Thursday, February 7, 2019

ওই প্রাণের কপাট যে বদ্ধ




                                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তুই কাকে ডাকছিস - হে হৃদয় !
সে কি তোর ডাক শুনে! নাকি অবহেলা করে ?
যে ডাক তরঙ্গ উঠাতে পারে না.
যে ডাক প্রেমকে জাগাতে পারে না

কেন অহেতুক ডাকছিস সেই অনুভূতিটাকে ?
যে বধির সে শুনবে কি করে ?
সে তো এক বাকশুন্য পাষানী !
সে বলবে কি করে ?
ওই প্রাণের কপাট যে বদ্ধ !

যে তোর ডাক শুনে না- হে হৃদয়
তাকে প্রেম উপহার দিয়ে কি লাভ?

তুই কাকে ডাকছিস - হে হৃদয় !
ওই প্রাণের কপাট যে বদ্ধ !
----------------------------------------------21-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

হৃদয়টা আজ কারারুদ্ধ !




                                                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রেমের অনুভূতিটা জিম্মি হয়ে গেছে অসুরের অগ্রাসনে
হৃদয়টা আজ কারারুদ্ধ !

স্পন্দনেরা বিক্রি হয়ে গেছে এক অমানবিক দর্শনে
অস্থি-মজ্জা গুলো বিচ্ছিন্ন হয়ে আছে শিরা-উপশিরায়
চোখ দু’টো বড় বেশী বেলাজ !
শরীরের আবদেনগুলো খোলামেলা-
যৌবনের ভাঁজে ভাঁজে নিষিদ্ধ পোকামাকড়.
কণিকাগুলো বদলে ফেলেছে  রঙ সঙ্গমের প্রবাহে প্রবাহে
রক্তি জলে জেগে উঠেছে অসুরের ছায়া !
স্পর্শেরা আজ উম্মুক্ত পথে ঘাটে..

ভিতরের তরঙ্গগুলো নিভে গেছে বাহ্যিক লোভে লোভে
প্রেম আজ অর্থের বিচারে মহিয়ান
নির্লজ্জ প্রেম যেন হৃদয়ের পালোয়ান
পবিত্র অনুভূতিরা মূল্যহীন- নতজান..
প্রেমিক প্রেমিকা বুঝেনা হৃদয়ের আহবান ।

তবে কি প্রেম আজ বাণিজ্য ?
প্রেমের অনুভূতিটা জিম্মি হয়ে গেছে অসুরের অগ্রাসনে
হৃদয়টা আজ কারারুদ্ধ !
-----------------------------------21-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

অন্ধ




                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
সূর্য্টা উঠে গেছে সেই কবে
অথচ কেউ দেখে কেউ দেখে না..
কেউবা বলে রাত্রি কেউবা দিবস
তাতে সূর্যের কি আসে যায় ?
সে তার আপন পথে চলবেই চলবে..
অন্ধেরা চিরকাইল অন্ধ থাকবে ।
------------------------- 21-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।