Sunday, February 10, 2019
একটু যদি
-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
এমন করে ফোঁটলে
যতই দেখছি ততই ইচ্ছে
করছে, খুব ইচ্ছে করছে..
একটু যদি !
সব এলোমেলো হয়ে যাচ্ছে.
খুব এলোমেলো..
সেই ফুলগুলো এত অপূর্ব্
লাগছে কেন !
বার বার দেখতে ইচ্ছে
করে..
একটু ধরতে ইচ্ছে করে
খুব ইচ্ছে করে.
সুবাসে সুবাসে হারিয়ে
যাই ঠিক ভিতরে
পুস্পের ভিতরে,
মধুর শিরহণে..
খুব একান্তে
যেখানে শুধু
আমি আর তুমি !
এমন করে ফোঁটলে
যতই দেখছি ততই ইচ্ছে
করছে, খুব ইচ্ছে করছে..
একটু যদি !
--------------------------------
25-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।
সে কবির কি খবর ?
-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
যে কবিতার জন্য তুমি
আজ জগত বিখ্যাত
সে কবির কি খবর ?
যে শব্দের তরঙ্গে
তরঙ্গে মঞ্চ মাতালে..
যে ছন্দের তালে তালে
আপনাকে ভীড়ালে
বিশ্ব সেরাদের দলে
সেই জনককেই ভুলে গেলে
! খুব সহজেই ভুলে গেলে..
যে কবিতার জন্য তুমি
আজ জগত বিখ্যাত
সে কবির কি খবর ?
-------------------------------------------
25-10-2018 ।, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
Subscribe to:
Posts (Atom)

