Saturday, February 9, 2019

শিমুলেরা ফোঁটেছে




                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এক কালো অধ্যায়ের সূচনা দেখছি.,
শিমুলেরা ফোঁটেছে আজ গোলাপের বোঁটায় বোঁটায়.
গোলাপের পাঁপড়িগুলো ঝরে যাচ্ছে নিভৃতে নিভৃতে

প্রদীপেরা জ্বলছে না অন্ধকার মঞ্চে মঞ্চে
মঞ্চ চলে গেছে বাহু বল পেশী শক্তির হাতে,
জিম্মি হয়ে আছে অর্থে কাছে
জ্ঞান পাখিদের আর ডাকছে না মঞ্চে মঞ্চে..
দম্ভে দম্ভে গর্জিছে কানা খোড়া, অজ্ঞ বধির.

এক কালো অধ্যায়ের সূচনা দেখছি.,
কাক কোকিলের সখ্যতা গড়েছে মঞ্চে মঞ্চে
সাপ নেউলের প্রণয় দেখছি একান্তে একান্তে
অর্থের ঝড়ে নিভে গেছে
জ্ঞানের প্রদীপ হেরে গেছে
চলে গেছে,
চলে গেছে মঞ্চের আড়ালে ।

কৃত্রিম ফুলে   ফুলে ভরে জনতার মঞ্চ !
অতিথিরা এসে গেছে
তুমুল করতালি !!
অন্ধেরা বসে আছে, অর্থেরা গর্জিছে মঞ্চে মঞ্চে..
এক কালো অধ্যায়ের সূচনা দেখছি.,
সমাজের রন্ধে রন্ধে ।

শিমুলেরা ফোঁটেছে আজ গোলাপের বোঁটায় বোঁটায়.
গোলাপের পাঁপড়িগুলো ঝরে যাচ্ছে নিভৃতে নিভৃতে ।
---------------------------------------23-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তোমার বুকে ছেড়েছি




                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
হে সমুদ্র, উত্তাল জল রাশিকে অনেক ভালবাসি
অনেক ভালবাসি !

তপ্ত জলের গর্জিত সফেনে ঝাঁপ দিতে ভালবাসি
দু’কুলে বাঁকে বাঁকে তরী চালাতে ভালবাসি
অনেক বার ঝাঁপ দিয়েছি
অনেক গভীরে ঝাঁপ দিয়েছি
উত্তাল জলে পাল তুলেছি..
মাস্তুলে আলো দিয়েছি..
শক্ত হাতে হাল ধরেছি..
আমার তরী ছেড়েছি অথৈ জলে ছেড়েছি
তোমার বুকে ছেড়েছি ।

হে সমুদ্র, উত্তাল জল রাশিকে অনেক ভালবাসি
অনেক ভালবাসি !
আমার তরী ছেড়েছি অথৈ জলে ছেড়েছি
তোমার বুকে ছেড়েছি ।
---------------------------23-10-2018 ।,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

ভাল হতো




                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আজ সূর্য্টা জাগলেই ভাল হতো !
চৌদিক এমনিতেই অনেক অন্ধকর অনেক কুঁয়াশা ।

লাল-সবুজের বুকে চির ধরে গেছে..
বঙ্গপোসাগর ভাগ হয়ে গেছে..
জঙ্গলে জঙ্গলে দাউ দাউ জ্বলছে আগুন
আজ সূর্য্টা জাগলেই ভাল হতো !

প্রাণে প্রাণে বিচ্ছেদের লেলিহান শিখা.
সংসার ভাঙ্গোনের সুর ধ্বনি..
বিশ্বাস অবিশ্বাসে তুমুল যুদ্ধের রণ ক্ষেত্র..
সবুজের বিছানা পুড়ে গেছে.
লাল রঙ বিবর্ণ্ হয়ে গেছে
গাছে গাছে পাতারা ঝরে গেছে
আজ সূর্য্টা জাগলেই ভাল হতো !

প্রেমিক প্রেমিকেরা ভুলে গেছে প্রেম
চোর ডাকাতে চলছে মহা উৎসব !
বিশ্বাস ঘাতকেরা মঞ্চে মঞ্চে উম্মুক্ত ময়দানে..
অলিগলি চলছে অবৈধ সঙ্গম
মাদক দ্রব্যের ফোয়ারা গর্জে উঠেছে
দুর্নীতির জাল সমুদ্রে সমুদ্রে বিস্তৃত.
মাঝিরা নগ্ন পথে পথে সন্ধি করেছে

আজ সূর্য্টা জাগলেই ভাল হতো !
চৌদিক এমনিতেই অনেক অন্ধকর অনেক কুঁয়াশা ।
---------------------------------23-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।