শনিবার, ফেব্রুয়ারি ০৯, ২০১৯

শত অবহেলার বজ্র শিখরে



                                                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
প্রেমের বসন্ত আসেনি তোমার? ভয় কি প্রাণ,অগণিত ফুল এখনো
অপেক্ষায় ফুটিবার
জীবনের বসন্ত আছে তো ! সে ভিত কখনো কোন একটি ফুল
পারে না হারাতে
বিজয়রের মুকুট আপনার শক্তিতে শাখে শাখে ফুটে দুর্বার-
পরাজয়ের শংকা ধূলোয় পিষিয়ে যে পেরেছে জাগতে
সে গেয়েছে জয়গান
জাগ হে প্রেমিক, আর দুর্বার সাহসে সাধনা যাও চালাই-
এ জীবনে আসবেই বসন্ত!
ফুটবেই বিজয়ের ফুল
বসন্ত আসেনি, না আসুক! ভয় কি প্রাণ, দেখ অগণিত ফুল এখনো
অপেক্ষায় ফুটিবার
এ কোন পরাজয় তোমার? কেউ কি ভেবেছে পরাজয় এমন,
সম্মুখে তোমার স্বপ্নিন পথ, পরাজয় মানে না বীর !
বিজয়ের যেখানে নেই হাহাকার যেখানে কেন তুমি
যুদ্ধের আগে হেরে যেতে চাও !
বসন্ত আসার আগেই তুমি ফুটতে যেও না হে ফুল
প্রেমিকা হয়নি , না হউক ! তোমার শপথই পারে প্রেমের
বাগানে ফুটাতে ফুল ।
মনে রেখ,
শত অবহেলার বজ্র শিখরে সূর্যের মতো জ্বলে উঠে শুধু জ্বলে উঠে
এক বিজয়ের ঝিলিক!
--------------------------------09-2-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

মিষ্টি হাসির যন্ত্রণা (গান)

  কবি — মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ******************************************** হৃদয়ের ফ্রেমে এঁ...