Tuesday, February 12, 2019

তুমি এতো কাছে!




                                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি এতো কাছে, এতো কাছে - হে নদী !
কতো কাল প্রহর গুনেছি বিনিদ্র রজনি
তোমার তটনি
পায়নি, তোমার দেখা পায়নি- সেই রূপে পায়নি..

কতো বার চেয়েছি তোমার তরঙ্গে তরঙ্গে ভেসে যাবো..
ঝাঁপ দিবো উত্তাল জল স্রোতে-
ডুবে যাবো, আমি ডুবো যাবে অথৈ গভীরে
খুব গভীরে !

বুকের আলিঙ্গনে আলিঙ্গনে স্মান করে নিবো—
জোয়ারে জোয়ারে ভেসে যাবো, যুগল বন্ধনে ভেসে যাবো
এক মধুর সন্ধিক্ষণে-

তুমি এতো কাছে, এতো কাছে - হে নদী !
তবুও দেখেনি ,তোমাকে জাগতে দেখেনি বার্ষার আগমনে,
কতো কাল প্রহর গুনেছি বিনিদ্র রজনি
তোমার তটনি
বুকে ঝাঁপ দিবো বলে অপলক চেয়ে আছি শুধু চেয়ে আছি!

তুমি এতো কাছে, এতো কাছে - হে নদী !
--------------------------------------29-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

বিজয় ফুল




                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আমি দেখেনি ,
আমি দেখিনি ছিষট্টির  সেই উত্তাল ছয় দফার অন্দোলন  
কখনো দেখেনি রক্তে রক্তে রঞ্জিত পীছ ঢাল রাজ পথ-

সম্মুখে শুনিনি বাঙ্গালী মুক্তির সেই অমর কবিতা,
শুধু শুনেছি এক সিংহ পুরুষের বিপ্লবী ইতিহাস, শুনেছি বজ্র কণ্ঠের হুঙ্কার!
শুনেছি এক স্পন্দিত কবিতা
শুনেছি ৭ মার্চে রচিত বাঙ্গালী মু্ক্তির নির্দেশনা ,
বঙ্গ বন্ধুর কালজয়ী মহাকাব্য,
এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম ।

আমি দেখেছি,
কলিতে কলিতে দেখেছি –শাপলা ফুলে ফুলে দেখেছি –
এক চেতানার প্রতীককে দেখেছি-
মু্ক্তি সংগ্রামকে দেখেছি, এক বিজয়ের ফুলকে দেখেছি..
উন্নয়নের মহাসড়কে উঠেছি..

আমি দেখেছি
পাঁপড়িতে পাঁপড়িতে দেখেছি
ফোঁটে আছে সেই ছয় দফার উত্তাল প্রতিচ্ছবি !
মাঝ খানে জেগে আছে, বীর দর্পে জেগে আছে
এক প্রাবন্ত কলি
৭ মার্চের অমর কবি, লাল-সবুজের স্থপতি
বঙ্গ বন্ধু- শেখ মুজিবর রহমান ।

এতো নহে কোন সাধারণ ফুল- এ যে এক  বিজয় ফুল !
যেখানে আছে শুধু চেতনার তরঙ্গ
আছে শুধু সংগ্রামের স্পৃহা,
 আছে শুধু বিজয়ের স্বপ্ন-
মুক্তি যুদ্ধের বিজয় ফুল- লাল সবুজ পতাকা ।
-------------------------------------------29-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।






আমি তোমার আসামী




                                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এক অবহেলার মঞ্চে দাঁড়িয়ে বলছি, এক অপরাধী হয়ে বলছি..
প্রেমের কাঠগড়ায় যদি বলো আসামী

আমি মাথা পেতে নিব, আমি চিৎকার করে বলে যাবো - আমি ভালবাসি
শুধু তোমাকেই ভালবাসি !
ফাঁসির মঞ্চে যেতে হয় যাব, অপমান সহ্য করতে হয় সইব..
স্বীকৃতি দেও বা না দেও তবু স্বীকার করে যাব….
আমি প্রেমের কাঙ্গাল, আমি প্রেমের ভিখারী.
আমি তোমার আসামী-

এক অবহেলার মঞ্চে দাঁড়িয়ে বলছি, এক অপরাধী হয়ে বলছি..
প্রেমের কাঠগড়ায় যদি বলো আসামী
আমি হাত বাড়িয়ে দিব, আমি পড়ে নিব প্রেমের শিকল..
আমি রক্তাক্ত হবো তোমার আঘাতে আঘাতে.
আমি খুলে দিবো  প্রণয়ের দুয়ার…
আলিঙ্গনে আলিঙ্গনে জাগিয়ে দিবো
তোমার সেই শাস্তির কাঠি!

তবু বলব না-কখনো বলব না- তুমি অন্যায় করেছো..
আমাকে আহত করেছো, আমাকে শাস্তি দিয়েছো
সব কেড়ে নিয়েছো
এক বিনিদ্র রজনী—

এক হৃদয়ের কথা বলছি, এক প্রেমিকা হয়ে বলছি…
স্বীকৃতি দেও বা না দেও..
আমি চিৎকার করে বলবো, সবাইকে জানিয়ে বলবো
আমি তোমার আসামী ! আমি তোমার আসামী !
---------------------------------28-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।