Sunday, February 10, 2019

জনতার কবিকে দেখেছি




                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
রাত্রির আকাশে দেখেছি এক পূর্ণিমার কবিতা !
জনতার কবিকে দেখেছি জনতার মঞ্চে মঞ্চে….

আবৃতি করছে এক স্বপ্নের কবিতা-
শান্তির কবিতা- মুক্তির কবিতা -ঐক্যের কবিতা…

কণ্ঠে কণ্ঠে বেজে উঠছে এক দৃঢ় শপথের অঙ্গিকার
বঙ্গ তাজের রক্ত কণিকাকে দেখেছি
সিমিন হোসেন রিমি আপার প্রবাহে প্রবাহে
ঝড় তুলছে- তুমুল ঝড় তুলছে
বঙ্গ বন্ধুর সুরে সুরে  বাজছে কবির কবিতা !
আবৃতি হচ্ছে জনতার কণ্ঠে কণ্ঠে, বজ্র কণ্ঠে
শীলক্ষ্যার তরঙ্গেরা শুনছে,
অধির আগ্রহে শুনছে এক যুদ্ধের কবিতা.
বিজয় কেতন জেগে উঠছে আগামীর উৎসবে.
পাড়া মহল্লায়
অলি গলি
আজ উড়েছে
নৌকায় পাল উড়েছে
শান্তির পাল উড়েছে
বিজয়ের পাল উড়ছে
মুক্তি যুদ্ধের চেতনা উড়েছে..

কবির তরঙ্গে তরঙ্গে বাজতে শুনেছি এক মুক্তির কবিতা..
রিমি আপাকে দেখেছি
জনতার মঞ্চে মঞ্চে , জনতার স্বপ্নে স্বপ্নে
জনতার নৌকায় নৌকায়
কবির কবিতাকে দেখেছি উন্নয়নের সোপানে সোপানে.
কাপাসিয়ার অলি-গলি ।

রাত্রির আকাশে দেখেছি এক পূর্ণিমার কবিতা !
জনতার কবিকে দেখেছি জনতার মঞ্চে মঞ্চে….
-----------------------------------------24-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



এক শান্তির কন্যা





                                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা,
আমার এ বুকে শান্তির নিশানা কে উড়াবে ?
কে দেখাবে আমাকে বিজয়ের চিহ্ন এমন,
দুঃখ যে আমার সেই জন্ম থেকে জীবনের
এক মাত্র মৌলিক কবিতা-

ভয় নেই, ভয় নেই- হে শংকিত প্রাণ !
পেয়েগেছি এক শান্তির কন্যা, পেয়েগেছি এক মানবতার মাতা !

ভয় নেই, ভয় নেই- হে বঞ্চিত প্রাণ !
দেখেছি এক নির্ভিক দিপালীকে শীতলক্ষ্যার উত্তাল তরঙ্গে তরঙ্গে..
দেখেছি বঙ্গ তাজের স্পন্দিত রক্ত কণিকাকে
দেখেছি বঙ্গ বন্ধুর সেই লাল-সবুজের  বিপ্লবী চেতনাকে..
দেখেছি জনতার অগণিত প্রত্যাশাকে শিরা উপশিরায়
দেখেছি এক দৃঢ় শপথের অগ্নি কন্যাকে
দেখেছি এক নির্ভ্রতা প্রতীক, বঙ্গ তাজের উত্তরসূরী-
কাপাসিয়ার গণমানুষের স্বপ্নের ঠিকানা
এক শান্তির কন্যা-  সিমিন হোসেন রিমি ।

কিসের ভয় হে তরীর যাত্রী !
পাঞ্জেরী তো এসে গেছে,বিজয়ের পাঞ্জেরী তো এসে গেছে..
একটু চেয়ে দেখো
কত পদচিহ্ন জেগে আছে কাপাসিয়ার ভাঁজে ভাঁজে
অবহেলিত বঞ্চিত মানুষের শুন্যতায় শুন্যতায়
যে কিনা অতন্ত্র প্রহরীর মতো জেগে  আছে..
আমাদের সিমিন হোসেন রিমি আপা ।

জেগে আছে,- জেগে আছে- অন্তঃকরনে জেগে আছে
এক মমতাময়ী মা – এক সাম্যের দীপ্ত শিখা
এক প্রেমের নক্ষত্র, প্রেরণার উৎস
ঘুমন্ত প্রাণের স্পৃহা – বঙ্গ তাজের স্পন্দিত রক্ত কণিকা
স্বপ্নের বাতিঘর- আগামীর আলো
আমাদের সবার প্রিয় রিমি আপা ।

ঐ দেখ, ঐ দেখ-
সম্মুখে কত কালজয়ী  উপমা জেগে আছে !
প্রতিবন্ধী শিশু ও মহিলার প্রাণে প্রাণে
অলি-গলি সবখানে
নাসিং কলেজ,কারিগরী স্কুল এন্ড কলেজ- অগনিত শিক্ষা প্রতিষ্ঠান
 রাস্তা- ঘাট ঘরে ঘরে বিদ্যুৎ এর প্রবাহ
অবিরত চলছে- অরো চলবে অনাগত..
ফিরে এসো , ফিরে এসো- হে বঞ্চিত যাত্রী
ফিরো এসো, শান্তি কন্যার ছায়াতলে, বঙ্গ তাজের নৌ পালে ।

ভয় নেই, ভয় নেই- হে শংকিত প্রাণ !
পেয়েগেছি এক শান্তির কন্যা, পেয়েগেছি এক মানবতার মাতা ।
---------------------------------------------------- 24-10-2018 ।  উৎসর্গ্ঃ সিমিন হোসেন রিমি, মাননীয় এম পি, কাপাসিয়া ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

প্রতিভা লুকিয়ে আছে



                                                                                                      
                                                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
মগজের ভিতরে প্রতিভা লুকিয়ে আছে অজানায়-
এবং সেটা জাগিয়ে তুলিছে মানুষ যুগে যুগে বসুধায়-
এখন মানুষের কত  বিজয়, তার চেয়ে বেশী
মানুষ শ্রেষ্ঠ-

অজ্ঞতা আজ হেরে গেছে সুপ্ত প্রতিভা জাগরণে-
প্রতিভা আছে, প্রতিটা মানুষের আছে
শুধু ইচ্ছেটা নেই-
মানুষই পারে সুপ্ত প্রতিভাকে জাগাতে আপন সাধনে

মগজের ভিতরে প্রতিভা লুকিয়ে আছে, পরিশ্রমীরাই জিততে পেরেছে
অলসেরা হেরেছে- যুগে যুগে হেরেছে- ইহ পর হেরেছে
শুধু একটু ইচ্ছাই পারে-
প্রতিভার গুপ্ত আলোকে জ্বালাতে

প্রতিটা জ্ঞানে প্রতিভার শক্তিরা ঘর বেঁধেছে,কিন্তু মূর্খেরা
সেই ঘর ভেঙ্গেছে-
ইচ্ছেটাকে পর করেছে আপনার

অলসতায়-
মানুষের প্রতিভা আজ সুপ্ত পথে পথে আলোহীন মুসাফির!
বার বার পরাজিত হচ্ছে অজ্ঞতার কাছে—
অথচ এই মানুষই শ্রেষ্ঠ,কিন্তু মানুষেরা বুঝেনা-

মগজের ভিতরে প্রতিভা লুকিয়ে আছে অজানায়-
এবং সেটা জাগিয়ে তুলিছে মানুষ যুগে যুগে বসুধায়-

---------------------------10-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।