Sunday, June 13, 2021

তোমার তুলনা তুমি নিজেই

             --মোঃ আমিনুল এহছান মোল্লা।

         উৎসর্গ্ঃ সকল শিক্ষিকাদের প্রতি

*********************************

তুমি জাগ্রত! জাতির মশাল হাতে ঘরে বাইরে;

তোমার তুলনা তুমি নিজেই আর কেহ নাইরে!!

তবু তুমি আঁচল পেতেছো জগৎ বিস্তারে

ডাক দিয়েছো শিক্ষার মন্দিরে

জীবনটাকে উজার করে।

 

রক্ত রাঙা সাজিয়ে তোমায় ছুটছো ভুবন জুড়ে

কখনো মা! কখনো আলো জাতির অন্ধকারে।

কষ্ট কি যে! নাই যে প্রাণে

সামলাও ঘরে-বাইর।

আনন্দ তাও মনে।

 

কেউ দেখে না চরণ তলে কিসের এসব ধূলা !!

রক্ত ঝরা ঘর্মে বহে আবর্জনাগুলা

কষ্টের পর কষ্টগুলো সুপ্ত রাখো বুকে

ভালবেসে  যাও তব সংসার মায়ার সুখে।

দিনরজনী ঘরে বাইরে

তুমি থাকো দৌড়ে----

 

তুমি নারী- তুমি শিক্ষিকা- তুমি দ্বৈত ভূমিকা!

তুমি দুর্বার ঘরে বাইরে কভূ নেই অহমিকা ।

তোমার নেইকো যবনিকা

তুমিই আঁধারের দীপিকা!!!

 

তুমি জাগ্রত! জাতির মশাল হাতে ঘরে বাইরে;

তোমার তুলনা তুমি নিজেই আর কেহ নাইরে!!

 ------১৩-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 


চোখের আড়ালে

 

           -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

       ---উৎসর্গ্ঃ সকল প্রয়াত শিক্ষাগুরুদের প্রতি

*****************************************

চোখের আড়ালে এখনো জাগো-এখনো জাগে প্রাণ!

সূর্য্টা নিভে গেছে সেই কবে এখন হয়নি প্রস্থান ।

ধরাধমের প্রতিটি ভাঁজে ভাঁজে

এখনো জ্বলে উঠো প্রচন্ড ত্যাজে!!

 

মেঘাচ্ছন্ন আকাশে এখনো ভেসে উঠে সেই মুখ

স্কুলের আঙ্গিনায় ব্ল্যাক বোর্ডে ছাত্র-ছা্ত্রীদের ভিড়ে

কতো না উৎসুক!!

তুমি এখনো জ্ঞানের মশালে পৃথিবীর চৌদিক ঘিরে

আঁধারকে মুক্তির আলো দিয়ে যাও দূরে-বহুদূরে

তবু নিখিলের বুকে অশ্রু ভরা গান

বিশ্ব তোমাকেখুঁজে হৃদয়ের কলতান।

 

বকুলটা ঝরে গেছে সেই কবে ধূলির পদমূলে!

তবু বীজটা গজে উঠে নব প্রাণে নব ডালে

ফুলে ফুলে-

সৌরভের ডানা মেলে

মাতৃকার কোলে।

বলো কি করে যাই ভুলে?

 

চোখের আড়ালে এখনো জাগো-এখনো জাগে প্রাণ!

সূর্য্টা নিভে গেছে সেই কবে এখন হয়নি প্রস্থান ।

পৃথিবীর বুকে লিখে রেখেছি তোমার এই অমূল্য দান!

ফরিয়াদ করি আল্লাহ যেন ওপারে নাহি করে অবসান।

----১৩-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

হে শিক্ষাগুরু- হে প্রিয় কবি

 -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

--উৎসর্গ্ঃ পৃথিবীর সকল শিক্ষাগুরুদের প্রতি।

********************************************

হে মোর শিক্ষাগুরু,জাগিয়া এ দেহ প্রাণ

কি অমৃত তুমি পাও হে -আঁধার প্লাবন!

ক্লান্তহীন এঁকে যাও শুধু এঁকে যাও

বিশ্ব জ্ঞানের ছবি!

কি অকৃত্রিম ভালবাসা ছড়িয়ে দাও হৃদয় শিখরে!

হে শিক্ষাগুরু- হে  প্রিয় কবি।

 

প্রভার আলোয় পথ পেয়েছি আমি বর্ণের সন্ধি বহরে

মুগ্ধ শ্রবণে প্রদীপের বাচিকে শব্দ খুঁছেছি গভীর আঁধারে

বাক্য বুঁনেছি কবিতার চরনে চরনে বিপুল সম্ভারে—

সূরভী ফুলে ফুলে সাজিয়াছি পৃথিবীর বিরহ বাগান

সুবাসে সুবাসে ডেকেছি মৌমাছি- তুলেছি কলতান।

 

হে মোর শিক্ষাগুরু,জাগিয়া এ দেহ প্রাণ

কি অমৃত তুমি পাও হে -আঁধার প্লাবন!

তবু শুনাই তোমারে শ্রদ্ধাবনত বিজয়ের গান

যে পরশ তুমি দিয়েছো আমায় নেই কোন প্রতিদান।

তুমি মহিয়ান, তুমি মহান-তুমি গরিয়ান

নিখিল আঁধারে আপনাকে করিয়াছো দান।

 

আমার পৃথিবী জ্বলুক তোমার আলোখানি!

হে মোর শিক্ষাগুরু,তুমি জাতির মধ্যমণি।

----১৩-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Saturday, June 12, 2021

চলো হারাই সুখের বসূধায়

   --------মোঃ আমিনুল এহছান মোল্লা।

    --উৎসর্গ্ঃ পৃথিবীর সকল দম্পতিদের প্রতি

********************************************

হৃদয়ের তরঙ্গ দিয়ে অনুভবে রাখি যারে

তারই বুকে ফুটাই  ফুল ফুলশয্যার বাসরে

প্রেমের গান গাই অমৃত সুরে

তুমি যেও নাকো দূরে- বহুদূরে।

 

দু”জনা বন্ধী হয়েছি ওগো জীবনের কারাগারে

চলতে চলতে চলে যাবো দু’জনা স্বপ্নিল শিখরে।

এ বাঁধন যেন শেষ না হয় কখনো নশ্বর-অবিনশ্বরে

তুমি পূর্ণি হয়ে থেকো রাত্রি আঁধারে

আমি হবো তোমার সূর্য্ দিবস প্রহরে।

 

এই প্রেমটারে হৃদয়ের স্পন্দনে গাঁথি

চলো পাড়ি দেই ক্ষণিকের পথ দিবা-রাতি!!

তুমুল শিহরণ তুলে ভালবাসার ঝঙ্কারে

চলো হারাই সুখের বসূধায় জীবন শিয়রে।

 

চলো হে দাম্পত্য জীবনটারে সুখী করে তুলি

বিরহের ব্যাথা যেন প্রেমের অনুভবে ভুলি।

রোমাঞ্চের সময়টুকু পার হয়ে যাচ্ছে!!

প্রেমের অভাবে এই পৃথিবীর কাঁদছে--

----১২-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

আলেম তুমি জ্ঞান দানে

       -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

                     -উৎসর্গ্ঃ সকল হক্কানী আলেমদের প্রতি।

***************************************

মুক্তি তো চিরদিন রয়ে গেছে আভাসে

আল- কোরআনের আলোতে যা আসে প্রকাশে

আলেম তুমি জ্ঞান দানে

আলোকিত পথ পানে

মাঠে ময়দানে—

 

অজ্ঞেরা ছুটে যায় আল-কোরআনের সুরেতে

চিনে প্রাণ আলোকে মুক্তির সাধেতে

তাগুদের খেয়াল হতে

আসে ফিরে আলোতে

ক্ষণিকের ধরাতে––

       

ভ্রান্ত ছিল  মানব সে  বাতিলের সঙ্গতে

জাহেলীল উত্তালে চলতো সে রঙ্গতে

রঙ্গ শালা ভাঙ্গতে

আল-কোরআনের অলোতে

তুমি আলেম ডাকতে।

 

 সৎ ভাবে সব কাজে তুমি আছো রাজে

আলেম তুমি দেও আলো সকাল দুপুর সাঁঝে।

সদা তুমি জ্ঞান দানে

আলোকিত পথ পানে

মুক্তির র্গজনে--

   -----১২-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।          

 

দিতে হবে খাঁটি দাম

 

          -          ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

             ------উৎসর্গ্ঃ সব শ্রমিক নেতাদের প্রতি।

*************************************************

 দৃঢ় নেতৃত্বে শ্রমিকের দিতে হবে খাঁটি দাম

জুলুম অত্যাচারের  বিরুদ্ধে দাঁড়াতে হবে উদ্দাম

 

ন্যায্য অধিকার আদায়ে মসনদ উঠাতে হবে কেঁপে

হবে না নত শির অত্যাচারী শাসকের গর্দান চেপে

মিথ্যের কাছে সত্যের পতাকা উড়াবে হরদম ।

দুর্বার গর্জনে কান্ডারী হবে-সেই কথা জানালাম

 

শ্রমিকের  রক্তা ঝরা ঘাম

পাই পাই দিতে খাঁটি হবে দাম

তুমি নেতা! তুমি জাগ্রতা জনতা

তুমি বঞ্চিত শ্রমিকের ত্রাতা।

 

তুমি এক বঞ্চিত কাফেলার সমর সৈনিক

অধিকার আদায়ে সোচ্চার হতে হবে দৈনিক

আজ ক্ষমতাশালীরা শোসনের কামান দাগি

হে শ্রমিক নেতা! এ ব্যর্থতায় তুমিও দায়ভাগী

 

উত্তাল লড়াই সংগ্রামে সত্যের অবিচলে

গর্জে উঠো অধিকার আদায়ে অগ্নি দাবানলে

এ কুঁয়াশা কেটে যাবে আজ কি কাল!

বঞ্চিত শ্রমিকের গগণে উঠবে সূর্য্ লাল।

 

তোমার হাতে সপে গেলাম আগামীর বিক্ষোভ

হে শ্রমিক নেতা! ভুলে যাও তুমি আপনার লোভ।

---১২-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

       

তাজ চত্বর

   

         ------মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************************

তাজ চ্ত্বরে দেখরে তোরা বঙ্গ তাজের নাম!

বঙ্গ দেশে জাগল তাজ ভেঙ্গে জাতির ঘুম।

 

বঙ্গ তাজ ওই দাঁড়িয়ে ডাকছে তোরা আয়

বঙ্গ বন্ধুর সমর তরী তাজ ঊদ্দিনের নায় !

মুক্তিযুদ্ধের যোদ্ধা জাগে বজ্র কণ্ঠের সুরে

সেদিন ঝড়ে যুদ্ধের হাল তোদের ছেলে ধরে!

 

গর্ব্ তোদের উঁচু শিরে বিশ্ব বুকে চষে

ডাকছে ওই তাজ চত্বর দোসর শত্রু গ্রাসে

ইতিহাসের মহানায়ক কাপাসিয়ার ছেলে

বঙ্গতাজের রাঙা কালি লালসবুজে দোলে।

 

রক্ত স্মাত বুলেট কামান হয়নি কভূ নাশে

বাংলাদেশের অমর কবি দেখরে তোদের পাশে

বঙ্গ তাজ তাজ ঊদ্দিন প্রাণের স্মৃতি স্তম্ভ

কে আছে মুছে তার ইতিহাসের দম্ভ?

 

তাজ চত্বরে আয়রে তোরা বুকের পাটা খুলে

বঙ্গ মায়ের বঙ্গ তাজ হাসছে ফুলে ফুলে !

জানিয়ে দে কিংবদন্তি শীতলক্ষ্যার কূলে-

জাগ্রত ওই তাজ চত্বর বঙ্গ মায়ের কোলে।

---১২-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

মুকুটহীন সম্রাট

--------- মোঃ আমিনুল এহছান মোল্লা।

                         উৎসর্গ্ঃ সকল শিক্ষা গুরুদের প্রতি।

****************************************

তোমার আলোয় জেগেছি আমি সারা বিশ্ব জাহান;

করালস্রোতে  যায়নি ভেসে যৌবন -ধন -মান ।

বজ্র কঠিন আঁধারে গোঢ়ে জাগাও জাতির প্রাণ

মুকুটহীন সম্রাট ‍তুমি সদা চলমান !!

 

আপন কষ্ট আপন প্রাণে নাইরে চোখের জল

প্রাণ খুলে তাই মশাল জ্বালো ‍জ্ঞানের তাজমহল।

খরস্রোতে জীবন ভাসাও ভাঙ্গা নদীর ঘাটে

নোঙ্গার করাও জ্ঞানের তরী অজ্ঞ জাতির হাটে।

 

নিজ আকাশে গোধূলী আসে ধূলি ছড়ায়ে দল

তবু উল্লাসে নীল বেদনায় নিকুঞ্জে ফুটায়ে ফুল!

দিনান্তে নিশান্তে শুধু আলো দিয়ে যাও

নাহি কিছু চাও-নাহি কিছু পাও

নিঃশেষ হয়ে যাও----

 

হে মুকুটহীন সম্রাট! তবু তুমি অপার মহিমায়

জাতির সূর্য্দয়—

হবে নাকো শেষ কখনও তোমার এই সঞ্চয়!

তুমি পৃথিবীর উজ্জ্বল অলোক বর্তিকা

আঁধারের নির্ভ্য়!

আলোকিত মশালের বিনিদ্র প্রলয়!!

 

হৃদয়ের গহিনে শ্রদ্ধার আবরণে যত্নে রাখি ঢাকি।

হে আলোর দিশারী তুমি দিওগো সারা যখন ডাকি।

--------১২-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


প্রেমের শোভা

 ---- মোঃ আমিনুল এহছান মোল্লা।

         উৎসর্গ্ঃ পৃথিবীর সকল সহধর্মিনীদের প্রতি।

******************************************

কে আমারে করিল আঙ্গিন হে মহিয়ান!

কে  ভাঙ্গিছে পাষাণ দ্বার এ দুঃখের দিন!

আমি তারে বুক পানে রাখিয়াছি ধরি

বিধাতার সনে প্রাণ খুলে ফরিয়াদ করি

তিনি যেন রহম করে ধরণীর আনন্দমঞ্জরী;

 

দীপ্ত রবির অন্তিম প্রহরে ছটফট যখন নিশ্বাস

যন্ত্রণার কাতরে নিভৃতে ছেড়েছি শ্বাস-প্রশ্বাস

কতো যে খুঁজেছি বিনিদ্র রজনীর শিয়রে

কালো মেঘের আড়ালে দেখেছি শুধু তোমারে

সে দৃশ্য এখনও জাগি আছে নিরন্তরে ।

 

আমার রক্তিম ক্ষতে ক্ষতে তুমি ক্লান্ত চোখে

গেয়েছিলে অশ্রু গলা গান!

দুঃখকে আলিঙ্গন করেছিলে ভালোবেসে অফুরান!

হে প্রাণ! হে  স্পন্দন!

 তুমি সেই জীবন সম্রাটের অতন্ত্র প্রহরী সৈনিক

বিনিদ্র আছো আজো সুখ বিরহের চৌদিক।

 

প্রেমের শোভা দিয়েছে মোরে প্রভাত অরুণ

তুমি যত্ন করে দিয়েছো নিরব চুম্বন

আমি জেগে উঠেছি নব প্রভায় পৃথিবীর আয়োজন।

বিরহের উগ্রত্রাসে তোমার প্রেম বড় প্রয়োজন।

-----১২-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

এক কিংবদন্তির প্রস্থান

 ------ মোঃ আমিনুল এহছান মোল্লা।

***************************************

শুন্যতার দিকে চোখ,শুন্যতা দিগন্ত পেরিয়ে্

এক শোকের বেদনা নিয়ে--

 

তোমাকে খুঁজে চলেছে কাপাসিয়ার প্রতিটি ইট বালু পাথরে

সবুজ শ্যামল মেঠো পথে শীতলক্ষ্যার কূলে কূলে- দিবস আঁধারে

পিছ ঢালা রাজ পথে-গণতন্ত্রের উত্তাল মিছিলে মিছিলে

রাঙা শিমুল পলাশে -কৃষ্ণ চূড়ার ডালে ডালে

বক –শালিক- কোকিলের কুহ কুহ কলোতানে

কৃষক কৃষাণীর ধানে ধানে-

তাঁতী কুমার জেলের পাড়ায় পাড়ায় -মাঠে ময়দানে

শিক্ষা প্রতিষ্ঠানে---

 

জানি না, তুমি কোন অজানা অন্তরালে!!

তবু তুমি ফুলের সৌরভে ফুটে আছো বৃক্ষের মগডালে

এক মহানায়কের দৃশ্য ভেসে উঠে

উন্নয়ন সোপানে পথে ঘাটে মাঠে!

যেন পূর্ণিমা চাঁদ থেকে খসে পড়া এক ঝলক!

বিষ্ময়ে পৃথিবী! চেয়ে আছে অপলক!

 

এক কিংবদন্তির প্রস্থান! জড়ো পর্দাথের মতো নির্বিকার!

সভ্যতা হারিয়েছে সভ্যতার আলোকে-হে ব্রিগেডিয়ার।

আমরা হারিয়েছি হৃদয়ের তরঙ্গকে

হে ”আ স ম হান্নান শাহ্!!

আলো আজ অন্ধকার দিকে- তুমি জ্বলে উঠো পরলোকে।

মুক্তির দিকে চেয়ে আছি

-------১১-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।