Thursday, May 8, 2025

স্ত্রীর ইগো কি পায়?

 

স্ত্রীর ইগো কি পায়?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ৮-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

যুগ যুগ ধরে মানুষই সংসার করিয়াছে পৃথিবীর তরে,

ভালবাসা কিংবা বিরহের অন্ধকারে যুগল হাত ধরে।

 

অনেক নর -নারী দেখেছি আমি,সুখ স্বর্গের পুস্প কানন,

প্রেমের তরঙ্গে পুলক শিহরণে চলিছে দাম্পত্য জীবন।

তীব্র কোলাহল বিভেদ দেখেনি সুখ দুঃখের উথরোলে,

দেখেছি আমি ধূঁধূঁ বালুচরে শুভ্রতার ঝলক কাঁশ ফুলে।

 

এখন সেখানে যুদ্ধ! দিকে দিকে উত্তাল সমুদ্র সফেন!

পূর্ণিমার শুভ্র জগতে আঘাত হানিয়াছে বজ্র- তুফান।

নর-নারী উত্তাল! রোমান্টিক শুন্যতায় দিনের পরদিন,

দিকে দিকে অনলের উত্তাপে পুড়িছে পারিবারিক বন্ধন!

 

বিশ্বাস –অবিশ্বাসের অন্ধকারে তরঙ্গিত প্রেমের দিশা,

বৌ- শ্বাশুড়ীর অন্তরে ঢুকিছে কি এক অদ্ভুদ নিশা!

অভিযোগ আর পাল্টা অভিযোগে পুত্র হয় দিশেহারা,

স্বামী হয় অসহায় সুখ স্বর্গের প্রেমে- এই বসুন্ধরা।

 

সভ্যতার বিবেক আত্মসমপর্ণ্ করে বৌ-শ্বাশুড়ীর দ্বন্দ্বে,

স্বামী হয় ব্যদনায় নীল, পুত্র হয় পরপার বারুদের গন্ধে।

মা হারায় সন্তান! পৃথিবী হারায় মানব সভ্যতা-

স্ত্রীর ইগো কি পায়? সন্তান হারায় পিতা-বিশ্ব হারায় মানবতা।

--------------------------------------------------

 

Wednesday, May 7, 2025

উদার কণ্ঠে করো হে আহ্বান

 

উদার কণ্ঠে করো হে আহ্বান

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ৭-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

তুমি যদি হও মুসলিম- উদার কণ্ঠে করো হে আহ্বান,

ওহে মানব, আল-কোরআনই মানব মুক্তির সংবিধান।

 

কে হিন্দু -বৌদ্ধ- খ্রীষ্টান- মুমিন মুসলমান,

তাগুতের মন্ত্রে মানুষই করিয়াছে এই ব্যবধান।

জন্মেছি সবে একই তন্ত্রে মন্ত্রে মায়ের উদর হতে ধরণী,

এখানে এসে আমরাই করেছি ধমর্কে বিভাজন-অগ্রণী।

 

মনে রেখো, আল্লাহ নিকট হবে না গ্রহনযোগ্য- হে উদাসী,

যদি না তুমি পৌঁছে দাও এ বাণী ইসলাম তলে আসি।

তোমার প্রচার কেউ যদি না শুনে হৃদয়ের দ্বার খুলে,

সে হবে পরাজিত! নহে গো তুমি হারবে হাশর কালে।

 

হে মুমিন, আঘাত করো না অন্যায়ভাবে কারো গর্দান শিরে

উদার কণ্ঠে করো হে আহ্বান, এসো হে শান্তির নীরে।

ইসলাম এসেছে মানব মুক্তির জন্যে এই ধরনীর বাঁকে,

মনে রেখো, জবার দিতে হবে প্রতিটি কর্মের ছবি এঁকে।

 

ইসলাম শান্তির -যদি হয় আল-কোরআনের আলোক !

কোন মুনাফিক তাগুত নহে গো ইসলামের -এ ভূলোক।

আগুন যদি লেগে যায় জল ঢালিবে কোরআনের বন্ধন,

এর আগে নহে গো জুলুম -অত্যাচার –নিষ্ঠুর নির্যাতন।

 

তুমি যদি হও মুসলিম- উদার কণ্ঠে করো হে আহ্বান,

ওহে মানব, আল-কোরআনই মানব মুক্তির সংবিধান।

---------------------------------------------

অন্তর তরঙ্গ পবিত্র রেখো হে

 

অন্তর তরঙ্গ পবিত্র রেখো হে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ৭-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

অন্তর তরঙ্গ যদি পবিত্র না হয় কোনদিন,

আঁধার ঘুচিবেনা এই ধরনীর দিবা-নিশিদিন।

 

যতই তুল শান্তির শ্লোগান- হে বিপ্লবী বীর,

অন্তরকে পবিত্র করো হে যত অনিষ্টের ভিড়।

হে মুসলিম তুমি বলো হে উন্নত মম শীর-

পৃথিবীর কোন লোভ লালসা নহে গো তোমার।

 

তুমি এসেছো মানবতাকে চাঙ্গাতে পৃথিবীর কোলাহল,

তুমি এসেছো হারাতে জাহেলী বাতিলের দল-বল!

তুমি গোলাম , তুমি দাস ওই পারওয়ারদীগার,

হে সত্যের বীর, হে বিপ্লবী,তুমি নও কভূ অন্ধ-বধির!

 

কোন মুসলিম হুজগে- গুজবে নাহি যায় ভাসি,

নাহি হয় মুনাফিক কাফের দোসর যুদ্ধে আসি।

পৃথিবীর মোহকে তুচ্ছ করে ইসলামের পতাকা তুলি,

আলোর পথে পথিককে ডাকে অন্তর রিপুকে ভুলি।

 

তুমি কোন মুসলিম হে ! কেন এতো হাকাকার?

সমর জয়ী যোদ্ধা তুমি বলেছে আল্লাহ বহুবার!

ওরে-মানবতা, সাম্য অন্তরে রেখো হে- অভিসার,

হিংসা- বিদ্বেষ- হানাহানি নহে গো মুমিনের আচার।

 

অন্তর তরঙ্গ পবিত্র রেখো হে -অসূরের গর্জ্ন ডিঙ্গে,

আল্লাহ’র রহম চাও হে- রিপুমুক্ত চেতনার সঙ্গে।

---------------------------------------------

 

স্বপ্ন তো দেখতেই পারি

 

স্বপ্ন তো দেখতেই পারি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ৭-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

স্বপ্ন তো দেখতেই পারি তারুণ্যের বিপ্লবী প্রাণ,

নির্ভয়ে তো থাকতেই পারি তুমুল ঘূর্ণি ঝড় তুফান!

 

কিন্তু স্বপ্নের ভিতরে বুঝি ঢুকে গেছে অসুর মন্ত্র,

দিকে দিকে স্বপ্ন সারথীরা রচেছে নির্দ্য় ভয়তন্ত্র!

বিপ্লবী এখন মসনদের সন্ধানে হারিয়েছে শুভ্রপথ,

পূর্ণিমার রূপালী চাঁদে আঁকিছে কলঙ্কের ভবিষ্য!

 

ঘরে ঘরে হাকিছে দ্বন্দ্ব সংঘাত হানাহানি বিস্তর,

বাতাসে বজ্র হুঙ্কারে ছড়িছে ডানা স্তর হতে স্তর।

দৃষ্টির ফাঁকে ফাঁকে রঞ্জিত করে যায় ভূ-লোক,

তবু  প্রত্যাশা যদি কখনো হয় মুক্তার আলোক!

 

সাম্যের প্রদীপ জ্বেলে যদি রাত্রির নক্ষত্ররা হাসে,

এই বঙ্গ জননী অপলক চেয়ে রবে শুভ্র আকাশে।

কিন্তু বিপ্লবের বিপ্লবী যে ধূসর কোন পৃথিবী,আহা।

ক্ষমতা- লোভ-লালসা- বৈষম্য কেবল চিনিয়াছে তাহা।

 

স্বপ্ন তো দেখতেই পারি লক্ষ শহীদের রক্ত ঝরা চোখে,

আবার যদি ফিরে যাই সেই চেতনার রক্তিম আলোকে।

-------------------------------------------

 

 

গিরগিটির রঙে

 

গিরগিটির রঙে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ৭-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

ওরে-রক্ত চোষা গিরগিটি কান্তারের পথ ছেড়ে,

এখন বাংলার বুকে বসত গড়েছে রাত্রির আঁধারে।

 

সে শুধু রঙ পাল্টায়, রক্ত খায় বুক চিরে চিরে,

মায়ের বুকে এখন নীলাভ ব্যাথা প্রতিটা প্রহরে!

খঁজেছি নক্ষত্র আমি ঘন কুঁয়াশার শীতল চাঁদরে

এখানেও চিতার অনল পুড়িছে অস্থি মজ্জা শরীরে।

 

নদীর মিষ্টি জলেও কুমির হাঙ্গর জোঁকেরা রক্ত চোষে,

কি এক ভয়ানক ফাঁদ পেতেছে গিরগিটিরা ছদ্মবেশে !

রাত্রির আঁধারে সেই ঝল ঝল  জোনাকীর আলোক,

বিচ্ছু সাপের প্রতাপে বন জঙ্গল হতে চিরতরে পলাতক।

 

ধূসর পেঁচাও ধেয়ে আসছে অন্ধারে ভয়ঙ্কর রূপে,

ঈগলও ওঁত পেতে আছে দাড়ালো নখে বেজায় ক্ষেপে!

বসন্তের কোকিলে ভরেগেছে বাংলার পথ- ঘাট, অলি- গলি

স্বার্থ্ শেষে সেও উড়াল দেয় দূর কোন পথে-ভরে থলি।

 

আবেগী কাকেরা বসে বসে কোকিলের বাচ্চা ফুটায়-

বিবেকহীনেরা আপনার জাত বংশ পরিচয় - হারায়!

কি আজব !মুক্তিরে খুঁজি আমি গিরগিটির নীল নকশায়!

একবারও ভাবিনি ওরা যে রঙ পাল্টায় বঙ্গের তরু-লতায়।

 

স্বাধীন আকাশের বুকে বুকে বিমর্ষ্ পাখির ঝাঁকে ভরা,

ওরে-গিরগিটির রঙে অবুঝ দলেরা অবাদে খাচ্ছে ধরা।

----------------------------------------------

মাদকের ঘূর্ণি ঝড়

 

মাদকের ঘূর্ণি ঝড়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ৭-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

শুনো, শুনো- তরুণ তরুণী মাতাল মাদকের গ্রাস,

অসভ্যতার অভিশাপে পথে ঘাটে তরুণীর এলোকেশ!

 

মদ- গাঁজা -ইয়াবা –আফিম চেপে ধরেছে বাংলাদেশ,

শুনো, শুনো-তারুণ্য মৃত্যুর দিকে ছুটেছে হরষ-বরষ!

ধুকধুকিয়ে মরেছে অসন্ন স্বপ্ন পদ্মা মেঘনা যমুনার-তীরে,

তবু কান্ডারী ঘুমে! তবু ভীড়ে না তরী সভ্যতার কিনারে।

 

মাদকের সমুদ্র উত্তাল! এলোমেলো বাংলার নর-নারী,

পথে পথে নির্জিব কঙ্কাল দেহে জীবন্ত লাশ সারি সারি।

রাজ্যপতি কই? সমাজপতি কই?বুকে পাঁজর টলতেছে হুড়মুড়,

গর্জে উঠেছে মব তন্ত্র, খুনখারাবি, চুরি- ডাকাতি বিপুল বিস্তর।

 

তারুণ্যের আলো ঝিমিয়ে পড়েছে তবু নিশ্চুপ পূর্ণিমার চাঁদ!

মাদকের ঘূর্ণি ঝড় ভেঙ্গে দিতেছে সভ্যতার সব বেড়িবাঁধ।

শহর হতে গ্রাম মেঠো পথ ,অলি –গলি যুব ধবংসের মূরতি,

কে দিয়েছে তুলে উদয়গিরিপানে শক্তি নাশের জ্যোতি?

 

এ সিন্ডিকেট যদি না থামে চৈতালীর অনল শিখার তলে,

তরুণ-তরুণী ভেসে যাবে বঙ্গোপসাগরের উত্তাল জলে।

মাদকের ঘূর্ণি ঝড় ভেঙ্গে দিতেছে সভ্যতার সব বেড়িবাঁধ।

তারুণ্যের আলো ঝিমিয়ে পড়েছে- তবু নিশ্চুপ পূর্ণিমার চাঁদ!

---------------------------------------------------

 

 

 

 

Tuesday, May 6, 2025

রক্তাক্ত মানবতার কবিতা

 

রক্তাক্ত মানবতার কবিতা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ৬-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

মানবতার আকাশে অন্ধকার ঘন হয়ে উঠেছে,

আলোরা খেলছে রহস্যময়ী খেলা দেদারছে-দেদারছে।

 

যে মানব চিরদিন মানবতাকে আলিঙ্গন করেছে,

বিভক্তির ভূলোকে সাম্যকে নিঃশর্ত্ ভালবেসেছে ।

সেই প্রেয়সীর চুম্বনের মতো কোমল পরশে-

আজ সেখানে বিরহের জ্বালা উগ্রবাদের উল্লাসে।

 

মত- পথ- আদর্শের বৈরীতায় রক্তাক্ত মানবতার কবিতা,

এমন কাব্য চায়নি! বিপুপ্তির পথে সবুজ শ্যামল তরু-লতা!

মনে হয় যেন জাহেলী যুগের তপ্ত বালু চর!

হিংস্র হায়েনার রক্ত পিপাসা! মায়া মমতাহীন কৃষ্ণ-ধূসর।

 

নিছক স্বার্থের আড়ালে শত্রুতার রূপ জাগে হৃদয়ে-

অপরাধ নেই তবু মানবের কল্লা টানে দুষ্টের হুকুমে-নির্ভয়ে!

এখন শহর- গঞ্জ –গ্রাম খাল- বিল –নদী- নালার তীরে

সিন্ডিকেটের ভূত প্রেতেরা বসতি গড়েছে অন্তরে অন্তরে।

 

শিক্ষক- ছাত্র, নেতা –কর্মী, রাজ্যপতি-জনতা চলেছে বন্ধনহীন,

কোথাও ঐক্য নেই ! এ যেন হৃদয়হীনা রাজ্যের নিষ্ঠুর সিংহাসন।

সেই লাল গালিচা, রেশীর ঐতিহ্য তরঙ্গের নিটোল মুক্তা প্রবাল,

আজ যেন বিলুপ্ত সব! হৃদয় মৃত! অন্তঃসার শুন্য নির্জিব কঙ্কাল!

 

মানব হয়েছি, মানবতা শিখিনি-অথচ তুমি ছিলে বাঙালির প্রাণ,

আজ শুধু ক্ষমতা অর্থের দ্বন্দ্বে পরাজিত করেছে মানবতার গান।

এই অসূর মুখের রূপ আর চাই না দেখি রূপসী বাংলায়-

আমরা বাঙালি, আমরা বাংলাদেশী লাল-সবুজের পতাকায়।

--------------------------------------------------------

 

 

 

শান্তি সংঘ চাই

 

শান্তি সংঘ চাই

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ৬-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

এমন গণতন্ত্র চাই না দৈত্য - দানবের মতন!

এমন মালি চাই পুস্পে পুস্পে সজ্জিত হবে কানন।

 

এমন আলিঙ্গন চাই না নির্দয় জল্লাদের মতো,

এমন বিচারিক এজলাস চাই  ন্যায় -বিচার সমুন্নত!

আমি স্বাধীনতা চাই মুক্ত বলাকার মতো বিস্তৃত,

এমন নেতা চাই রাজ্যের কোষাগার হবে না লুণ্ঠিত।

 

বৈষম্যহীন তরঙ্গ চাই পদ্মা- মেঘনা –যমুনার- কূল,

সোনালী রবি চাই অন্ধকার -আকাশ –বাতাস- নিখিল,

চোর-দস্যু-ডাকাত-বাটপার-দেশদ্রোহী চাই না - বঙ্গে

আমি ধর্ম্ –বর্ণ্- নির্বিশেষে শান্তি সংঘ চাই একই সঙ্গে।

 

অনেক রক্ত ঝরে তুমি এসেছিলে মা- এই ধরণী তর !

সেই রক্তে লেখা ছিল- তুমি এক স্বাধীন বাংলাদেশ

এই লাল-সবুজের প্রান্তর।

তোমার সৌন্দর্যে আমি দেখি হৃদয়ের স্পন্দিত প্রেম-

তোমাতেই দেখি আমি মণিকার আলো দৃষ্টির প্রথম।

 

ওগো মা, তোমারে চাই আমি স্নিগ্ধ মালতী-সৌরভে,

কোন কলঙ্গ যেন না আসে উঁচুশির পতাকার গৌরবে।

আমি ধর্ম্ –বর্ণ্- নির্বিশেষে শান্তি সংঘ চাই বঙ্গ আঁচলে,

যারা কিনা উদ্দ্যামে উড়াবে বিজয় কেতন বিশ্ব মঞ্জিলে।

------------------------------------------------

ঘুমে রাজবধূ

 

ঘুমে রাজবধূ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৬-০৫-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-----------------------------------

আমি ভালোবাসিয়াছি নবীণ সূর্য্,ক্লান্ত রাত্রির শেষে,

রবি এখনো ঘুমের ঘোরে ঢলে ঘন কালো মেঘে হেসে!

অনেক ব্যর্থ্ দিনের পরে

মুক্তির শুভ্রতা চেয়েছিলাম জ্যোস্নাফুলে তাও যেন ঘূর্ণি ঝড়ে!

 

নবীণ সূর্য্ও -সেই পুরানো ধারায় অগ্নির ফুলকি ছড়ায়,

অসূরেরা সুর তুলে বজ্র হুঙ্কারে লাল-সবুজের বসূধায় !

বুকে বুকে প্রেমের পিপাসা তবু যেন কেউ নেই- হে দীপিকা,

অসূরের ঘোমটায় ঢেকে গেছে রক্তে পাওয়া স্বাধীন পতাকা।

 

ওরা যেন মাঠে ঘাটে সংঘবদ্ধ চেতনার দীপ্ত-সঙ্কটে,

বিদ্রোহী- দোসর- ঘাতকের ভিড় লক্ষ শহীদের তল্লাটে !

নবীণ সূর্য্ও গোধূলীর দিকে ছুটেছে আসন্ন রাত্রি ডাকে,

জ্যোৎস্নাও চোর চোখে- অলস নয়নে ব্যদনার ছবি আঁকে!

 

হাতে হাতে স্বাধীন পতাকা! অন্তর বাঁধিয়া রাখি,

এ যেন এক নিষ্ঠুর ছলনার ছল ছল আঁখি !

দেশদ্রোহীদের সুরা-তহুরা করিতেছে জাতি প্রকাশ্যে পান,

নৃত্যের তালে তালে নবীণ সূর্য্ও গাহিতেছে ঘাতকের গান।

 

এখনো দেশ চেতনার সঙ্কটে নবীণ যৌবনের উত্তাল মধু,

শাসকের নির্দয় আঁখির দর্প বিদ্রূপ ভুলিয়া -ঘুমে রাজবধূ।

-------------------------------------------------