Tuesday, June 22, 2021

কবির কলম

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

ইদানিং কবিতার শব্দগুলো

জীবন কাব্যের মতো জটিল হয়ে আসছে

ভাষাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে

চরনে চরনে বিদ্রোহের বৃক্ষ গজে উঠছে

পৃথিবীর সভ্যতাগুলো ধূলি কণার মতো উড়ছে

রক্তঝরা  প্লাবনে কোমল স্পর্শ্গুলো কাঁদছে

তবু প্রেমের  কথা ভেবে স্বপ্নগুলো দীর্ঘ্ হয়

 

কবি তার কবিতা রচে

কাব্যকে রঞ্জিত করে ধুরন্ধর নাচা-কোঁদা দেখে

আঘাত হানে অনিষ্ট চেতনার শিখরে শিখরে

প্রজ্জ্বলিত প্রদীপের মতো জেগে থাকে বিনিদ্র

নিজেকে আড়াল করে কবিতার চরনে চরনে

তবু কবিতার শব্দগুলো গর্জে উঠায়

জনতা মুক্তির মিছিলে-

 

মানবতার প্রমকে স্যালুট জানায় বীর দর্পে

এক যুদ্ধের এতো কাছে

তবু নির্ভিক কবির কলম!

আকাশ পৃথিবীর মতো অসুস্থ নয়! তবু কখনো কখনো

ধূমকেতু ছুড়ে মারে শয়তানের দিকে-

রাঙা কালিগুলো কবির কলমে কথা বলে

অশুর বিনাশে—

আঁধার জঙ্গল থেকে  শুধু খুঁটে নেয় মুক্তির আলো !

---২২-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মৃত্যুর শোকে?

 ------মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************************

বুঝে উঠতে পারছি না কোন মৃত্যুর শোকে?

সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশে সত্যের আকাল বুকে!

একি সেই ঈমানদার প্রাণের মৃত্যু?

নাকি শুধুই পোষাকের নৃত্য?

দেখলে তো মনে হয় পাক্কা মুমিন মুসলমান !!

তবু কেন এতো ভেজাল দুর্ণিনীতি প্রবাহমান?

 

সত্যের চাঁদরে এতো মোনাফিকের কলোরব

এমন কোন খাত নেই !এমন কোন পরিধি নেই

যেখানে ওরা নেই সরব !

অথচ বলিষ্ঠ কন্ঠে গর্জে উঠে মাঠে ময়দান

গর্বে বুক উঁচিয়ে বলে

আমাদের মুক্তির ঠিকানা ”আল-কোরআন”।

 

তবে কোন মৃত্যের শোকে ?

এতো চুরি, এতো ডাকাতি- এতো রাহাজানি

এতো ভেজাল -এতো কুকর্ম্ জানাজানি!!

রৌদ্রেও মনে হয় রাত্রির ঘনঘটা

তবে কি মুমিনের আলো লুকোচুরি খেলছে?

ঈমানদার তো সত্যে সচেতন—

 

বুঝে উঠতে পারছি না কোন মৃত্যুর শোকে?

মুসলিম দেশে সত্যেরা আজ বিরহের দুঃখে!

দুর্ণিনীতি আর ভেজালেরা মিলেমিশে

মুমিনের ঐতিহ্যকে পুড়ছে অগ্নি ত্রাসে।

----২২-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

চলছে লক ডাউন

 ---- মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************************

চলছে লক ডাউন! স্বাস্থ্যবিধির দৈন্যতা

চলছে লক ডাউন! কর্তৃপক্ষের মৌনতা!

 

জনতার দৈন্যদশা ঘরে বাইরে পথে ঘাটে

তুমি  কি অপূর্ব্ সুখে আছো করোনার হাটে!

আমার ঘরে চাল নেই, ডাল নেই, খরচের তাড়া

মাস শেষে ঘর ভাড়া

দুয়ারে খাড়া

সব কিছু ধরা

অফিসে না গেলে চাকরীটা মরা!!

 

বাইরে করোনার হাওয়া বইছে বহুক, তাতে কি?

চলছে লক ডাউন!! সাবধান!! সাবধান!!

দুর্ভোগ জনতার কেউ নেই দেখার—

যা কিছু খেলার খেলছে খেলোয়ার।

বেবী ট্যাক্সী ইজী বাইক জনতার সমাধান

বন্ধ বন্ধ জনতার বাহন

 

স্বাস্থ্য বিধির গায়ে গায়ে হতাশার জ্বর!

চলছে লক ডাউন দিন ভর, দিন ভর।

সেনাপতি ভুলে গেছে দূর্গের মর্মর

চারিদিকে করোনা বাড়ছে তর তর।

 

ঠাকুরের মগ্ন মন্ত্র পাঠে অশ্রুধ্বনি নাভীমূলে

চলছে লক ডাউন সাবধান! সাবধান!

বন্ধ বন্ধ জনতার বাহন

করোনা যেন শুধু গরীবের দহন!!

---২২-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

এ যেন এক মুক্তির দৃশ্য

----মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

স্থপতির শত বর্ষে একটুকরো আলোর ঝলকানি

দেখেছি আমি এই অন্ধকার মাতৃছায়ায়-

আয়নার পাশে দুঃখী মুখগুলো অপলক তাকায়

খঁজে ফিরে সেই মহান দরদী বঙ্গ বন্ধুর ধরায়।

উজ্জ্বল দৃশ্য পটে

বঙ্গের পথে ঘাটে

দেয়ালে টাঙ্গানো ছবিটাকে আগলে রাখে বুকে

বঞ্চিত দুঃস্থ মেহনতী মানুষেরা সুখে-দুঃখে—

 

ওই প্রতিচ্ছবিটার ভিতরে

গৃহহীন-ভূমিহীন মানুষের কাছে

এক বিপ্লবী পিতার মানবিক কন্যা জেগে আছে

এ যেন রক্তে উচ্চকিত তৃষ্ণা রোমিওর উষ্ণ ওষ্ঠাধরে।

একটা গৃহ হবে একটু ঠাঁই হবে এই স্বপ্নের বিভোরে

রোমাঞ্চিত গৃহহীন মানুষেরা মানবিক উপহারে।

 

ওষ্ঠ হতে উচ্চারিত কয়েকটি রোমান্টিক কবিতা নয়।

এ যেন বঙ্গ তাজের অপার প্রেমের স্পর্শ্ !

এ যেন গৃহহীন মানুষের মুখে মুখে পূর্ণিমার হাসি!

এ যেন উষ্ণ ওষ্ঠাধর দু’টি কন্যার মহিমায় ফুটে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক ফুলে

সিমিন হোসেন রিমি আপার কূলে কুলে।

এ যেন এক মুক্তির দৃশ্য

অবাক বিশ্ব! অবাক বিশ্ব!

---২২-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

অর্থের পিছু ছুটতে ছুটতে

 -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

*******************************************

অর্থের পিছু ছুটতে ছুটতে মানুষ ভুলেগেছে নিজেকে

ভুলেগেছে রক্তের বাঁধন! ভুলেগেছে সত্যের পৃথিবীকে!

মানুষেরা নগ্ন  সাঁতার কাটছে অন্ধকার ভূ-লোকে।

যেন গভীর কূপে খুঁজে যায় কেউ

আশ্চর্যের নীলিমাকে।

 

ন্যায়নীতিরা গেছে আকাশে দুর্ণিনীতির শিল্প রুয়ে

এর দুর্গন্ধের ঘূর্ণি তুফানে পথিকেরা পথ হারায়ে

মুষলধারে সুদ -ঘুষের বৃষ্টি

চৌদিকে ব্যাভিচার অনাচার সৃষ্টি

মানুষের রক্ত মানুষে খায় হিংস্র প্রাণীর মতো তেড়ে

পৃথিবীর ন্যায়-নীষ্ঠ কারাগাবন্ধী বিবেকের স্তব্ধতারে।

 

একে একে কত অসহায় প্রাণে ব্যাদনার রক্ত ঝরে!

অর্থের পিছু ছুটতে ছুটতে মানুষ কালো অস্র ধরে

কত অধিকার খুন করে-

লুট করে-চুরি করে

নিজে নিজেকে মারে

তবু বিভোরে

মানুষ দৌড়ে, শুধু দৌড়ে--শুধু দৌড়ে---

 

অর্থের পিছু ছুটতে ছুটতে  ভুলেগেছে লজ্জার ভঙ্গিমা!

হিংস্র বাসনাকে বাহু দিয়ে বেঁধে টাকাকে বলে প্রতিমা!

অন্ধকার কূপে খুঁজে যায় কেউ পৃথিবীর নিলীমাকে-

সত্যের প্রদীপ জ্বলে মুক্তির সন্ধানে মনুষ্যত্বের ভূ-লোকে।

--২২-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

শান্তির শশী

 -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

***************************************

আহা! এই সংসারে উজ্জীবিত স্পর্শ্ কত না সুন্দর!

কত না সুন্দর এই সংসারে আর্দশ গৃহিনীর প্রান্তর।

প্রেমের কত শোভা কত শোভা গোধূলি সন্ধ্যায়

এক স্বর্গীয় সুখ যেন নেমে আসে আঁধার বসূধায় ।

 

সুখের উদ্দাম দেখেছি কত শিশু ,কৈশোর ,যৌবনে

তৃপ্তি ভরা আনন্দ আসেনি আগে জীবনের উদ্যানে

তোমার নিঁপুন স্পর্শে এমন রৌদ্রমুগ্ধ স্বর্গীয় ঘ্রাণে

এক সুখের ফুল ফোটে উঠে ক্ষণিকের এই বন্ধনে।

 

অসীম কষ্টের তরী বেয়ে ছুটে যাও দূরে-বহুদূরে

তবু কত যে আলোর গান শুনি তোমার কণ্ঠ সুরে-

শৃঙ্খলে ঝংকার ওঠে- হৃদয়ে কি আকাঙ্গা প্রবল !

দৃঢ় বন্ধনের প্রচন্ড উন্মেষ ঘটে এই সংসার তল।      

 

তুমি যে সংসারকে ভালোবাসি

সেখানে খুঁজে পাই স্বর্গীয় হাসি                

মরুভূমি-মন হৃদয়ের প্রচন্ড দাহন

তোমার তরেই সুখ চাই সংসার জীবন।

 

তুমি যে সংসারকে ভালোবাসি

সেথায় খুঁজি আমি শান্তির শশী!                               

ওগো তুমি বলে দাও তবে আঁধারে পথ পাবো কবে?

আলোকের উদার ঝংকারে স্বগীয় চাঁদ উঠবে তবে !!
--২২-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Monday, June 21, 2021

তোমার সংগীতে

 ------মোঃ আমিনুল এহছান মোল্লা।

************************************

তোমার সংগীতে মেলে জীবনের ভাষা

আলোক ঝলকানি দেখে পৃথিবীর আশা!

মুক্তির কথা শুনি তোমার সংগীতে

সন্তানেরা হ্যাপি তাই বাচন ভঙ্গিতে।

 

নহে কোন নির্ভিক কবি কণ্ঠের গান

তুমি এক আলোর দিশারী আঁধার প্রাণ!

যে কিনা জ্বালাও জাতির তরে

শিক্ষার মশাল দ্বারে দ্বারে ঘুরে।

 

অজ্ঞকে জ্ঞান দানে বিজয়ী করে-

আপনার তৃপ্তি খুঁজ দিবা নিশি ভোরে

স্ত্রী সন্তান দু’বেলা উপোসে ধুঁকে

তবু নাহি ছুঁয় তোমায় নিখিলের দুঃখে!

 

শিয়রে জেগো আলোকিত জাতির কল্যাণে

ভাবনা কভূ আপনার সুখ প্রিয় স্কুল প্রাঙ্গণে।

দেহ মন ভাঙে তবু প্রচন্ড আশা

তোমার সংগীতে মেলে জীবনের ভাষা ।

 

তোমার সংগীতে ঢেউ তুলে মনে প্রাণে

জাতি জেগে উঠে নব আলোয় নব জাগরণে।

তুমি আঁধার রাত্রির উজ্জ্বল প্রহরী-

এক মুকুটহীন সম্রাট আলোর দিশারী।

----২১-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আগামীর পূর্ণিমা

 ---------মোঃ আমিনুল এহছান মোল্লা।

***************************************

আজকের চাঁদ আগামীর পূর্ণিমা!!

ধীরে ধীরে উঠছে জেগে ধরণীর মা

তুমি যখন ঠোটের আড়াল থেকে

মুসকি হেসেও যাও জগৎ ডেকে

রাত্রির জ্যোৎস্নাকে একটু একটু করে দেখি

অসীম আকাশের বুকে--

 

চোখের পলকে ভেসে উঠে এক আলোকিত মঞ্চ

সবুজ বিছানায় শুভ্র বাগান

তুমি শুয়েছিলে এই পৃথিবীর অন্ধকার জমিন

গিয়েছিলে বিজয়ের গান বিনিদ্র পল্লবে

ঠিক তখনই স্বপ্ন বুনেছিল পৃথিবীর মানুষ

তোমার অসীম শুভ্রতায়--

 

অন্ধকাও দূর হয়েছিল পূর্ণিমার নিঁপুন ছুঁয়ায়

পৃথিবীর আলোক কুন্ড থেকে আরো কতো উজ্জ্বল!

দীর্ঘশ্বাসের সেই দৃশ্য আজ আর নেই

পূর্ণিমার সঙ্গে ওতপ্রোত শুয়ে আছে

আমাদের স্বপ্নগুলো—

 

হে পূর্ণিমা !

কঠোর সাধানায় জেগে উঠো এই আঁধারে!

পৃথিবীর চোখগুলো চেয়ে আছে তোমার সম্ভারে।

---২১-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।