Tuesday, February 12, 2019

পারছিনা




                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
পারছিনা, বলতে পারছিনা, আমি বলতে পারছিনা..
সেই কথাটা বলতে পারছিনা…

যে আগুনে জ্বলছি আমি, যে তরঙ্গে ডুবছি আমি..
দেখছি শুধু তোমার মাঝে
চাইছি যাহা দিবা- সাঁঝে..
আসবে কি  নিশির ঘরে ?
দেখব তোমায় নয়ন ভরে
থাকবে তুমি আমার বুকে..
রাখব সেথায় চরম সুখে ।

পারছিনা, বলতে পারছিনা, আমি বলতে পারছিনা..
সেই কথাটা বলতে পারছিনা…
যে আগুনে জ্বলছি আমি, যে তরঙ্গে ডুবছি আমি..
----------------------------- 2810-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

স্বর্গিয় যুদ্ধ




                                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এক সমতল ভূমিতে দেখেছি উঁচু পাহাড়ের যুগল..
যার উত্তাল জল ধারা প্রবাহিত তলদেশে !

টিলা যুগল অপলক চেয়ে আছে,শুধু চেয়ে আছে
এক ক্ষুধার্ত্  চিতার মতো !
তলদেশের স্রোতে স্রোতে ব্যাকুল স্পন্দিত তরঙ্গ…
অগ্নির মতো স্ফুলিঙ্গ ছড়াচ্ছে জল কণাগুলো !
অনুপম যুদ্ধের প্রতীক্ষায় প্রহর গুনছে,অবিরাম প্রহর গুনছে
এক নির্ভিক সৈনিকের অপেক্ষায়…

সমতল ভূমিতে জেগে উঠা যুগল টিলাগুলো..
অপূর্ব্ ভঙ্গিতে চেয়ে আছে এক স্বপ্নিন উত্তালে
তলদেশে তরঙ্গের উত্তেজনা ফুসে উঠছে..
বড় বেশী জেগে উঠছে তুমুল যুদ্ধে যুদ্ধে..
এ এক স্বর্গিয় যুদ্ধ !
এ এক বন্ধনের যুদ্ধ !
যেখানে নেই কোন জয় পরাজয়ের হিসেব নিকেষ-
আছে শুধু প্রেম, আছে শুধু স্বর্গিয় অনুভূতি !
এ এক বিপরীত মুখী স্পন্দনের তরঙ্গ..
তপ্ত স্রোতের স্পর্শে স্পর্শে এক স্বর্গিয় যুদ্ধ !

এক সমতল ভূমিতে দেখেছি উঁচু পাহাড়ের যুগল..
যার উত্তাল জল ধারা প্রবাহিত তলদেশে !

-------------------------------------28-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আমি তোমার, কেবলই তোমার




                                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আমি গিয়েছি, বার বার গিয়েছি -  তোমার কাছে গিয়েছি …
প্রেমকে সর্মাপন করেছি, পাগলের মতো করেছি
প্রত্যাশার প্রলয়ে প্রলয়ে করেছি!
হৃদয়ের প্রণয়ে প্রণয়ে করেছি..

তুমি দেখলে না, তুমি বুঝলে না এ গহিনের তরঙ্গ !
কতো বার লিখেছি, রক্ত দিয়ে লিখেছি…
পরতে পরতে লিখেছি
শুধু তুমি, শুধু তুমি, অবিরত তুমি !

তুমি শুনলে না, তুমি বুঝলে না, এ গহিনের আর্তনাদ !
কতো চিৎকার দিয়ে বলেছি, শুধু বলেছি একটি নাম
সে তুমি, সে তুমি- শুধু তুমি !
কতো বার লিখেছি শিরোনাম-
ভালবাসি- তোমাকে ভালবাসি- শুধু তোমাকে ভালবাসি ।

তুমি বুঝলে না, তুমি নিলে না
এ হৃদয়ের স্পন্দিত উপহার !
এক অমর শিরোনাম-
ভালবাসি, তোমাকে ভালবাসি- অনেক ভালবাসি –হে প্রিয় !

এক বার দেখো, হৃদয় খুলে দেখো—
আমি তোমার, কেবলই তোমার- হে প্রিয় ।
---------------------------------28-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।