Sunday, February 10, 2019

তোকে দেখে নিব, তোকে দেখে নিব




                                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

এমন অনেক শব্দ শুনেছি
আমি কম্পিত প্রাণে নিশ্চুপ থেকেছি
প্রতিবাদের ভাষাগুলো ভুলেগেছি লাঞ্চিত হবো বলে
নিঃশব্দে শুধু দেখেছি বঙ্গ ভূমিতে-
আপনাকে রক্ষা করার জন্যে
কিংবা আমার অক্ষমতার জন্যে
হয়তো বা ভবিষ্যতেও এমনি করে যাবো..

এমন অনেক শব্দই পথে ঘাটে শুনেছি
তোকে দেখে নিব, তোকে দেখে নিব
তুই জানিস? আমার কত ক্ষমতা !
আমি অপেক্ষায় বসে আছি
হয়তো কেউ এসে বলবে,” প্রতিবাদ করো”
একসঙ্গে প্রতিবাদ করো;

যে যেখানে, যে চেয়ারে আছে কিংবা কোন সূত্র ধরে
ক্ষমতার বলয়ে-
সে ই দমক দেয়- তোকে দেখে নিব, তোকে দেখে নিব-
যুবক এসে বলে- তোকে দেখে নিব
যুবতী এসে বলে- তোকে দেখে নিব
টোকাই এসে বলে-তোকে দেখে নিব
প্রহরী এসে বলে- তোকে দেখে নিব
ক্ষমতাধর এসে বলে- তোকে দেখে নিব
অর্থ্ এসে বলে- তোকে দেখে নিব
ভীখারী এসে বলে- তোকে দেখে নিব
আইনের লোক এসে বলে- তোকে ফেঁসে দিব।
র্দুবল এসে বলে- আমি মাইড় খাব-

আমি এক ঘোরের মধ্যে সুপ্ত প্রহরীর মতো
কবিতার লাইনে লাইনে পাহারা দেই
বজ্র কণ্ঠে বলি,
গর্জে উঠ গর্জে উঠ হে প্রতিবাদী-
তবু ঘুমন্ত ! র্পূবকাশের সূর্য্ নিভু নিভু
সোনালী ভোর আর জাগে না-
হয়তো বা গভীর রজনি এসেগেছে মনুষ্যত্বের শুভ্রকাশে
অনিষ্টেরা  ধেয়ে আসছে, বজ্র কন্ঠে আসছে
তোর দিকে আসছে
তোকে দেখে নিবে, তোকে দেখে নিবে-

এমন অনেক শব্দই পথে ঘাটে শুনেছি
তোকে দেখে নিব, তোকে দেখে নিব ।

-------------------------------10-02-2019,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।


ঠিক হাতের নাগালে




                                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তোমার শিউলী ফুলটা, সদ্য ফোঁটা ফুলটা..
নাকে নাকে সুবাস দিচ্ছে, খুব দিচ্ছে
খুব কাছে এসে দিচ্ছে,ঠিক হাতের নাগালে..

ধরতে ইচ্ছে হচ্ছে
আতলুভাবে ছোঁতে ইচ্ছে করছে..
ভেঙ্গে দিতে ইচ্ছে করছে
মুধুর কণাগুলো দেখতে পাচ্ছি, পাঁপড়ির ভিতরে দেখতে পাচ্ছি
তরঙ্গ উঠাচ্ছে, খুব উঠাচ্ছে..

যদি পারতাম, একটু পারতাম !
এখনি মধু কণাগুলো চুষে চুষে খেতাম .
ভেঙ্গে দিতাম অস্থির পাঁপড়ি গুলো ।

তোমার শিউলী ফুলটা, সদ্য ফোঁটা ফুলটা..
নাকে নাকে সুবাস দিচ্ছে, খুব দিচ্ছে
খুব কাছে এসে দিচ্ছে,ঠিক হাতের নাগালে..
-------------------------------27-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


একেবারে ছাড়ব না



                                                      
                                                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আমি ছাড়ব না -তোমাকে ছাড়ব না
একেবারে ছাড়ব না - হে বর্ষা !

অঝোর জল ধারায় স্মান করবো- আমি স্মান করবো..
এক উৎসবে নাচবো, তোমার বুকে নাচবো.
উত্তাল জোয়ারে ভাসবো—
খুলে এসো ,
আকাশের চাঁদরটা খুলে এসো, খুব কাছে এসো.
প্রবল বেগে এসো..
তোমার ঘর্ণি প্রলয় আমি থেমে দিবো
শান্ত করে দিবো তোমার প্রবাহ- হে বর্ষা !
আমি বীরের মতো ঝাঁপ দিবো..
আঘাতে আঘাতে ঝাঁপ দিবো..
তোমাকে রেখে দিব আমার বক্ষ তলে

আমি ছাড়ব না -তোমাকে ছাড়ব না
একেবারে ছাড়ব না - হে বর্ষা !
--------------------------------- 27-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।