Friday, June 11, 2021

মানবিক সংগঠক

                -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

-----উৎসর্গ্ঃ- পেশাজীবি কল্যাণ পরিষদ,রাওনাট

*****************************************************

মানবিক আকাশ অন্ধকার ঘন হয়ে গেছে!!

পৃথিবীর র্সূযেরা আর জাগে না দুঃখীদের কাছে।

এক রহস্যময়ী রাত্রির মতো এই অন্ধকার!

ভালবাসার তারাগুলো নিভে আছে বর্ণিল ধূসর।

তবু কিছু প্রাণ! কিছু সংগঠক পূর্ণিমার মতো জেগে আছে

সেই অন্ধকার পথে পথে মানবিক বিনিদ্র প্রহরীরা

ছুটে যায় মুক্তির মশাল নিয়ে অসহায় মা্নুষের কাছে

খুলে দেয় হৃদয় -খুলে দেয় দু’হাত

হেসে উঠে অসহায় জগৎ--

 

”পেশাজীবি কল্যাণ পরিষদ” কত শতাব্দী টিকে থাকবে- জানি না!

মানুষের রক্তক্ষরণ কিংবা জীবনের বেদনাময় চিহ্নগুলো

মুছে দিতে আছে কিছু দিকপাল, আছে কিছু হিতৈষী

আছে কিছু সংগঠক

শতাব্দির পর শতাব্দি রচে যাবে মানবিক পান্ডুলিপি!

সূর্যের আলোর মতো জ্বলে থাকবে বিষণ্ণ প্রাণের মন্দির।

 

এরূপ ”মানবিক সংগঠক”  ভয়ঙ্কর রাত্রির বিষ্ময়!

রক্তাক্ত প্রাণের রক্তাভ রৌদ্রের বিচ্ছুরিত কিরণ

হৃদয় তরঙ্গে প্রেমের শিহরণ

মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত

বিজয়ের আদি-প্রান্ত ।

--------১১-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

ভাল থেকো প্রবাসে

 

                     - মোঃ আমিনুল এহছান মোল্লা ।

-------( উৎসর্গ্ঃ- সকল প্রবাসি ভাইবোনদের প্রতি)

************************************************

‍তুমি এক নিকটতর অনুভূতির নাম- স্বদেশের কাছে

রক্ত ঝরা প্লাবনের তরঙ্গে সোনালী গৌরবও আছে!

 

এই রণ রক্ত সফলতা- শেষ সত্য নয়

প্রতিটা প্রহর করেছো তিলে তিলে ক্ষয়

হয়তো মেঘলা আকাশে করেছো সোনালী সূর্য্দয়

হয়তো চেষ্টা করেছো পেতে প্রেমিকার কোমল হৃদয়

হয়তো করেছো হীরে মুক্ত বিজয়!!!

 

অনেক রূঢ় রৌদ্রের উত্তাপ্তে হয়েছো খানখান!

প্রবাসকে আলিঙ্গন করেছো নিভৃত চোখের জলে

ভালবাসা দিতে গিয়ে-পৃথিবীর গভীতর বিরহ এখন!

হৃদয়ের কাছে হৃদয়কে করেছো নিহত

দূর্গে দূর্গে হয়েছো রেমিটেন্স যোদ্ধা

এ যুদ্ধে বার বার হয়েছো আহত ক্ষত-বিক্ষত!!

 

অন্ধকার পথে আলো জ্বেলে জ্বেলে জাতিকে করেছো সতেজ প্রাণ!

হাজারো বিরহ চেপে আপনার রক্তকে করেছো বলিদান

সব ভুলে যাই!! তবুও ঋণী রেমিটেন্স যোদ্ধাদের কাছে।

জাতি উল্লাসে আছে- শুধু তুমি নেই

ভাল থেকো-  ভাল থেকো প্রবাসে------

---১১-০৬-২০২০১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

বঙ্গ তাজের “জ্যোতি”

 

----মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************************

এই বঞ্চিত মাতৃকায় বিজয়ের লাগি!

তুমি জ্বলে উঠেছিলে রাত্রির বুকে বিনিদ্র জাগি।

পরাধীন শোসিত বঞ্চিত প্রাণের বিকল শাসন ভেঙে

মুক্ত জাতির স্বপ্ন দেখেছিলে বাঙ্গালীর  হৃদয় রেঙে

দূর্গে দূর্গে সমর কৌশল রচেছিলে তুমুল বেগে

ধরেছিলে হাল মাঝিহীন তরীর অরুণের অনুরাগী!

 

চারিদিক ঘিরে বিদ্রোহের মহরা- যুদ্ধের দামামা শুনতে পাই

আকাশের সূর্য্টা ও তখন নেই !

মায়ের বুকে এক অন্ধকার অমানিশা -মৃতের অস্থি খুলি!

এই যখন অবস্থা- তুমিই এসেছিলে মুক্তির পতাকা তুলি

সংগঠিত করেছিলে যোদ্ধাদের সমরে সমরে-

রক্তের উত্তাল তরঙ্গে  ছুটেছিলে বিশ্ব দরবারে ।

 

ভয় করোনি দোসর রাজাকারের বিষাক্ত ফণা

বুদ্ধি দীপ্তে গর্জে উঠেছিলে সমর দূর্গে ঝঞ্ঝনা!ঝঞ্ঝনা!

নির্ভয়ে বঙ্গ তাজের জ্যোতিকে ছড়িয়ে দিয়েছিলে-

কারাগারে বন্ধী মহান স্থপতির নৌপালে-

এনেছিলে লক্ষ শহীদের রক্তে আঁকা লাল সবুজ পতাকা

ইজ্জত হারা মায়ের কোলে।

 

আকাশ বিবর্ণ্ হয়ে গেছে তবু জেগে আছে তোমার জ্যোতি!

হে বঙ্গ তাজ! এ বাঙ্গালী দিয়েছে তোমায় অমর স্বীকৃতি।

তুমি এক মুক্তির ইতিহাস—

স্বাধীনতা যুদ্ধের শ্বাস- প্রশ্বাস ।

-----১১-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

বঙ্গ গৃহের সূর্য্ সন্তান

--------মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

উষর ধূসর মরুর মাঝে কে আর আছে ভাই?

বুক উঁচিয়ে দু’হাত খুলে বুকের মাঝে ঠাঁই!

দল মতের প্রাচীর ভেঙ্গে পেরা ভাইকে পাই।

বঙ্গ গৃহের সূর্য্ সন্তান জগৎ জুড়ে তাই।

 

ঝাকড়া চুলের জৌলস দেহ বাহু বলের জ্যোতি!

মুক্তি যুদ্ধের সমর সেনা  লাল-সবুজে বাতি

বঙ্গতাজের মাতৃগৃহে দূর্গাপুরের কোলে

বজ্র কণ্ঠের হুঙ্কার তুমি শীতলক্ষ্যার কূলে ।

 

অত্যাচারীর অগ্নি শিখা ধূসর কারাগার-

ন্যায় বিচারের মূর্ত্ প্রতীক- রণে দূর্ণিবার!

গর্জে উঠো দীপ্ত আলোয় যেথায় অনাচার

মুক্তি যু্দ্ধের মুক্তি সেনা তুমি খন্দকার ।

 

কাপাসিয়ার বুকের পাটা নাইতো ভয় আর

মুক্তি যুদ্ধের বীর সেনানী জাতির অহঙ্কার!

খন্দকার আজিজুর রহমান পেরা-

বাংলাদেশ নয়তো তোমার স্পর্শ্  ছাড়া।

-----১১-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

সাম্যের প্রদীপ

 ----- মোঃ আমিনুল এহছান মোল্লা।

****************************************

বৈষম্যের এই মরীচিকার তটে ছলনামায়ার তীরে

সাম্যের প্রদীপ হয়ে তুমি এসেছিলে জনতার ভীড়ে।

বগ্লাবিহীন অশ্বের অগাধ বেকারত্বের মরুভূ ঘিরে

বৃক্ষের ডালে ডালে পুস্পিত পাঁপড়ি এনেছিলে ফিরে ।

 

দল মতের আর্দশকে রেখেছিলে দূরে- আরো দূরে

অসীম যন্ত্রনার বুকে শীতল জল ঢেলেছিলে দেশ জুড়ে!

বেকারত্বের অনলে কবর রচেছিল অমৃত গানের সুরে

ডাক দিয়েছিলে বঞ্চিত পথ হারা  কিশোরী –কিশোরে ।

 

হতাশার দরিয়ায়  বিজয়ের পাল তুলেছিলে অনিবার!

স্থপতির আদর্শে অবিচল থেকে

এক সাম্যের প্রদীপ জ্বলেছিলে দুর্ণীবার।

এ বিশ্ব দেখেছে আজ এক মহানের অপরূপ ঝঙ্কার!

” হাবিবুর রহমান আকন্দ”-জানিছে সবে তুমি দিলদার।

-----১১-০৬-২০২১ ইং,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

Thursday, June 10, 2021

পৃথিবীর দুঃখ

---- মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

কোন এক অন্ধকার ভিড়ে পৃথিবীর মানবতা!

স্নায়ু শিরা রক্তের তরে বৈষম্যের প্রবণতা।

কে কারে ব্যাথা দিয়েছে- কে কারে ভালোবাসে

সব ভুলে ছুটেছে মানুষ আপনার তালাশে!

 

রক্ত চোষা হায়েনা রক্তে করে সুরা পান!

অপলক চেয়ে দেখে নিষ্ঠুর পৃথিবী -অনলের শ্মশান

যে মানবতা ছুঁয়ে মানুষ শ্রেষ্ঠ হয়ে আছে

সে কি আসবে ফিরে তার কাছে?

 

বিশ্ব মানবতা যেন অগ্রাসী দানবের হাতে

দু’মুঠো ভাত নেই-শরীরের বস্ত্র নেই

খোলা আকাশে মাঝরাতে

ফাঁসির মঞ্চে রশি টানে গলা ফাঁসে!

বিশ্ব মানবতা গোলা বারুদের উল্লাসে!!

 

কঙ্কাল দেহ রুগ্ন প্রাণ ব্যাথাভরা সুখ-

আজিকার মানবতা- আজিকার মুখ!!

কোথায় সেই মানবতা! জানি না তো- হয় নাই দেখা

পৃথিবীর দুঃখ অনল চিতায় কাঁদে শুধু একা ।

----১০-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

এক যুবকের তরে

 -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

জনতার গান বেজে উঠুক তোমার কণ্ঠ স্বরে!

যৌবনের প্রবল ঢেউয়ে কিংবা হেমন্তের ঝড়ে

এ বুকের ভেতরে জমেছে ভয়ঙ্কর অমানিশা

তবু তোমার হাত ধরে জ্বলে উঠুক পৃথিবীর আশা।

 

ছুটতে দেখেছি অমি বাংলার সবুজ মাঠে ঘাসে

ছড়ায়ে গেছো অলি গলি আকাশে বাতাসে

কি সব মনে পুষে! সে এক বিষ্ময়-

এক যুবকের তরে স্বপ্ন বুঁনেছে মানুষ হৃদয় থেকে হৃদয়!

 

তবু কিছু ভয়! তারুণ্যের উম্মাদনা নিঃশব্দ আসনে

এক যুবকের তরে শত মানুষের প্রাণে

আগামীর নেতৃত্ব দিতে চায়

দুর্ণিনীতি মুক্তির অভিপ্রায়।

 

বিক্ষোভের যে আগুন জ্বলে উঠেছে দলে দলে

হে তারুণ্য তোমাকেই থামাতে হবে সু-কৌশলে।

শত যুদ্ধ বাধে- বিজয় দেখি নবীণ ঊষায়

হে যুবক! যে আগুন জ্বলছে

তুমি এসে দাও নিভায়----

 

তুমি সেই শক্তিধর- সেই শক্তিধর!!

যেকিনা জাগতে পারো মশাল হাতে তরতর!!

----------১০-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

নবীণ তাজ

 


---মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

মানবতার আকাশে জেগে উঠেছে  নবীণ তাজ!

এ আলোর সাথে পৃথিবীর দুঃখীরা হাসবে আজ

চারিদিকে বিজয় উল্লাসে দরিদ্র -হত দরিদ্র প্রাণ

উঠেছে গান গেয়ে--গায় গান -জয় গান !!

 

চিতার মতো আজ ছুটেছে সে তীব্র বেগে

অজস্র দান-অনুদানের  বহর নিয়ে পিছু লেগে

বঞ্চিত জনতার পাশে পাই তার মহত্ত্বের ঘ্রাণ!

মানব মুক্তিকে আলিঙ্গন করেছে যে মহিয়ান ।

 

আজ হেসেছে রাত্রি! দিনের সূর্য্ উঠেছে জ্বলে

এক হৃদয়ের কোমল স্পর্শে মুক্তির কোলাহলে

বিজয় উল্লাসে

দুঃখীর হরষে---

বিশ্ব দেখেছে তারে মানবিক দ্বারে- দুঃখ এসেছে যখন।

মায়ের আঁচলের মতো- গরীব দুঃখী মানুষের পাশে তখন।

 

সে এসেছে- বঞ্চিতের অশ্রু প্রবাহ থামাতে

সে জেগেছে দ্বীন ইসলামের তাবু টানাতে

সন্ধ্যার আঁধারে পৃথিবী ভেবেছে যারে নবীন তাজ!

এক হত দরিদ্র মায়ের উজ্জ্বল নক্ষত্র-

হাজার দুঃখী মানুষের হাসি- তাজ ঊদ্দিন আহম্মেদ মোল্লা।

------১০-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তুমি সেই আলেম এ দ্বীন

 ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

আল-কোরআনের স্পর্শে তুমি ঝিলমিল!

সত্যের ডাক  হৃদয় আকাশে চির অনাবিল

ঈমানের ঐশ্বর্যবেশে নত শির হও তাঁর দরবারে

প্রাচীর ভেঙ্গে মুক্তির সুর শুনাও কর্ণ্ কুহরে

 

অশুরের সম্মুখে দাঁড়িয়ে

শুভর বার্তা পৌঁছে দাও অণিবার বহ্নিশিখা জ্বালি

তুমি সেই আলোর দিশারী-আঁধারের অগ্নি কুন্ডলী

জাহেলী জড়ায়ে গেছে যখন

তখন পথিককে দেও তুমি মুক্তির সন্ধান ।

 

দু”হাত তুলে ফরিয়াদ করো বিধাতার করতল

নিঃশর্ত্ ক্ষমা চাও গোলামের রাহে তাঁর ছায়াতল

অন্ধ তাই আলো পায় অবরুদ্ধ ধরণীর মায়াজাল

গোলামেরা  খুঁজে নেয় শান্তির পথ এই ধরাতল।

 

হকের অতন্ত্র প্রহরী তুমি পৃথিবীর তপ্ত সৈকত!

নির্ভয়ে শান্তির নিশানা উড়ে দাও বাতিলের রাজপথ

তুমি সেই আলেম এ দ্বীন- আমান উল্লাহ সরকার

সত্যের আলোয় জ্বালিয়ে দাও তাগুদের কারাগার।

 

গর্জে উঠুক সত্যের প্রলয় এই নিখিলের অন্ধলোক!

দাওয়াতুল হকের স্পর্শে জেগে উঠুক ভ্রান্তলোক।

-----১০-১০-২০২১ ইং,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।


 

মানবতার তুর্কী

 ---------- মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

প্রাণ তোমার কেঁপে উঠে-প্রেম উঠে  জেগে

ছুটে যাও মাঠে ময়দানে অশ্ব গতির বেগে!

অঙ্গে তোমার মানব সেবা হৃদয় ঊষায় ভাসি

প্রাণে প্রাণে  জাগাও তুমি অভয় সুরের বাঁশি!!

 

অসহায় বেশে আসে যারা তোমার তোরণতলে

যায় না ফিরে শূন্য হাতে কাতর আঁখির জলে,

নেও তারে বুকে টেনে প্রাণের কুসুমদলে

দুঃখী মানুষের মুক্তির লাগি শুরু করে দিলে্

মানবিক  যুদ্ধ -শুরু করে দিলে---

 

দুঃখ তব দিকে দিকে  জগৎ দেখে জয়

হাসে তোমার দু’হাত খানা মানব আশ্রয়

জন সেবক ওহে তুর্কী,- নাইকো তোমার ক্ষয়

রাত্রি শেষে পূব গগণে নবীণ সূর্য্দয়-

 

মানবতার তুর্কী তুমি ”আমানত হোসেন খাঁন”

শুভ আলোয় জেগে উঠ দুঃখী মানুষের প্রাণ

বঙ্গ তাজের জন্মভূমি সাজাও ফুলে ফুলে

ফুলের সুবাস ছড়িয়ে দাও নৌকার পাল তুলে।

------১০-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Wednesday, June 9, 2021

এ বুক যে রক্ত ঝরা

 ---- মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************************

একবার যদি উঠে নাম শূন্য কলসি ভরপুরে

ধনকুবের তকমা লেগেছে হরষে সিঁধ চোরে!

 

হুমকি দমকি শুরু হয়ে যায় প্রভাত দুপুর সাঁঝে

জনতার উদাস ধবনি নাহি আর কারো মাঝে

জাগে মঞ্চে গোন্ডা পান্ডা বাহারি পোশাক পরে

পথে ঘাটে গাছের ডালে পোষ্টারে পোষ্টারে

সেবক সেবিকা হয়ে যায় জল্লাদের রশি ধরে।

 

চোর আর ডাকাতের পীর

মিলে গেছে -মিশে গেছে -একই বন্দর!

অসনি সংকেতের তাড়া—

তলোয়ার তুলে দস্যু ছুটেছে গ্রাম বাংলার পাড়া পাড়া!

ওগো রাজ্যের সেণাপতি- এ বুক যে রক্ত ঝরা ।

 

জনতার চেয়েও ক্ষমতা তোমার আপন- তোমার প্রাণ

যেথায় তোমার অর্থ্ বৈভব,-সেথায় তোমার গান।

ক্ষমতায় এসে এই ধূলিতলে গড়েছো তুমি বাসা

হৃদয়ে নেইকো তুমি ভাই- নেইকো জনতার আশা—

 

যে পোশাক পরে স্বপ্ন বুনেছো তুমি মায়ের বুক বসি

সে তো স্থপতির নয় কোন আলো কিংবা বিজয়ের শশী।

----০৯-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।