Saturday, February 9, 2019

এইসব কিছুই অবরুদ্ধ হবে



                                                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
তুচ্ছ এইসব- মানুষের রূপ লাবণ্য, দম্ভ অহংকার
এই সব কিছুই পাকড়াও হবে অনন্তের গোরস্থান
তুচ্ছ, তুচ্ছ এইসব, পৃথিবীর মায়া মমতা ভালবাসা
তুচ্ছ, তুচ্ছ, এইসব কিছুই কারারুদ্ধ হবে গোরস্থান..

তারপর ! খুলে যাবে, খুলে যাবে হিসাবের খাতা-
কে আছিস উঁচু শির
অন্ধকার কুটিরে আলোর মশাল নিয়ে!
তুচ্ছ, তুচ্ছ, পৃথিবীর এই সব কিছুই তুচ্ছ!
পৃথিবীর সব ভালবাসা, দম্ভ অহংকার আজ সব রিক্ত
এই কবরে কেবলই সঙ্গী, কেবলই সঙ্গী
এই ধরনির ঈমান-আমল ।

পৃথিবীর মানুষকে দেখেছি, বড় বেশী অহংকারী হতে
দেখেছি হিংস্র দানবের মতো হতে
দেখেছি মৃত্যুর কথা ভুলে যেতে
হঠাৎ যখন মৃত্যু এসে যায় !
তখন আর সময় থাকে না, শোধরানোর সময় থাকে না-

ওহে মানুষ এই পৃথিবীর দম্ভ অহংকার অর্থ্ বৈভব-
নহে গো তোমার মুক্তির পয়গাম
হঠাৎ যখন মৃত্যু এসে যায় !
তুমি এক নিথর লাশ! ওই কবরের চির বাসিন্দা
এখনই সময়! নিজেকে শোধরানোর সময়-
তুমিও মানুষ, আমিও মনুষ-
এই ভুবনের ক্ষণিক এক মুসাফির ।

তুচ্ছ এইসব- মানুষের রূপ লাবণ্য, দম্ভ অহংকার
এইসব কিছুই অবরুদ্ধ হবে ওই অনন্তের গোরস্থান ।
------------------------09-02-2019, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



শত অবহেলার বজ্র শিখরে



                                                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
প্রেমের বসন্ত আসেনি তোমার? ভয় কি প্রাণ,অগণিত ফুল এখনো
অপেক্ষায় ফুটিবার
জীবনের বসন্ত আছে তো ! সে ভিত কখনো কোন একটি ফুল
পারে না হারাতে
বিজয়রের মুকুট আপনার শক্তিতে শাখে শাখে ফুটে দুর্বার-
পরাজয়ের শংকা ধূলোয় পিষিয়ে যে পেরেছে জাগতে
সে গেয়েছে জয়গান
জাগ হে প্রেমিক, আর দুর্বার সাহসে সাধনা যাও চালাই-
এ জীবনে আসবেই বসন্ত!
ফুটবেই বিজয়ের ফুল
বসন্ত আসেনি, না আসুক! ভয় কি প্রাণ, দেখ অগণিত ফুল এখনো
অপেক্ষায় ফুটিবার
এ কোন পরাজয় তোমার? কেউ কি ভেবেছে পরাজয় এমন,
সম্মুখে তোমার স্বপ্নিন পথ, পরাজয় মানে না বীর !
বিজয়ের যেখানে নেই হাহাকার যেখানে কেন তুমি
যুদ্ধের আগে হেরে যেতে চাও !
বসন্ত আসার আগেই তুমি ফুটতে যেও না হে ফুল
প্রেমিকা হয়নি , না হউক ! তোমার শপথই পারে প্রেমের
বাগানে ফুটাতে ফুল ।
মনে রেখ,
শত অবহেলার বজ্র শিখরে সূর্যের মতো জ্বলে উঠে শুধু জ্বলে উঠে
এক বিজয়ের ঝিলিক!
--------------------------------09-2-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




এই সব তোমারই কর্মের প্রতিদান


                                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মানুষের প্রাণ থেকে ক্ষণিক মোহ,লোভ লালসা এবং
দুনিয়ার ব্যতিব্যস্ততা, হিংসে বিদ্বেষ, হানাহানি
প্রাণের কলরব দেখে যতটুকু প্রশান্তি পাওয়া যায়,
সেইটুকুই সুখ পাওয়া ।তার অতিরিক্ত কে দিবে তোমাকে ?

অন্তর চক্ষু ভরে তবে দেখ ওই প্রাণের পরাজয়
অনন্ত আকাশে তোমায় ঘিরে বিরামহীন অগ্নি মেঘের খেলা
লেলিহান শিখা,ওই দেখ কি উম্মত্ত উল্লাসে পুড়ে পুড়ে যাচ্ছে
এই সব তোমারই কর্মের প্রতিদান ।

মানুষের প্রাণ থেকে ক্ষণিক মোহ,লোভ লালসা এবং
দুনিয়ার ব্যতিব্যস্ততা, হিংসে বিদ্বেষ, হানাহানি
প্রাণের কলরব দেখে ভেঙ্গে যায় অনন্তের সংসার,
তখন মানুষেরা হেরে যায় ওই শেষ বিচারে, ওই হাশরে
নিখিলের সব ক্ষণিক উল্লাস তখন ভুলে যায় তোমাকে-
সমস্ত পরাজয় এসে দাঁড়িয়ে যায় অনন্তের পথে পথে-
এই সব তোমারই কর্মের প্রতিদান ।
------------------------------------09-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।