Sunday, February 10, 2019

গহিনের সুরঙ্গ বড় অন্ধকার !




                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
একের পর এক অঙ্গিকার ভেঙ্গে চলেছে গোলামেরা..
কথা ছিল প্রতিমুহূর্তে জাগবে এ নিখিলের বুকে
শান্তির পতাকা উড়াবে ক্ষণিকের ভাঁজে ভাঁজে
আত্নার আলোরা নিভে গেছে, কিরণের তরঙ্গ থেমে গেছে
গহিনের সুরঙ্গ বড় অন্ধকার !

মঞ্চের আড়ালে জোনাকিরা উড়ছে, পথে ঘাটে ঘুরছে
দোকানে দোকানে আড্ডা মারছে, অবিরাম চলছে বাতিলের মহরা
বাগান জুড়ে ফোঁটে আছে
সুবাসে সুবাসে ভরে গেছে..
পুস্পের ডানাগুলো.
অথচ নেই পুস্প প্রেমিক মৌমাছিরা !

আত্নার আলোরা নিভে গেছে, কিরণের তরঙ্গ থেমে গেছে
গহিনের সুরঙ্গ বড় অন্ধকার !
--------------------------------27-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তুমি বুঝলে না




                                                      -কবি মোঃ আমিুনল এহছান মোল্লা
তুমি বুঝলে না, তুমি বুঝলেনা আমাকে..
এক স্পন্দিত  অনুভবে খোঁজে বেড়াচ্ছি তোমাকে.

তুমি জেগে আছো, অবিরাম জেগে আছো..
এক প্রবল প্রলয়ে প্রলয়ে..
তুমি ছাড়া কে থামাবে বলো ?
কল্পনার স্রোতে স্রোতে ভেসে যাচ্ছি এক অধরার সন্ধানে..
সমুদ্রে উত্তাল ঢেঁউ !
থর থর কাঁপছে তরীর মাস্তুল, সম্মুখ পথ বড় অন্ধকার
ঘন কুঁয়াশার চাঁদরে ঢাকা
গহিনের ইচ্ছে গুলো
হে স্বপ্নের পূর্ণিমা তুমি কি জাগবে না !
তুমি কি বুঝবে না,
আমি যে কতটা ব্যাকুল, আমি যে কতটা দিশেহারা..
শুধু তোমাকে…………..

তুমি বুঝলে না, তুমি বুঝলেনা আমাকে..
এক স্পন্দিত  অনুভবে খোঁজে বেড়াচ্ছি তোমাকে ।
-------------------------27-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

চল চল মসজিদে চল




                                            ি                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ওহে মানব, ঈমান এনেছো যদি কায়েম কর নামাজ
ওই যে শুন, আযানের ধ্বনি বাজিছে মুধুর আওয়াজ…
ডাকিছে মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার..
চল চল মসজিদে চল দলে দলে চল
হই নত শির তাঁরই দরবার – ওহে ঈমানদার ।


কি পরিচয় আছে নামাজবিনে ওহে মুসলমান—
এ যে ব্যবধান মুমিন- ফাফেরে বলিছে আল- কোরআন
কে আছো এমন খুলিবে দুয়ার-
ওহে মুসাফির !
এ যে মুক্তির চাবি, এ যে মুক্তির  ঠিকানা তোমার ।

কি লাভ হবে যদি না জাগে গহিনের স্পন্দন !
জেগে উঠো ,জেগে উঠো তৌহিদী যত প্রাণ-
শুন হে শুন, ওহে শুন - কালিমা তইয়্যাবা দাবীদার
জাহেলী বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াও
এখনি রুখে দাঁড়াও
গর্জে উঠো , গর্জে উঠো আকেবার ।

তুমি ঈমানদার , তুমি সলেহিন, তুমি তৌহিদী প্রাণ-
তবে কিসের ভয় হে তামান পৃথিবীর মুসলমান..
সম্মুখে যখন  রাসূলের হাদিস এক আল্লাহর সংবিধান
আল- কোরআন, আল-কোরআন ।

ওহে মানব, ঈমান এনেছো যদি কায়েম কর নামাজ
ওই যে শুন, আযানের ধ্বনি বাজিছে মুধুর আওয়াজ…
ডাকিছে মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার..
চল চল মসজিদে চল দলে দলে চল
হই নত শির তাঁরই দরবার – ওহে ঈমানদার ।
------------------------------------- 27-10-2018 ।,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।