Tuesday, April 29, 2025
Monday, April 28, 2025
ঐক্যবিহীন এই স্বাধীনতা
ঐক্যবিহীন এই স্বাধীনতা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ ২৮-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
ওরে, গুজব -হুজুগের খেলা শেষ হয়ে যদি-
কোন দিন শুভ বুদ্ধির চেতনা জাগে
এই দেশে কোন দিন কোন ক্ষণে কাঁদতো না প্রাণ
হতো না বিভক্তির খেলা, বৈষম্যের উঁচু- নীঁচু পাহাড়।
হতো না এতো অসন্তোষ,এতো অরাজকতা,এতো লুটতরাজ!
এখনো দেশ চেতনায় নিস্প্রভ কোটি কোটি প্রাণ
এখনো বিদ্রোহী দোসরের উম্মাদনায় তছনছ হচ্ছে বিজয় কেতন!
এই দৈন্যদশার খেলা শেষ হয়ে যদি-
বিবেক জেগে উঠত তবে থাকতো না কোন দীনতা-হীনতা
এখানে দেশ প্রেম বড় বেশী মৌসুমী ঋতুর মত
কখনো ঋতুরাজ বসন্তের সমীরণে কুহু কুহু সুর তুলে
কখনো কাল বৈশাখী ঝড়ের মতো ভয়ঙ্কর ঘূর্ণির তুফান!
রঙ ধণুর মতো হরেক রঙে সাজে দেশ চেতনার চিত্র!
অযূত বৈচিত্রের খেলা চলে স্বার্থের আড়ালে
এইসব ছলনার খেলা শেষ হয়ে যদি, কোন দিন
দেশ প্রেমের হৃদয় জেগে উঠত-
লাল-সবুজের পতাকা উঁচু শিরে দাঁড়াতো বিশ্ব মঞ্জিলে।
শুভ্রতায়, স্নিগ্ধতায় সমুজ্জল হতো স্বাধীন বাংলার মানুষ
যদি প্রেমের ভিক্তিতে মত পথ আদর্শের হতো যোগাযোগ
কতই না স্বর্গিয় হতো গণতন্ত্রের এই চারনভূমি
ওরে-জাতি-ধর্ম্-বর্ণ্- নির্বিশেষে
লক্ষ শহীদের রক্তে পাওয়া মুক্তি যুদ্ধের অর্জিত ফসল
আমাদের কাঙ্খিত স্বাধীনতা-
ঐক্যবিহীন এই স্বাধীনতা- চেতনার স্বাধীনতা নয়
------------------------------------------------
দিকে দিকে অগ্নি বরষণ
দিকে দিকে অগ্নি বরষণ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৮-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
হে মনুষ্যত্ব, তুমিই মানুষেরে
করেছা মহিয়ান,
তুমিই দিয়েছো আনিয়া শ্রেষ্ঠেত্বের
চির সম্মান!
এতো সুন্দর! এতো শোভা কেহ আর
হয়নি সৃষ্টিকূল!
তুমি জ্ঞান তপস্সী দুরন্ত সাহসী
সত্য ন্যায়ের মহিপাল।
তুমি নও কোন উদ্ধত উলঙ্গ দৃষ্টি-
অনিষ্ট তরবার,
কেন হারিয়েছো সত্যের পথ এই পৃথিবীর প্রান্তর?
দুঃসহ দাহনে তব কেন রৌদ্রে
শুকালে রূপ রস প্রাণ!
কেন তুমি হারালে মনুষ্যত্ত্বের
শোভা সুন্দরের সুর তান ?
শুধু চেয়েছিলাম, মানবতা চেয়েছিলাম
তোমারি সুন্দরে,
এখন দিকে দিকে অগ্নি বরষণ! তপ্ত মরুভূমি বিস্তরে!!
হে মনুষ্যত্ব! কোন বেদনার হলুদ
বৃন্ত ঘিরিয়াছে তোমারে,
শেফালির শুভ্র সুরভি বিথার বিকশি হয় না আর নশ্বরে!
ওগো-তুমি যে নির্মম দলবৃন্ত ভাঙ
পুস্পের কাঠুরিয়া সম
আজ পৃথিবীর মানুষ অশ্রু জলে ছলছল
হে প্রিয়-প্রিয়তম।
মানুষের মনুষ্যত্ব তব অগ্নি তাপে
শুকাইয়া গেছে বসূধায়!
মানুষও হারায়াছে মুক্তি অযূত লোভ
-লালসার সাধনায়।
-------------------------------------------------------
Thursday, April 24, 2025
আশাহীন পথ চলা
আশাহীন পথ চলা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৩-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
হে তরুণ নেতৃত্ব, কোথায় হারালি
সত্যের দীপালি?
সূর্য্ উদয়ের আগেই বিদায় জানালি
কদম- শেফালি!
ওরে, শাখে শাখে এখন ফাল্গুনের
ঝরা পাতার গান,
কোকিলের কুহু কুহু সুর থেমেগেছে
তুমুল ঝড় তুফান!
অতন্দ্রা নয়নে কারে খোঁজে ফিরিস-
ওরে ছিন্ন তরুণ দল?
উত্তাল যৌবনের এ কি বেহাল দশায়
ঝরে অশ্রুজল!
তোরে ঘিরে অনেক স্বপ্ন
বুঁনেছিলাম এই বিরহ অথির,
এখন দিকে দিকে তপ্ত বায়ু বয়ে যায়
ছায়া-কুহেলির।
স্বপ্নে স্বপ্নে শুন্যতার
ভয়,কাননে কাননে ফুল –খসা,
ঠিক যেন শিশির- তিমির-
রাত্রি!বুকে বুকে নিরাশা!
হে তরুণ নেতৃত্ত্ব, যুবক তব নতশির
তুই রক্তে রাঙা,
আশাহীন পথ চলা, পরাজয়ের কান্না
শুনি অশ্রু-ভাঙা।
সম্মুখে তোর বিচ্ছেদ রাত্রি
ডাকিছে অজানা গহনে,
ওরে, নীতি নাই, আদর্শ্ নাই তোর
নেতৃত্বের গর্জনে।
তোর এ যাত্রা অশুভ! তব তুই বড়
বেশী উদাসী !
ওরে, কোন অসুর ডাকে বাজিয়েছিস
বেসুরা বাঁশী?
এ তন্ত্র, মন্ত্র- বড় অন্ধকার,
বড় বেশী জটিল পথখানি
শুভ্রতার আলোকে আয় ফিরে আয় হে
তরুণ- হীরে-মণি!!
--------------------------------------------------
Wednesday, April 23, 2025
এই মুল্লুকে
এই মুল্লুকে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২২-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
ওরে শোন, এখানে আলাউদ্দিনের
চেরাগের আলো ভাই!!
যত অন্ধকার, যত পাপ, অর্থ্ বৈভব
ক্ষমতা সবই দেখতে পাই।
এই মুল্লুকে পাপ করেনি নাই কোন
এমন নর-নারী,
এখানে সিন্ডিকেট,
অত্যাচার,দস্যু- ডাকাত পাপীদের কান্ডারী।
গুটি কয়েক দুষ্টের পাপে আঠারো
কোটি জনতা- সে টলমল,
রাজ্যদ্রোহী চোরদের পথ দিয়া কত
শত আসে অসুর দল।
এখানে চোরে চোরে সন্ধি, দিনে-
রাতে রক্ত স্রোতের প্লাবণ,
ওরে শোন, ওরা একই মঞ্চে নিজ স্বার্থে প্রকাশ্যে-গোপন।
আর তোমরা মুক্তি খোঁজ !মুক্তির
চৌধারে গ্রাসিয়াছে পাপ,
যারে ভাবো এতো সুন্দর! সে তো
মানবতাদ্রোহী অভিশাপ!
এদের তাড়াতে না পারিলে তুমি
স্বপ্ন দেখিবে মিছে মিছে,
সমাজে বিভক্তির পর বিভক্তি দেখিবে লাল-সবুজের নীচে।
এই মুল্লুকে নাই কোন ন্যায়-নীতি
,জ্ঞানী- গুনি- ঋষি- যোগী,
হৃদয় তাদের জল্লাদী তপস্বী,দেহ
মন তাহাদের অবৈধ ভোগী।
এই মুল্লক যেন দুনিয়ার-
ব্যাভিচার- অত্যাচার- লুণ্ঠনশালা,
সত্য -মিথ্যার পৃষ্ঠে এখানে
শুন্যতার মহাবৃত্তে উজালা।
ওদের পাপে জাতি উড়ে বিভক্তের
ডানা ছাড়ি নরক সভায়,
এর চেয়ে পরাজয় আর কি আছে রক্তে
পাওয়া স্বাধীনতায়?
যে যায় -যে আসে সে-ই করে যেন
জনতার অধিকার গুম,
এই মুল্লক যেন বিশ্বাস ঘাতকের
রক্তে মেশা নিষ্ঠুর ধরাধাম।
-----------------------------------------------------
রক্ত দিয়ে কিনেছি
রক্ত দিয়ে কিনেছি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২২-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
ওরে ভয় নাই, ওরে ভয় নাই চেতনা
উঠিছে জাগিয়া,
হে বঙ্গ বীর ,জেগে উঠ তোরা
অনিষ্ট আঁধার ভেদিয়া!
বাংলার মহাবীর ডাকে, ওরে ডাকে-আমি আসিয়াছি,
যুদ্ধে নেমেছি মৃত্যু’রে ঠেলিয়া
হিমালয়- চাপা প্রাচী।
আয় তোরা আয়, ওরে আয়, তন্দ্রা ভাঙ্গিয়া
ওরে বীর সেনা
চৌদিক তোরে গ্রাসিয়াছে দৈত্য –দানব
কত লেনা-দেনা।
স্বাধীন দেশ তবু স্বাধীনতা
মুত্যুর দিকে ছুটিছে রাগ-অনুরাগে,
মসনদে বসিয়া ব্যঙ্গ হাসিছে
স্বৈরাচার –ফ্যাসিষ্ট-অগ্রভাগে।
যুগে যুগে লুটিয়াছে
রাজ্যকোষ,গ্রাসিয়াছে ন্যায়-বিচার-অধিকার,
আর কতকাল দেখবি তোরা, আয় তোরা আয়
যুদ্ধের প্রান্তর!
আমি আসিয়াছি ডর ভয়হীন! ওরে তোরা
আয় দুর্বার সেনা,
ডান্ডা ভেড়ি পরা, ভাঙ্গিয়া দে- দুঃশাসনের
আড্ডাখানা।
চিনে নে, চিনে নে দুষ্ট চক্রের
বক্রগতি-ঘুরিতেছে অবিরত,
আমি আসিয়াছি,ওরে আসিয়াছি,ওরা
হবেই আজ পদানত।
ওরে আয়- তোরা আয়- ওই বাজিছে যুদ্ধের
ডঙ্কা
আসুক ওরা যুগে যুগে নবরূপে-
কিসের ভয় শঙ্কা?
নবীণ মন্ত্রে দানিতে দীক্ষা আমি
আসিয়াছি ধরণী,
মানব মুক্তির রাহে দিকে দিকে
মানবতার জাল বুনি।
রক্ত দিয়ে কিনেছি,ন্যায্য হিস্যা
চাই,অধিকার চাই গুনি গুনি,
আর চাই না বক্রচক্রের টানাটানি, চাই
না কোন প্রাণহানি।
-----------------------------------------------------
শক্তি হারা তুই
শক্তি হারা তুই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২২-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
শক্তি হারা তুই মাতাল ছেলে
ছুটেছিস নিজেকে হারায়ে,
মদ- গাঁজা –আফিম- ইয়াবা নিত্য সঙ্গী
তোর বলয়-প্রলয়ে !
এর চেয়ে অভিশাপ কি আছে বল যৌবনের
চঞ্চলে?
আজ তুই মেরুদন্ডহীন ভঙ্গুর ঘৃণিত
সন্তান নিখিলে।
মাতার বুকে ছুরি ,পিতার বুকে
অস্র সন্ত্রাসীর শৃঙ্খলে
তোকে বলিস তুই গোন্ডা দস্যুদের নেতা
বজ্র মিছিলে!
তুই চাঁদাবাজ, জুলুমকারী, ছিঁছকে
চোর- ধর্ষক !
তুই রাষ্ট্রের বোঝা, পৃথিবীর
অভিশাপ আপদমস্তক।
বল না কোন নামে ডাকবো তোরে ?
তুই যে পথ ভোলা, তুই যে শয়তানের
অনল নশ্বরে।
ওরে সোণা, ওরে মানিক, তুই যে
জাতির হীরে-মণি,
তোর তরেই স্বপ্ন বুঁনেছি আসন্ন
দিনে এই ধরণী।
মদ- গাঁজা –আফিম- ইয়াবা না বল না
বল,
হে বাংলা মায়ের তরুণী- তরুণী।
ছিঃ বল, ছিঃ বল যে পথ কালো-
অন্ধকারে হারায়ে,
ওরে, শক্তি হারা তুই মাতাল ছেলে
মাদকে পা বাড়ায়ে।
----------------------------------------------------
Tuesday, April 22, 2025
যে বন্ধু ছিল
যে বন্ধু ছিল
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২২-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
যে বন্ধু ছিল দৃঢ় প্রত্যয়ী
সত্যের দীপ মালা,
আজ সে বহু দূরে চলে গেছে একান্তে
নিরালা।
কি কারণে ? হয়তো জানি আমি জানি,
হয়তো জানি না কি ছিল তার কণ্ঠের
সুরধ্বনি!
তবে যে সুর শুনেছি তাহা কাম্য
ছিল না কভূ,
যারে ভেবেছি আমি উদার চিত্তের
বন্ধু- কিন্তু তবু
সে-ই সিঁধ কেটেছে রাত্রির আঁধারে
শ্রাবণের অশান্ত পবন,
এমন নীঁচু চিত্তের ভাবিনি কভূ-
তবু ক্ষণে ক্ষণে উচাটন মন
তার দিকেই ছুটে যাই অন্তরের গীত
সুর,
তবু ভয়! তবু অবিশ্বাস! তবু আমি
বিরহ-বিধুর!!
বন্ধুর হিংসা, প্রতিহিংসা,
হীনমন্যতা গ্রাসিয়াছে দীপ,
হৃদয়ের অঙ্গনে হেথা বিকশিয়া ঝরে
গেছে নীপ!
কি এমন যে প্রতিহিংসার অনল জ্বলে
অবিরল?
এ আগুনে তুমিই পুড়িবে,তুমি করিবে
ব্যথায় টলমল।
ওগো বন্ধু, হিংসা-প্রতিহিংসায়
হারিয়ো না আপনার কূল,
এ নোংরা রাজনীতি দিবে শুধু আঁখি
জল,আমি দিব ফুল।
-----------------------------------------------
এক হাসির জন্যে
এক হাসির জন্যে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ ২২-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-------------------------------------
এক হাসির বিনিময় দিতে হইল প্রাণ ধরালয়,
খুনির অস্র উঠিল জাগিয়া- ভূত প্রেত সমুদয়!
যুবকের প্রাণ লুটিয়া পড়িল নিষ্ঠুর পৃথিবীর বুকে,
জাহেলী যুগের বেদীতে হায় অশ্রু জড়িল দুঃখে!
সহিতে না পারি এ দৃশ্য ! এই মানবতার অপমান,
লুণ্ঠিত হইয়াছে সভ্যতা, কাঁপিয়া ওঠিছে জগৎপ্রাণ।
এ খুন কেন? আজ মানুষের মনুষ্যত্ব কই?
এ যে লজ্জা! এ যে জাহেলীর পূজা, এ যে শয়তানে মই!
যে বিধাতা সৃষ্টি করিল তোরে আমারে ভালবাসিয়া,
কোন নির্বোধে খুন করিলি তাহারে হায় ছুরি দিয়া!
এক হাসির জন্যে কেড়ে নিলি প্রাণ তব হাসি মুখে,
অপলক চেয়ে চেয়ে বিদায় জানালো ভুবন রাঙা বুকে।
ওরে খুনি ! ক্রমে ক্রমে তুই ঘৃণিত হইলি পৃথিবীর প্রাণ,
ধিক! ধিক এই হত্যা নিশা,কেন করিলি আপনারে হীন?
তব মানবতা আসুক ফিরে আঁধার ভেদিয়া এই নশ্বরে,
আর যেন রক্ত না ঝরে এক হাসির জন্যে কোন অসুরে।
----------------------------------------------
আজ থমকে গেছে
আজ থমকে গেছে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২২-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
দিকে দিকে ছুটিছে মানুষ মুক্তির
অন্বেষণে,
তবু মুক্তি অধরা পৃথিবীর তটে
ভীরু-শিহরণে!
জনে জনে অশ্রুসিক্ত ছল ছল মুখে,
বিপুল ব্যদনা গ্রাসিয়াছে আজ শুন্য
বুকে ।
মুক্তি কোথায়? কে জানে, কে জানে!
হয়তো লুকাইয়াছে দূর কোন বাতায়নে।
আকাশে ঝিলিমিলি আলো ঘন কালো
মেঘে,
তবু দেখেনি পৃথিবীর শুভ্রতা
রাগ-অনুরাগে!
মানুষরূপী হায়েনা জানোয়ার হিংস্র-
চঞ্চলে,
মানব সভ্যতা লুটিয়াছে অঞ্চল হইতে
অঞ্চলে।
দিকে দিকে সভ্যতা কাঁদিতেছে বসে
একা,
যুদ্ধ- বিগ্রহে, গোলা বারুদের
চিঠি রক্তে লেখা,
ক্ষমতা- অর্থ্ বৈভব কেড়ে নেয়
শিয়রের বাতি,
আর আমি অন্ধকারে জেগে আছি
দিবা-রাতি!!
আজ থমকে গেছে! থমকে গেছে বিবেকের
জ্যোতি!
দিকে দিকে ছুটিছে মানুষ হায়
হুতাশে অবিরতি।
পৃথিবী এক স্বার্থের নৈরাজ্য- ঘন
নীলাঞ্জন ছায়া,
প্রাণে প্রাণে আজ ধরিয়াছে হিংসে
বিদ্বেষের কায়া।
--------------------------------------------
Monday, April 21, 2025
বলো হে তুমি নেতা
বলো হে তুমি নেতা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২১-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-------------------------------------
ওরে, তোমার কণ্ঠে চাই শুধু শুনি
মানব মুক্তির গান-
তুমি দস্যু ডাকাত দিয়ো নাকো
পরিচয়,হউক সে অবসান।
নেতার তরে যে ভয় ভীতি ব্যথা আতংক
লুকায়ে রয়,
তার আড়ালে স্বৈরাচারী মনোভাব না
যেন হয়-পরিচয়!
দৃঢ় কণ্ঠে গেয়ে যাও সত্যের গান,
বলে যাও সাম্যের কথা,
ওরে,এ যেন না হয় ছলনার বিলাস,
মিছে মিছে ব্যাকুলতা।
ভিন মত পথ আদর্শের দূরায়ে দিয়ো
নাকো রণরণি,
হৃদয় গভীরে জাগাও জোয়ার,শহীদ
রক্তের কলধ্বনি।
জাতি যেন শুনে বিজয়ের
সুর,লাল-সবুজের ঐক্যতানে
ওরে, খুলে দাও সেই চেতনার দ্বার
গণতন্ত্রের আহ্বানে-
ধর্ম্- বর্ণ্ -নির্বিশেষে করো হে
সাম্যের মঞ্চ -সেই সুর! সেই গানে-
বলো হে তুমি নেতা, তুমি এসেছো
আলোকিত জাতি গঠনে।
ওরে, ভেবে নাহি পাই,ওরে ভেবে
নাহি পাই
বীরের জাতি তবু কাপুরুষ! গুজব –হুগুগে
আপনার পথ ভুলে যাই।
ওরে নেতা, তোমার বাণী না যেন হয়
সোনার বাংলার ফাঁসি,
নীতি নৈতিকায় জেগে উঠো তুমি -গন্ধ-সুষমা
পূর্ণিমার শশী।
তোমার আদর্শে চাই শুধু দেখি
মানবতার ফুল ফুটিয়াছে ভরি,
জনতার অশ্রুজল যেন যায় মুছে
তোমারই পুস্প ডানা ধরি-
---------------------------------------------------