Sunday, February 10, 2019

অপরাধী




                                                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তোমাকে বলছি, হে তোমাকে বলছি..
তুমি নও, তুমি নও অপরাধী

অপরাধী তোমার চোখ দু’টো…
এমন ভাবে তাকাও, খুব গভীরে তাকাও..
আমার ভিতরে তাকাও..
এমন করে তাকাও !
আর পারি না, সইতে পারি না..

মন চায় এখনি, একেবারে এখনি..
খুন করে ফেলি, তোমাকে খুন করে ফেলি
আঘাতে আঘাতে
চরম আঘাতে..
কাছে এসো না, এভাবে এসো না..
এভাবে গালে হাত দিয়ে বসো না
এমন করে তাকাও , এমন করে বলো-
অনেক লাগে, খুব লাগে- ঐখানে লাগে..

তোমাকে বলছি, হে তোমাকে বলছি..
তুমি নও, তুমি নও অপরাধী
অপরাধী তোমার চোখ দু’টো…
-------------------------------- 27-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



ওয়াজে চল




                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
চল রে চল ওয়াজে চল - ওহে মুসাফির
শুনেছি আমি জ্বলছে সেথায় কোরআন হাদিস নূর !
আয়রে তোরা ডাকছে তোদের তৌহিদী বীর
নবীর পথে বলছে ওগো  আল্লাহ সবের শীর-
কোরআন – হাদিস জানবি তোরা আয় তোরা আয়
ওরে ভয় নেই,ওরে ভয় নেই
 মুক্তি পাবি আল্লাহ যদি চায়-

চল রে চল ওয়াজে চল - ওহে মুসলমান..
হক- বাতিলের রাস্তা  চিনে হ’রে আগোয়ান.
শয়তান নহে মুক্তি তোর- ওহে পালোয়ান..
মুক্তি কেবল তোরই প্রাণের হাদিস- কোরআন ।

চল রে চল ওয়াজে চল - ওহে মুসাফির
শুনেছি আমি জ্বলছে সেথায় কোরআন হাদিস নূর !
-----------------------------------27-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

ভেঙ্গো না, ভেঙ্গো না




                                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আলো নেই আলো নেই - হে মুসাফির
এ অন্তরে আলো নেই ঐ বিধাতার !

আছে শুধু জাহেলী বাতিলের অন্ধকার !
আছে কিছু ক্ষণিকের দম্ভ হুঙ্কার
সত্যেরা পথ ভুলে গেছে ,
ভুলে গেছে সেই অঙ্গিকার…
কালো-সাদারা মিশে গেছে দুনিয়াবী মঞ্চে মঞ্চে…
তৌহিদী পতাকা লুটিয়ে গেছে.
হক-বাতিলের সন্ধিতে সন্ধিতে

গোলামেরা কক্ষ পথে নেই,দাসেরা নেই আপন নীড়ে.
ঠিকানাহীন পথে পথে
ছুটেছে তো ছুটেছে.
এক অবিনশ্বর দাবানলে !

ওহে আত্নারা নতশির হও ঐ বিধাতার..
ভেঙ্গো না,  ভেঙ্গো না- সেই অঙ্গিকার ।
--------------------------------27-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।