Saturday, February 9, 2019

সেই ফুলটায়




                                               -কবি মোঃ আামিনুল এহছান মোল্লা
সেই রাত্রি পূর্ণিমার আলোটা অপূর্ব্ লাগছিল !
জানালার ফাঁক দিয়ে ঢুকছিল, ঠিক ভাঁজে ভাঁজে পড়ছিল
একটু উঁচুতে পড়ছিল
সেই ফুলটায় পড়ছিল

তর তর জাগছিল অনুভূতির ডানা গুলো.
জমিনটা হাসছিল, মৃদু হাসছিল
লাজুক চোখে চাচ্ছিল, অপলক চাচ্ছিল- আকাশের দিকে
ঠিক সূর্য্টার দিকে, র্বীযবান সূর্যটার দিকে
তাপ নিচ্ছল সমুদ্রের হিমেল তরঙ্গটা
এক মধুর বন্ধনে ।

সেই রাত্রি পূর্ণিমার আলোটা অপূর্ব্ লাগছিল !
আলোটা পড়ছিল, ঠিক জমিনের বুকে----
সেই ফুলটায় !
----------------------------23-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ঘাতকের প্রতিচ্ছবি




                                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আকাশের রঙ ধুনুটা বার বার রঙ বদলাচ্ছে,
কিরণের বিপরীতে বদলাচ্ছে, আপনার স্বার্থে বদলাচ্ছে..
জল কণার উৎসবে বদলাচ্ছে
হরেক রঙে রঙে বদলাচ্ছে
কখনো গাঢ় -কখনো হালকা- কখনোবা মেঘের আড়ালে.

যে ছদ্মবেশী রঙের পিছনে পিছনে বঙ্গ পালেরা ছুটছে..
সেখানে নেই কোন রঙের দিকপাল
নেই কোন  অপূর্ব্ দৃশ্য !
আছে কিছু ঘাতকের প্রতিচ্ছবি !

ওরা ছদ্মবেশী রঙ ধুনু
ওদের নেই কোন আদর্শ্ - নেই কোন মাতৃ প্রেম
আছে কিছু ষড়যন্ত্র, আছে কিছু লোভ
সূর্যের বিপরীতে ছুটছে ,বার বার রঙ বদলাচ্ছে।
আপনার স্বার্থে বদলাচ্ছে
এই নীল আকাশের প্রাণে, এই সরল আকাশের বুকে ।
অবুঝ প্রেমিক প্রেমিকেরা বুঝে না ।
আসল নকলের তফাৎ
যেখানে আছে কিছু ঘাতেকের প্রতিচ্ছবি !
----------------------------------23-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তৈলাক্ত বাঁশ




                                                -কবি মোঃ আামিনুল এহছান মোল্লা
ওহে শুন, তৈলাক্ত বাঁশে বাঁশে ভরে গেছে আশ-পাশ
দূষিত পরিবেশ চৌদিকে নাভিশ্বাঃস!

ভিতর বাহির, অফিস- আদালত, ছোট -বড়, পাতি- ছাতি..
তৈল চায়, তৈল চায়, শুধু তৈল চায়
কোথাও নেই বাতি,
তৈল ছাড়া নেই বাতি !
শুধু ক্ষতি !শুধু ক্ষতি!

ন্যায়-অন্যায় , হক-বাতিল বিবেচনায় নেই আর..
তৈল দাও, তৈল দাও.
পেয়ে যাবে মন তার

খুলে যাবে খুলে যাবে আলোকিত সব দ্বার !
প্রোমোশন ইনক্রিমেন্ট হবে উর্ধ্বে সবার !
তৈল দাও, তৈল দাও
কে রুখবে তোমায় এবার ?

সাবধান ! সাবধান !
রুখে দাঁড়াও, রুখে দাও ।
ওহে শুন, তৈলাক্ত বাঁশে বাঁশে ভরে গেছে আশ-পাশ
দূষিত পরিবেশ চৌদিকে নাভিশ্বাঃস!
---------------------------------22-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া, গাজীপুর।