Tuesday, February 12, 2019

কিছু একটা বলো



                                                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
কিছু একটা বলো, ইয়েজ বা নো বলো
তবুও বলো-
চুপি চুপি বলো, কানে কানে বলো- চিৎকার করে বলো..
আমি তোমার বৈরাগী
জন সমুদ্রে বলো- মঞ্চে মঞ্চে বলো- তামাম পৃথিবীকে বলো
আমি তোমাকে ভালবাসি-
তবু বলো
কিছু একটা বলো, ইয়েজ বা নো বলো
কবিতায় বলো, গানে গানে বলো, চোখে চোখে বলো
কাছে এসে বলো
আমি তোমার আসামী-
বিচারের কাঠগড়ায় ফাঁসির দড়ি নিয়ে বলো
আমি ফাঁসির কয়েদী,
তবু বলো
কিছু একটা বলো, ইয়েজ বা নো বলো
সমস্ত আঘাত দিয়ে বলো, শুধু একবার বলো- ভালবাস
আমাকে ভালবাস , শুধু আমাকে ভালবাস ।।
তবু বলো
কিছু একটা বলো-
------------------------------------------29-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

সুগন্ধি নেই প্রাণ ভরে নেই




                                                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রতিদিনই ফুলটার কাছে যাই,জুঁই ফুলটার কাছে..
সুগন্ধি নেই প্রাণ ভরে নেই..

অপলক চেয়ে দেখি, শুধু চেয়ে দেখি কি অপূর্ব্ ফোঁটে আছে!
হাতের নাগালে,খুব নাগালে..
ঠিক যেন সমতল ভুমিতে সদ্য গজা বুকের দিপালী
সুগন্ধি নেই প্রাণ ভরে নেই..
গভীরে যাই- চুপি চুপি যাই- জুঁই ফুলটার কাছে যাই

খুব ইচ্ছে করে পাঁপড়ি গুলো ভেঙ্গে দেই, দুমরে মুছড়ে দেই..
আঘাতে আঘাতে মুধু ছিনে নেই
পারি না কিন্তু পারি না—
কি এক মায়াবী চোখে বার বার ফিরে তাকায় !
ছুটে আসে বার বার ছুটে আসে এক অজনা ভাবনায়-
তবে কি সে আমাকে ভালবাসে ?

প্রতিদিনই ফুলটার কাছে যাই,জুঁই ফুলটার কাছে..
সুগন্ধি নেই প্রাণ ভরে নেই..
------------------------------29-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তুমি কি টের পাচ্ছো?




                                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি কি টের পাচ্ছো? খুব গভীরে পাচ্ছো..
নাকি শুধু আমার ভাবনা—

সেই কবে থেকে বুকের ভাঁজে ভাঁকে এঁকেছি তোমাকে..
আলিঙ্গনে আলিঙ্গনে রেখেছি এক সু-দূঢ় বন্ধনে
তপ্ত জল রাশিকে জব্দ করেছি আঘাতে আঘাতে
কূলে কূলে জাগিয়েছি অনুপম শিরহণ
তুমি কি টের পাচ্ছো? খুব গভীরে পাচ্ছো!

শিরা-উপশিরায় তুলেছি পুলকের ঝড় ! তুফানে তুফানে
তছনছ করেছি তোমার সেই গর্বিত ফোয়ারা
প্লাবিত করেছি সমুদ্রের সীমানা-
সিংহের মতো আঘাত হেনেছি গোপন দূর্গে দূর্গে
রুখে দিয়েছি এক উত্তেজিত নদীকে
তুমি কি টের পাচ্ছো? খুব গভীরে পাচ্ছো!

প্রচন্ড আঘাতে আঘাতে উম্মাত করে দিব তোমাকে..
দিবসে দিব ! রজনি দিব!যখন চাইবে তখন দিব
রুখে দিব, থেমে দিব উত্তাল জল রাশি
জাগিয়ে দিব, রাগিয়ে দিব স্পর্শে স্পর্শে
পরাজিত করব এক অনুপম যুদ্ধে-
তুমি কি টের পাচ্ছো? খুব গভীরে পাচ্ছো!
--------------------------------29-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।