Thursday, February 7, 2019

মুক্তির মহাকব্য




                                                                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আল-কোরআনের হরফে যেন সেই আলো দেখা গেল,
যে আলোটা মানব অন্তরের নিশ্বাস
বিশ্বাসে ফিরে তাকাতেই দেখা গেল
মুক্তির সেই আলোটা-

হরফে হরফে মানব মুক্তির অলোটাকে মনে হল;
মনে হল,
আল্লাহর সমস্ত রহস্য ঘেরা এক অমর কবিতা
মুক্তির মহাকব্য, প্রিয় নবীজির প্রাণে রচিত মৌলিক সংবিধান
যা উজ্জ্বল, সর্বদা উজ্জ্বল-

অথচ মূর্খেরা,
আলোটাকে দেখল না, আলোটাকে বুঝল না এক অনিষ্টের অভিসারে
ওরা শিখল না, আল-কোরআনকে শিখল না-
ওহে মুসলমান, ওহে ঈমানদার- তুমি কি শিখেছো কোরআনের মর্মবাণী ?
কোরআন তো মুক্তির বার্তা নিয়ে এসেছে-
তবে কিসের এত দুঃখ তোমার?
কেন এত অভিশপ্ত তুমি ?

হৃদয়ের কল্লোলে কি কোরআনের শিখা জ্বলে ?
এ শিখা যে মুক্তির নিশ্বাস-
তবু মানুষ শয়তানের অভিসারে আলোটাকে নিভে দিচ্ছে
বিষন্ন একটা চিত্র অন্তরে অন্তরে-

কোরআন তো মানুষকে মুক্তি দিতে এসেছে
অথচ মানুষেরা বুঝে না
আলো পেয়েও মানুষ অন্ধকার ঘরে ফিরে যাচ্ছে !!
-------------------------------7-02-2019, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





তোমার অকাল মৃত্যুতে



                                                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি বলেছিলে ফিরে আসবে, ফিরে আসবে
অথচ ফিরে আসলে না -
নিঃশব্দে পড়ে আছো নিথর দেহে রেল লাইনে
অন্তরে কি ক্ষোভছিল জানা নেই-
তুমি বলেছিলে ফিরে আসবে, ফিরে আসবে
অথচ ফিরে আসলে না
তুমি বলেছিলে, স্ত্রী সন্তানের কাছে ফিরে আসবে
আপন নীড়ে ফিরে আসবে-
ফিরে আসা হল না

যম দুতের ট্রেন তোমাকে ফিরতে দিল না, না দিল না-
সম্মুখই তোমাকে ক্ষত বিক্ষত করে দিল
কেড়ে নিল প্রাণ !
শুধু দেখলাম ! চেয়ে চেয়ে দেখলাম, তুমি আর নেই, আমাদের মাঝে নেই
এতো নিষ্ঠুর যম দুত! একদমই সময় দিল না-
তুমিও পারলে না, ফিরে আসতে পারলে না
হে বন্ধু! এ হৃদয় চৌচির হয়ে গেছে,
তোমার অকাল মৃত্যুতে-

তুমি বলেছিলে ফিরে আসবে,
সেই ফিরে আসাটা আর হল না-
তবু তুমি ছড়িয়ে আছো হৃদয়ের সব গানে, সবখানে;
তারপরও তুমি নেই, আছে শুধু নিরবতা-
ওহে বন্ধু, কোনখানে কোন অভিমান নেই-
আছে শুধু ফরিয়াদ, চাই শুধু বিধাতার ক্ষমা
অনন্তের পথে ভাল থেকো-

হে বন্ধু! এ হৃদয় চৌচির হয়ে গেছে,
তোমার অকাল মৃত্যুতে!!
------------------------------07-02-2019.রাওনাট.কাপাসিয়া,গাজীপুর। (উৎসর্গ্ঃ জনাব ইঞ্জিঃ মমিন সাহেবের প্রতি, নীল সাগর ট্রেন এর ধাক্কায় 07-02-2019 ইং 6.45 মিনিটে জয়দেবপুর রেল ষ্টেশনে অফিসে আসার সময় ইন্তেকাল করেন)।


যম দুত আসে, যখন তখন আসে



                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
দুয়ারে যম দুতের হুঙ্কার ।হুঙ্কারের ভিতরে নিষ্ঠুর ছোবল
প্রাণের স্পন্দনে হঠাৎ মৌনতা
পৃথিবীর বন্ধন এক বিরহের অনলে
জ্বলে পুড়ে ছাই হয় ।

সে যেন বদ্ধ করে দেয় হৃদয়ের কপাট
আগাম বার্তা নেই, ধূসর হয়ে আসে পৃথিবীর চির চেনা পথ
আত্নার কোলাহল আচমকা উড়ে যায় অদৃশ্য প্রান্তর
দুয়ারে যম দুতের হুঙ্কার।হুঙ্কারের ভিতরে নিষ্ঠুর ছোবল
বুক চেপে ধরে ।নিষ্ঠুর ভাবে ধরে-

স্পন্দনে উঠে নিরবতা! সমস্ত দেহে নেমে আসে স্তব্দতা
যম দুত ছোবল মারে প্রাণের কপাটে,
কোন কিছু বুঝার আগেই শুন্য হয়ে আসে প্রাণের কোলাহল!
পৃথিবীর বন্ধন ছিন্ন হয়ে যায়
তবু প্রাণেরা বুঝে না
কি এক বার্তা নিয়ে দাঁড়িয়ে আছে প্রাণের জল্লাদ !

প্রাণের স্পন্দিত তরঙ্গ থেমে যাবে হঠাৎ থেমে যাবে-
কোন কিছু বুঝার আগেই !
তবু প্রাণের আজও জাগেনি, আজও বুঝনি-
প্রাণ এক ক্ষণিকের মুসাফির !
যম দুত আসে, যখন তখন আসে-
------------------------------------------07-02-2019 ।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




বিজয় ‍তুমি হারালে




                                                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রত্যাশার কি মূল্য আছে সময়ে যদি না জাগে
স্বপ্ন কেবল স্বপ্নই থাকে, আগে যদি রাত জাগে !

টিকেটের কি মূল্য  আছে ট্রেনটা যদি না আসে
যাত্রা কেবল যাত্রাই থাকে স্বপ্ন ভঙ্গের আকাশে

ঠিকানা কি পাবে তুমি ইচ্ছা যদি না হাসে
স্বপ্নের যাত্রা ভঙ্গ হবে সময়ে নৌ না ভেসে

যাত্রার কি মূল্য আছে সময় যদি না বলে..
অধরা কেবল অধরাই রবে জীবনের নৌ পালে ।

জাগতে হবে লড়তে হবে সময়ের দিকপালে..
সময়ে যদি না জাগ ভাই বিজয় ‍তুমি হারালে ।
---------------------------------- 22-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।