Sunday, February 10, 2019

সে হৃদয়ের কি খবর ?




                                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যে তরঙ্গের  জন্য প্রেম জাগালে
সে হৃদয়ের কি খবর ?
যে অনুভূতির স্পর্শে স্পর্শে শিহরণ উঠালে..
যে পুলকে পুলকে হারালে
প্রেমিক প্রেমিকা যুগলে

সে হৃদয়কেই ভুলে গেলে ! খুব সহজেই ভুলে গেলে…

যে তরঙ্গের  জন্য প্রেম জাগালে
সে হৃদয়ের কি খবর ?
--------------------------------- 25-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

নষ্ট আত্মা




                                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ইদানিং নষ্ট আত্মাদের অনাগোনা খুব বেড়ে গেছে..
আত্মায় আত্মায় পরে গেছে মরিচিকা,

ভিতরের শুভ্রতা ঢেকে গেছে এক কঠিন শিলা পাথরে..
অসুরের দলেরা ভীড় করেছে অন্ধের মাজারে
পক্ষ বিপক্ষের তুমুল লড়াই দেখছি যুক্তিহীন সমরে
তর্কে তর্কে বিভক্ত হচ্ছে মানব আত্মারা..
এখানে নেই কোন মুক্তির দিশারী নেই কোন সোনালী প্রভাত
আছে কিছু রক্তক্ষয়ী যুদ্ধ, আছে কিছু বিভক্তির সূত্র
আছে শুধু অসুরের বিজয় !

ইদানিং নষ্ট আত্মাদের অনাগোনা খুব বেড়ে গেছে..
ইগুর স্পর্শেরা নিষ্ঠুর দ্বন্দে দ্বন্দে মেঁতেছে আলোহীন গর্ভে
অনুসারীরা কারণে অকারণে.
সত্যের পথ ভুলে যাচ্ছে আদর্শহীন মতবাদে..
সরল আত্মারা  এক মিথ্যের অগ্রাসনে দাঁড়িয়ে.
পরাজয়ের প্রহর গুনছে..

ইদানিং নষ্ট আত্মাদের অনাগোনা খুব বেড়ে গেছে..
আত্মায় আত্মায় পরে গেছে মরিচিকা,
ভিতরের শুভ্রতা ঢেকে আছে এক প্রতিহিংসের চাঁদরে ।
----------------------------------- 25-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



ওইখানে কি আলো দিয়েছো ?




                                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
 তোমার কারাগারে যে পাখিটা বন্ধী আছে - ওহে মুমিন !
ওইখানে  কি আলো দিয়েছো ?
এ কারাগার যে বড় অন্ধকার !

তুমি তো অঙ্গিকার করে এসেছিলে, প্রতীক্ষা করে এসেছিলে
তাকে আলো দিবে ! প্রতি মূহূর্তে দিবে,..
স্পন্দনে স্পন্দনে দিবে, নশতশিরে দিবে
 সেই  অধিপতির তৌহিদী আলো..
যত্ন করে দিবে নবীজির দেখানো পথে পথে ..
দরজাটা খুলে দিবে গোলামের মতো..

খবর কি নিয়েছো হে ক্ষণিকের দম্ভ অহংকার !
কারাগারের কপাট যে বন্ধ
পাখিটা ছটপট করছে মুক্তির জন্য
তুমি কি ডাক শুনতে পাচ্ছো ?
সে যে প্রতিনিয়ত কাঁদছে
অন্ধকার ঘরে কাঁদছে , উচ্চ স্বরে কাঁদছে

তোমার কারাগারে যে পাখিটা বন্ধী আছে - ওহে মুমিন !
ওইখানে  কি আলো দিয়েছো ?
এখনই জ্বালিয়ে দাও ,এখনই জ্বালিয়ে দাও
 সেই কোরআনের আলো সেই হাদিসের আলো ।
যা বিধাতার মনোনীত সংবিধান ।

এ কারাগার যে বড় অন্ধকার !
ওইখানে  কি আলো দিয়েছো ?
--------------------------------25-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।