Thursday, February 7, 2019

এক অবিনশ্বর কবিতা



                                                              কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ওহে মানব, ,ওহে মুমিন মুসলমান..
ওহে তামাম পৃথিবীর প্রাণ !
শুন হে শুন এক অবিনশ্বর কবিতা !
আল কোরআন- আল কোরআন ।

পড় হে পড়- রোজ পড় -অন্তঃকরনে পড়-মধুর কণ্ঠ সুরে পড়..
তৌহিদী বাণী পড়  -নবীজির মোজেজা পড় –
মুক্তির দিপালী পড়..
আল কোরআন পড় - আল কোরআন পড় ।

কে আছিস এমন রচিবে তাহারে জগৎ সংসারে ?
ওহে মুর্খ্ , ওহে বাতেলি, ওহে জাহেলী,
ওহে কাফের-ওহে শিরকের অধিশ্বর!
শুন শুন- তোরা শুন মন দিয়ে শুন
তোরা পারবিনা কোনদিন পারবি না রচিতে এমন কবিতা ।

ওহে মানব, ,ওহে মুমিন মুসলমান..
ওহে তামাম পৃথিবীর প্রাণ !
শুন শুন ওহে শুন এক অবিশ্বর কবিতা
সেই প্রেমের অমর উপহার
মানব মুক্তির অহংকার.
এক অবিনশ্বর দিপালী
আল কোরআন- আল কোরআন ।

ওহে মানব, ,ওহে মুমিন মুসলমান..
ওহে তামাম পৃথিবীর প্রাণ !
পড় হে পড়, রোজ পড় অন্তঃকরণে পড়..
প্রিয় নবীজির কলবে রচিত এক আল্লাহর সংবিধান.
এক অবিনশ্বর কবিতা—
আল-কোরআন- আল কোরআন ।
------------------------------------ 21-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তুমি ফোঁটবে কি ?



                                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ওই টপটাতে ফোঁটে আছে দু’টো ফুল!
সদ্য ফোঁটা দু’টো ফুল,
পাঁপড়িগুলো খুব সতেজ অপূর্ব্ মধুময় !
সৌরভ সুবাসে বিস্তৃত বাগানের তাল লয়
ভ্রমরেরা ঘিরে আছে
বিষাক্ত শূলে শূলে..

ওই ফুল দু’টোকে খুব ভালবাসি..
হে ফুল,
একটু চেয়ে দেখো,
ফাঁকা আছে, আমার ফুলদানিটা ফাঁকা আছে.
তুমি ফোঁটবে কি..
এক অনুপম স্পর্শে স্পর্শে তোমাকে ফোঁটাব
হৃদয়ের ফুলদানিতে 
আলিঙ্গনে আলিঙ্গনে জাগিয়ে দিব তোমার পাঁপড়ি
ভালবাসায় ভরে দিবো শূন্যতার জল ভূমি ।

ফাঁকা আছে, আমার ফুলদানিটা ফাঁকা আছে.
তুমি ফোঁটবে কি ?
---------------------------------------21-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


এক তরঙ্গ দেখেছি



                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
সমুদ্রের যৌবন জলে এক তরঙ্গ দেখেছি..
খুব কাছ থেকে দেখেছি

প্রচন্ড ঝড় তুলছে সফেনের শুভ্র ডানা গুলো খুলে
প্রবাহগুলো ছুটছে ,
ঢেউয়ে ঢেউয়ে ডাকছে আমাকে
নগ্ন বুকে ডাকছে , অথৈ গভীরে ডাকছে

খুব ইচ্ছে করছে..
এখনি ঝাঁপ দেই,  এখনি ঝাঁপ দেই…
এক প্রণয়ের উৎসবে !

সমুদ্রের যৌবন জলে এক তরঙ্গ দেখেছি..
খুব কাছ থেকে দেখেছি
-------------------------------  21-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


আমার সম্মান




                                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যতবারই হৃদয়ের দাবী নিয়ে গিয়েছি
ততবারই  প্রত্যাখাত হয়েছি এক দাম্ভিক প্রাণের কাছে
তবুও প্রতিশোধের নেশা জাগেনি, একটুকুও জাগেনি ।

মনে হয় এখানেই..
ধৈর্য্যের সর্বোচ্চ পরীক্ষাটা দিয়েছি চেতনার হল রুমে !
গোল্ডেন পাওয়ার মত পরীক্ষা দিয়েছি…
এক হৃদয়হীনা সব এলোমেলো করে দিলো স্বপ্নের কবিতা..
পাশ নাম্বারটাও দেয়নি !.

এক প্রেমের কালিতে লিখেছিলাম হৃদয়ের কবিতা
ভালবাসি, তোমাকে ভালবাসি,
অনেক ভালবাসি !
যতবারই হৃদয়ের দাবী নিয়ে গিয়েছি
ততবারই  প্রত্যাখাত হয়েছি এক মিথ্যে ঐশ্বর্য্যর কাছে.

 সে কখনো দেখেনি  কিংবা বুঝেনি  হৃদয়ের কবিতাকে
শুধু চেয়েছে, শুধু খোঁজেছে..
অর্থের ঐশ্বর্য্যকে !

কখনো আপোষ করিনি, প্রতীজ্ঞা ভঙ্গ করিনি
শুধু ভালবেসেছি, তোমার ঘৃণাকে ভালবেসেছি
 দৃঢ় প্রত্যয়ে ভালবেসেছি ।

আজ এসে দেখো,
সেই ঘৃনার তটে জেগে আছে- আমার সম্মান !
অহংকার হেরে গেছে, হেরে গেছে সেই অপমান।
----------------------------- 21-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।