Saturday, February 9, 2019

এক উপসংহারে দাঁড়িয়ে





                                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
কবিতার শব্দ বর্ণগুলো ধীরে ধীরে খসে যাচ্ছে..
কাব্যের পন্থিগুলো ঝরে যাচ্ছে একে একে..
মলিন হয়ে আসছে এ নশ্বরের মহাকাব্য.

গ্রন্থের অক্ষরগুলো একে একে মুছে যাচ্ছে
মুছে যাচ্ছে যৌবনের চিহ্ন গুলো..
কবিতার শিরোনাম  হচ্ছে না
কলমের কালি ফুরে যাচ্ছে,
নিভে যাচ্ছে প্রদীপের আলো
আয়নাতে ভাসছে না আর ছবি !

এক উপসংহারে এসে গেছে জীবনের কবিতা
ভাঁজে ভাঁজে দাগ পড়ে গেছে,
স্থাপনাগুলো নড়ে গেছে ভিতরে ভিতরে
মলাটের রঙ উঠে গেছে

কবিতা আর নেই ! কবিতা আর নেই !
কবির ইচ্ছে মতো নেই
নতজানু  হয়ে গেছে শিরা -উপশিরা ।

এক উপসংহারে এসে গেছে জীবনের কবিতা..
শেষ হয়ে আসছে এ নশ্বরের মহাকাব্য.
লিখতে হবে যে আগামীর কবিতা !
এক কঠিন কবিতা, এক অবিনশ্বর মহাকাব্য !

এক উপসংহারে দাঁড়িয়ে
তুমি কি তৈরী হে কবি ?
------------------------------------- 22-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

দেখি




                                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

এতো কাছ থেকে দেখি, অপলক দেখি
শুধু দেখি, বার বার দেখি
কেন দেখি বলো তো ?
তা তো আমিও জানি না ! তবু দেখি
খুব গভীর থেকে দেখি – হে প্রত্যাশা ।
--------------------------------------22-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তোমাকে দেখলে




                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা,

তোমাকে দেখলে কেন এমন লাগে বল তো ?
কেমন যেন ঝড় উঠে প্রচন্ড ঝড় উঠে
সারা শরীরে !সারা অঙ্গে !
তবে কি অন্য কিছু ?
নাকি অব্যক্ত কোন প্রত্যাশা ?
সত্যি পারছি না, আর পারছি না..
তোমাকে দেখলে কেন এমন লাগে বল তো ?
--------------------------------------------22-10-2018 ।

সেই পতিত জমিটা




                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
সেই পতিত জমিটা অনেক যত্ন করে রেখেছি..
প্রেমের উৎসবে চাষাবাদ করেছি
এক হৃদয়ের বীজ বুঁনেছি
কোন আগাছা গজাতে দেয়নি,

সেই পতিত জমিটা অনেক যত্ন করে রেখেছি..
মধ্যখানে করেছি এক গভীর ফোয়ারা -এক উত্তাল ফোয়ারা
ফিনকি দিয়ে উঠে প্রতিটি জল কণা
অপূর্ব্ উল্লাসে নেচে উঠে বাগানের ফুলগুলো..
আমি পাগলের মতো দেখি, অপলক শুধু দেখি..
খুব গভীর থেকে দেখি

সেই পতিত জমিটা অনেক যত্ন করে রেখেছি..
স্পর্শে স্পর্শে চাষাবাদ করেছি
এক প্রেমের বীজ বুঁনেছি..
কোন আগাছা গজাতে দেয়নি.

জেগে আছে, অপূর্ব্ ভঙ্গিতে জেগে আছে ফুলগুলো.
অতি যত্ন করে চাষাবাদ করেছি সেই পতিত জমিটা ।
-------------------------------------- 22-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।