মুক্তি রাহে সত্য ন্যায়ের পথে নতশির হও সদা।

-----------------------------------------------

আল-কোরআন তোমার মুক্তি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০২-৭-২৩ ইং

******************************

হে পৃথিবীর যত আছো মুমিন-মুসলমান

শুন হে শুন ,

ওরা করেছে প্রভূর কোরআনকে অপমান !

গর্জে উঠ তৌহিদী প্রাণ, বেঁচে আছো যতক্ষণ

ধবংস  করো ওইসব মুনাফিক কাফের বেঈমান ।

তোমার এ জীবন ততক্ষণ তব আলো

যতক্ষণ কোরআন অন্তরে রাখো, পৃথিবীতে জ্বালো।

আল-কোরআনেই মুক্তি, কোরআনেই সব ধন !

তবু ওরা করে প্রহসন, তবু করে অপমান

তুমিতো মুমিন-মুসলমান তৌহিদী প্রাণ

তবে কেন নতশির ওইসব কাফের বেঈমান ?

তুমি জেহাদী রক্ত, তুমি শহীদের উদ্যান

তুমি বিজয়ের কলতান !

দৃঢ় ঈমান তোমার শক্তি

আল-কোরআন তোমার মুক্তি ।

এসো হে এসো আল্লাহ’র প্রদীপ নিয়ে,

মুমিনের মুক্তি যে তাঁরই গান গেয়ে।

--------------------------------------------

Saturday, July 1, 2023

জাতির মুক্তি নাইতো এখন

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩০-০৬-২৩ ইং

******************************

রাজার কাছে মুক্তি আমার রইল অজানা,

চারিদিকে সব চেয়ারে বাজে অসৎ বাজনা।

তাই সে তুলে নেয় জনতা হতে খাজনা,

দুর্ণীতিবাজ নাম তার মুখে আনে না।

স্বাধীনচেতা ঘুষখোর সব চেয়ারে বসে

দম্ভে গর্জে গর্দান ধরে রক্ত যত চুষে।

উপর মহল নীচু মহল সেতু বন্ধনে

চেয়ারে বসে, আড়ালে বসে রাতে-গোপনে,

সামনে পিছে ডাইনে বাঁয়ে

দুর্ণীনিবাজ ঘুষখোর একই তাল লয়ে।

পকেট কাটে লুটে নেয় নেইতো অজানা,

মুখে বলে স্বাধীন বাংলা আমার ঠিকানা।

জাতির মুক্তি নাইতো এখন অসৎ রাজত্বে !

তাইতো বলি গর্জে উঠ তোমার বীরত্বে।

--------------------------------------------

 

জগৎ প্রাণ খুলে দাও হে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩০-০৬-২৩ ইং

******************************

জগৎ প্রাণ খুলে দাও হে মানবতার,

আর যেন না ঝরে অশ্রু জল দুঃখীর!

চূর্ণ্- বিচূর্ণ্ করে দাও সকল অহংকার,

খুলে দাও উদার প্রাণ এই ধরা তর।

মানবতার তরে দাও হে গৌরব দান,

অসহায় দুঃখী যেন না হয় অপমান।

মানবিক গুণগুলো করে দাও প্রচার

পৃথিবী যেন হেসে উঠে অযূত-অপার।

মানবের নশ্বর জীবন মাঝে

তুমি দাও হে মানবতা সকল কাজ ।

মানবিক ইচ্ছা সকল করো হে পূর্ণ্

পৃথিবীর জুলুম অত্যাচার করো হে চূর্ণ্ ।

জগৎ প্রাণ খুলে দাও হে মানবতার,

আর যেন না ঝরে অশ্রু জল দুঃখীর!

-------------------------------------

নব শপথে নব জাগরণ

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩০-০৬-২৩ ইং

******************************

দশ বছর পূর্তিতে নব শপথে নব জাগরণ,

রাওনাট পেশাজীবি কল্যাণ পরিষদ

সেবার ভ্রতে অদম্য গতিতে ছুটেছে মন প্রাণ।

এক ঝাঁক তরুণের সমারহে জাগ্রত প্রতিক্ষণ

নবীণ-প্রবীণ !!

এ বুকে গড়েছে মানবতার জীবন্ত পরশন

স্বতন্ত্র প্রতিষ্ঠান-

অযূত গর্বের প্রতীক পেশাজীবি কল্যাণ পরিষদ

বিরহের আকাশে দেখি তাই রবি গ্রহ তারা চাঁদ।

অধির প্রহরে কত শত দুঃখী প্রাণ

তোমার পানে চেয়ে আছে মুক্তির গানে

তুমি জেগেছো তাই পূর্ণ্ আজি অসীম গগণ।

--------------------------------------------

Thursday, June 29, 2023

রক্তের প্রবাহ যখন

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৯-০৬-২৩ ইং

******************************

রক্তের প্রবাহ যখন আকুল হয়ে পড়ে,

পক্ষপাত দুষ্টের ঝড়ে ঝড়ে

ন্যায় নীতি তখন বিলুপ্ত হয় দিন ‍দিন,

বিজয়ের সূর্যটা জাগে না অসীম গগণ।

পরাজয় নেমে আসে অশান্তির ঘোমটা খুলে,

প্রবল ঢেউ আঘাত করে শান্ত কূলে কূলে।

তখনই বিচ্ছেদের অগ্নিটা জাগে আকাশে,

একটু একটু করে পাঁপড়ি খুলে ধ্বংস বিকাশে ।

------------------------------------------


রক্তও এখানে বিষাক্ত ফুল

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৯-০৬-২৩ ইং

******************************

উথরোল ঢেউ উঠেছে এই শুন্য বুকে,

প্রেমের শুন্যতা, ভালবাসার শুন্যতা- দুঃখে ।

কেউ বুঝে না কোন বিরহে তরঙ্গে

আমি চলেছি ভেসে লাল নীল হলুদ রঙে।

এখানে হিসাব নিকাষের কাঠগড়ায়

আমি এক অপরাধী পৃথিবীর ঠিকানায়।

আপন রক্তও এখানে বিষাক্ত ফুল,

ভেবে দেখে না কোনটা সঠিক, কোনটা ভুল।

শান্তি যেখানে প্রেম ভালবাসার কোলে,

সেখানে হিংসে বিদ্বেষ বিপুল-কল্লোলে।

---------------------------------------

পৃথিবীর মঞ্চ

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৯-০৬-২৩ ইং

******************************

প্রাণে প্রাণে প্রেমের গান গাও আজি,

প্রেম শুন্যে দামামা উঠেছে বাজি।

মনুষ হারিয়েছে মনুষ্যেত্ত্বের হুশ !

পৃথিবীর মঞ্চ হয়েগেছে ফাঁকা ফানুস।

তাই আজি অনল শিখা দাউ দাউ জ্বলে

মানব রচিত শাখে শাখে ডাল পালে।

দানবেরা বেঁধেছে বাসা দেহে দেহে,

হারিয়েছে প্রেম ভালবাসা শ্রদ্ধাবোধ –স্নেহে।

-----------------------------------