Friday, March 1, 2024

অসুর ছায়া

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০১-০৩-২০২৪ ইং।

******************************

কি যে এখন অসুর ছায়া, চৌদিক তার কালো !

তারুণ্যের চোখের উপর, রঙিন চশমার আলো।

সভ্য যেথায় খোলা মেলা অসুর চুক্ষ লাল,

পথে ঘাটে শুল ফুটায় জন্তু হায়েনার দল।

যে সমাজে ধর্ম্ পালায়,ন্যাংটা কুকুর দেখে,

মেয়েরা ধরে ছেলের বেশ,লাজ সরম রেখে।

তাগুদের সভা যেথায়,ধর্ম্ সেথায়  আলো,

অন্ধকারে পথ দেখায় নাহি থাকে কালো।

প্রজন্ম সব সভ্য ফেলে অসভ্য আকড়ে ধরে

আজিকায় ছুটছে বেদম অসুর পিঠে চড়ে।

পথে ঘাটে চরম প্রণয়, ন্যাংটা বেশের ছলে,

তাই না দেখে কুকুর হাসে কেমন মেয়ে-ছেলে!

কি যে এখন অসুর ছায়া ছেলে-মেয়ের গায় !!

নিলর্জ্জ আর বেহায়াপনা লজ্জায় মরি হায়।

সভ্য দেশে অসভ্যতা চলবে কত আর ?

অসুর ছায়া এ সমাজে করো না আবিস্কার।

------------------------------------------

Thursday, February 29, 2024

চোর ডাকাতের হুলিয়া

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৯-০২-২০২৪ ইং

**************************

চৌদিকে চোরেরা ফুরফুর মেজাজে চলছে,

প্রশাসনের বুলবুল নাহি কিছু দেখছে !

ওরাও পাচ্ছে ওরাও নিচ্ছে এই হল নীতি গো,

ওপর মহল খাই খাই ভোক্তভোগী মরে গো !

চরকায় তৈল গো রাষ্ট্র যন্ত্রের ঘর ঘর,

নাগরিকের নাই দীপ- নাই কোন নির্ভর!

চোর- ডাকাতের উল্লাস অফিস আদালত,

ভাগ নেয় ভাগ পায় এই হলো আলামত।

জনগণ যায় কই ডান্ডা বেরী দিন-ভর,

স্বাধীন রাজ্যের স্বাধীন রাজা এ বিষয়ে মন্থর।

পদে পদে ঘরে ঘরে অসন্তোষ মনটায়,

চোর ডাকাতের হুলিয়া রোজদিন ঘন্টায়।

দুর্ণীতি বাজদের  সন্ধি রাষ্ট্র যন্ত্রের ঘর ঘর!

প্রাণে প্রাণ কান্না কেউ বুঝেনা অতঃপর।

---------------------------------------

Wednesday, February 28, 2024

ডাকাতের সর্দার

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০২-২০২৪ ইং

**************************

চোরে সাধুতার গান গায়, শোন ভাই !

ঘুষ খায়, লুটে যায়, আমরাও গান গাই।

তার চরকায় তৈল দেই দলে দলে দিনভর!

জ্ঞানী গুনীর কারবার আজ আর নেই আর,

চোরকে নেতা কই ভাবি তারে সাধুতর।

সভা- সেমিনারে ডাকি তারে অতঃপর ।

বিচার- আচারে তার উপর- নির্ভ্র

তাই তারে দেখি মঞ্চে মঞ্চে তৎপর।

কে বলে চোর তারে ডাকাতের সর্দার ।

---------------------------------

আত্মার আলোটা নেই

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০২-২০২৪ ইং

**************************

অযূত লোভ লালসার মেঘেরা হরদম ছুটে,

আকাশের সোনালী সূর্যটা আড়াল হয়ে উঠে !

মানবেরা অন্ধকারে্ সভা করে পথ ঘাটে

আলোর পথ ভুলেগেছে অসুরে ফুটে ফুটে।

আত্মার আলোটা নেই, কোন ধ্যানে থাকে!

বড় বেশী উদাসীন ক্ষণিকের ছবি এঁকে এঁকে।

ওই যে ডাকছে অবিনশ্বর তবু মায়া করে

যে ভুলে যায় তারে মায়া করে কত রূপ ধরে।

পাপের বুনো মেঘ ফোঁস ফোঁস ফোলে

অগ্নির ঝলকানি ডাক ছেড়ে কত ঝড় তোলে।

তবু আত্মার আলোটার খোঁজ নেই

এখানে বড় বেশী অন্ধকার দেখতে পাই।

অসুরের ঝিকিলে অন্ত চোখ হয়েগেছে কানা,

সম্মুখে মুক্তির পথ নেই, দশদিক দিয়েছে হানা।

কঠিন শাস্তি চারিধার, আলো গেছে ঘুচে

মুক্তির যত পথ অসুর দিতেছে মুছে।

--------------------------------------

মৃত্যুর ফুল ফুটে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০২-২০২৪ ইং

**************************

মনে হয় পৃথিবী অবিনশ্বরের মত ঠিক,

তবু আটকাতে পারে না যমদূতের দিক।

মৃত্যুর মত অতুলন মম ফাঁসি,

দুয়ারে হায় ফিরে আসে কাছে আসি।

মৃত্যুর ফুল ফুটে চৌধার অহরহ,

তবু কেন যেন ঘিরে রয় দুনিয়ার মোহ!

ভুল সবই ভুল, যে মোহ অন্তর ঘিরে

তা কভু বাসবে না ভাল, তাকাবে না ফিরে।

যমদূত আসবে যখন মায়াজাল ছিড়ে

কেউ পারবেনা কভূ আপন করে ধরে।

যেতে হবে তার ডাকে এ সত্য শুধু,

তাগুদের প্রেম ভালবাসা নহে কভূ মধু।

------------------------------------

নামাজ কায়েম করো


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০২-২০২৪ ইং

**************************

সূর্য হেলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত ,

জোহর, আসর, মাগরিব ও এশা ফরজের প্রান্ত

ফজর নামাজ আছে বিশেষ মর্যাদায়,

যেথায় ফেরেস্তার দল সমাবেশ ঘটায়।

আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করে,

ওহে তোমার বন্দারা সেজদায় লুটে নামাজ পড়ে।

মুমিন দিনের দুই প্রান্তে ও রাতের কিছু অংশে

ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা

নামাজ পড়ে আল্লাহ’র ঘর মসজিদে এসে-

নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে

ওহে নামাজ কায়েম করো তাগুদের বাধা রুখে।

 আদেশ করো, মন্দ কাজের বাধা দাও,

সবর করে পানা চাও যেন হাশরে মুক্তি পাও।

---------------------------------------------

আত্মার আলোটা নেই

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০২-২০২৪ ইং

**************************

অযূত লোভ লালসার মেঘেরা হরদম ছুটে,

আকাশের সোনালী সূর্যটা আড়াল হয়ে উঠে !

মানবেরা অন্ধকারে্ সভা করে পথ ঘাটে

আলোর পথ ভুলেগেছে অসুরে ফুটে ফুটে।

আত্মার আলোটা নেই, কোন ধ্যানে থাকে!

বড় বেশী উদাসীন ক্ষণিকের ছবি এঁকে এঁকে।

ওই যে ডাকছে অবিনশ্বর তবু মায়া করে

যে ভুলে যায় তারে মায়া করে কত রূপ ধরে।

পাপের বুনো মেঘ ফোঁস ফোঁস ফোলে

অগ্নির ঝলকানি ডাক ছেড়ে কত ঝড় তোলে।

তবু আত্মার আলোটার খোঁজ নেই

এখানে বড় বেশী অন্ধকার দেখতে পাই।

অসুরের ঝিকিলে অন্ত চোখ হয়েগেছে কানা,

সম্মুখে মুক্তির পথ নেই, দশদিক দিয়েছে হানা।

কঠিন শাস্তি চারিধার, আলো গেছে ঘুচে

মুক্তির যত পথ অসুর দিতেছে মুছে।

--------------------------------------


তুমি নও কভূ তোমার

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০২-২০২৪ ইং

**************************

এই জীবন বহে মৃত্যুকে আলিঙ্গন করে,

কখন যে ডাক এসে যায় কেহ নাহি জানতে পারে!

তবু প্রাণ ছুটে বেড়ায় ক্ষণিকের মোহে ভুবন জুড়ে,

বেমালুম ভুলে যায় যেতে হবে তারে ওই পারে।

কুল্লু নাফসি জাইকাতুল মাইয়ূত !

প্রাণ যদি থাকে আসবেই যমদূত।

তবু প্রাণ ব্যাকুল সাদা কালো কত মেঘ চরে,

এই ক্ষণিকের ময়দানে জোড় জুলুম অত্যাচারে।

কোন অবকাশ রবে না যদি মেলে যমদূত ডানা,

তোমাকে যেতেই হবে ওই অবিনশ্বরের ঠিকানা।

পৃথিবীর মায়াজাল দিতে হবে ছেড়ে, যেতে হবে চলে

তুমি কতটুকু প্রস্তুত হে প্রাণ ! জেনে নাও কথা বলে।

এই জীবন বহে বিধাতার ফরমান শুনে শুনে-

তুমি নও কভূ তোমার এই মায়াজালের ভুবনে।

-------------------------------------

 

Tuesday, February 27, 2024

হৃদয়ের কার্পণ্য

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৭-০২-২০২৮ ইং

**************************

পিতা - মাতা হারা এতিম সন্তান জগত চারিধার!

অবহেলিত, নিঃস্ব, লাঞ্ছিত, বঞ্চিত কেউ নাই তার,

তারে যদি আপন করে নাও এই পৃথিবীর তরে,

মুক্তি রাহে আল্লাহ’র সন্তুষ্টি পাবে কাল হাশরে।

নিকটাত্মীয়, এতিম, মিসকিন, মুসাফির -

চেয়ে আছে তোমার পানে এই জগত সংসার।

অন্যায়ভাবে গ্রাস করিও না এতিমের সম্পদ

যদি ভক্ষন কর জাহান্নাম ডাকিবে এই অপরাধ।

 দরিদ্র, নিঃস্ব, অবহেলিত বিধবা নারী,

যদি পাও তুলে নাও সাহায্যের তরবারি।

হাশর ময়দানে তুমি হবে জান্নাতী মেহমান,

হৃদয়ের কার্পণ্য থেকে মুক্ত হও হে মুমিনগণ।

-----------------------------------------


রোজার চাঁদ

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৭-০২-২০২৪ ইং

**************************

ওই উঠেছে রোজার চাঁদ আকাশের গায়,

জাগ হে জাগ সুবহে সাদিক আল্লাহ’র ভয় !

হতে যদি চাও তুমি তাকওয়াবান,

অন্তঃকরনে লুফে নাও সিয়ামের বিধান।

যদি তুমি রোজা রাখ এই পৃথিবীর তর,

প্রভূ হতে তার প্রতিদান পাবে কাল হাশর।

শুন হে  শুন-ওই উঠেছে রোজার চাঁদ,

জাগ হে জাগ -হে মুমিন- ভেঙ্গে অবসাদ।

সেজদায় লুটে ক্ষমা চাও বিগতের গুনাহ,

তিনি মহান- ক্ষমাশীল, দয়াবান আল্লাহ ।

ওই উঠেছে রোজার চাঁদ জান্নাতের রাইয়্যান,

জাগ হে জাগ সুবেহ সাদিক হে মুসলমান।

ডাকছে ওই জান্নাত রাইয়্যান ওহে ঈমানদার,

রোজার ঢালে মুক্তি নিশ্চয় মুত্তাকী বান্দার।

ওই উঠেছে রোজার চাঁদ হও রোজাদার,

বরকতময় মুক্তির মাস ঘোষনা আল্লাহ’র।

--------------------------------------

Saturday, February 24, 2024

জাতির প্রত্যাশা তুমি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৫-০২-২০২৪ ইং

***********************************

তোমাতেই খোঁজে ফিরি দুর্বার মনোবল!

এখানেই দেখে জাতি চির মুক্তির বাহুবল।

এখানেই মানবিক পিতা -পিতামহগণ,

এখানেই জন্মেছে সন্তান তোমারই মতন।

এখানে নাই কোন ভয় অসুরের বায়ু তাপে

তোমার মতন সোনালী আলোর প্রতাপে।

এই পৃথিবী স্বপ্ন বুঁনে শুব্রতার ফুলে ফুলে

রাত্রির পূর্ণিমা যেখানে বিনিন্দ্র জ্বলে

যেখানে তুমি মুক্তির পাঞ্জেরী হয়ে

সম্মুখে এসো হে দুর্বার- নির্ভয়ে ।

হে সত্যের জনক- জাতির প্রত্যাশা তুমি,

অন্যায় অত্যাচার রুদ্ধ করি বীর রূপে

জেগে উঠ- বাঁচাও আমার এই মাতৃভূমি।

-----------------------------------------

 

তোমারি আমল ধরি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৫-০২-২০২৪ ইং

***********************************

তোমারি আমল ধরি হাশরে হইবে পার,

ভয় নাই যদি দাও সেই চিরন্তন স্বাক্ষর

লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ!

তিনি এক অদ্বিতীয় কেবলই আল্লাহ।

মুক্তির দিশারী প্রিয় নবীজির সুন্নাহ্ ।

ত্যাজিয়া তোমারি পাশে পৃথিবী এখন,

সুরে সুরে ডাকিছে অপলক নয়ন

এই পৃথিবী ভুলিবে তোমায় সারা বেলা

সেইদিন  একাকী পড়িয়া রইবে সৌধমালা।

আপন ভাবিয়া কেউ রাখিবে না অন্তর,

সবাই ভুলিবে তোমায় নশ্বর- অবিনশ্বর।

তোমারি আমল ধরি হাশরে হইবে পার।

------------------------------------

 

 

Friday, February 23, 2024

সে কি হবে পাঞ্জেরী ?

 সে কি হবে পাঞ্জেরী ?

নামঃ মোঃ আমিুনল এহছান মোল্লা

তারিখঃ ২৩-০২-২০২৪ ইং

***********************************

সাড়ে তিন হাত অন্ধকার মাটির কোলে,

একাকী চির সাহিত হবে নশ্বর ফেলে।

এ নশ্বর হতে তুমি নিয়েছো যে আলো,

সে কি হবে পাঞ্জেরী ওই অসীম কালো?

নশ্বরে রোপিত চারা হতে ফুটবে যে ফুল ,

ওই স্বর্গিয় বীজ কি বুঁনেছো এই ধরা তল?

কঠিন দিনে সুখ দুঃখের যে কোলাহল,

তার সবটুকু তোমারই পাঠানো অন্তিম ফল।

এই নশ্বর ফুলেই গেঁথেছে অবিনশ্বর মালা,

যে মালায় ওই দিন তুমি করবে খেলা।

ওই দিনের উত্তাল নদী পথ সরোবর,

কে হবে পার ? যদি না হয়  প্রভূর স্বাক্ষর !!

এ নশ্বর হতে তুমি নিয়েছো যে আলো,

সে কি হবে পাঞ্জেরী ওই অসীম কালো?

-------------------------------------------


Thursday, February 22, 2024

কেমনে মুক্তি পাবে ?

কেমনে মুক্তি পাবে ?

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২২-০২-২০২৪ ইং

**********************

এ পৃথিবীর বুকের উপর মরু জেগেছে ওই,

মানব কূলের মানব সেবা আজ গেল কই ?

এ পৃথিবীর জলে- স্থলে,

রক্ত চোষা দলে দলে

ওদের ভয়ে ঘুম আসে না, রাত্রি জেগে রই,

এ পৃথিবীর বুকের উপর মরু জেগেছে ওই!

 

বলো তুমি মুক্তি কোথায় গেছে, আসবে আবার কবে ?

সোনার ঘরে আগুন জ্বলে- দায় কে নিবে ?

ভিতুর মত ফাঁকি দিয়ে

তুমিও যদি রও লুকায়ে

কেমনে মুক্তি পাবে ?

 

এ পৃথিবীর বুকের উপর মরু জেগেছে ওই,

মানব কূলের মানব সেবা আজ গেল কই ?

------------------------------------------


নাই তবু খোঁজে তারে

 

নাই তবু খোঁজে তারে
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২২-০২-২০২৪ ইং
***********************
রেখে যাওয়া কত স্মৃতি ,কত অবদান,
চাইলেও যায় না ভুলা সেইসব গান।
অন্তরে উঠে বেজে মুখে ফোটে হাসি,
নাই তবু খোঁজে তারে পরম ভালোবাসি।
প্রাণে প্রাণে থাকে সে, রক্তে বয়ে যায়,
নাই তবু খোঁজে তারে আপন কর্ম্ ছায়ায়।
সে ভাই করে গেছে ভালো কিছু কাজ,
নাই তবু খোঁজে তারে জগত বাসী আজ।
ভাল মানুষ ছিল সে এই ক্ষণিক ভুবন,
আল্লাহ ভাই করুক ক্ষমা হাশরের ক্ষণ।
পৃথিবীর মানুষ তারে অনেক ভালোবাসি,
নাই তবু খোঁজে তারে তার কর্মে আসি।
--------------------------------



মৃত্যুর ডাক


নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ২২-০২-২০২৪ ইং

*************************

জীবন তরঙ্গ বড় ক্ষণিকের গোধূলী আভার মত

কখন যে নিভে যায় দিবস হারায়ে চির সতত !

তবু ছুটেছে প্রাণ অজানার সন্ধানে ঐশ্বর্যসম্ভার,

রাত্রি সম্মুখে জেনেও ভুলে গেছে মৃত্যুর ঝঙ্কার।

এতো আয়োজন রুদ্র সমুদ্রের মত তরঙ্গ সফেন,

যদিও দিশেহারা উত্তাল জলরাশির কলতান।

চির নোঙ্গরের অভিপ্রায় মানুষ ছুটেছে অব্যাহত,

যদিও ভেঙ্গে চলেছে হাজারো স্বপ্ন বজ্রের মত !

বড় অবুঝ মানুষের প্রাণ, বড় বেশী অসংযত-অস্থির

নশ্বর মোহে ভুলেগেছে মৃত্যুর ডাক,ভুলেগেছে অবিনশ্বর!

সীমাহীন অবজ্ঞায় পৃথিবীর প্রাণ

ভেঙ্গে চলেছে উভয়তীর তাগুদের গর্জ্ন।

পৃথিবীর প্রাণ ভুলে গেলেও মৃত্যু হবে যাত্রার তরী,

ওই অবিনশ্বর ঠিকানায় যেতে হবে মায়াজাল ছাড়ি।

-------------------------------------------

Wednesday, February 21, 2024

এ নশ্বর কুঞ্জে

 

এ নশ্বর কুঞ্জে

নাম- মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখ ২১-০২-২০২৪ ইং

----------------------------------

অবিনশ্বরে যেতে হবে নশ্বরের অন্তিম নিঃশ্বাসে,

কখন যে আসবে ডাক যমদূতের  নিষ্ঠুর উল্লাসে !

এ যেন বার্তাহীন মৃত্যুর মিছিলে আত্মারা পদানত,

তবু কেন প্রাণ হতে প্রাণ মিথ্যে তপস্যায় অবিরত !

এ নশ্বরের  মায়াজাল সেদিন ছিন্ন হবে মরমর,

অবিনশ্বর ডাকে এ নশ্বর ভুলে যাবে অতঃপর।

এ নশ্বর কুঞ্জে শোনা যাবে না কুহু কুহু স্বর আর,

মৃত্যুর মিছিলে এ পৃথিবী শুন্য, শুষ্ক, বিহ্বল, জর্জর।

প্রিয় তুমি, এ আমি –সেদিন হারাবো প্রেমের সৌরভ !

অবিনশ্বরে যেতে হবে এ যেন করি অনুভব।

তুমি এসেছিলে তুমি হয়েছিলে ক্ষনিকের মেহমান,

এ নশ্বর কুঞ্জে তুমি নহে কোন অবিনশ্বর প্রাণ।

--------------------------------------------------

 

 

 

যে তরঙ্গ ছটেুছো বহে

 

যে তরঙ্গ ছটেুছো বহে

নাম- মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিথঃ ২১-০২-২০২৪ ইং

----------------------------------

এই তুমি সেই কবে এসেছিলে নশ্বর ভুবনে,

আজ তুমি নাই তব কথা কও কানে কানে!

 

যেন তুমি জেগে রও শরীরের শিরে শিরে

নাই তুমি তব আছো জগৎ বাসির অন্তরে।

 

এই তুমি পূর্ণ্তা- শূন্যতার ভূ-লোকে

যেন তুমি রাত্রির পূর্ণিমা শুভ্র আলোকে।

 

তুমি নাই তব আছো সুখ দুঃখের নয়নে

কত স্মৃতি ভেসে উঠে ভুলি তারে কেমনে?

 

হবে নাকো কভু শেষ বিরহের ব্যথা,

সেই হাসি সেই অশ্রু সেই সব কথা।

 

যে তরঙ্গ ছটেুছো বহে-এই অন্তর প্রাণ

সে তুমি চির বহমান - চির কৃর্তীমান

-------------------------------------